৪০০ যাত্রী নিয়ে মেঘনার ডুবোচরে লঞ্চ আটকা

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার ডুবোচরে ৪০০ যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-১১ নামে একটি লঞ্চ আটকা পড়েছে। তবে মঙ্গলবার (০২ আগস্ট) মধ্যরাতের এ ঘটনায় আটকেপড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে এমভি সুরভী-৭ নামে অপর আরেকটি লঞ্চ। এর আগে রাতে এ ঘটনা ঘটে মোহনপুর এলাকার উল্টো দিকের একটি ডুবোচরে। এমন তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার […]

Continue Reading

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। যার কারণে সাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। এ আবহাওয়াবিদ বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে […]

Continue Reading

রাবির ‘এ’ ইউনিটে বায়জিদের প্রক্সিতে প্রথম তানভীর, ফল বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থী। অথচ তার হয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছিলেন রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়জিদ খান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ডও দিয়েছে। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অবশ্য বুধবার (৩ আগস্ট) দুপুরে প্রক্সিতে প্রথম হওয়া তানভীরের ফলাফল […]

Continue Reading

কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

রাজধানীতে দ্বিতীয় ডোজ কলেরার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। প্রথম ডোজের মতো এবারও রাজধানীর পাঁচটি এলাকায় এ টিকা খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে শুক্রবার (৫ আগস্ট) ও মঙ্গলবার (৯ আগস্ট) আশুরার দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে ১০ আগস্ট পর্যন্ত। গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার […]

Continue Reading

মাঙ্কিপক্স: ফ্রান্সে ২ হাজার ১৭১ জন আক্রান্ত

ফ্রান্সে মাঙ্কিপক্সে দুই হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঁসোয়া ব্রাউন এ তথ্য জানিয়েছেন। ব্রাউন ফরাসি পার্লামেন্টে জানিয়েছেন, ফ্রান্স এই রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। এ পর্যন্ত ৪২ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, টিকার যে মজুদ রয়েছে তা ফ্রান্সের প্রায় দুই লাখ ৫০ […]

Continue Reading

হোটেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বগুড়ায় তানভীরুল ইসলাম (২৪) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শহরের শ্যামলী আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তানভীরুলের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৫৫.৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে পাশের হার ৫৫ দশমিক ৩৪ শতাংশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে থেকে ফলাফল প্রকাশ করেন। এ সময় প্রো-ভিসি প্রফেসর মো: সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো: আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রদীপ […]

Continue Reading

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৭ লাখ। বুধবার (৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস […]

Continue Reading

দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ হাজি

পবিত্র হজ পালন শেষে একদিনে আরও ৩ হাজার ২৬৯ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে মঙ্গলবার (২ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি। বুধবার (৩ আগস্ট) রাত ২টায় দেয়া সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৩৩টি ফিরতি ফ্লাইটে ৪৭ হাজার ৯১০ জন হাজি দেশে […]

Continue Reading

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার তদন্তের মেয়াদ বাড়ল

চট্টগ্রামের মিরসরাই রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছিল। দুই কমিটিকে তদন্তের জন্য আরও সময় দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। তদন্তের মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুর্ঘটনার পরই পৃথক দু’টি তদন্ত কমিটি করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. […]

Continue Reading

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দৃঢ় অবস্থানে: ইকোনমিক টাইমস

গার্মেন্টস শিল্প ও বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির মূল ভিত্তি হওয়ায় অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দৃঢ় অবস্থানে রয়েছে। ভারতীয় সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের এক নিবন্ধে এ কথা বলা হয়েছে। যখন সংকট আর গুজবে অস্থির ডলারের বাজার, তখন দুই বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী […]

Continue Reading

মানিকগঞ্জে কেমিকেল দিয়ে তৈরি দুধ আসছে ঢাকায়

মানিকগঞ্জে পাউডার, পানি ও কেমিকেল দিয়ে বাড়িতেই বানানো হচ্ছে গরুর দুধ এবং প্রতিদিন তা চড়া দামে সরবরাহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন বাজারে। গ্রামের গরুর খাঁটি দুধের চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রতিনিয়তই তৈরি করে যাচ্ছেন ভেজাল দুধ। জানা গেছে, রাতের অন্ধকারে ঘরে বসেই পাউডার পানি ও কেমিকেল দিয়ে প্রতিদিন শত শত লিটার গরুর দুধ তৈরি […]

Continue Reading

৫ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

</ বিশ্বব্যাপী মারাত্নক সংকটের মধ্যে ডলার নিয়ে কারসাজি করার অভিযোগে ৫টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ৪২টিকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫৩টি মানি এক্সচেঞ্জারে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে অনিয়মের অভিযোগে ৫টি […]

Continue Reading

যে কারণে সিরিজ হারতে হলো বাংলাদেশকে

শেষ ম্যাচে দলে যুক্ত হলেন ‘পঞ্চ পাণ্ডবে’র অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ; কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলো টাইগাররা। আজ ২ আগস্ট, মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে মোসাদ্দেক হোসেন সৈকত বাহিনীর ১০ রানের পরাজয়ে সত্যি হলো অনেকের সন্দেহ, সংশয়। ‘শীর্ষ তারকাদের ছাড়া কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে […]

Continue Reading

দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জনগণ যাতে দ্রুত সময়ে ন্যয়বিচার পায় সে ব্যাপারে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে জুড়িশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২১ পেশ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী […]

Continue Reading

বিপৎসীমা ছাড়াল তিস্তার পানি

লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার কবলে পড়েছে ১০ হাজার পরিবারের মঙ্গলবার (০২ আগস্ট) বিকেল ৩টার দিকে পরিমাপ করা হলে দেখা যায় পানি বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার (১ আগস্ট) সকাল থেকে তিস্তা পাড়ের পানি বাড়তে থাকে। সোমবার রাত […]

Continue Reading

মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ আর কখনো অন্ধকারে ফিরে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু সব জায়গায় তারা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিসের নতুন ভবনের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে, ডাকও […]

Continue Reading

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো বাংলাদেশ

নতুনের বার্তা দেওয়ার কথা ছিল সিরিজে। অথচ হারারের স্টেডিয়াম সাক্ষী হলো বাংলাদেশের ব্যর্থতার মিছিলের। পুরো সিরিজজুড়ে কখনও ব্যাটার, কখনো আবার ব্যর্থ হলেন বোলাররা; ফিল্ডারদের ভুলও চোখে পড়ল প্রায়ই। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০ রানে হেরেছে সফরকারীরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে […]

Continue Reading

তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

লিটন শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এরপর ফিরে গেছেন সহজ ক্যাচ দিয়ে। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। পাওয়ার প্লের ভেতরই এই তিন ব্যাটারকে হারিয়ে বিপদেই পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি জিততে ১৫৭ রান করতে হবে সফরকারীদের। পাওয়ার প্লের ছয় ওভারে ৪৫ রান ‍তুলতেই […]

Continue Reading

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তা নিহত

ঘটনাটির সোমবার গভীর রাতের। সেদিন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলা এলাকায় ছয়জন সেনা কর্মকর্তাসহ একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়। শেষ পর্যন্ত সেই নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় লাসবেলা জেলার মুসা গথের কাছে। আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টারে থাকা ছয়জনই মারা গেছেন। এর মধ্যে রয়েছে লে. জে. সরফরাজ আলীও। ডন প্রাথমিক তদন্তে জানা যায়, খারাপ আবহাওয়ার […]

Continue Reading

বিএনপিকে সঙ্গে রাখতে পারি, ক্ষমতা দেয়া যাবে না: নুর

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে ঐক্য গড়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এই ঐক্যে একটা নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি। কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা […]

Continue Reading

হরতালের আগে রাজপথ দখল করতে হবে : মির্জা ফখরুল

হরতাল কর্মসূচি ঘোষণার আগে নেতাকর্মীদের রাজপথ দখলের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হরতাল, অসহযোগ আন্দোলনের কর্মসূচি দাবি […]

Continue Reading

১২ কেজির এলপি গ্যাসের দাম কমল

দেশে চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো: আবদুল জলিল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত ৩ জুলাই ভোক্তা পর্যায়ে ১২ […]

Continue Reading

বার্লের ঝড় শেষে নাগালেই বাংলাদেশের সিরিজ জয়ের চ্যালেঞ্জ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায়। শনিবার প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় বাংলাদেশ দলের। আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। হারারেতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুতে ধুকলেও পরে রায়ান বার্লের ঝড়ো ফিফটিতে ১৫৬ রানে সংগ্রহ করেছে। সিরিজ জিততে টাইগারদের চাই ১৫৭ […]

Continue Reading

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত আবারও বাড়ল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের মধ্যে একজন ঢাকা, একজন চট্টগ্রাম ও একজন রংপুর বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৫ জনে। মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে […]

Continue Reading