সংবাদ সম্মেলনে এলেন আউয়াল, দুষলেন রেজাউল মন্ত্রীকে

পিরোজপুর: মৎস্য ও পশুসম্পদমন্ত্রী শ.ম. রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর আদালত থেকে দু’মাসের জামিন পাওয়ার পর এ সংবাদ সম্মেলন করলেন তিনি। বুধবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুপুরে ঘণ্টাব্যাপী […]

Continue Reading

থমথমে চবি- ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ঠা মার্চ) বিকাল সাড়ে ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী, শাহ আমানত ও শাহজালাল হলের সামনে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বিবাদমান দুটি পক্ষ হলো কনকর্ড- সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপ। প্রতক্ষদর্শীসূত্রে […]

Continue Reading

শ্রীপুরে অগ্নিকান্ডে সাংবাদিকের বসত বাড়ী ভস্মিভূত

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের বাড়ীতে অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরশহরের ১নং ওয়ার্ডের গোলাব্দিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ সাংবাদিক এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি এবং তিনি গোসিংগা ইউনিয়নের মৃত মোহাম্মদ আলী সরকারের পুত্র। ক্ষতিগ্রস্থ সাংবাদিক কবির সরকার জানান, রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট […]

Continue Reading

কালীগঞ্জে বাই সাইকেলের চাকা হতে গাঁজা উদ্বার আটক -১

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে বাই সাইকেলের চাকায় বিশেষ কায়দায় গাঁজা পরিবহনের সময় একজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ৩ রা মার্চ( মঙ্গলবার) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এস আই মোঃ মহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় মোঃ জাহাঙ্গীর আলমের বাড়ির উত্তর পাশ্বে কাকিনা – রংপুর গামী পাকা রাস্তায় ডিউটি পালনরত […]

Continue Reading

লালমনিরহাটে তথ্য মেলার উদ্বোধন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ ৪ মার্চ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মুক্ত মঞ্চে জেলা প্রশাসন, লালমনিরহাট ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ২ দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। উদ্বোধন শেষে তথ্য মেলা আয়োজন বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন পুলিশ সুপার আবিদা সুলতানা, […]

Continue Reading

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

ঢাকা: প্রাক-প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে নিয়মতান্ত্রিক কোনো পরীক্ষা দিতে হবে না। আর এই নিয়ম চালু হচ্ছে ২০২১ শিক্ষাবর্ষ থেকেই। তবে প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা না থাকলেও প্রত্যেক শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তার অগ্রগতি যাচাই করবেন। প্রত্যেক শিক্ষার্থী তার পারফর্মেন্স অনুযায়ীই উপরের ক্লাসে উন্নয়নের জন্য বিবেচিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, […]

Continue Reading

বিচারককে তাৎক্ষণিক বদলি আইনের শাসন ও বিচারব্যবস্থার জন্য অশনি সংকেত- টিআইবি

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র মামলায় পিরোজপুর-১ আসনের ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিচারকের তাৎক্ষণিক ওএসডিসহ বদলি, এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ কর্তৃক জামিন মঞ্জুরের ঘটনা বাংলাদেশের অধন্তন আদালতের বিচারিক ইতিহাসে বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত বিবেচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, দেশে আইনের […]

Continue Reading

৩ দিনের মধ্যে ভিপি নুরকে পাসপোর্ট দিতে হাইকোর্টের রায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। আদালতে ভিপি নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী […]

Continue Reading

‘মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেবেন, বিজেপি’র হয়ে নয়’

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিনিধি হিসেবে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নয়। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে […]

Continue Reading

সেই বিচারককে তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবুল মান্নানকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১১ই মার্চের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বুধবার বিচারপতি তারিক উল হাকিম […]

Continue Reading

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারককে তাৎক্ষণিক বদলি, আউয়ালের জামিন

ডেস্ক: পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের জামিন ও বিচারককে তাৎক্ষণিক বদলির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একেএমএ আউয়ালের জামিনের সময় জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করেছেন। এ ঘটনায় লোকজন রাস্তায় নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বিচারককে স্ট্যান্ড রিলিজ এবং পরে আউয়ালকে […]

Continue Reading

শ্রীপুরে কাজীর বিচার চেয়ে নারীর আর্তনাত!

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে মূল ভলিউমে রেজিষ্ট্রি না করে বিয়ে পড়ানোর অভিযোগ এনে কাজীর বিচার প্রার্থনা করেছেন এক নারী। ২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাবেয়া খাতুন নামের ওই নারী। অভিযুক্ত কফিল উদ্দিন উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে। রাবেয়া খাতুনের দাবী, গত ২০১৬ সালের ৮ মে পৌর এলাকার […]

Continue Reading

হাওরের বুক চিরে পাকা সড়ক ধরে এখন ছুটে যাচ্ছে চার চাকার দ্রুতযান

হাওর মানে মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, কিশোরগঞ্জ থেকে: দিগন্ত বিস্তৃত থই থই পানি। আবার শুকনা মৌসুমে পানি শুকিয়ে এলে বোরো ধানের আবাদ। সে হাওরের বুক চিরে পাকা সড়ক ধরে এখন ছুটে যাচ্ছে চার চাকার দ্রুতযান। হাওরের একটি জনপ্রিয় প্রবাদ হচ্ছে, ‘বর্ষায় নাও আর শুকনায় পাও’। অর্থাৎ চলাচলে নৌকাই একমাত্র ভরসা। আর শুকনা মৌসুমে পায়ে হেঁটে […]

Continue Reading

ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত ব্যক্তির বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায় নি। মিডিয়ার কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন আইইডিসিআর-এর প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। এখন পর্যন্ত ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি থেকে বাংলাদেশে আসা নাগরিকদের অন-এরাইভাল ভিসা দেয়া বন্ধে নীতিগত সিদ্ধান্তে সুপারিশ করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ […]

Continue Reading

পলাশ শিল্পাঞ্চল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিল্লাল হোসেন, পলাশ নরসিংদী: “সুস্থ্য শরীর সুন্দর মন,গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এ শ্লোগানে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) সকালে কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামানের […]

Continue Reading

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

জনশক্তি উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে এতোদিন সবাই সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করতো। আপনারা জানেন, ইতিমধ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশের প্রায় ৮ হাজারের মতো পোস্ট অফিস আছে। সেগুলো ডিজিটাল করেছি। নিজের ইউনিয়নে, নিজের ঘরে বসে পণ্য যাতে বিক্রি করা যায়, সে ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ এগিয়ে […]

Continue Reading

সাগর-রুনি হত্যা মামলা: তানভীরের আবেদন কার্যতালিকা থেকে বাদ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে আসামি তানভীর রহমানের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় এ রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত জানান, তারা এই মামলার শুনানি […]

Continue Reading

আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

বিচারক আবদুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করার ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ-এর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকারের নির্দেশে যেকোনো ব্যক্তির জামিন […]

Continue Reading

পরকীয়া প্রেমের অভিযোগ এনে স্বামীকে তালাক দিলেন নায়িকা শাবনূর

সাত বছর আগে অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলা চলচ্চিত্রের একসময়কার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। বিয়ের পরের বছরই এ দম্পতির ঘর আলোকিত করে আসে এক পুত্রসন্তান। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ভেঙে গেল সেই সংসার! গত ২৬ জানুয়ারি স্বামী অনিককে তালাক দিয়েছেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনূর। নিজের সই করা নোটিশটি অ্যাডভোকেট কাওসার আহমেদের […]

Continue Reading

ওয়াশিংটনে করোনায় আরো তিন মৃত্যু

ডেস্ক: ওয়াশিংটনে নতুন করোনা ভাইরাসে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৯। সেখানকার সিয়াটলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নর্থ ক্যারোলাইনায় এক ব্যক্তির দেহে পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটি নার্সিং স্থাপনা থেকে এই […]

Continue Reading

রাশিয়ান মডেলদের মাধ্যমে অর্থ পাচার করতেন থাই ব্যাংকে পাপিয়ার চার কোটি টাকা

যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া অবৈধভাবে বিদেশে টাকা পাচার করেছেন। ওই টাকা হুন্ডির মাধ্যমে তিনি বিদেশে নিয়ে যান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘কাসিকর্ন’ ব্যাংকের একটি শাখায় তার অন্তত ৪ কোটি টাকা রয়েছে। ২০১৭ সালের ১৫ই সেপ্টেম্বর তিনি ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন। ব্ল্যাক মেইলিং, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, তদবির, চাঁদাবাজির ভাগ নেয়াসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড করে ওই […]

Continue Reading

২০১৫ সালে পাচার প্রায় এক লাখ কোটি টাকা

আমদানি রপ্তানির আড়ালে ২০১৫ সালে প্রায় এক লাখ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন তথ্য। ঐ প্রতিবেদনে বলা হয়েছে , ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে সাত বছরে গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে আমদানি-রপ্তানির আড়ালে। বাংলাদেশ ছাড়াও একশ ৩৫ উন্নয়নশীল ও ৩৬ উন্নত […]

Continue Reading

পাপিয়াকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার ইস্যুতে বিব্রত আওয়ামী লীগ। পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা ও সংসদ সদস্যের নাম আসায় এ অবস্থা তৈরি হয়েছে। দলের হাইকমান্ডের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। মধ্যম সারির নেতারা বিরক্ত। এ ঘটনায় দলের সাধারণ নেতাকর্মীরাও অস্বস্তিতে আছেন। তারা বলছেন, ক্যাসিনোকাণ্ডের মতোই পাপিয়াকে ঘিরে […]

Continue Reading

খাগড়াছড়িতে বিজিবি গ্রামবাসী সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ৬ জন নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৪০ বিজিবি খেদাছড়া জোনের সিপাহি শাওন, সাহাব মিয়া (মুছা), মো. আহমেদ আলী (২৮), আলী আকবর। এছাড়া স্বামী ও […]

Continue Reading

সিলেটে মশার যন্ত্রণায় মশারি নিয়ে মিছিল

সিলেট: সিলেটে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশকনিধন কার্যক্রমে সিটি করপোরেশনের উদাসীনতা নাগরিকদের চিন্তিত করে রেখেছে। নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে শামীমাবাদ, কাজলশাহ, ওসমানী মেডিকেল এলাকা, জিন্দাবাজার, শেখঘাট, শিবগঞ্জ, মির্জাজাঙ্গাল, শাহজালাল উপশহর, মিরাবাজার সহ পুরো নগরজুড়ে মশার উপদ্রব বেড়েই চলেছে। মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ […]

Continue Reading