সম্পাদকীয়: বঙ্গবন্ধুর খুনী চক্রের সহযোগী ধরতে এবারই কমিশন করুন

বাংলাদেশের স্থপতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা ঘটনার মত দ্বিতীয়টি এখনো পৃথীবিতে ঘটেছে কি না! জানা নেই। বিশ্ব ইতিহাসের ন্যাক্কারজনক এই ঘটনার স্থান বাংলাদেশে। এটা আমদের জন্য কলংকজনক বটে। ইতিহাসের এই কালো অধ্যায় বইতে হবে আমাদের সারাজীবন। এই ঘৃন্যতম ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। খুনীদৈর মধ্যে […]

Continue Reading

কালীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালিত

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকর‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ ই আগষ্ট বৃহস্পতিবার উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ভুল্লারহাট ডা. খলিলুর রহমান আদর্শ কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল মালেকের […]

Continue Reading

গাজীপুরে মাদক সহ আটক-৪

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ইং ১৪/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মনিরুজ্জামান খান এর নেতৃত্বে কাপাসিয়া থানাধীন কাপাসিয়া সাকিনন্থ জনৈক ওয়াজ উদ্দিন এর মার্কেট এর সামনে কাপাসিয়া টু গাজীপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক […]

Continue Reading

সেনাবাহিনী, পুরো জাতি প্রস্তুত: প্রতিটি পদক্ষেপের আরো শক্তিশালী জবাব দেবে পাকিস্তান- ইমরান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজাদ জম্মু-কাশ্মীরের পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বুধবার তিনি বক্তব্য রাখেন। সেখানে ইমরান খান বলেন, পাকিস্তানের ভিতরে ভারতের যেকোনো পদক্ষেপের শক্তিশালী পাল্টা জবাব দেবে পাকিস্তান। ওই অধিবেশনে বক্তব্য রাখেন আজাদ জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। তিনি বলেন, কাশ্মীরের পর পাকিস্তানের ভিতরে সমস্যা সৃষ্টি করবে ভারত। তার […]

Continue Reading

বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শোকার্ত মানুষের ঢল

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শোকার্ত মানুষের ঢল নেমেছে। হাতে কালো ব্যানার ও বুকে কালোব্যাজ পরিধান করে নারী-পুরুষ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দিয়েছে। সকলেই পরম শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনককে স্মরণ করছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা […]

Continue Reading

জাতির পিতার স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব: প্রধান বিচারপতি

জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি আরও বলেন, তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্ভোধন কালে এ কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। ইতিহাসের বেদনাবিধুর ও […]

Continue Reading

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ স ময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ […]

Continue Reading

ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ৬

ফেনী: ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান গণমাধ্যমকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া […]

Continue Reading

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা: জাতীয় শোক দিবসে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। […]

Continue Reading

জাতীয় শোক দিবস আজ

ঢাকা: শোকাবহ ১৫ই আগস্ট আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে নির্মমভাবে সপরিবারে শাহাদতবরণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম […]

Continue Reading

রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকা: রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে […]

Continue Reading

অনুমতি ছাড়া টিভিতে বিদেশি সিরিয়াল দেখানোয় নিষেধাজ্ঞা

বাসস, ঢাকা: টিভিতে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের […]

Continue Reading

ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরেই বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় সারাদেশে নতুন করে ১৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১১২৫ জন। এদিকে গত এক সপ্তাহে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীদের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির […]

Continue Reading

সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে

বিনোদন ডেস্ক: কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। গত কয়েক বছর ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেতা। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি, তবুও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে অসুস্থ বোধ করায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় […]

Continue Reading

জয়শঙ্কর আসছেন সোমবার: কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ-মনে করে ঢাকা

কূটনৈতিক রিপোর্টার: কাশ্মির ইস্যুটি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে ঢাকা। এ নিয়ে এখনও দিল্লি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে কিছু জানায়নি। অন্য কোন রাষ্ট্রের তরফেও বিষয়টি বাংলাদেশের বিবেচনায় উপস্থাপন করা হয়নি। কূটনৈতিক সূত্রগুলো মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, এই মুহুর্তে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের প্রতীক্ষিত বাংলাদেশ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে […]

Continue Reading

বাজিতপুরে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

কিশোরগঞ্জ: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষের সময় একপক্ষের গুলিতে শরীফ (৩৫) ও ফোরকান (২৮) নামে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে শাহ জামাল (৩৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শরীফ শ্যামপুর […]

Continue Reading

শ্রীপুরে স্ত্রীকে খুন করে নদীতে ৫ ও ঘরে ১০ টুকরো। ঘাতক স্বামী গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুরে স্ত্রীকে হত্যার পর তার লাশ ১৫ টুকরো করেছে পাষণ্ড স্বামী মামুন মিয়া। পুলিশ ঘাতক মামুনকে গ্রেপ্তার করেছে। ইলেক্টট্রিক মিস্ত্রী মামুন মিয়ার বাড়ি জেলার কাপাসিয়া উপজেলার বড়ইবাড়ি গ্রামে। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুর ও শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী উপস্থিত ছিলেন। […]

Continue Reading

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

মাগুরা: মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় কবির হোসেন মীর (৫৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন পেশায় একজন কৃষক। আজ বুধবার বিকালে গ্রাম্য দলাদলি নিয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৬ জন আহত হয়। এরা হলেন- আবেদ আলী মীর (৫৫), মাজেদ মীর (৫০), হাসান (৪০), বিল্লাহ (৫২), বাবলু […]

Continue Reading

শনিবার থেকে চামড়া কিনবে ট্যানারিগুলো

ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে শনিবার থেকে কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আজ বিকালে এ কথা জানান সংগঠনের সভাপতি মো. শাহিন আহমেদ। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ১৭ই অগাস্ট থেকে চামড়া কেনা শুরু করব। এর আগে সকালে সংবাদ সম্মেলন করে ২০শে অগাস্ট থেকে চামড়া কেনা শুরু করবেন বলে জানিয়েছিলেন শাহিন। আজ দুপুরের […]

Continue Reading

সখীপুরে বিষ পানে কিশোর-কিশোরীর মৃত্যু

সখীপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিষ পানে এক কিশোর ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীটির মৃত্যু হয়। দুই কিশোর-কিশোরী উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুর ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা […]

Continue Reading

সিলেটে চামড়া বিসর্জন চলছে, মাদ্রাসা ছাত্রদের চোখে কান্না

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: প্রতি ঈদ-উল-আযহার মতো এবারো সিলেট অঞ্চলের কওমী মাদ্রাসাগুলো বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে এবং শহরাঞ্চলের বিভিন্ন বাসা থেকে পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে এসে বিপাকে পড়তে হয় তাদের। চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় সিলেটের কওমি মাদরাসাগুলোতে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই চমড়া নদীতে ও রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অনেক মাদ্রাসা […]

Continue Reading

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বগুড়া: বগুড়ায় দূরপাল্লার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন রংপুর শহরের কামাল কাছনা এলাকার খায়রুল আনাম (৫৮) এবং তাঁর স্ত্রী রানু বেগম (৪৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী […]

Continue Reading

যমুনায় বরযাত্রীবাহী নৌকাডুবি, মৃত ২ নিখোঁজ ৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাস মনসুরনগর মানজানাবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে ছয় বরযাত্রী। তাৎক্ষণিকভাবে মৃত ও নিখোঁজ কারো পরিচয় জানা যায়নি। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি নৌকা বগুড়ার […]

Continue Reading

গলাচিপায় ভিপি নূরের ওপর হামলা

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নূরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি […]

Continue Reading

বিচারপতি মীর্জা হোসাইন হায়দারের বাড়িতে হামলা, আটক আওয়ামী লীগ সভাপতি

বকশীগঞ্জ (জামালপুর): মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক মীর্জা হোসাইন হায়দারের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৪ আগষ্ট বুধবার সকাল ১১টার দিকে নিজ বাসা থেকে নিলক্ষিয়ার বাসা থেকে খোকাকে আটক করে পুলিশ। এর আগে […]

Continue Reading