নরসিংদীতে তিন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত আরও ২৭ জন

নরসিংদী: নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন চিকিৎসকসহ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৯২ জন। আক্রান্তদের মধ্যে পলাশ উপজেলা শামীম নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত […]

Continue Reading

পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ধর্ষণ শেষে কেড়ে নেওয়া হলো স্বামীর চিকিৎসার টাকা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): করোনা ইস্যুতে গৃহকর্মীর কাজ বন্ধ হয়ে গেছে এক নারীর। মেয়ের বাড়িতে কয়েকদিন অবস্থান করে অসুস্থ স্বামীর আবদারে ফিরছিলেন বাড়ি। পথে রাস্তার পাশ থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শধু তাই নয়, ওই গৃহকর্মীর সঙ্গে থাকা স্বামীর চিকিৎসার টাকাও কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার […]

Continue Reading

করোনা আতঙ্কে ছেড়ে গেল স্ত্রী-সন্তান, দায়িত্ব নিল পুলিশ

ঝিনাইদহ: ভাড়া বাসায় ফেলে রেখে চলে গেছেন স্ত্রী ও সন্তান। দীর্ঘ ২৫ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামে ফিরলেও বাড়িতে উঠতে দেননি আত্মীয়-স্বজনেরা। অবশেষে ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী আশরাফুজ্জামানের দায়িত্ব নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকার সাভারে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে দিয়ে দীর্ঘ ২০ বছর বসবাস করে আসছিলেন […]

Continue Reading

শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা

নওগাঁ: আর কয়েকদিন পরই শুরু হবে বোরো ধান কাটা। আগাম জাতের ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন নওগাঁর রাণীনগর উপজেলার কৃষকরা। তবে রাণীনগর উপজেলা কৃষি অধিদফতর বলছে, কৃষকদের যাতে ধান ঘরে তোলা নিয়ে কোনও সমস্যা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। […]

Continue Reading

গোপালগঞ্জের মুকসুদপুরে ডিলারের গুদাম থেকে ১৯৬ লিটার তেল উদ্ধার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির ডিলারের গুদাম থেকে ৯৮ বোতল (১৯৬ লিটার) তেল উদ্ধার করেছে র‍্যাব-৮। এ ঘটনায় টিসিবির ডিলার নিলু সরদার (৪০) এবং ব্যবসায়ী কুমারেশ রাহা (৪২) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মুকসুদপুর উপজেলা সদর বাজারের পোস্ট অফিস রোডের গুদাম থেকে তেলসহ ওই দু’জনকে তাদের গ্রেফতার করা হয়। মাদারীপুর র‌্যাব-৮ এর এএসপি […]

Continue Reading

নারী চিকিৎসককে বাড়ি থেকে বের করে দিলেন বাড়ির মালিক

নোয়াখালী: করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দিয়েছেন বাড়ির মালিক। ওই নারী চিকিৎসক সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিভাগে কর্মরত। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ডা. আসমা আক্তার জানান, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা সকলেই করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে […]

Continue Reading

হত্যার দায় ব্যক্তিগত, গানম্যান তিন দিন ধরে ডিউটিতে ছিল না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান মন্ত্রী। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মন্ত্রী এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রী বলেন, […]

Continue Reading

বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশে বিএনপি’র ইন্ধন আছে : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বর্তমান করোনাভাইরাস সংক্রমণ সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে যারা বিক্ষোভ-সমাবেশ করছে তাতে বিএনপির ইন্ধন রয়েছে। বর্তমান সংকটকালে বিএনপি সাহায্যের হাত না বাড়িয়ে নানাভাবে লোক ভাড়া করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশে নানাভাবে মদদ দিচ্ছে। ড.হাছান আজ শুক্রবার দুপুরে মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা […]

Continue Reading

ময়মনসিংহের করোনা যোদ্ধা শেখ ঈশান আক্রান্ত

ময়মনসিংহ: করোনা থেকে ময়মনসিংহ শহরের মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক শেখ ঈশান। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বতর্মানে তিনি ময়মনসিংহের মাসকান্দায় তার বাসায় অবস্থান করছেন। ঈশান জানিয়েছেন, তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। সবাই যখন করোনা থেকে বাঁচতে ঘরে তখন স্বেচ্ছাসেবক ঈশান ছিল রাস্তায়। ময়মনসিংহ […]

Continue Reading

মুক্তিযুদ্ধমন্ত্রীর গানম্যান পিস্তল ও ছয় রাউন্ড গুলি সহ আটক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুকে গুলি করে হত্যার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর চন্দ্র সরকারকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় তার বন্ধু তারাইরুলের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ১৫, মোট ৭৫ আক্রান্ত ২৬৬ মোট ১৮৩৮

ঢাকা: করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বাংলাদেশ ১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। ২১৯০টি নমুনা পরীক্ষা করে নতুনভাবে আক্রান্ত হয়েছে ২৬৬জন। মোট আক্রান্তের সংখ্যা হল ১৮৩৮ জনে। আজ শুক্রবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। […]

Continue Reading

খোলা আকাশের নীচে করোনা রোগীর নির্ঘুম রাত

নরসিংদী: নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিচ্ছন্ন কর্মী ও মুক্তিযোদ্ধার সন্তান তাপসী রানী দাশ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এরপরই তার বাড়িটিকে লকডাউন করেছে প্রশাসন। রাতেই তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও আইসোলেশনে নেওয়া হয়নি। ফলে খোলা আকাশের নীচে নির্ঘুম রাত কাটিয়েছে তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোলা আকাশের নীচেই ছিলেন তাপসী রানী। তাপসী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার […]

Continue Reading

ঠাকুরগাঁওয়ে আইসিটি আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশের গাফিলতির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁওয়ে আইসিটি আইনে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাংবাদিক আল মামুন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বালিয়াডাঙ্গী থানার এসআই জহুরুল ইসলামের দায়েরকৃত এজাহারে বলা হয়েছে, […]

Continue Reading

করোনা আক্রান্তদের সেবা করতে হাসপাতালে সুইডেনের রাজকন্যা সোফিয়া

ডেস্ক: সুইডেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫৪০ জন। এরই মধ্যে দেশটিতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৩৩ জনের। করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে ছুটে গেছেন সে দেশের রাজকন্যা সোফিয়া। নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনা রোগীদের সেবায় সহায়তা করার জন্য অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সোফিয়াহেমেট হসপিটালে করোনা রোগীদের সহায়তায় নিয়োজিত আছেন। জানা […]

Continue Reading

রাজবাড়ীতে ত্রাণ দেয়ার কথা বলে নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

রাজবাড়ী: ত্রাণ দেয়ার কথা বলে আট বছরের এক প্রতিবন্ধী শিশুকে পদ্মা নদীর পাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ত্রাণ দেয়ার কথা বলে শিশুটিকে পদ্মার পাড়ে নিয়ে যান বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা গ্রামের শামসু মোল্লার ছেলে লালমিয়া মোল্লা। […]

Continue Reading

চীনে একদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ১২৯০ জন

ঢাকা: চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। অথচ শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্রুত চীনকে পেছনে ফেলে দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। চীনের তথ্য নিয়ে সবাই সন্দিহান থাকলেও বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে চীন। এরই মধ্যে একদিনে নতুন আরও ১ হাজার ২৯০ জনের মৃত্যুর খবর […]

Continue Reading

সরকারকে পরামর্শ দিতে জাতীয় ট্রাস্কফোর্স গঠনের প্রস্তাব বিএনপির

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি জাতীয় ট্রাস্কফোর্স গঠনের জন্য পুনরায় প্রস্তাব দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাব দেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় একটি সমন্বিত সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরের প্রণোদনা, ঋণ প্যাকেজ বণ্টন ইত্যাদি বিষয়ে […]

Continue Reading

উড়োজাহাজ ভর্তি করে দলে দলে কেন বিদেশীরা ঢাকা ছাড়ছেন?

মতিউর রহমান চৌধুরী: উড়োজাহাজ ভর্তি করে দলে দলে বিদেশীরা ঢাকা ছাড়ছেন। এরমধ্যে রয়েছেন শতাধিক কূটনীতিকও। এটা নতুন কোন খবর নয়। বাসি হয়ে গেছে অনেক আগেই। কিন্তু আমরা কি একবারও তলিয়ে দেখেছি তারা কেন বেহেস্ত ছেড়ে দোযখে যাচ্ছেন? দোযখ বলছি এই কারণে, যেসব দেশে তারা যাচ্ছেন সেসব দেশে মৃত্যুর মিছিল এখন অনেক লম্বা। প্রতিদিন কম করে […]

Continue Reading

ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরকারী চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর: হটলাইন ৩৩৩-এ কল করে নাটোরের হতদরিদ্র এক কৃষক ত্রাণ চেয়েছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যনের কাছে। কিন্তু সেটা না দিয়ে উল্টো কৃষককে মারধর করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন সেই চেয়ারম্যান। এরই জের ধরে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলার ৯নং অর্জুনপুর-বরমহাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তারকে গ্রেপ্তার […]

Continue Reading

গাজীপুর ও বরগুনায় দুই সাংবাদিক করোনায় আক্রান্ত

ং গাজীপুর ও বরগুনা প্রতিনিধি: গাজীপুরে একজন সিনিয়র সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধাধারণ সম্পাদক এবং গাজীপুরের একজন সুনামধন্য সাংবাদিক।। বরগুনায় আরেক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আক্রান্ত এই সাংবাদিক বরগুনার বামনা প্রেসক্লাবের সভাপতি। দুই জনই বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন। গাজীপুর প্রশাসন […]

Continue Reading

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় দমকা হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার রুহিয়া, ঢোলারহাট, রাজাগাঁও ও আখানগরের উপর দিয়ে বজ্র ও শিলাবৃষ্টির সাথে দমকা হওয়া বয়ে যাওয়া ছাড়াও বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্র। আম ও লিচুর মুকুলসহ এ মওসুমের ফসল ভুট্টা, মরিচের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। ক্ষতি হয়েছে কলা ও পেঁপে গাছসহ মাচায় […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ : মৃত্যু ছাড়াল ৩৪ হাজার

ঢাকা: করোনাভাইরসের গ্রাসে মৃত্যুমিছিল অব্যাহত আমেরিকায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংখ্যা। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাপিয়ে গেছে। আর বিশ্বে মোট মারা গেছে ১ লাখ ৪৫ হাজার ৪৭০ জন। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে সঙ্কট দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত আমেরিকায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩৪,৬১৭ জন। আর আক্রান্তের সংখ্যা ৬,৭৭,৫৭০ […]

Continue Reading

কালিয়াকৈরে নেশার আড্ডায় মুক্তিযুদ্ধ মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত, আহত-১

কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় অপর একজন আহত হয়েছেন। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ন কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা পরস্পরের বন্ধু বলে জানা গেছে। নিহতের নাম শহীদ (৩০)। […]

Continue Reading

ক্ষুধার্তদের জন্য গোলা খুলে দিলেন কৃষক রফিকুল

সৈয়দপুর (নীলফামারী): করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ক্ষুধাপীড়িত মানুষের জন্য নিজের ঘরের গোলা খুলে দিয়েছে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা এক কৃষক। গ্রামের খেটে খাওয়া ও দিন এনে দিন খাওয়া মানুষগুলো প্রতিদিনই ভীড় করছেন তার বাড়িতে। কাউকেই ফিরিয়ে দিচ্ছেন না খালি হাতে। প্রতিজনকেই ন্যুনতম ৫ কেজি থেকে ১০ কেজি পর্যন্ত চাল তুলে দিচ্ছেন […]

Continue Reading