গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুর: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাম বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। সোমবার( ১৫ ফ্রেব্রুয়ারী) গাজীপুর বিএনপি কার্যালয় প্রাঙ্গনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর […]

Continue Reading

টিকার দ্বিতীয় চালান আসছে ২২শে ফেব্রুয়ারি

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান আগামী ২২শে ফেব্রুয়ারি আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পাপন বলেন, আগামী ২২শে ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। […]

Continue Reading

দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : কাদের

দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে। দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ এর […]

Continue Reading

নতুন মৃত্যু ১১, শনাক্ত ৪৪৬

মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪৪৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন। সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

পটিয়ার নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের ঘটনায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল মসলেউদ্দিন রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পটিয়া পৌরসভার আট নম্বর দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান একটি মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামি […]

Continue Reading

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে’

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে বেড়ে ২০ হাজার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের গৃহ থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকারে আছি, তখন হতে পারে না। আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর […]

Continue Reading

যারা পড়াশোনা ও খেলাধুলায় অভ্যস্ত তাদের সাথে বন্ধুত্ব করতে হবে– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, যে বন্ধু আরেক বন্ধুকে সিগারেট ও মাদকের প্রস্তাব দেয় সে প্রকৃত বন্ধু হতে পারে না। এ ধরণের বন্ধুকে সাথে সাথে পরিত্যাগ করা উচিত। তিনি বলেন, অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু। পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত থাকলে মাথায় খারাপ চিন্তা ঢোকার সুযোগ থাকে না। তাই যারা পড়াশোনা […]

Continue Reading

জনগণের রায় মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। রোববার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি […]

Continue Reading

সিলেটে মাওলানা আব্দুর রাজ্জাকের গাড়িতে হামলা, পাল্টা হামলা

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে পিসটিভির আলোচক মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফের গাড়িবহরে হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় মাওলানা আব্দুর রাজ্জাকের গাড়ি ভাঙচুর ছাড়াও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফ দুপুরে ফেঞ্চুগঞ্জের ওই এলাকায় একটি অনুষ্ঠানে […]

Continue Reading

সিলেটে মুসার ডাকে সাড়া দিলেন মামুনুল

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ও প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। গোটা দেশে ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন এই দু’জন। তাদের সম্পর্ক ছিল বহুমাত্রিক। এর মধ্যে পারিবারিক সর্ম্পকও ছিল। শায়খুল হাদীস জীবদ্দশায় কখনো প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের ডাকে বিমুখ ছিলেন না। বরং ডাকলেই তিনি ছুটে আসতেন পবিত্র ভূমি সিলেটে। পুণ্যভূমির এই রাজপথেও ইসলামী আন্দোলনে মাঠ […]

Continue Reading

বাউবির এইচএসসিতে পাশের হার ৯৯.৯৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ। ইতোপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ‘এ(+)’ ৬৯১ জন ‘এ’ ৪ হাজার ৭০২ জন ‘এ(-)’ ১৭ হাজার […]

Continue Reading

বুধবার সারা দেশে বিএনপি’র বিক্ষোভ

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার দেশের সকল মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তবে আগামী ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরিশাল মহানগরে পূর্বঘোষিত সমাবেশ থাকায় বরিশাল বিভাগে এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। রোববার বিকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ […]

Continue Reading

লালমনিরহাটে স্বতস্ত্র প্রার্থী ও পাটগ্রামে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন।আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৩৬ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ১০ হাজার ৫৫ ভোট। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রেজাউল করিম স্বপনকে […]

Continue Reading

খুনের ঘটনার পরও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ভালো ভোট হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সংঘাতে প্রাণহানির জন্য তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে দায়ী করেন। তিনি দাবি করেন, খুনের ঘটনার পরও সেখানে ভোট দেয়ার মতো পরিবেশ ছিল। আজ রোববার ৫৫টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন […]

Continue Reading

এবার ঢাবির জিয়া হলের নাম পরিবর্তনের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণের দাবি জানানো হয়েছে। রোববার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এ দাবি জানায়। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সুপ্রিমকোর্টের […]

Continue Reading

খেতাব নয় সরকার আগুন নিয়ে খেলছে : খন্দকার মোশররফ

জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে `সরকার আগুন নিয়ে খেলছে’ বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুশিয়ারি দেন। খন্দকার মোশারফ বলেন, `জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না। আজকে ‍যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখেবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। […]

Continue Reading

নৌকাকে হারিয়ে বিপুল ব্যবধানে জিতল ধানের শীষ

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়রপদে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী তাসকিন আহম্মেদ চিশতি ২৫ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রাথী নাসিম ফারুক খান মিঠু পেয়েছে ১৩ হাজার ২২১ ভোট। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছে ১৩ হাজার ৫০ ভোট। জগ প্রতীকের প্রার্থী […]

Continue Reading

ধর্ষণচেষ্টা, বিবস্ত্র অবস্থায় ধরা আওয়ামী লীগ নেতা

চুয়াডাঙা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হককে (৫৫) আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। শনিবার রাতে উপজেলার ভগিরতপুর গ্রামের একটি বাড়ি থেকে এক নারীসহ (৩৫) তাকে আটক করা হয়। এসময় তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। ভগিরতপুর গ্রামের ইলিয়াছ হোসেন জানান, তিনি এক সঙ্গীকে […]

Continue Reading

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে, দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা তার খেতাব বাতিলের সুপারিশ বলেছি। তিনি বলেন, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত […]

Continue Reading

২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ঢাকা: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক ধাপে বাড়ানো হয় এই ছুটি। আজ ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ […]

Continue Reading

পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

ঢাকা: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ মারা যান। আজ দুপুরে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পটিয়া থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, […]

Continue Reading

বসন্তের আজ দিনটি ভালোবাসারও

প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। পলাশ আর শিমুলের মেলা বসেছে গাছে গাছে। কৃষ্ণচূড়ার ডালে আগুনলাগা রঙ। সব কিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন। মাঘের জড়তা ভেঙে এসে গেছে ঋতুরাজ বসন্ত। একই দিনে উদযাপিত হবে বিশ্ব ভালোবাসা দিবসও। চারদিক ছড়াবে তাই লাল-বাসন্তী। বসন্তকে নিয়ে […]

Continue Reading

৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শুরু, চলবে ৪টা পর্যন্ত

চতুর্থ ধাপে ৩৪টি জেলার মোট ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।চতুর্থ ধাপের এ নির্বাচনের ভোটগ্রহণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপার- উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববারের এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই হাজার ৭০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন ৬১৮ […]

Continue Reading

ভালোবাসার দিন আজ

করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা—সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরণিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ। আজ রবিবার। পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে’। নেশা-জাগানিয়া এই সময়ে এসেছে ভালোবাসা দিবসও। […]

Continue Reading

আজ শিল্পকলা একাডেমিতে বসন্ত উৎসব

শীতের জীর্ণতাকে অতিক্রম করে নবরঙে. নবরাগে আমাদের সামনে হাজির হয়েছে ঋতুরাজ বসন্ত। কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন – ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।’ বসন্ত যে কেবল প্রাকৃতিক পরিবর্তনের নয়, এটা যে আমাদের হৃদয়েরও ব্যাপার, বসন্ত যে আমাদের মনকেও বিভিন্নভাবে নন্দিত করে, কবি সেটিই বুঝাতে চেয়েছেন। আজ আমাদের হৃদয়ের দখিন দুয়ার খোলা, মৌমাছিদের গুঞ্জরণ, চারিদিকে […]

Continue Reading