কালীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

          কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে নাছিমা সুলতানা নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের মো. লাল মিয়া সরকারের কলেজ পড়–য়া মেয়ে নাছিমা সুলতানা বুধবার বিকালে বিষপান করে। তারপর ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা […]

Continue Reading

৯৫ বছর বয়সে মাস্টার্সে ভর্তি

যে কোন স্বপ্ন বা লক্ষ্য পূরণে বয়সটা কোন বাধা নয়। কেউ যদি ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে সামনে এগোতে চান, তাকে কেউ আটকাতে পারে না। এ কথাটা আরও একবার প্রমাণিত হলো। প্রমাণ করলেন ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার বাসিন্দা রাজ কুমার বৈশ্যের বয়স ৯৫ বছর। এ বয়সেও তিনি অদম্য। তিনি এখন সমাজের সবার কাছে অনুপ্রেরণার নাম। […]

Continue Reading

বাঁশখালীতে অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার তিন

চট্টগ্রাম: বাঁশখালী থানার প্রেমবাজার এলাকা থেকে অস্ত্র ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি একনলা বন্দুক ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে বাঁশখালীর প্রেমবাজারের দক্ষিণে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলম শরীফ (৩৫), রহমতউল্লাহ (৩২) ও দিদার (২৭)। এদের মধ্যে শরীফ ও রহমতউল্লাহ’র বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে। […]

Continue Reading

লন্ডনে খালেদা জিয়া যাত্রী, তারেক রহমান গাড়ি চালক

লন্ডন প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌছেছেন। বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে তিনি লন্ডন পৌঁছান। চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গত রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-৫৮৫) একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে , সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সহ-সভাপতি […]

Continue Reading

২২শে নভেম্বর বিপিএলের উদ্বোধন, নতুন আসরে অংশ নেবে ৬ দল

  বহুল আলোচিত বিপিএলের নতুন আসর মাঠে গড়াবে আগামী ২৪শে নভেম্বর। উদ্বোধন হবে ২২শে নভেম্বর। দুবছর বিরতি দিয়ে অনুষ্ঠিত এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। বিপিএল গভর্নিং বডির সভাপতি আফজালুর রহমান সিনহা আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এবারের আসরে নতুন-পুরনো মিলে ছয়টি দল অংশ নিবে। এরমধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, বরিশাল […]

Continue Reading

বাংলাদেশে বহু মানুষই জানেনা তারা ডায়াবেটিসে আক্রান্ত

      বাংলাদেশে আগামী ২০ বছরে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ১ কোটি ২০ লাখে। বেসরকারি একটি সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল এমনই তথ্য দিচ্ছে। সংস্থাটির একজন কর্মকর্তা ডা: বিল্লাল হোসেন বিবিসি বাংলাকে বলেন, “ধারণা করা হয় বাংলাদেশে ষাট লাখ রোগী আছে। এর মধ্যে ত্রিশ লাখ লোক বর্তমানে চিকিৎসার আওতায় আসতে পেরেছেন। বাকী ত্রিশ লাখ […]

Continue Reading

‘আর কোন জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না’

        সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে ফেসবুকে এক আবেগময় স্ট্যাটাস ‍দিয়েছেন তার মেয়ে সৈয়দা সানজিদা শারমিন। প্রয়াত মন্ত্রীকে স্মরণ করে সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেনের চ্যানেল আই অনলাইনকে দেয়‍া একটি সাক্ষা‍ৎকার শেয়ার করে সৈয়দা সানজিদা শারমিন লিখেছেন,  ‘আর কোনো জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না। উনি আর কোনো জার্নালিস্টের নিউজ সোর্স হবেন […]

Continue Reading

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

            ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এর আগে রাত ৮টা ৪৯ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি ইমিগ্রেশনসহ এয়ারপোর্টের বিভিন্ন […]

Continue Reading

খালেদার লন্ডন সফরের রাজনৈতিক তাৎপর্য কি?  

  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ রাত সাড়ে নটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে কথা রয়েছে। কয়েক সপ্তাহ ধরেই তার এই লন্ডন সফরের সম্ভাবনা এবং গুরুত্ব নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলে আসছিল। দলের তরফ থেকে বলা হচ্ছে তিনি চিকিৎসার জন্য সেখানে যাচ্ছেন। তবে যেহেতু সেখানে তারেক রহমানের সাথে তার দেখা হবে ফলে সাংগঠনিক […]

Continue Reading

প্যারিসে বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রীর অনুষ্ঠান পণ্ড  

  ফ্রান্সে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতবিনিময় অনুষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় ৪ ঘণ্টা তথ্যমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শনিবার বিকালে প্যারিসের সা ক্লাউডস হোটেল রেডিসন ব্লুতে এ ঘটনা ঘটে। ফ্রান্স প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ মানবজমিনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার সস্ত্রীক […]

Continue Reading

একজন সৈয়দ মহসিন আলীর বিদায়  

  প্রস্তুতি চূড়ান্তই ছিল। অস্থির হয়ে উঠেছিলেন। দু’একদিনের মধ্যে দেশে ফিরবেন। হজে যাবেন। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়তি। সবাইকে অজানার দেশে পাড়ি দিতে হবে। আড্ডা অন্তঃপ্রাণ এই মানুষটিও পাড়ি দিলেন চির অজানার দেশে। গণমুখী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মহসীন আলী। দীর্ঘ পথপরিক্রমায় দুর্নীতির কলঙ্ক যাকে স্পর্শ করেনি। সিলেটের মৌলভীবাজারে সৈয়দ মহসিন আলী তিন তিনবার পৌর […]

Continue Reading

গাজীপুরে অগ্নিকান্ড

          তুহীন সারোয়ার/আলী আজগর পিরু গাজীপুর অফিস: মহানগরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লাবাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে ওই বাড়িতে থাকা বেশ কয়েকটি ছোট ছোট কারখানা ও বসতঘর পুঁড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করে।

Continue Reading

গাজীপুরে প্রথম জাতীয় কমিউনিটি বেইজড (মুক্ত দল) স্কাউট ক্যাম্পে সিএনসিজ ডিনার

            গাজীপুর: গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে চলমান ৫দিন ব্যাপী প্রথম জাতীয় কমিউনিটি বেইজড (মুক্ত দল) স্কাউট ক্যাম্পের তৃতীয় দিনে ছিলো সিএনসি’জ ডিনার। রোববার রাত ৯টায় বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ ও বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র সচিব ড: মোঃ মোজাম্মেল হক […]

Continue Reading

জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরুষ্কার পাচ্ছেন শেখ হাসিনা  

            জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক এই সর্বোচ্চ পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অফিসিয়াল ফেইসবুক  পেইজে পোষ্ট করা হয়েছে। এতে জানানো হয়, নিউ ইয়র্কে আগামী […]

Continue Reading

ভ্যাট প্রত্যাহার: বিক্ষোভ রূপ নিলো আনন্দে  

              মন্ত্রীসভায় ভ্যাট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানার পর বদলে গেছে দৃশ্যপট। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে আনন্দ মিছিলে। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত তাদের আন্দোলনের বিজয়। সরকার শিক্ষার্থীদের ন্যয্য দাবি মেনে নিয়েছে। একই সঙ্গে প্রমাণ হয়েছে সরকার একটি ভুল সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে […]

Continue Reading

গাজীপুরে ব্যবসায়ীর উপর হামলা

            গাজীপুর অফিস গাজীপুর মহানগরের সাইন বোর্ড ভুশির মিল এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটে।ে রবিবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে । আহত ব্যবসায় র্স্বনা টেইলাস এর মালিক মো” রাশিদুজ্জামান সোহাগ (২৫) পিতা-মো আবুল হোসেন গ্রাম-বাদেকলমেশ^র থানা জয়দেবপুর জেলা-গাজীপুর । এলাকাবাসী সূত্রে জানা যায় ভুশির মিল এলাকার বাসিন্দা মো: […]

Continue Reading

সমাজকল্যাণ মন্ত্রী আর নেই  

                সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহী রাজিউন। আজ সোমবার সকাল ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মন্ত্রীর ভাই সৈয়দ মোস্তাক আলী মানবজমিনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩রা সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন […]

Continue Reading

২৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা

রিয়াদঃ রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে তাই আগামী ২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। রোববার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটি সুপ্রিম কোর্ট রাজকীয় এক ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য কোরআন এবং হাদিসের ভাষ্যমতে, আল্লাহ রাব্বুল আলামীন নবী ইব্রাহীম(আঃ)কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় […]

Continue Reading

ছাত্র বিক্ষোভে স্থবির ঢাকা  

            সপ্তাহের প্রথম কার্যদিবসে ছাত্র বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর ধানমন্ডি, বনানী, বাড্ড ও উত্তরায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওইসব এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এরপ্রভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে তারা […]

Continue Reading

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আন্তঃ হাউজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

              গাজীপুর, ১৩ সেপ্টেম্বর ২০১৫: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের আন্তঃ হাউজ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ আজ (রবিবার) সকালে শুরু হয়েছে। নয়নপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সোসাইটির সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। টুর্নামেন্টে দুর্বার, দুরন্ত, দুর্জয় ও দিগন্ত নামে চারটি হাউজ থেকে […]

Continue Reading

ঝালকাঠিতে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূর্চী পালন

          ঝালকাঠি প্রতিনিধি ॥ বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের উদ্যোগে ঝালকাঠি পৌরসভাধীন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র ক্যাম্পাসে এবং প্রস্তাবিত ফাতেমা করিম ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড হেল্থ টেকনোলজি’র মাঠে শুক্রবার সকালে বৃক্ষ রোপন কর্মসূর্চী উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএমএ রহমান […]

Continue Reading

তিন তালাকের বিরুদ্ধে সরব ৯০ শতাংশ মুসলিম নারী

  তিনবার তালাক উচ্চারণ করে বিবাহবিচ্ছেদের প্রথা নিষিদ্ধ করার দাবি তুলেছে ভারতের মুসলিম নারী সমাজ৷ বলেছে, এ প্রথা একতরফা ও বিবাহিতা মুসলিম মহিলাদের প্রতি অবিচার৷ এর প্রেক্ষিতে মুসলিম পার্সোনাল নিয়মবিধির সংস্কার জরুরি৷ ভারতের মুসলিম মহিলাদের এই প্রতিবাদী কণ্ঠ যেন মৌচাকে ঢিল মারার মতো৷ মৌখিক তিন তালাক প্রথা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ এ বিষয়ে শিয়া […]

Continue Reading

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

          গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিকশা ও টমটমের সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ নিহদের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানায় নিয়ে গেছে। শ্রীপুর মডেল থানার এস আই গোলাম কিবরিয়া জানান, রোববার সকাল সাতটায় শ্রীপুর উপজেলার আবদার নামক স্থানে একই উপলার জৈনা বাজার থেকে কাওরাইদ গামী সিএনজি অটোরিকশা ও বিপরীত […]

Continue Reading

হাজারে ৭৫ টাকা ভ্যাট বড় কিছু নয় : অর্থমন্ত্রী

              উচ্চশিক্ষায় ভ্যাট আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রতিদিন গড়ে এক হাজার টাকা খরচ করেন। এর মধ্যে তার বই-খাতা, ট্রান্সপোর্ট প্রভৃতি রয়েছে। সেখানে ৭.৫ ভাগ হারে এক হাজার টাকায় ৭৫ টাকা খুব বড় কিছু নয়।’ তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত […]

Continue Reading

মধ্য প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৮০  

  ভারতের মধ্যপ্রদেশে শেঠিয়া রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। আজ ঝাবুয়া জেলার পেতলাওয়ালে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। পুলিশের এক সিনিয়র সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, ওই রেস্তোরাঁটি একটি জনবহুল এলাকায় অবস্থিত। এ ছাড়া রেস্তোরাঁটি একটি দুই তলাবিশিষ্ট ভবনে। বিস্ফোরণে ভবন ধসে পড়েছে। ওই […]

Continue Reading