কামারুজ্জামানের ফাঁসি কার্যকর

  ঢাকা: একাত্তরের আলবদর কমান্ডার কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত দশটা ১ মিনিটে এ ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে দেশের জন্য আরও একটি নতুন ইতিহাস রচিত হলো। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করা হয় মহান মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা-গণহত্যা, ব্যাপক নিধনযজ্ঞ, দেশান্তর, নির্যাতন, ধর্ষণ, ধর্মগত ও রাজনৈতিক […]

Continue Reading

কী করবেন মাহী-রনি

ঢাকা সিটি নির্বাচনে উত্তর ও দক্ষিণে তরুণ প্রজন্মের দুই আলোচিত মেয়র প্রার্থী। সাবেক এমপি মাহী বি. চৌধুরী বিকল্পধারার যুগ্ম মহাসচিব হলেও নির্বাচন করছেন একটি অনলাইন ভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’-এর ব্যানারে। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক আলোচিত এমপি গোলাম মওলা রনি লড়ছেন স্বতন্ত্র। বিএনপি সরাসরি নির্বাচনে না গেলে বিকল্প প্রার্থীদের সমর্থন দেয়ার ব্যাপারে একটি গুঞ্জন ছিল […]

Continue Reading

ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু

জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করেছে কারাকর্তৃপক্ষ। বিকেলেই স্বজনদের ডেকে শেষ সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে। কারাগার এলাকায় তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফাঁসি কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট সবাই কারাগারে হাজির হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ইফতেখার উদ্দিন। […]

Continue Reading

গাজীপুরে কামারুজ্জ্মানের লাশের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

গাজীপুর: ফাঁসি হওয়ার পর দাফনের জন্য ঢাকা থেকে শেরপুরে কামারুজ্জামানের লাশ যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার(১১ এপ্রিল) রাত ৮টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম  ওই তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, কামারুজ্জামানের লাশ ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে শেরপুরে যাওয়fর […]

Continue Reading

ঝালকাঠিতে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ প্রকাশের দাবীতে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি॥ ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দি এবং আমার দেশ প্রকাশনা বন্ধের ২য় বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে ‘আমার দেশ পাঠক মেলা’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ’র ছাপাখানা খুলে দেয়ার দাবী জানানো হয়। বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাংগীর হোসেন মঞ্জুর […]

Continue Reading

‘প্রাণের মালিক আল্লাহ, প্রেসিডেন্ট নন’

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা কামারুজ্জামান বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। প্রেসিডেন্ট নন। প্রেসিডেন্টের কাছে কী প্রাণ ভিক্ষা চাইব? বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। বিকাল ৫টা ২০ মিনিটে কারাগার থেকে তার পরিবারের ২১ সদস্য বের হন। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার গেট থেকে সামান্য দূরে এসে কামারুজ্জামানের বড় […]

Continue Reading

কেউ যেন শেখ হাসিনা বা খালেদা জিয়া না হয়—গাজীপুরে কাদের সিদ্দিকী

গাজীপুর: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,“সন্তান নিরাপদে ঘরে ফিরবে কিনা সেটা নিয়ে উৎকন্ঠায় থাকেন বাবা মা। স্ত্রীকে স্বামীর নিরাপত্তা নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকতে হচ্ছে। দেশের এমন পরিস্থিতির জন্যে যুদ্ধ করি নাই। আমরা শান্তির নীড় প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ করেছিলাম। বর্তমান অবস্থায় সমঝোতার জন্য ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় […]

Continue Reading

নেপালে শাকিবের রাজনীতি!

নেপালে গিয়ে রাজনীতি করছেন শাকিব খান! ঘাবড়াবেন না, রাজনীতির ময়দানে নামেননি তিনি। জনপ্রিয় এই অভিনেতা এখন কাজ করছেন ‘রাজনীতি’ নামের একটি ছবিতে। সেজন্য সম্প্রতি নেপাল গেছেন তিনি। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করছেন জায়েদ খান ও অপু বিশ্বাস। এ প্রসঙ্গে মুঠোফোনে শাকিব  বলেন, ‘ছবির কাজটি শুরু হয়েছে নেপালে। এতে আমাকে ভিন্ন আঙ্গিকে দেখা […]

Continue Reading

বৈশাখে আমেরিকায় বেবী নাজনীন

বাংলা নববর্ষ এবং এশিয়ান মিউজিক ফুড ফেস্টিভ্যালে গান গাইতে আমেরিকা গেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ শুক্রবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে চড়ে রওনা দেবেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ফ্লোরিডায় বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলায় তার একক অনুষ্ঠান হবে আগামী ১৪ এপ্রিল। এ ছাড়া আমেরিকার অরল্যান্ডে ১৫ এবং ১৬ মে অনুষ্ঠিতব্য এশিয়ান মিউজিক ফুড ফেস্টিভ্যালে রয়েছে […]

Continue Reading

নাছিরের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে নগর ছাত্রলীগ। শুক্রবার নগরীর কাজির দেউড়ী, ব্যাটারি গলি এলাকায় ভোটারদের কাছে তারা হাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভায় বক্তারা বলেন, আ জ ম নাছির বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। তিনি ছাত্র জীবন থেকে জনকল্যাণে রাজনীতি করেছেন। তাকে নির্বাচিত […]

Continue Reading

ফাঁসির আদেশ যাচ্ছে কারাগারে

ঢাকা: কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ যাচ্ছে কারাগারে। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হন।

Continue Reading

কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আগমন ও শনিবার (১১ এপ্রিল) দুপুরে অনুষ্ঠেয় কুবি ছাত্রলীগ সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল পৌনে ১০টার দিকে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পাসে […]

Continue Reading

মির্জা আব্বাসকে প্রচারণায় নামার সুযোগ দেওয়ার আহ্বান স্ত্রীর

ঢাকা: বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় নামার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগর হাবিব কমিউনিটি সেন্টার থেকে (১১ এপ্রিল) চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে তিনি নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান। এ […]

Continue Reading

আজ বিকেলে প্রধানমন্ত্রী মাওনা ফ্লাইওভার উদ্বোধন করবেন

শারমিন সরকার/তাজুল ইসলাম সানি/রাতুল মন্ডল মাওনা শ্রীপুর (গাজীপুর) থেকে : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের শুভ উদ্বোধন করতে আজ শনিবার (১১এপ্রিল) বিকালে শ্রীপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিধারিত সময়ের তিন মাস পূবে নিমান কাজ শেষ হওয়ায় উদ্বোধন এখনি হচেছ বহু প্রতিক্ষিত ওই ফ্লাইওভার। সরকার সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে […]

Continue Reading

ডিএনসিসি নির্বাচন মাহীর হৃদয় ভেঙে ফুরফুরে তাবিথ

ঢাকা: একজন ২০ দলের সমর্থন নিয়ে ফুরফুরে মেজাজে প্রচারণা শুরু করেছেন। অন্যজন ভাঙা হৃদয় নিয়ে বিষণ্ণ, প্রচারণা-গণসংযোগ থেকে গুটিয়ে রেখেছেন নিজেকে। বলা হচ্ছে, যথাক্রমে তাবিথ আউয়াল ও মাহী বদরুদ্দোজা চৌধুরীর কথা। যার যার পিতার কর্মফলই যেন ভোগ ও উপভোগ করছেন ঢাকা সিটি নির্বাচনে (উত্তর) বিএনপি’র ঘ্রাণপুষ্ট এ দুই মেয়রপ্রার্থী। এসব হৃদয়বিদারক বিশ্লেষণ আসছে সিটি নির্বাচনের […]

Continue Reading