পাহাড় ধসে মায়ের মৃত্যু, বেঁচে গেল যমজ শিশু

চট্টগ্রামে পাহাড় ধসে যমজ শিশু সন্তান রেখে মারা গেলেন শাহীনুর বেগম নামে এক নারী। এসময় শাহীনুরের বোন মাইনুরও মারা যান। শুক্রবার (১৮ জুন) রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার এক নম্বর ঝিল বরিশালঘোনায় পাহাড়ধসে তারা মারা যান। তাসকিয়া ও তাকিয়া নামে শাহীনুর রহমানের ফুটফুটে যমজ শিশু সন্তান রয়েছে। খবর নিয়ে জানা যায়, যমজ শিশু […]

Continue Reading

আসাম-মেঘালয়ে বন্যায় ৩১ জনের মৃত্যু, আগরতলায় রেকর্ড বৃষ্টিপাত

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে গত দুই দিনে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। আসামের ২৮টি জেলার ১৯ লাখের মতো মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছে এক লাখের মতো মানুষ। এদিকে, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাও বড় ধরনের বন্যায় আক্রান্ত হয়েছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। […]

Continue Reading

‘সিলেট-সুনামগঞ্জে ৫০ লাখ মানুষ পানিবন্দী’

বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৫০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে সব রকমের চেষ্টা করছে প্রশাসন। শনিবার দুপুরে বন্যার ত্রাণ কার্যক্রম নিয়ে এক সমন্বয় সভায় এই তথ্য জানান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন বলেন, বন্যা উপদ্রুত অঞ্চল থেকে দুর্গতদের জন্য দ্রুত উদ্ধার […]

Continue Reading

ভারি বৃষ্টিতে সিলেটে আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। কোথাও মাঝারি, কোথাও ভারি। আবার চার বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের […]

Continue Reading

ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে সিলেটের বাকিটুকুও, খাদ্য সঙ্কটের আশঙ্কা

সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই আরো ভয়াবহ রূপ নিচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পুরো জেলায় চলছে হাহাকার। বন্যাকবলিত বেশির ভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো জায়গা নেই। এদিকে শনিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরের অনেক উঁচু এলাকাও প্লাবিত হয়ে পড়ছে। […]

Continue Reading

শ্রীপুরে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামে খীরু নদীতে সাতার কাটতে গিয়ে আবু নাঈম নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। আজ শনিবার এই ঘটনা ঘটে। জানা গেছে, জাহাঙ্গীরপুর গ্রামের মোঃ ফারুক এর একমাত্র ছেলে হবিরবাড়ী ইউনিয়ন ঝালপাজা উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থী আবু নাঈম। খীরু নদীতে সাঁতার […]

Continue Reading

বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন

বন্যার পানিতে তলিয়ে গেছে রেললাইন। তাই বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। তবে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শনিবার (১৮ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট […]

Continue Reading

সিলেটে বন্যাদুর্গতদের পাশে ফায়ার সার্ভিস

ঢাকা: সিলেটের স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় মানবিক সাহায্যে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ভয়াবহ বন্যার কারণে সিলেটের সব ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (১৭) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার (১৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল […]

Continue Reading

নিজেরা দুর্ঘটনা ঘটিয়ে বিএনপি’র ওপর চাপিয়ে দেবেন না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কষ্টের মুহূর্তে সরকার উৎসব নিয়ে ব্যস্ত রয়েছে। তিনি বলেন, আমরা মনে করি এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে, জনগণের কষ্টের সময়ে সরকার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে। পদ্মা সেতু উদ্বোধনের জন্য তারা এতো ব্যস্ত যে মানুষের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর সময় নেই। শনিবার […]

Continue Reading

সিলেট ও সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টির আশঙ্কা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার (১৮ জুন) সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারা দেশেও ভারি বৃষ্টি থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট শহর, জৈন্তাপুর, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা […]

Continue Reading

কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম : মৌসুমী

তীব্র গরমে যখন নগরবাসী অতিষ্ঠ ঠিক তখনই আষাঢ়ের বৃষ্টি ফিরিয়ে দিয়েছে স্বস্তি। তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী সংসার জীবন নিয়েও যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন সানীর একটি ছবিই যেন অবসান ঘটিয়েছে সেসব বিতর্কের। বৃহস্পতিবার মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের। এরপর এলো ভিডিও। যেখানে দেখা যায়, সানী-মৌসুমীর ছেলে ফারদিন গান গেয়ে মাকে হাসানোর চেষ্টা […]

Continue Reading

স্বামী তাবলিগে, ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

সোনাইমুড়ী: তিনদিনের জন্য তাবলিগে যান মো. হুমায়ন কবির নামের এক ব্যক্তি। এ সুযোগে ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তার স্ত্রী। পরে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঘটেছে এই ঘটনা। র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন […]

Continue Reading

ওয়ানডের সর্বোচ্চ সংগ্রহের তিন রেকর্ডই ইংল্যান্ডের

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর নতুন উদ্দমে জেগে ওঠে ইংল্যান্ড। সেবার বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দলটি। তবে সেই থেকে সাদা বলের এই ফরম্যাটে নতুন দিশা খুঁজে পায় ইংলিশরা। পরেরবার ২০১৯ ঘরের মাঠের বিশ্বকাপে তো শিরোপাই জিতে নেয় ইয়ন মরগারেন নেতৃত্বে। যা দেশটিকে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে। ইংল্যান্ড ২০১৬ […]

Continue Reading

পঞ্চম দিনে যাবে অ্যান্টিগা টেস্ট?

টেস্টের পার হয়েছে সবে মাত্র দুই দিন। দুই ইনিংস শেষ। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ৫০ রান। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছে ২৬৫ রান। তার মানে অ্যান্টিগা টেস্টে ইনিংস হার এড়াতে বাংলাদেশের দরকার এখনো ১১২ রান। এই টেস্ট পঞ্চম দিনে যাবে এবং জয়ও আসবে। এমন আশা বাংলাদেশ শিবিরের। তা […]

Continue Reading

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন

সিলেট: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুই জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে ওই দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট […]

Continue Reading

মায়ের শততম জন্মদিনে পা ধুয়ে দিলেন মোদি, নিলেন আর্শীবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি শতবর্ষে পা রাখলেন। আজ ১৮ জুন মায়ের শততম জন্মদিনে তার কাছে ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বিশেষ দিনটি মায়ের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সাতসকালে রাজধানী নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগর শহরে মায়ের বাড়িতে হাজির হন মোদি। সেখানে তিনি মায়ের সঙ্গে সময় কাটান, তার পা ধুইয়ে […]

Continue Reading

বন্যার পানির তোড়ে ভেঙে গেছে সেতু, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনার বারহাট্টায় বন্যার পানির তোড়ে উপজেলার অতিতপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেল সেতুটি ভেঙে গেছে। এতে ঢাকা-মোহনগঞ্জ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারহাট্টা উপজেলার স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি বলেন, রেল সেতু ভেঙে মোহনগঞ্জের সঙ্গে ঢাকা-ময়মনসিংহসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে […]

Continue Reading

আসামে বন্যায় ৫৪ মৃত্যু, তলিয়েছে ৩ হাজার গ্রাম

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টিপাতে রাজ্য দুটির বহু জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) শুক্রবার জানিয়েছে, বন্যায় এই রাজ্যটিতে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। খবর জিনিউজ ও এনডিটিভির। খবরে বলা হয়েছে, রেকর্ড বৃষ্টিপাতে বড় নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় আসামের ২৮ জেলার অন্তত ১৯ […]

Continue Reading

বন্যায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার

ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন কৃষক ও আরেকজন পেশায় রাজমিস্ত্রি। মৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আশরাফ আলী (৬০) এবং ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের […]

Continue Reading

আবারও করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আজ শনিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, করোনাভাইরাসের কিছু আলামত মন্ত্রীর শরীরে থাকায় পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দেশে […]

Continue Reading

বাড়ছে পানির স্রোত, ভয়াবহ পরিস্থিতিতে লাখ লাখ মানুষ

দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জের পর এবার ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এদিকে পানির স্রোত অসহায়ত্বের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। ভেঙে যাচ্ছে কাঁচা ঘর-বাড়ি। পানির ওপর ভাসছেন মানুষ, ভাসছে […]

Continue Reading

বাংলাদেশ বার কাউন্সিলের ফল প্রকাশ (তালিকাসহ)

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী। পাশের হার ২৫ শতাংশ। শনিবার (১৮ জুন) ভোরে বার কাউন্সিল এ ফল প্রকাশ করেছে। এর আগে শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ৬৯৬ জন। এরমধ্যে লিখিত পরীক্ষা জন্য উত্তীর্ণ […]

Continue Reading

ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, […]

Continue Reading

একদিকে ভয়াবহ বন্যা অন্য দিকে তীব্র দাবদাহ

একদিকে আসাম ও মেঘালয়ায় ভয়াবহ বন্যা। অন্যদিকে তীব্র দাবদাহের কবলে ভারতের উত্তরাঞ্চল। উত্তর প্রদেশে এরই মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। সেই সঙ্গে পানিশূন্যতাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন শহরের বাসিন্দারা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানুষের দীর্ঘ লাইনের এই দৃশ্য উত্তর প্রদেশের বারাণসিতে। রাজ্যটিতে কয়েকদিন ধরে চলা তীব্র […]

Continue Reading

বন্যার তোড়ে ভেঙে গেল রেলব্রিজ, ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

বন্যার তোড়ে নেত্রকোনার মোহনগঞ্জে ৩৪ নম্বর রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার মাঝামাঝি অতীতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে। বারহাট্টা […]

Continue Reading