করোনা : সিলেট কারাগারের ৬২৭ বন্দির মুক্তির প্রস্তাব

সিলেট: করোনা সংক্রমন ঠেকাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ৬২৭ জন বন্দির মুক্তির প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বরাস্ট্র মন্ত্রনালয়ে। সম্প্রতি সিলেট কারা কর্তৃপক্ষ মন্ত্রনালয়ের নির্দেশ পাওয়ার পর এই প্রস্তাবনা পাঠায়। তবে- মন্ত্রনালয় থেকে এখনো মুক্তির কোনো নির্দেশনা আসেনি। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন- ৮ ক্যাটাগরীতে থাকা বন্দিদের একটি তালিকা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। […]

Continue Reading

গার্মেন্টস কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সমিতি-বিজিএমইএ তাদের সব পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে। বিজিএমইএ’র পরিচালক কে এম রফিকুল ইসলাম জানিয়েছেন বিজিএমইএ’র রেজিস্টারভুক্ত সব কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেয়া হচ্ছে। আগে সব কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এখন এই সময়ের মেয়াদ […]

Continue Reading

‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রকল্পের ১০০ বস্তা চালসহ একজন আটক

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকা থেকে শুক্রবার বিকালে মাহবুব হাসান রাসেদ (২৮) নামের এক যুবককে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস এর ১০০ বস্তা চালসহ আটক করেছে শিবচর থানা পুলিশ। রাসেদ শিবচর উপজেলার ইমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে […]

Continue Reading

আজ রাতেই ফাঁসি কার্যকর! মাজেদের সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সরাসরি জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সাথে দেখা করেছেন তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে যান। আব্দুল মাজেদের দণ্ড যেকোনো সময় কার্যকর করা হবে। দোষ স্বীকার করে তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো […]

Continue Reading

২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ঢাকা: শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের পাঠানো এক সংবা বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।’ এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল সরকার। এরপর ১ এপ্রিল থেকে শুরু হতে […]

Continue Reading

করোনা ‘জনগণকে আসল পরিস্থিতি জানাতে হবে, সবাইকে নিয়ে করনীয় ঠিক করতে হবে’

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিকে যুদ্ধকালীন অবস্থার চেয়ে ভয়াবহ বর্ণনা করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এমন পরিস্থিতিতে সরকারের করণীয় ঠিক করতে সবার সঙ্গে আলাপ আলোচনা করা উচিত। একই সঙ্গে মানুষকে প্রকৃত তথ্য জাানাতে হবে। মানুষ সঠিক তথ্য জানতে পারলে আরো বেশি সচেতন হতে পারে। করোনা ভাইরাসের কারণে সৃৃষ্ট প্রেক্ষাপটে […]

Continue Reading

সাংবাদিকও চিনে না পুলিশ!

চট্টগ্রাম: গলায় ঝুলানো ছিল পরিচয়পত্র, তবুও লকডাউনের নামে লাঠি দিয়ে বেধড়ক পেটাল সাংবাদিককে। শুধু তাই নয়, সাংবাদিকের স্বাস্থ্যকর্মী ভাইকেও পেটাল পুলিশ। অথচ লকডাউন বিধিনিষেধের আওতায় নেয় দু‘জনের একজনও। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ বুড়িশ্চর এলাকায়। হাটহাজারী থানার কনেস্টেবল জাহাঙ্গীর সড়কের উপর তাদের দু‘জনকে বেধড়ক পিটুনি দেয়। এতে আহত হয়েছেন দু‘জনেই। […]

Continue Reading

জ্বর-শ্বাসকষ্টে মৃত যুবকের লাশ বহনে খাটিয়া দেয়নি গ্রামবাসী, কাঁধে করে নিলো বাবা-ভাই

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বখতারপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক যুবকের লাশ বহনের জন্য গ্রামবাসী খাটিয়া ব্যবহার করতে দেয়নি বলে খবর পাওয়া গেছে। তাদের এমন আচরণে বিস্ময়, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। খাটিয়া ছাড়া লাশ বহনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, খাটিয়া ছাড়া ওই […]

Continue Reading

ইতালিতে করোনায় প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক

করোনা ভাইরাসের সংক্রমণে ইতালিতে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক। বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসে করোনা বিস্তার লাভ করে ইতালিতে। এরপর এপ্রিলের ৯ তারিখ নাগাদ সেখানে করোনায় চিকিৎসক মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইতালির স্বাস্থ্য সংস্থ্যার মুখপাত্র। তিনি জানান, করোনায় মৃতদের মধ্যে রয়েছেন […]

Continue Reading

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইন না মানলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। টাঙ্গাইল জেলার মির্জাপুর ও ভূঞাপুর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলো বর্তমান প্রস্তুতের কাজ চলছে। আর যারা সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) মানবেন না ; তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। জানা গিয়েছে যে, “ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্লিনিকে র‌্যাবের অভিযান

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বারে বসছেন না চিকিৎসকরা করোনা ভাইরাসের কারণে।এদিকে স্বাস্থ্য নিরাপত্তার কারণে চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে এই আতঙ্ক। ফলে একদিকে যেমন রোগীরা বিপাকে পড়ছেন, তেমনি অন্যদিকে আতঙ্কিত সাধারণ মানুষও। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরত স্টাফ ও মালিকদেরকে সচেতন করতে কাজ শুরু করেছে র‌্যাব-১২। র‍্যাব-১২ টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক […]

Continue Reading

সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে পর্যন্ত সন্ধ্যা ৬টার পর বাইরে বের হওয়াও নিষিদ্ধ করেছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ […]

Continue Reading

করোনা, স্পেশাল ফ্লাইটে এবার ইউরোপের ১২৪ নাগরিক ঢাকা ছেড়ে গেলেন

ঢাকা: করোনা পরিস্থিতি ভয়াবহতার আশঙ্কায় এবার ঢাকা ছেড়ে গেলেন ইউরোপের ১৫ দেশের ১২৪ নাগরিক। শুক্রবার মধ্যাহ্নে জার্মান সরকারের ভাড়া একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পশ্চিম ইউরোপ তথা ইউরোপীয় ইউনিয়নের ১১০ জন এবং পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ১৪ জন নাগরিক ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই বিমানে চড়েছেন। ব্যাংকক হয়ে […]

Continue Reading

শ্রীপুরে নারায়নগঞ্জের দম্পতি, উদ্বেগে স্থানীয়রা

রাতূল মন্ডল, শ্রীপুর(গাজীপুর): করোনায় আক্রান্ত নারায়নগঞ্জ জেলা থেকে এক দম্পতি গাজীপুর জেলার শ্রীপুরে শশুড় বাড়িতে বেড়াতে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, সন্ধ্যার মধ্যে ওরা চলে যাবে। জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হয়দেবপুর গ্রামের সীমান্তবাজার সংলগ্ন জনৈক আব্দুল মান্নানের মেয়ের বিয়ে হয়েছে নারায়ানগঞ্জে। আজ সকালে […]

Continue Reading

সন্ধ্যা ৬টার পর বের হলেই আইনানুগ ব্যবস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের […]

Continue Reading

কুমিল্লা লকডাউন

কুমিল্লা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ […]

Continue Reading

কালীগঞ্জে গরীবের চাল চুরি করতে গিয়ে জনতার হাতে গ্রাম পুলিশ আটক

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ বিশ্বজুড়ে সর্বত্র করোনা আতঙ্ক। বাংলাদেশেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে কার্যত লকডাউন চলছে। এই অবস্থায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও থেমে নেই ত্রাণের চাল চুরি। চাল চুরির ঘটনায় এবার লিপ্ত […]

Continue Reading

মাঠে দায়িত্ব পালনকারী বেসরকারি কর্মীদের পকেট লকডাউন নয় তো!

ঢাকা: চলমান করোনা প্রতিরোধ কাজে নিয়োজিত রয়েছেন সরকাররি ও বেসরকারী কর্মীরা। যারা সরকারি কর্মী তারা বেতন পাচ্ছেন। আর যারা বেসরকারি কর্মী তাদের অফিস বন্ধ থাকার কারণে বেতনও পাচ্ছেন না। আর যেসকল বেসরকারী কর্মীর বেতন নাই কিন্তু সামান্য ভাতা নিয়ে জীবনবাজি রেখে কাজ করেন তারা কেমন আছেন! সেই খবর কারো কাছে নেই। অনেক সংবাদকর্মী আছেন, যাদের […]

Continue Reading

২৪ ঘন্টায় আরো ৬জনের মৃত্যু, নতুন রোগী ৯৪জন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৬ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ৯৪ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ২৭ জন। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, নতুন ৯৪জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪২৪জন।

Continue Reading

গাইবান্ধা লকডাউন

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে এই ঘোষণা দেওয়া হয়। শুক্রবার বিকাল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলাজুড়ে এই লকডাউন বহাল থাকবে।

Continue Reading

গণপরিবহন বন্ধ ও সরকারি ছুটির মেয়াদ ১১দিন বাড়ছে!

ঢাকা: সাধারণ ছুটির মেয়াদ কমপক্ষে আরও ১১ দিন বাড়ছে। কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা। আজ কালকের মধ্যে এ ছুটির ঘোষণা আসতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি […]

Continue Reading

গোপালপুরে একটি গ্রাম লকডাউন

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা এই নমুনা পরীক্ষার করার পরেই তা জানা যাবে। আর এর আগে টাঙ্গাইলের ৯৬ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা রোগী শনাক্ত হওয়ায় টাঙ্গাইল জেলার গোপালপুরে একটি গ্রাম লকডাউন করে দিয়েছে প্রশাসন। টাঙ্গাইলের […]

Continue Reading

বিবর্তিত হয়েছে করোনা, বিশ্বজুড়ে ছড়িয়েছে ৩ ধরনের ভাইরাস

গত তিন মাস ধরে বিশ্বব্যবস্থাকে স্থবির করে রেখেছে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (সারস-কভ-২)। এখন পর্যন্ত এর প্রকোপে সৃষ্ট কভিড-১৯ রোগে মারা গেছেন প্রায় ৯৬ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি। কিন্তু ভাইরাসের দৌরাত্ম এতেই থেমে নেই। গত বুধবার পিনাস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় প্রানঘাতী এই ভাইরাস নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক […]

Continue Reading

করোনায় আক্রান্ত আরেক সাংবাদিক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও একজন গণমাধ্যমকর্মী। নমুনা পরীক্ষা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ আজ বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে আইইডিসিআরের পরামর্শে বাসায় অবস্থান করছেন। আক্রান্ত ওই সাংবাদিক জানান, তিনি গত পাঁচ দিন যাবত গলা ব্যথা, সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। বারবার আইইডিসিআর’র হটলাইনে কল দিয়ে সাড়া পাচ্ছিলেন না। সর্বশেষ গতকাল […]

Continue Reading

করোনার প্রভাবে কঠিন চ্যালেঞ্জে খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের খাদ্য উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে কৃষি তথা খাদ্য উৎপাদনে যাতে কোনো প্রভাব না পড়ে সে জন্য নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। দেশের কোথাও যাতে কোনো জমি অনাবাদি না থাকে সেদিকটা দেখার পাশাপাশি চলমান বোরো ধান, আলু, ভুট্টা, গমসহ বিভিন্ন কৃষি নিত্যপণের […]

Continue Reading