ঢাকায় নতুন করে ৯টি এলাকা লকডাউন

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী পাওয়ার পর ঢাকার নয়টি এলাকার বিভিন্ন বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত ওই এলাকার কেউ বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। এদিকে করোনার বিস্তার ঠেকাতে যে এলাকায় রোগী পাওয়া যাচ্ছে, সে এলাকা পুরোপুরি লকডাউন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, […]

Continue Reading

ডিএনসিসিতে কবরস্থান জিয়ারত সাময়িক বন্ধ

ডেস্ক: মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গোরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিয়ারত-দোয়া সাময়িক বন্ধ হলেও মৃতব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ […]

Continue Reading

কালিগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আবদুল কাইয়ুম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে ওই […]

Continue Reading

রোজার ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজান মাসের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের […]

Continue Reading

ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি তার এ নির্দেশের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যদিও মন্ত্রী থাকতে পারত, তাকে (ওবায়দুল কাদের) আমি বাসা […]

Continue Reading

সরকারী ত্রাণ বিতরণে সহযোগিতা করবে প্যাসেঞ্জার ফোরাম ও স্বেচ্ছাসেবক লীগ

গাজীপুর: সরকারি ত্রাণ বিতরণের জন্য গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ একত্রে তাদের সেচ্ছাসেবক দ্বারা এ কার্যক্রম পরিচালনা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত এক সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ জাকি আব্দুল্লাহ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীত মল্লিক বাবু ও গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামের তামিম এবং ইমরান […]

Continue Reading

নিম্ন আয়ের মানুষ ঘরে রাখতে কাজ করছে প্রশাসন

রাতুল মন্ডল শ্রীপুর: মরণঘাতী করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে আরও সক্রিয় হয়েছে সেনাবাহিনী। তার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা কাজের অজুহাতে বের হয়ে পড়ছেন। বিশেষ করে, খেটে খাওয়া দিনমজুর শ্রেণি জীবিকার তাগিদে বের হচ্ছেন। এসব নিম্ন আয়ের মানুষেকে ঘরে ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে […]

Continue Reading

খোলাবাজারে মধ্যবিত্তের লাইন দীর্ঘ হচ্ছে

ঢাকা: স্পট জনসন রোড। কোট কাচারি এলাকা। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ট্রাকের সামনে লম্বা লাইন। ফুটপাতে চক পাউডার দিয়ে গোল বৃত্ত আঁকা। আর কিছুদূর পরপর আঁকা এই গোল বৃত্তে দাঁড়িয়ে অপেক্ষায় ন্যায্যমূল্যের পণ্যের জন্য অর্ধশত মানুষ। দুপুর একটায় ট্রাক আসে। কিন্তু লাইন শুরু হয়ে যায় দুপুর বারোটা থেকেই। এত আগে লাইনে কেন? প্রশ্ন শুনতেই ক্লিনার ওবায়দুল […]

Continue Reading

গাজীপুর মহানগরের সকল রাস্তা বন্ধ, বাড়ি ওয়ালাদেরও লকডাউন করতে বললেন মেয়র

গাজীপুর: চলমান করোনা বিরোধী অভিযানকে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের সকল রাস্তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন জিসিসির মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম। একই সঙ্গে বাড়ি ওয়ালাদেরকে নিজ নিজ বাসা লকডাউনের জন্যও অনুরোধ করেছেন তিনি। গণমাধ্যম ও একাধিক বার্তায় মেয়র বলেছেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গাজীপুর মহানগরকে […]

Continue Reading

সখীপুরে কোয়ারেন্টাইনে থাকা দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন। আজকে মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “গত বুধবার (৪ এপ্রিল) কোয়ারেন্টাইনে থাকা ওই দুই ব্যক্তির নমুনা আইইডিসিআরে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছিল। ওই পরীক্ষার রিপোর্ট আজ মঙ্গলবার সকালে আমাদের […]

Continue Reading

শ্রীপুরে তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রবেশের সকল রাস্তা বন্ধ !

রাতুল মন্ডল শ্রীপুর: দেশব্যাপী মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সারাদেশে মত গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে স্বেচ্ছায় লকডাউন। মানুষের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। নগরী, মফস্বল থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন করতে শুরু করেছেন। এসব এলাকা থেকে কাউকে বেরুতে এবং ঢুকতে দেয়া হচ্ছে না। কোনো […]

Continue Reading

আমি রাসেল সরকার শেখ হাসিনার উপহার দিয়ে গেলাম

গাজীপুর: গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহ্বাজ কামরুল আহসান সরকার রাসেল। তার বাবা মরহুম সামসুদ্দিন সরকার। পৈত্রিক সূত্রেই কোটিপতি। বাবার ব্যবসার পাশাপাশি করেন রাজনীতি। জন্ম থেকে বঙ্গবন্ধুর দলে। বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় জীবনের শুরুতেই ছাত্রলীগ। গাজীপুর মহানগর যুবলীগের প্রতিষ্ঠিাতা আহবায়ক তিনি। বর্তমানে গাজীপুর মহানগরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন,কর্মর্হীন মানুষের ক্ষুধা […]

Continue Reading

করোনা উপসর্গ তাই রাস্তায় লাশ, পালিয়ে গেল অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জ্বর-সর্দিসহ প্রচণ্ড শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের সংগীতাঙ্গনের জনপ্রিয় বেজ গিটারিস্ট রাকিব ওরফে হিরু। সোমবার দিবাগত রাত ২টায় তিনি মারা যান। মৃত্যুর পরপরই তার মরদেহ চাদর দিয়ে পেঁচিয়ে এনে ফেলে রাখা হয় রাস্তায়। কোনো খাট ছিল না। এমনকি একটা মানুষও ছিল না লাশটির কাছে! সারারাত লাশটি রাস্তায়’ই পড়েছিল। এর আগে তার […]

Continue Reading

গাজীপুরে বিভিন্ন এলাকায় সেচ্ছায় লকডাউন

মোঃ জাকারিয়া, গাজীপুর: দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নগরজুড়ে আতংকের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। নগরী, মফস্বল থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন করতে শুরু করেছেন। এসব এলাকা থেকে কাউকে বেরুতে এবং ঢুকতে দেয়া হচ্ছে না। কোনো কোনো এলাকায় গেট না থাকায় নিজেরাই বাঁশ-লাকড়ি দিয়ে […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫জন, ৪১ জন নতুন আক্রান্ত

ঢাকা: করোনায় নতুনভাবে ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুনভাবে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭জন। মোট আক্রান্ত ১৬৪ জন। নতুনভাবে আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকায় ও ১৫ জন নারায়নগঞ্জের। নতুন মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকায় ও ঢাকার বাইরে ৩জন। নতুন আক্রান্তের মধ্যে ১০ বছরের নীচে একজন। গত […]

Continue Reading

ছবি তুলে ২৬ পরিবারের ত্রাণ কেড়ে নিলেন চেয়ারম্যান প্রতিবাদ করায় মারধর

চট্টগ্রাম: ত্রাণ দেওয়ার ছবি তোলার পর ২৬টি পরিবারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গিয়ে চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন অসহায় পরিবারগুলো। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পরিবারগুলো এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় […]

Continue Reading

অসহায় মানুষে পাশে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান

কামরান হাবিব, রংপুর : করোনার ভয়াবহ পরিস্থিতি আজ বিশ্ব মানবতাকে জাগ্রত করেছে। থামিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তিকে, কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১শত কোটি মানুষ যা নিঃসন্দেহে মানব জীবনের চলার পথে বড় বাধা ছাড়া কিছু নয়। ঠিক এমন পরিস্থিতি ভয়াবহতা শুধু বিশ্ব জুড়ে নয়, এর প্রভাব রয়েছে ডিজিটাল বাংলাদেশেও। দেশের মানুষের সুরক্ষিত বাস্তবতা নিশ্চিত করতে […]

Continue Reading

টাঙ্গাইলের পৌর এলাকায় লাকড়ি ঘরে অগ্নিকান্ড

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার পৌর এলাকায় বসত-বাড়িতে লাকড়ি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের বউ বাজার এরাকার আব্দুছ সামাদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টাঙ্গাইল সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানিয়েছেন, “আগুনের সংবাদ পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌঁছে ২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ […]

Continue Reading

টাঙ্গাইলের পরিবহন শ্রমিকদের চুলা জ্বলছেনা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে যানবাহন বন্ধ থাকায় দিশেহারা পরিবহণ শ্রমিকরা। প্রতিনিয়ত ঘোর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের ।আর এই সময়ে অনেকের ঘরে নেই খাবার। এতে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন তারা। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন শ্রমিক অফিস ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র। শ্রমিকরা জানিয়েছেন, “এভাবে আর কয়েকদিন চললে […]

Continue Reading

এলাকায় ত্রাণ দিয়ে ঢাকায় ফিরে করোনায় মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক বাসিন্দা (৬২) থাকেন ঢাকার ওয়ারিতে। গত শুক্রবার গ্রামের বাড়ি এসে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুস্থের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তখন ছিলেন একদম সুস্থ। ঢাকায় ফিরে গিয়ে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি একে খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। কিন্তু গত সোমবার সকাল ৭টার […]

Continue Reading

দিনমজুর ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দৈনন্দিন কর্মের মানুষ ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের চিকিৎসা বীমাসহ তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়ার পাশাপাশি যেসব চিকিৎসক এই সময়ে দায়িত্ব পালন করছেন না তারা ভবিষ্যতে ডাক্তারি […]

Continue Reading

বঙ্গবন্ধুর খুনি মাজেদ করোনার ভয়ে চলে এসে মিরপুর থেকে গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, মিরপুর সাড়ে ১১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুল মাজেদ ভারতে পালিয়ে ছিলেন বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, আমরা তাকে বাংলাদেশেই […]

Continue Reading

টাঙ্গাইল লকডাউন!

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ এখন থেকে জরুরি প্রয়োজন ছাড়া মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইল শহরে কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি, শহর থেকে বাইরে যেতেও থাকবে নিষেধাজ্ঞা। এর পাশাপাশি শহরে সাধারণ জনগণের চলাচলও থাকবে বিধি—নিষেধ। এছাড়াও অপ্রয়োজনে কেউ শহরে ঘুরাফেরা করতে পারবে না। একসাথে দুজন ব্যক্তিও চলতে পারবে না। উল্লেখ্য যে, মহামারী করোনা ভাইরাসের […]

Continue Reading

করোনায় মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়ালো

কূটনৈতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)- এ মিনিটে মিনিটে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দুনিয়ার কোনো মেকানিজমই যেনো কাজে আসছে। মঙ্গলবার ঢাকার সময় সকাল সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোভিড-১৯ মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬ শ ৮৫ ছাড়িয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আপডট করা সর্বশেষ তথ্য হচ্ছে- বিশ্বব্যাপী মোট আক্রান্ত ১৩ […]

Continue Reading