‘২০২১ সালের জুনের মধ্যে খুলে দেওয়া হবে পদ্মা সেতু’

ঢাকা: ‘পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে।’ আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক […]

Continue Reading

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান। সেখানেই তিনি নিজে ১০ টাকা মূল্যের বহির্বিভাগের রোগীর টিকিট কাটেন। এরপর চিকিৎসাসেবা নেন তিনি। এর আগেও হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নিয়েছিলেন […]

Continue Reading

মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকতে হবে

ঢাকা: মাঠপর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন এক নির্দেশনায় সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থানের নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি কাজের গতি বাড়াতে এবং সাধারণ নাগরিকের ক্ষতি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিভিন্ন জরুরি কাজে যেমন ভিভিআইপি বা […]

Continue Reading

আশুলিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ২

সাভার (ঢাকা): ঢাকার অদূরে আশুলিয়ায় দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুটি বাসে ধাক্কা দিয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম জাহাঙ্গীর ও জলিল […]

Continue Reading

জিএমপি কর্তৃক দেড় কোটি টাকা মূল্যের দুটি তক্ষক সহ একজন গ্রেফতার

গাজীপুর: বুধবার রাতে মোঃ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, টঙ্গী পশ্চিম থানা সঙ্গীয় অফিসার এসআই/ মোঃ আঃ মালেক ও ফোর্সের সহযোগীতায় টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা খলিল মার্কেট কান্নার টেক আলমগীর মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া মোঃ আইয়ুব আলী (৪০), পিতা- মৃত রহমত আলী এর নিকট হইতে ০২ (দুই) টি তক্ষক (বন্য প্রাণি) উদ্ধার করেন। যাহার কথিত মূল আনুমানিক […]

Continue Reading

পরশুরাম সীমান্তে ৩ নাইজেরিয়ানসহ আটক ৫, ডলার-ল্যাপটপ জব্দ

ফেনী: ফেনীর পরশুরাম সীমান্তে তিন নাইজেরিয়ান ও বাংলাদেশি দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডলার ও ল্যাপটপ জব্দ করে বিজিবি। ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান […]

Continue Reading

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, একে-২২ রাইফেল উদ্ধার

ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভুজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ব্যক্তি […]

Continue Reading

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক: কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। […]

Continue Reading

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামী নিহত

গাজীপুর: গাজীপুরের সালনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত যুবক অস্ত্র ও মাদক কারবারি। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ […]

Continue Reading

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নতুন প্রস্তাব

ঢাকা: দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফের আলোচনা শুরু করতে ‘নতুন প্রস্তাব’ দিয়েছে চীন। নোট ভারবালের মাধ্যমে গতকালই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বিবেচনায় ওই প্রস্তাব পাঠিয়েছে বেইজিং। কূটনৈতিক সূত্র মতে, ওই প্রস্তাবের অন্যতম হচ্ছে চীনের মধ্যস্থতায় দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন। বাংলাদেশ যেখানে […]

Continue Reading

সোনারগাঁয়ে ইমামকে হত্যা করেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু: ওসি

সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামের খুনের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়িক দ্বন্দ্বে মাদারীপুরের শিবচরের এক মসজিদের ইমাম ওই হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ওহিদুর জামান (২৮)। মাদারীপুরের শিবচর উপজেলার কেশবপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। […]

Continue Reading

টাকা-রুপি ছুঁইছুঁই

ডেস্ক: ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশী টাকার মূল্য বেড়ে তা এখন ছুঁইছুঁই অবস্থা। বুধবার ভারতীয় দৈনিক আজকাল বলেছে, গত ৩৬ বছরের মধ্যে প্রথমবার ভারতীয় টাকাকে প্রায় ধরে ফেলার অবস্থায় পৌছে গেছে বাংলাদেশি টাকা। সুতরাং ভারতীয় মুদ্রার তুলনায় বাংলাদেশী অর্থনীতি আরো তেজি হয়ে উঠেছে। ওই খবরে বলা হয়, ভারতীয় অর্থনীতি এমনিতেই এখন নেটিজেনদের মূল চর্চার বিষয়। তার […]

Continue Reading

সকল জেলায় আইসিইউ-সিসিইউ স্থাপনে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: দেশের সকল জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কত জনবল, টাকা প্রয়োজন সেবিষয়ে এই প্রকল্প তৈরি করে আগামী ২৩ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ […]

Continue Reading

স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না পারা দুঃখজনক: আতিকুল

ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মশক নিধন টিমের ঢুকতে না পারা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেন, আমরা কিন্তু সবাই সমান, সবাই নাগরিক। গতকাল এবং আজও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন জানিয়ে মেয়র বলেন, আমি উনাকে বলতে চাই, যেকোনো কাজে আমরা সবার সহযোগিতা চাই। আজ দুপুরে রাজধানীর গাবতলী […]

Continue Reading

রোহিঙ্গা ইস্যু নিয়ে কাদের সাহেব পুরনো খেলা খেলছেন— মির্জা ফখরুল

ঢাকা: রোহিঙ্গাদের উসকে দিচ্ছে বিএনপি- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কাদের সাহেব আবার পুরনো খেলা খেলছেন। বিএনপিকে দায়ী করতে শুরু করেছেন এবং তিনি আমাকে দায়ী করেছেন যে, আমরা নাকি উসকে দিচ্ছি রোহিঙ্গাদের। তিনি বলেন, এটা সুইসাইডাল, এটা আত্মহননের কথা। আমরা […]

Continue Reading

সব টিভি চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সব টেলিভিশন চ্যানেলের পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, ‘সকল টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’ শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে (পিএমও) বাংলাদেশ টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (এটিসিও) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আগে কেবল একটি টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি। আমরা ’৯৬ সালে সরকার […]

Continue Reading

নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন আনোয়ারুল ইসলাম

ঢাকা: নতুন মন্ত্রিপরিষদ সচিব হতে যাচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর বর্তমান মন্ত্রিসভা সচিব মোহাম্মদ শফিউল আলম বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন। আজ বুধবার সচিবালয়ের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল […]

Continue Reading

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। নতুন সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে। এছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক […]

Continue Reading

গাজীপুর ডিবিতে ইয়াবা সহ দুই জন গ্রেফতার

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৭/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে এসআই (নিঃ)/মোঃমফিজুর রহমান মল্লিক এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন আশপাড়া সাকিনন্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে এমদাদ মেম্বার এর […]

Continue Reading

শ্রীপুরে ২৬ মাসের শিশুকে সারারাত মায়ের দুধ থেকে বঞ্চিত করেছে পুলিশ!

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামের অটোরিক্সা চালক রমজান আলীর স্ত্রী আমেনা খাতুনকে কোন মামলা ছাড়া থানায় এনে রাতভর জিজ্ঞাসাবাদ করেছেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা। মঙ্গলবার দিবাগত রাতে আমেনাকে আটক করে নিয়ে আসে। আটককৃত আমেনা বেগম একই গ্রামের আটোরিক্সা চালক রমজান আলীর স্ত্রী। মাকে পুলিশ আটক করে […]

Continue Reading

বিপাকে মোদি সরকার, কাশ্মীর নিয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

ডেস্ক: সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে ভারত সরকার। এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় এবং জম্মু ও কাশ্মীর সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। জানা গেছে, কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাগুলোকে পাঁচ বিচারপতির […]

Continue Reading

প্রতিটি গ্রাম পরিকল্পিতভাবে সাজাতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জীববৈচিত্র্য রক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করে দেশের প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে হবে। শুধু উপজেলা নয়, বরং ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যন্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সংলগ্ন […]

Continue Reading

রাজধানীতে ‘আল্লাহর দলের’ ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঢাকা: রাজধানীতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ ওরফে ‘আল্লাহর সরকার’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ১-এর একটি আভিযানিক দল রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব […]

Continue Reading

মশা নিধনে ঢাকাসহ সারা দেশে ওষুধ ছিটানোর নির্দেশ

ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার উৎস নির্মূলে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলায় অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার (২৮ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মশা নিধনে বিশ্বের অন্যান্য দেশের উদারহণ টানেন […]

Continue Reading

টঙ্গীতে বাবা-ছেলের লাশ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁদের মৃত্যু সন্দেহজনক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীর হাজিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নিহত ব্যক্তি হলেন মো. আবদুল হালিম ও তাঁর শিশুসন্তান মোহাম্মদ নোমান (৮)। […]

Continue Reading