সিঙ্গাপুরে যাচ্ছেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১ মার্চ) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন। এর আগে, ২ […]

Continue Reading

গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫

গ্রিসে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ইআরটি জানিয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। গ্রিসের দমকল বাহিনী জানায় মঙ্গলবার মধ্যরাতের সামান্য আগে ৩৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী একটি ট্রেনের। […]

Continue Reading

গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রতিপক্ষে হামলা আহত ১০, আটক ১

গাজীপুর: কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৪ মার্চের পদযাত্রা কর্মসূচি সফল করতে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় হামলা করেছে বিরোধী গ্রুপ ।গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএপির দলীয় কর্যালয় প্রাঙ্গনে সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় হামলাকারীরা সভাস্থলের ব্যানার ছিঁড়ে, চেয়ার টেবিল ভাংচুর করে। সভার লোকজন […]

Continue Reading

প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ বিকেলে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ বিকেলে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। বুধবার […]

Continue Reading

২০ মাসে স্বর্ণের দাম সবচেয়ে কম

চলতি মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক কমেছে। মাসিক ভিত্তিতে গত ২০ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডলারের দর বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়িয়ে যেতে পারে। এতে মার্কিন মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে […]

Continue Reading

‘অগ্নিঝরা মার্চ’ শুরু আজ

মার্চ মাস! স্মৃতি যেভাবে মনে আলোড়ন তোলে, যেভাবে উন্মাদনার সৃষ্টি করে, যেভাবে উত্তেজনা তৈরি করে, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। বাঙালির স্বপ্নসাধ যৌক্তিক পরিণতির এই মাস আজ বুধবার (১ মার্চ) শুরু হচ্ছে। বাঙালি জাতির মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ের নানা কারণে মার্চ মাস ঐতিহাসিক ও ঘটনাবহুল। এ মাসেই জাতি এবার পালন […]

Continue Reading

করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ ঘোষণা

করোনা টিকার মজুত শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ ডোজ প্রয়োগ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন টিকা হাতে না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অধিদপ্তরের টিকা শাখার প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তবে কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এক্ষেত্রে […]

Continue Reading

পরীক্ষা না দিয়েও প্রাথমিক বৃত্তি পেলো সজিব

কুড়িগ্রামে পরীক্ষায় অনুপস্থিত থেকেও সজীব আলী নামে এক শিক্ষার্থী সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি পেয়েছে। তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর-২৪। সজীব জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরক মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের হুজুর আলী ও ছকিনা বেগম দম্পতির ছেলে। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সজীব আলী ফরম পূরণ করলেও ৩০ […]

Continue Reading

ফের বিদ্যুতের দাম বাড়ানোয় তীব্র নিন্দা মির্জা ফখরুলের

নির্বাহী আদেশে আবারো বিদ্যুতের ৫ শতাংশ মূল্যবৃদ্ধিতে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী সরকার জনগণের মারাত্মক দুর্ভোগে, দুর্দিনে […]

Continue Reading