ইলিশ পাঠানোর দিনেই পিয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

ঢাকা: ভারতে পদ্মার ইলিশ রপ্তানির দিনেই কোনো ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করল ভারত। সোমবার বিকালে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তবে এদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১২ টন ইলিশ। পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় বেনাপোলের ওপারে পেট্রাপোলে আটকা পড়েছে পিয়াজভর্তি ১৫০টি ট্রাক। একই […]

Continue Reading

আরো ২৬ জনের মৃত্যু, চীনকে ছাড়ালো বাংলাদেশ

ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৫৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য […]

Continue Reading

অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের চলচ্চিত্রের অন্যতম অভিনেতা সাদেক বাচ্চু ।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আল্লাহ্ তায়ালা ওনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আজ দুপুর ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্নানিল্লাহি ওয়া…রাজিউন) গতকাল রাত থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। দুদিন ধরেই তিনি ছিলেন লাইফ সাপোর্টে। তিনি রাজধানীর […]

Continue Reading

গাজীপুরে ইন্সপেক্টর আফজাল ক্লোজড

গাজীপুর: গাজীপুর জেলার জয়দেবপুর থানার ইন্সপেক্টর(ওসি তদন্ত) আফজাল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র সংবাদটি নিশ্চিত করেছেন। তবে কি কারণে ক্লোজড করা হয়েছে, তা বলেনি সূত্র। জানা গেছে একটি সংবাদকে কেন্দ্র করে আফজাল হোসেন তিন সাংবাদিককে ধরে ডিজিটাল আইনে মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর রিমান্ডে নেয়। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ওই […]

Continue Reading

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি অনির্দিষ্টকালের জন্য

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন ও যাত্রীরা। লৌহজং চ্যানেলে খননকাজ চলায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এদিকে এই নৌপথ বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতের জন্য সবাইকে অনুরোধ করেছে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক […]

Continue Reading

সাইবার বুলিং ঠেকাতে সচেতনতাই মূল অস্ত্র

ঢাকা: সাইবার বুলি কিঃ সাইবার বুলিং হচ্ছে তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার, যা কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ,অাঘাতমূলক অাচরণকে উৎসাহিত করে । একে অনেকে সাইবার স্টকিংও বলে থাকেন । যদিও অাগে এই বিষয়টি শুধু শিশু -কিশোরদের ক্ষেত্রেই ব্যবহার করা হতো,কিন্তু নারীরাও এখন সাইবার ক্রিমিনালদের অন্যতম প্রধান লক্ষ্য । সেই সঙ্গে অনেক তারকা ও সাধারণ মানুষও এর […]

Continue Reading

স্বাস্থ্য ঝুঁকিতে চলছে ট্রেন!

মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার): করোনা মহা মারিতে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ১০ সেপ্টেম্বর থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছ। স্বাস্থবিধি মেনে সরকার রেল মন্ত্রণালয়কে ট্রেন চালানোর অনুমতি দিলেও বেশিরভাগ ট্রেনেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল ঢাকা দেওয়ানগঞ্জ লাইনে মেসার্স এল আর ট্রেডিং পরিচালিত বে-সরকারি ৫১ নং জামালপুর কমিউটার ট্রেনের জয়দেবপুর […]

Continue Reading

অনলাইনে একাদশের ক্লাস শুরু অক্টোবরে

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার শেষ দফায় ফল প্রকাশ হয়েছে। নতুন উত্তীর্ণরা আগামী ১৭ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। আর এ ভর্তি শেষে আগামী মাসের শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, অক্টোবর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা […]

Continue Reading

স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা : আইনমন্ত্রী

ফরিদপুর: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা সংকট মোকাবিলায় আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস আইনজীবী বিশেষ করে জুনিয়র আইনজীবীরা তাদের প্রাকটিস থেকে বঞ্চিত হয়েছেন। এতে অনেকেই আর্থিক সংকটে পতিত হয়েছেন। অনেকেই কষ্টে আছেন।’ রবিবার ফরিদপুরে ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত […]

Continue Reading

সীমান্তে সেনা সমাবেশ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্র সীমান্তে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল এবং রাখাইনে তাদের সরব উপস্থিতির বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকা। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দূতকে ডেকে নিয়ে মৌখিক প্রতিবাদ জানানো ছাড়াও তার হাতে একটি প্রটেস্ট নোট ধরিয়ে দেয়া হয়। শুক্রবার হাজার খানেক বর্মী সেনা টেকনাফ সীমান্তে ৩ টি পয়েন্টে টহল […]

Continue Reading

ঢাকা-৫ এ সালাহউদ্দিন, নওগাঁ-৬ এ রেজাউল বিএনপির প্রার্থী

আসন্ন চার উপ-নির্বাচনে দুই আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-৫ এ সালাহউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মোঃ রেজাউল ইসলাম। রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি শূন্য আসনের নির্বাচনের জন্য দলের পার্লামেন্টারি বোর্ড শনিবার বিএনপি’র […]

Continue Reading

পাকুন্দিয়ায় অস্ত্র হাতে অ্যাকশনে শ্রমিক লীগ নেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুর কর্মী-সমর্থকদের সঙ্গে উপজেলা শ্রমিক লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ সশস্ত্র মহড়া দেয়। রোববার সকাল ১১টার দিকে পৌরসদরের উপজেলা পরিষদ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারীসহ বেশ কয়েকজন […]

Continue Reading

২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬

ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৭৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৩৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য […]

Continue Reading

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে নিহত ৩ জন

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে ২ মহিলা সহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ জন। এ ঘটনায় জড়িত থাকায় বাদল মিয়া নামে এক জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে শিবপুর উপজেলার কুমরাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বাদলের স্ত্রী নাজমা (৪৫), তাইজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা (৫০)। এলাকাবাসী সূত্রে জানা […]

Continue Reading

টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির নায়িকা দীঘি

ঢাকা: অভিনেতা সুব্রত ও অভিনেত্রী দোয়েল দম্পতির একমাত্র মেয়ে দীঘি। পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর মাঝে দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে। এছাড়া আরও কয়েকটি ছবি রয়েছে তার হাতে। এর পাশাপাশি ভালো গল্প ও […]

Continue Reading

অবস্থার অবনতি, আবার হাসপাতালে ভর্তি অমিত শাহ

ফের হাসপাতালে ভর্তি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লি এইমসে ভর্তি হয়েছেন তিনি। অমিত শাহের শ্বাসকষ্ট দেখা দিয়েছে বলে সূত্রের খবর। কোভিড-পরবর্তী চিকিৎসা শেষে দিন কয়েক আগেই এইমস থেকে বাড়ি ফেরেন শাহ। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাকে থেকে সুস্থ হয়ে উঠলেও শ্বাসকষ্টে ভুগছেন শাহ। যে কারণে চিকিৎসকদের পরামর্শে […]

Continue Reading

“গাজীপুর জেলা প্রেসক্লাব”র উদ্যোগে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার বিতরণ

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে “গাজীপুর জেলা প্রেসক্লাব”র উদ্যোগে আলোচনা সভা এবং করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর জেলার শ্রীপুরের গোসিংগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, গাজীপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে, ৭নং গোসিংগা ইউনিয়ন পরিষদের সহযোগিতায়, আলোচনা সভা এবং করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে “আমরা তোমাদের জন্য” অনুষ্ঠানের […]

Continue Reading

লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু

করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এদিকে সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ৮০ শতাংশ […]

Continue Reading

সংসদে বিরোধী দল বিষয়টি কি তবে উঠেই গেল?

রুমিন ফারহানা: সংসদে বিএনপি করে সরকারের সমালোচনা আর মানুষ অবাক বিস্ময়ে দেখে উত্তর দিচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির অতি উৎসাহে এমনকি হতাশ আর বিস্মিত চোখে তাকাতে দেখেছি সরকার দলীয় সাংসদদেরও। কারণ ভানের বিরোধী দল হলেও একটা বিরোধী দলের অভিনয় যে দক্ষতায় করা প্রয়োজন, সেই দক্ষতার স্বাক্ষর রাখতে ব্যর্থ হয়েছে জাতীয় পার্টি। কিন্তু সেই অভিনয় যে […]

Continue Reading

করোনায় মৃত্যু ৪৭০০ ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৮২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭০২ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৭জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের […]

Continue Reading

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ফারুককে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে। আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে করে তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের সহধর্মিণী ফারহানা ফারুক। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, চিত্রনায়ক ফারুক’র রক্তে সংক্রমণ ও জ্বর না […]

Continue Reading

গাজীপুরে আরো ১৫ জন করোনা আক্রান্ত

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) করোনা ভাইরাসের সংক্রমণে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। গাজীপুর জেলা সিভিল সার্জন মোঃ খাইরুজ্জামান, “সিভিল সার্জন অফিস, গাজীপুর” ফেসবুক পেইজের মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদর (শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে, […]

Continue Reading

কালীগঞ্জে ভাদার্ওী আলোকিত সংঘ’র উদ্যোগে বৃক্ষরোপণ

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভাদার্ত্তী আলোকিত সংঘ’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। এ সম্পর্কে সংগঠনের সদস্য নাজমুল হুদা জনির সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে, কালীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে, ভাদার্ত্তী আলোকিত সংঘ’র উদ্যোগে “গাছ লাগান – পরিবেশ বাঁচান” এ শ্লোগানকে সামনে রেখে, এলাকার মসজিদের পাশে, বাড়ির আঙ্গিনা ও […]

Continue Reading

কালীগঞ্জে পৌর যুবমহিলা লীগের সভাপতি কান্তা ও সম্পাদক নমিতা

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর যুবমহিলা লীগের সভাপতি হিসাবে কান্তা ও সাধারণ সম্পাদক নমীতা রানী সূত্রধর’কে নির্বাচিত করা হয়েছে। বুধবার কালীগঞ্জে আগামী ৩ বছরের জন্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা ও যুগ্ম আহবায়ক পাপিয়া সরকারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি হিসাবে কান্তা ও সাধারণ […]

Continue Reading

গুলশানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আসন্ন চারটি আসনের উপ-নির্বাচনের জন্য বিএনপির ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বিকাল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এ সময় কার্যালয়ের বাইরে থাকা দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির […]

Continue Reading