ঋণ প্রদানে বড় ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক আলাদা দুটি সার্কুলারে এ নির্দেশনা জারি করে। ব্যাংকগুলোর ঋণ দেয়ার ক্ষমতা বাড়তে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার (সিআরআর) […]

Continue Reading

গোলাপগঞ্জে আরেকটি গ্রাম সেচ্ছায় লকডাউন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এবার আরেকটি গ্রাম করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছায় ‘লকডাউন’ হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ৮নং ইউপির ধারাবহর গ্রাম সেচ্ছায় ‘লকডাউন’ হয়েছে। গ্রামগুলোর প্রবেশ পথে বাঁশ বেধে ‘লকডাউন’ করে দিয়েছে এলাকার জনসাধারণ ও গ্রামের যুবকরা। পাশাপাশি এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছেন তারা। এলাকার […]

Continue Reading

গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ চুমকি এমপির

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষদের ঘরমুখী রাখতে এবং খাদ্যাভাব দূর করার লক্ষ্যে গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী এলাকার অসহায় হতদরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল, মিরের বাজারে করোনা ভাইরাসে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সাবেক […]

Continue Reading

সিলেটে ২৪ ঘন্টায় হোম-কোয়ারেন্টিনে ১৪৮ জন

সিলেট প্রতিনিধি :: সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা গত কয়েকদিনে অনেকটা কমে গেলেও ২৪ ঘন্টায় হঠাৎ করে হোম কোয়ারেন্টিনে আগতদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ১৪৮ জন। এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে […]

Continue Reading

করোনা প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং জনগণকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আউশনারা মোটেরবাজার ছাত্রলীগের নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা, মোটেরবাজারে শুরু থেকেই মাঠে নেমেছে স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুরু থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ন্যায় জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক, সাবান ও দৈনন্দিন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ […]

Continue Reading

রাতের আঁধারে নিন্ম আয়ের মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুন ব্যবসায়ী

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তরুন ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত। মরণঘাতী করোনা পরিস্থিতিতে পুস্পদাম রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো.সাদ্দাম হোসেন অনন্ত তার নিজস্ব তহবিল থেকে দুই শতাধিক হতদরিদ্র স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। সাদ্দাম হোসেন অনন্ত বলেন, করোনা […]

Continue Reading

বরগুনায় করোনা উপসর্গ নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দুইজনের মৃত্যু

বরগুনা: নভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। মৃত্যুর পর তার বাড়িটি […]

Continue Reading

রাজশাহী কারাগারের ৫শ’ বন্দি মুক্তি পাচ্ছেন

রাজশাহী: করোনা পরিস্থিতিতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৫০০ বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কারা অধিদফতরে সুপারিশ করেছে রাজশাহী কারাগার কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আসছে সপ্তাহের শুরুর দিকে মুক্তি পাবে এসব বন্দিরা।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন। জেল সুপার জানান, তালিকার বেশিরভাগই সাজাপ্রাপ্ত কয়েদি। কারও কারও সাজার মেয়াদ শেষ। তালিকায় বিচারাধীন মামলার মাত্র ১৬ […]

Continue Reading

গাজীপুরের রাজেন্দ্রপুরে জেলা যুবদলের নির্দেশে ত্রাণ বিতরণ

গাজীপুর: গাজীপুর জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার নির্দেশে করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরন হয়েছে। আজ বৃহসপতিবার জেলার রাজেন্দ্রপুর এলাকায় সকাল ১১টায় ওই ত্রাণ বিতরণ হয়। গাজীপুর জেলা যুবদলের সমাজ কল্যান সম্পাদক মো: মাইদুর রহমান খানের (সজীব) নেতৃত্বে ত্রাণ বিতরণের সময় আরো ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন […]

Continue Reading

বুড়িচংয়ে লকডাউন করা বাড়িতে ২ শিশুর করোনা পজিটিভ

কুমিল্লা: ঢাকায় করোনায় ব্যবসায়ীর মায়ের মৃত্যুর পর জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে মৃতের সন্তানদের ২টি বাড়ি করোনা সন্দেহে ২টি বাড়ি লকডাউন করেছিল স্থানীয় প্রশাসন। ওই বাড়িতে অবস্থান করা মৃতের আত্মীয়-স্বজনদের করোনার আলামত সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকায়। বৃহস্পতিবার আইইডিআর থেকে প্রাপ্ত ফলাফলে ওই বাড়ির ২ জন শিশুর (মৃতের নাতি) শরীরে করোনার ফলাফল পজিটিভ […]

Continue Reading

করোনায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ১১২জন

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৪ ঘন্টায় নতুনভাবে এক জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১১২জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১জন। আক্রান্ত হয়েছেন মোট ৩৩০ জন। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, ৬৯টি বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল ২৪ ঘন্টা খোলা আছে। ২০ হাজার ডাক্তার কাজ করছে। করোনা রোগী সহ […]

Continue Reading

ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ঢাকা: করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যয়ের ক্লাশ ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩-দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে […]

Continue Reading

সখীপুরে জ্বর ও শ্বাসকষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শামসুল হক (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার দিঘীরচালা এলাকায় তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করে। সে বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ […]

Continue Reading

করোনার লক্ষণ নিয়ে ১৪ জেলায় মৃত্যু আরো ২১

ঢাকা: নভেল করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে দেশের ১৪ জেলায় শিশুসহ আরো ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশনে থাকা রোগীও রয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মরদেহগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ক্ষেত্রবিশেষে মারা যাওয়া ব্যক্তিদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি ও […]

Continue Reading

হাতীবান্ধায় জ্বর নিয়ে ব্যবসায়ীর মৃত্যু,২ জনের নমুনা সংগ্রহ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের উত্তর পাশে দক্ষিণ গড্ডিমারী গ্রামে জ্বর নিয়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। তার শরীরের করোনা ভাইরাস ছিলো কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। এ ছাড়া ওই উপজেলার টংভাঙ্গা এলাকায় অপর একজন জ্বর-সর্দির রোগীর […]

Continue Reading

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন খালেদা

ঢাকা: নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ‘হোম কোয়ারেন্টিনে’ই থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ বৃহস্পতিবার দুপুরে টেলিফোনে সাংবাদিকদের এমনটাই জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রামণে এখন সারা বিশ্বের যে অবস্থা এবং সারাদেশে এখন লকডাউনের মতো হয়ে গেছে-এই অবস্থার পরিপ্রেক্ষিতে তো ১০০% তাকে(খালেদা জিয়া) […]

Continue Reading

করোনার লক্ষণ নিয়ে নারায়নগঞ্জ থেকে আখাউড়ায় আসা নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা উপসর্গে মারা গেছে এক নারী (৫০)। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে শ্বশুর বাড়িতে আসেন তিনি। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে শ্বশুর বাড়িতে মৃত্যু হয় তার। কয়েকদিন যাবত ওই নারী জ্বর,সর্দি, কাশিতে ভুগলেও পরিবার তা গোপন রেখেছিলো বলে জানান প্রতিবেশীরা। তবে পরিবারের লোকজন দাবি করছে উচ্চ রক্তচাপে ভোগছিলেন ওই নারী। […]

Continue Reading

সংবাদ মাধ্যমের খবর” ২৪ ঘন্টায় দেশে করোনা উপসর্গ নিয়ে ১৫ মৃত্যু

ডেস্ক: মঙ্গলবার দুপুর থেকে ২৪ ঘন্টায় দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। বেশির ভাগ মৃত ব্যক্তির দেহ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন স্থানীয় জেলা স্বাস্থ্য কর্মকর্তারা। অন্যদিকে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট পরিবার ও এর আশপাশে লকডাউন করে রেখেছে। সংবাদ মাধ্যমের খবরে এসব কথা বলা হয়েছে। শরীয়তপুরে গতকাল বিকেলে করোনা লক্ষণ […]

Continue Reading

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ঢাকা আসার পথে প্রকৌশলীর মৃত্যু

কুড়িগ্রাম: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উলিপুর অফিসে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মো. জুবাইদুল ইসলাম মারা গেছেন। বুধবার রাতে (৮ এপ্রিল) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হলে পথেই মারা যান। কুড়িগ্রাম জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চিকিৎসক […]

Continue Reading

নারায়ণগঞ্জের ডিসির নমুনা সংগ্রহের পর সিভিল সার্জন সহ শীর্ষ কর্মকর্তারা কোয়ারেন্টাইনে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আইসোলেশনে রয়েছেন জেলার করোনা ফোকাল পার্সন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পুলিশ সুপারের হোম কোয়ারেন্টাইনের বিষয়ে একাধিক কর্মকর্তা বললেও তিনি অস্বীকার করেছেন। তবে এ কর্মকর্তাদের কেউই বুধবার অফিস করেননি। এছাড়া হোম কোয়ারেন্টাইনে গেছেন নারায়ণগঞ্জ এক শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ […]

Continue Reading

মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ, ফাঁসি কার্যকরের অপেক্ষা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদ-প্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বুধবার বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন প্রেসিডেন্ট । এটি নাচক হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো […]

Continue Reading

করোনায় আক্রান্ত ছেলেটা বেঁচে থাকলে ডাক্তার বানাব বললেন বাবা

ঢাকা: করোনায় কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত ঢাকা ও নারায়ণগঞ্জ। ৪১ বছর বয়সী মো. জালাল। তার ৩ ছেলে । পরিবারে ৪ সদস্য অসুস্থ ছিলেন। এরপর আইইডিসিআর’এ যোগাযোগ করেন। শুধু এক ছেলের স্যাম্পল নিয়ে যাওয়া হয়। সোমবার পরীক্ষার ফলাফলে জেনেছেন, তার ছেলে করোনায় আক্রান্ত। তবে তার মাঝে তেমন কোনো উপসর্গ […]

Continue Reading

লকডাউনের সময় মে পর্যন্ত বাড়তে পারে বৃটেনে

বৃটেন: করোনা ভাইরাসের বিস্তার রোধে তিন সপ্তাহের লকডাউন চলছে বৃটেনে। ২৩ মার্চ ঘোষিত এই লকডাউন শেষ হবে আগামী ১৩ এপ্রিল। লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, পরিস্থিতি পর্যালোচনা করেই লকডাউনের সিদ্ধান্ত রিভিউ করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিজেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। পরিস্থিতির ভয়াবহতা […]

Continue Reading

আজ থেকে নরসিংদী লকডাউন

নরসিংদী: করোনাভাইরাস সংক্রমণ রোধে নরসিংদী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার বিকেল ৪টার দিকে এ আদেশ জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী জানা গেছে, নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ […]

Continue Reading

আজ পবিত্র শবে বরাত ঘরে বসেই নামাজ আদায়ের আহ্বান ইফার

আজ পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন । মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন । মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরান তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন। অবশ্য এবারের প্রেক্ষাপ […]

Continue Reading