১২ অক্টোবর পবিত্র আশুরা

ঢাকা; বাংলাদেশের আকাশে আজ রোববার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ মহররম বা ১২ অক্টোবর বুধবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

‘এ অঞ্চলে কোনো ধরণের সংঘাত কাম্য না’

  ঢাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তা তাদের অভ্যান্তরীন ব্যাপার। দু’দেশের দ্বিপাক্ষিক ব্যাপার নিজেরা বসে সমাধান করা দরকার। এ অঞ্চলে কোনো ধরণের সংঘাত কাম্য না। প্রতিবেশি কোনো দেশে উত্তেজনা হলে আমাদের উন্নয়নের ওপরে প্রভাব পড়ে। আজ বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র […]

Continue Reading

যুদ্ধের বাগাড়ম্বরপূণ কথা বলছে ভারত’

  অনলাইন ডন ; যুদ্ধের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা কারো স্বার্থে নয়। এমন মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। অনলাইন ডন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তেজনা ও উস্কানি কারো স্বার্থেই দেয়া হচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া নিয়ন্ত্রণ রেখার […]

Continue Reading

গুলশান হামলা: জামিন পেলেন তাহমিদ  

  ঢাকা; গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা আজ রোববার তাহমিদকে জামিনে মুক্তির আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, হলি আর্টিজান বেকারিতে হামলার […]

Continue Reading

ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

  যেকোনো বিরোধে (এনি ইভেনচুয়ালিটি) সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ভারতের সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর সময়ে শনিবার সেনাবাহিনীর প্রস্তুতি দেখতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর পরিদর্শন করেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং। এ সময় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রক্ষা করতে নির্দেশ দেয়া হয়েছে। শ্রীনগর থেকে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার […]

Continue Reading

‘দেশে আইনের শাসনের লেশমাত্র নেই’

  ঢাকা; দেশে এখন গণতন্ত্র এবং আইনের শাসনের লেশমাত্র চিহ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে দুদু বলেন, দেশে এখন গণতন্ত্র এবং আইনের শাসনের লেশমাত্র চিহ্ন নেই। মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুন্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের স্বাধীনভাবে […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে পিরোজপুরে মামলা

পিরোজপুর; সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঝালকাঠি আদালতে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঝালকাঠি আদালতের সরকারি কৌঁসুলি (এজিপি) বনি আমিন বাকলাই বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন। মামলাটি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি […]

Continue Reading

স্মার্টকার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

বাসস; প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যত ধরনের নতুন প্রযুক্তি রয়েছে, গ্রহণ করা হবে। তবে তার ফায়ারওয়াল থাকতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ প্রধানমন্ত্রী আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রত্যেক […]

Continue Reading

১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ

ঢাকা; ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ সারা দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত সাত হাজার বর্গকিলোমিটার এলাকাগুলো হলো, চট্টগ্রামের মীরসরাই […]

Continue Reading

কালিয়াকৈরে যমুনা গ্রুপের একটি কারখানায় আগুন

গাজীপুর; গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে এই আগুন লাগে বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টের সঙ্গে লাগোয়া যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামরাই, […]

Continue Reading

পাক-ভারত গোলাগুলি সীমান্ত ছাড়ছে মানুষ

  ঢাকা; বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ডি ফ্যাক্টো সীমান্তে গুলিবিনিময় করেছে ভারত ও পাকিস্তান। পারমাণবিক ক্ষমতাধর এ দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উভয় দেশের সামরিক বাহিনী গুলিবর্ষণের জন্য অপর পক্ষকে দায়ী করেছে। বার্তা সংস্থা রয়টার্সের  খবরে বলা হয় এ গুলিবিনিময়ের ঘটনায় কোনো প্রাণহানি হয় নি। তবে এ পরিস্থিতিতে […]

Continue Reading

নদী পরিব্রাজক দল পিরোজপুর জেলা কমিটি গঠিত

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : তরুনরাই দেশের শক্তি,দেশের সম্পদ। দেশের প্রায় ১১ কোটি তরুনকে নদী সুরক্ষায় সম্পৃক্ত করার অভিপ্রায়ে এবার গঠিত হল বাংলাদেশ নদী পরিব্রাজক দল পিরোজপুর জেলা কমিটি। কেন্দ্রিয় কমিটির নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জহির উদ্দিন মো: বাবর ও প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

জয়ের সেঞ্চুরি

    ঢাকা; স্বরূপে ফিরলো বাংলাদেশ, উড়ে গেলো আফগানিস্তান। বাঁচলো মান, বাঁচলো সিরিজ। ঠিক থাকলো সাত নম্বর জায়গাটাও। টানা দুই ম্যাচে ধুঁকতে থাকা বাংলাদেশের সামনে গতকাল দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ব্যাটে-বলে সমান নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। তামিম ইকবালের ১১৮ আর সাব্বির রহমানের ৬৫ রানে গড়া সংগ্রহটা আফগানদের জন্য পাহাড়সম করে দেন স্পিনার মোশাররফ আর পেসার […]

Continue Reading

রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  ঢাকা; যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৭ দিনের সফর শেষে গতকাল শুক্রবার […]

Continue Reading

” ইনবক্সের সবুজ বাতি” ——–খায়রুননেসা রিমি

” ইনবক্সের সবুজ বাতি” ——–খায়রুননেসা রিমি অনলাইনে এসেই আগে হন্তদন্ত হয়ে খুঁজি তোমার ইনবক্সের সবুজ বাতি। যেটা অবন্তির কপালে সিঁদুর রাঙা লাল টিপের মতো জলজল করে। তোমার সবুজ বাতি আমার মন বাগানে ঝড় তোলে। মন কথারা কিলবিলিয়ে ওঠে। অবনত মস্তকে চলতে থাকে কথা চালা চালি। একবসায় অলস দুপুরটাও দৌঁড়ে পালায়। ইনবক্সে বন্দী করলে আমায়। তোমার […]

Continue Reading

১৪১ রানে শততম জয় বাংলাদেশের

  ঢাকা; ২৭৯ রানের জবাবে ১৩৮ রানেই অলআউট হয়ে গেল আফগানিস্তান। ১৪১ রানে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পেলো বাংলাদেশ। সঙ্গে সিরিজও জিতলো ২-১এ।  ৩৪তম ওভারে শফিউলের উইকেট পাওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আফগানদের লড়াইয়ের। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রহমত শাহ। ৩৩ রান করেন নওরোজ মঙ্গল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট পান আট বছর […]

Continue Reading

বাংলাদেশ পুলিশের মতো সফলতা যুক্তরাষ্ট্রও দেখাতে পারেনি

বাসস; পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে কখনো জঙ্গিবাদের স্থান হবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর যথেষ্ট সফলতা আছে। যা পার্শ্ববর্তী দেশসহ যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও পারেনি। আমরা জঙ্গিবাদ দমনে বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি।’ আইজিপি আজ শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর নরকলিকাতা গ্রামে মজিদ জরিনা ফাউন্ডেশন […]

Continue Reading

পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ

 ডেস্ক; পাকিস্তানের অধিকাংশ প্রেক্ষাগৃহ ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি দেখিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির […]

Continue Reading

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭৯

  ঢাকা; বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধু সিরিজ জেতার নয়; হিরের চেয়েও দামি মূল্যবান ৪টি রেটিং পয়েন্ট ধরে রাখার। আর সেই লড়াইয়ে দারুণভাবে দলকে এগিয়ে রাখলেন তামিম ইকবাল। এবার আর ফিফটিটাকে সেঞ্চুরি বানাতে ভুল হয়নি। তামিমের ১১৮, সাব্বিরের ৬৫ আর দ্বিতীয় উইকেটে দুজনের ১৪০ রানের জুটি বাংলাদেশকে ভিত্তিটা এনে দিয়েছিল। সেই ভিত্তিতে দাঁড়িয়ে যতটা ঝড় […]

Continue Reading

তামিমের ফিফটি, দলীয় ১০০

  ঢাকা; ওয়ানডেতে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৫/১। ওপেনার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ২০ রান করেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যর্থ হলেন বাংলাদেশের এ […]

Continue Reading

ব্রহ্মপুত্রে ড্যাম নির্মাণ করছে চীন, ভারতের উদ্বেগ

  সিনহুয়া;  ভারত যখন পাকিস্তানের সঙ্গে ‘ইন্দুস ওয়াটার ট্রিটি’ চুক্তি রিভিউ করছে তখন তিব্বতে ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী বন্ধ করে দিয়েছে চীন। সেখানে সবচেয়ে ব্যয়বহুল একটি পানিবিদ্যুত প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই ওই নদের শাখায় নির্মাণ করা হবে একটি ড্যাম বা বাঁধ। চীনের এ কর্মকান্ডে ভারতে উদ্বেগ সৃষ্টি করতে পারে। কারণ, এর ফলে নিম্নাঞ্চলের […]

Continue Reading

পাক-ভারত মিডিয়া যুদ্ধ

  কেউ  আবার যুদ্ধবাজ হয়ে যান মোহরের প্রিয় প্রলোভনে। কবির কথা সত্য করে দিয়ে ভারত-পাকিস্তানের মিডিয়া কি যুদ্ধবাজ হয়ে গেছে? কিসের প্রলোভন তাদের। সংবাদ বিক্রি। মোহর। অন্ধ দেশপ্রেম। মানুষ কি যুদ্ধ ভালোবাসে। কে যেন বলেছিলেন, যেকোন যুদ্ধের প্রথম শিকার হচ্ছে সত্য। যুদ্ধের দামামা যখন বাজতে থাকে তখন শুরুতেই মারা যায় সত্য। সেনাপতিরা, রাজনীতিবিদেরা, এখন দেখছি […]

Continue Reading

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

  ঢাকা; বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ বেলা পৌনে একটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, […]

Continue Reading

জেনারেল রাহিল শরীফের হুঁশিয়ারি

  ডেস্ক রিপোর্ট;  প্রতিপক্ষের যেকোনো ‘মিসএডভেঞ্চারের’ সর্বোচ্চ উচিত জবাব দেবে পাকিস্তান। এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। তিনি শুক্রবার বলেছেন, নিয়ন্ত্রণ রেখা, ওয়ার্কিং বর্ডার ও আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রক্ষা করা হচ্ছে। কোনো বিদ্বেষপরায়ণ প্রচারণা দিয়ে পাকিস্তানকে হয়রান করা যাবে না। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। সম্প্রতি জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ […]

Continue Reading

কাশ্মীরে আরও হামলার আশঙ্কায় আতঙ্ক

রয়টার্স; পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনা হামলার পর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সংঘাতের আশঙ্কায় কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তের উভয় পাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ভারতের বুধবার রাতের হামলাকে ‘আগ্রাসী আচরণ’ ও এলওসিতে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ বলেন, তাঁর দেশ ভারতের […]

Continue Reading