ফেসবুকে ‘বিদায়’ লিখে ছাত্রলীগ নেতার স্ট্যাটাস, পরদিন মৃত্যু

সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘বিদায়’ লিখে স্ট্যাটাস দেওয়ার পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দার মারা গেছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নাবিল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি ছাত্রলীগ […]

Continue Reading

গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ, হাসপাতালে ভর্তি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। […]

Continue Reading

নির্বাচন বিষয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবে যা বললেন ফখরুল

নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘের প্রস্তাব প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি চায় জাতিসঙ্ঘ তা করতে পারবে। কারণ জাতিসঙ্ঘের নিয়ম আছে। যদি সরকার না চায়, তাহলে তারা করতে পারে না। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে […]

Continue Reading

পত্রিকা বিলি করে লেখাপড়ার খরচ মেটাতেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস তার জীবনের কিছু চমকপ্রদ ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন, উচ্চ বিদ্যালয়ে এবং কলেজে অধ্যয়নকালে তিনি লেখাপড়ার খরচ যোগাতেন পত্রিকা বিলি করে, লনের ঘাস কেটে এবং ফ্যাক্টরিতে কাজ করে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘পিটারের সাথে চা’ এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে রাষ্ট্রদূত হাসের মুখ থেকে চমকপ্রদ এসব তথ্য জানা […]

Continue Reading

বান্দরবানে গোলাগুলিতে ৮ জন নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্বারাম পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খামতাং পাড়ায় দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা […]

Continue Reading

সারা দেশে তাপমাত্রা আরও বাড়বে

সারাদেশে আজ থেকে আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর […]

Continue Reading

মুশফিকের হাত ধরে ৯ ম্যাচ পর এল জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে দরকার ছিল ১৩৮ রান। বাংলাদেশের জন্য সেটি মামুলিই। তবে ৪৩ রানের মধ্যে দুই উইকেট হারানোয় কিছুটা চাপ এসেছিল। সেই চাপকে উড়িয়ে হেসেখেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন মুশফিকুর রহিম। এর আগে টানা ৯ ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট হাতে আগ্রাসী […]

Continue Reading

লাইভে এসে ‘গোপন তথ্য ফাঁস’, যা বললেন রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন—এমন গুঞ্জন অনেক দিনের। তবে এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তারা কিছু বলেননি। সম্প্রতি একটি লাইভে নিজের অজান্তে ‘গোপন তথ্য’ প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই ভিডিও নিয়ে নানা গুঞ্জনের উত্তরে মুখ খেলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাশমিকা মান্দানা নিজের জন্মদিনে […]

Continue Reading

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। চতুর্থ দিনে নিজের প্রথম ওভারে ইবাদত হোসেন পেয়েছেন সাফল্য। ৭২ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। ১৫৬ বলে ৮ চার ও ১ ছয়ে বোল্ড হন আইরিশ ব্যাটার। শুক্রবার পঞ্চম ওভারে উইকেটের দেখা পায় বাংলাদেশ। অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পর গ্রাহাম হিউমকেও […]

Continue Reading

স্বাধীনতা স্তম্ভে উঠে পড়ল যুবক, উদ্ধারের পর পুলিশে হস্তান্তর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের চূড়ায় উঠে আটক যুবক। সুজন মিয়া (২৫) নামে এ যুবক উপরে উঠে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নামিয়ে আনেন। এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মো. সুজন মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠেন। ১৫০ ফুট […]

Continue Reading

বিক্রি শুরু হতেই ট্রেনের অগ্রিম টিকিট শেষ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আজ শুক্রবার বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট, তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের এদিনের টিকিট। যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই। পূর্বঘোষণা অনুযায়ী, এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে। সকাল […]

Continue Reading

আজ থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আজ থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। এবার শতভাগ টিকিটই অনলাইনে মিলবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। প্রথমদিন বিক্রি হবে ১৭ এপ্রিলের টিকিট। একই দিনে বেসরকারি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কোম্পানির কাউন্টার থেকে। এ ছাড়া আগামী রবিবার (৯ এপ্রিল) থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। রেলওয়ের […]

Continue Reading

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর। গ্রেড: এক্সিকিউটিভ অফিসার (ইও)। পদ সংখ্যা: ১। চাকরির ধরন: স্থায়ী। আবেদন যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। […]

Continue Reading

৩০ আমলের রমজান

ইবাদতের বসন্তকাল রমজান। সওয়াবের ভরা মৌসুম। রহমত, বরকত ও নাজাতের মাস। নবীজি (সা.) বলেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে আল্লাহ একটি রাত দিয়েছেন, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো আল্লাহর মহাকল্যাণ থেকে। (ইবনে মাজাহ ১৬৪৪) এ মাসে রয়েছে অনেক আমল। আমরা ৩০টি বিশেষ […]

Continue Reading

অগ্নিঝুঁকিতে রাজধানীর ১৩০০ বিপণিবিতান

পুরান ঢাকার নিমতলীর পর চুড়িহাট্টা, সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবন থেকে বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ড। এর মাঝে আরও প্রায় অর্ধশত অগ্নিকাণ্ড ঘটেছে খোদ রাজধানীতে। একের পর এক এসব অগ্নিকাণ্ডে ঝরেছে শত শত প্রাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু যেসব কারণে সংঘটিত হচ্ছে অগ্নিকাণ্ড, সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আগুনের ঝুঁকি প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড […]

Continue Reading

বগুড়া জেলার নন্দীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন মরণ ফাঁদ

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ- নন্দীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন মরণ ফাঁদ। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন নানা কারণে মরণ ফাঁদে পরিনিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত পরিবার কল্যান কেন্দ্রটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়, সেই থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার করা হলেও দীর্ঘদিন […]

Continue Reading

নাইজারের মরুভূমিতে আটক বাংলাদেশিসহ কয়েক হাজার অভিবাসী

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের উত্তপ্ত মরুভূমিতে বাংলাদেশিসহ কয়েক হাজার অভিবাসী আটকা পড়েছেন। তপ্ত মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ এই সারিতে দুর্বল হয়ে পড়েছেন আটকা পড়া অভিবাসীরা। আজ বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আর্ন্তজাতিক গণমাধ্যম ব্যংকক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, উত্তর নাইজারের সিলুয়েত্তে এলাকার মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ সারি দেখা গেছে। […]

Continue Reading

টাকা পাচারের জবাবদিহিতা কোন মন্ত্রীর সেটাও জানি না : ফিরোজ রশীদ

টাকা পাচার অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, টাকা পাচারের জবাবদিহি কে করবে? কোন মন্ত্রীর কী দায়িত্ব সেটাও জানি না। ব্যাংকের যেমন জবাবদিহিতা নেই, মন্ত্রীদেরও জবাবদিহিতা নেই। খালেদা জিয়ার রাজনীতি নিয়েও একেক মন্ত্রী, একেক ধরনের বক্তব্য দেয়ার বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় […]

Continue Reading

বিএনপি বঙ্গবাজারের ঘটনা ঘটিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সোহেল তাজ

তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সোমবার শুক্রবার স্বারকলিপি দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)। জাতীয় সংসদের সামনে থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শেষে এ স্মারকলিপি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, […]

Continue Reading

সুপ্রিম কোর্ট বারে ‘নজিরবিহীন’ ভাঙচুর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে ব্যাপক হট্টগোল ও ভাঙচুর হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিকেল ৪টায় সমিতির অ্যাডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা […]

Continue Reading

ময়মনসিংহে নাগরিক ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ । ৬ এপ্রিল ২০২৩ ইং রোজ (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ”স্বাধীনতার ৫২ বছরে কল্যাণ রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন, নাগরিক ঐক্য, ময়মনসিংহ জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি, নাগরিক ঐক্য জননেতা মাহমুদুর রহমান মান্না, […]

Continue Reading

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘এই আইন দেশের সব মানুষের ডিজিটাল […]

Continue Reading

বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে আজ বৃহস্পতিবার শুরু হওয়া বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদানের পর বঙ্গবন্ধু ও তার ভাষণের ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা […]

Continue Reading

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা বিসিক কর্মকর্তা

শরীয়তপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের সম্বনিত জেলা কার্যালয়, মাদারীপুর সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্পনগরী অবস্থিত। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ১০০টি […]

Continue Reading