আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তীব্র দাবদাহের পর কিছুটা স্বস্তি মিললেও আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ময়মনসিংহ […]

Continue Reading

পাঁচ ডাকাতসহ আটক ৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ ডাকাত দলের সদস্যসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. […]

Continue Reading

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি আটক

ভারতে লাগামহীম মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে জিএসটি (ট্যাক্স) বাড়ানোর প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কংগ্রেস। শুক্রবার (৫ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ করে দলটি। সেই সময়ই কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্গা গান্ধিকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, এ বিক্ষোভের অনুমতি ছিল না। অভিযানের সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি […]

Continue Reading

২৫০ টাকা ছাড়াল কাঁচা মরিচের দাম

গত সপ্তাহে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হলেও চলতি সপ্তাহে আড়াইশ’ টাকা ছাড়িয়ে গেছে। কয়েকটি বাজারে মরিচ ২৪০-২৫০ টাকা বিক্রি হলেও বড় বাজারগুলোতে মরিচের দাম ২৬০ টাকা পর্যন্ত ওঠেছে। শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। উত্তর বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মূল বাজার সংলগ্ন দোকানগুলোতে মরিচ বিক্রি হচ্ছে […]

Continue Reading

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টির হতাশা ঝেড়ে টাইগারদের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। ধারাবাহিক ব্যর্থতায় দলে জায়গা হারালেন নাজমুল হোসেন শান্ত। তবে দলে আছেন ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়। এছাড়া হজ […]

Continue Reading

কাওরাইদ বাজারে লেভেল ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

শ্রীপুর প্রতিনিধি: ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘স্কুলে পড়তে যাই-ট্রেনের ধাক্কায় লাশ হতে নয়’, ‘ট্রেন প্রতি যাত্রী সংখ্যা ৬০০ তবে আসন ১০ টি কেন’ ? ‘লোকাল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে’, ‘যমুনা ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে’, রেলক্রসিংয়ে লেভেল ক্রসিং স্থাপন করতে হবে’, ‘আমাদের তিন দফা বাস্তবায়ন করতে-ই হবে’ লেখা সম্বলিত […]

Continue Reading

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: গ্রেফতার আরও ২

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির পর নারীকে গণধর্ষণ মামলায় আওয়াল ও নুরনবী নামে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল ডিবি উত্তরের ওসি হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মো. রাজা মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। […]

Continue Reading

পুলিশ কি আঙুল চুষবে, প্রশ্ন কাদেরের

ভোলায় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কারা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। হামলা করলে পুলিশ কি আঙুল চুষবে- প্রশ্ন করেন তিনি। শুক্রবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে […]

Continue Reading

দুপুরে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ, আলোচনায় সাকিব

এবারের জিম্বাবুয়ে সফরে নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের সময়ও তাকে নিয়ে হয়েছে অনেক কথা। আজ দুপুরে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শুরুর আগেও ভক্ত-সমর্থকদের মুখে সাকিবের নাম। সাকিবকে নিয়ে কথা হতেই পারে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে তিনিই হয়েছিলেন সিরিজসেরা। তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট দখলের কৃতিত্ব দেখান সাকিব। তিন ম্যাচেই […]

Continue Reading

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৬৩৯ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, চার বোতল ফেনসিডিল ও ৪৭ কেজি ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার […]

Continue Reading

আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়। তাদের হত্যা ক্যুর রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ভোলার ঘটনার দায় বিএনপির। ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। আগস্ট এলেই […]

Continue Reading

শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ (৫ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৮টা ৩৫ মিনিটে তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাধারণ […]

Continue Reading

বাসে ডাকাতি রোধে ‘প্যানিক বাটন’ চায় পুলিশ

মহাসড়কে ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা প্রতিরোধে প্যানিক বাটন চান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ও মহাসড়কের বাসে ডাকাতি ও ধর্ষণ রোধে পুলিশ তৎপর রয়েছে। নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যে কোনো ডাকাতির ঘটনাকে […]

Continue Reading

মধ্যরাতে থাইল্যন্ডে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের […]

Continue Reading

বিক্ষোভ ঠেকাতে যুদ্ধবিমান ব্যবহার করছে মিয়ানমার

মিয়ানমার উইটনেস বলছে, বিক্ষোভে বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইয়াকোভলেভ ইয়াক-১৩০ বিমান ব্যবহার করার বিষয়টি যাচাই করে দেখেছে তারারয়টার্সের ফাইল ছবি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, সাধারণ মানুষের ওপর ওই হামলায় ইয়াক-১৩০ নামের বিমান ব্যবহার করা হয়েছে। রাশিয়ার তৈরি এ বিমান স্থল হামলায় ব্যবহারের উপযোগী। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন […]

Continue Reading

২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না ৭৪ হাজার শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না প্রায় ৭৪ হাজার শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এমন বিশ্লেষণ উঠে এসেছে। এতে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মোট ১১ হাজার ৭১৬ জন ভর্তির সুযোগ পাবেন। সেই হিসেবে উত্তীর্ণ হয়েও […]

Continue Reading

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: পৈশাচিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতির ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ওই নারীর জবানবন্দি নেন। এ সময় মঙ্গলবার (২ আগস্ট) রাতে ঘটে যাওয়া পৈশাচিক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী। ভুক্তভোগী নারী বলেন, ‘আমি মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার […]

Continue Reading

আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও সুখবর নেই দেশের আটা-ময়দার দামে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গম নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও তৈরি হয় অস্থিরতা। ভারতও বন্ধ করে দেয় রপ্তানি। গত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে গমের দাম। ইউক্রেনও শুরু করেছে শস্য রপ্তানি। তবে ডলারের দাম বেশি হওয়ায় দেশের বাজারে গমের দাম কমছে না বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাই সহসাই কোনো সুখবর মিলছে না আটা-ময়দার দামেও। খাদ্য […]

Continue Reading

ভোলায় মৃত্যুর জন্য বিএনপি নেতারাই দায়ী : তথ্যমন্ত্রী

ভোলায় সংঘর্ষে বিএনপির দুই কর্মীর মৃত্যুর জন্য দলটির নেতৃত্বই দায়ী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি লাশের রাজনীতি করে। তাদের অপরাধপ্রীতি ও লাশের রাজনীতির বলি হয়ে ভোলায় তাদের দুজন কর্মীর […]

Continue Reading

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় জড়িত সবাই চিহ্নিত

টাঙ্গাইল: কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চলন্ত বাস কব্জায় নিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। এদের মধ্যে তিন/চার জন টাঙ্গাইল জেলার। বাকিরা বিভিন্ন জেলার অধিবাসী। তবে তারা বসবাস করেন গাজীপুর, চন্দ্রা ও সাভার এলাকায়। এই চক্রের অন্যতম সদস্য রাজা মিয়াকে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া […]

Continue Reading

ফজলে রাব্বী মিয়ার শূন্য আসনে ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন

মরহুম ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার শূন্যঘোষিত গাইবান্ধা-৫ আসনে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান। তিনি জানান, সংবিধান মোতাবেক জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। […]

Continue Reading

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ আগস্ট, শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। দিনটি […]

Continue Reading

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় আইজিপি বেনজির

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে বর্তমান পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের। চলতি বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির। তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নথিতে বলা হয় সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন। […]

Continue Reading

তাইওয়ান উপকূলে চীনের ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের এক দিন পরেই ক্ষিপ্ত চীন দ্বীপটির উপকূলজুড়ে যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তাতে রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাজা গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মাধ্যমে যেসব ফুটেজ প্রচার করা হচ্ছে তাতে মহড়ায় যুদ্ধবিমান, রণতরী এবং ভূমি থেকে নিক্ষেপ করা হয় এরকম সমরাস্ত্র ব্যবহার করতে দেখা যাচ্ছে। […]

Continue Reading

জাতির পিতার প্রতিকৃতিতে বিডিইউ উপ-উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার (০৩ আগস্ট ২০২২,বুধবার) ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন […]

Continue Reading