খালেদা জিয়ার কার্যালয়ে তালা, বের হওয়ার চেষ্টা করছেন তিনি

​ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গেটে তালা মেরে দিয়েছে পুলিশ সদস্যরা। ২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশের যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন- এমন খবর প্রকাশ হওয়ার পরপরই তালা দিয়ে দেয়া হয়। বিএনপি চেয়ারপারসন অল্প সময়ের মধ্যেই রওনা হতে পারেন বলে জানা গেছে। এখন ওই এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও মোতায়েন করা হয়েছে। খালেদা […]

Continue Reading

বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া

ঢাকা: ২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশের যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। এর জের ধরে খালেদা জিয়ার কার্যালয় অবরুদ্ধ করে রাখা নিরাপত্তা রক্ষীরা সক্রিয় হয়ে ওঠেছেন। বিএনপি চেয়ারপারসন অল্প সময়ের মধ্যেই রওনা হতে পারেন বলে জানা গেছে। তিনি দুই দিন ধরে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকলেও তিনি আজকে ডাকা সমাবেশে যোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। […]

Continue Reading

গাজীপুরে আইনজীবী ফোরামের মিছিল সমাবেশ

  গাজীপুর: বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা। সোমবার(৫জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় গাজীপুর আদালত প্রাঙ্গন থেকে মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসক কাযালয়ের চারিদিক প্রদক্ষীন শেষে আইনজীবী ভবনের নীচে সমাবেশ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সভাপতি এড.মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ […]

Continue Reading

১২টার পর মাঠে আসবেন খালেদা জিয়া

ঢাকা:২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন দুপুর ১২টার কিছু পরই নয়া পল্টনে সমাবেশের যোগ দিতে রওনা হবেন। গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকলেও তিনি আজকে ডাকা সমাবেশে যোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। গুলশান কার্যালয়ে অবস্থানকারী বিএনপি মহিলা দলের নেত্রী ও সাবেক সংসদ সদস্য রেহানা আকতার রানু নয়া দিগন্তকে জানিয়েছেন, খালেদা জিয়া দুপুর ১২টার পর নয়া পল্টনে ডাকা সমাবেশে […]

Continue Reading

রাজধানী অবরুদ্ধ

​ঢাকা: ২০ দলীয় জোটের র্কমসূচি ঠেকাতে সরকারের নানামুখী তৎপরতায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। ঢাকার সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। দৌলতদিয়া থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, দৌলতদয়িা-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা শিমুলিয়া-কাওরাকান্দি রুটেও। র্কতৃপক্ষ বলছে, বাস না থাকায় ফেরি […]

Continue Reading

​খালেদার কার্যালয়ের সামনে ফের ইট-বালুর ট্রাক

ঢাকা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে ফের বালু, ইট ও পাথরভর্তি ৮টি ট্রাক রাখা হয়েছে। বিএনপির অভিযোগ করেছে, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচিতে বাধা দিতেই অতীতের মতো ট্রাকগুলো রেখেছে আইনশৃঙ্খলা রস্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু, ইট ও পাথরভর্তি এ ট্রাকগুলো রোববার রাত ১২টার দিকে কার্যালয়ের পশ্চিম ও উত্তর পাশের রাস্তার সামনে […]

Continue Reading

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না : তারেক রহমান

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। এ আন্দোলনে দল-মত নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সর্বশক্তি দিয়ে শরিক হওয়ার আহবান জানান তিনি। যেদিন এই সরকারের বিদায় হবে, সেদিনই নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। এর আগে কারও কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। চলমান আন্দোলন চালিয়ে যেতে হবে। […]

Continue Reading

ব্যাপক ধরপাকড়, রাজধানীজুড়ে আতঙ্ক

ঢাকা: রাজধানীতে ব্যাপক ধরপাকড় চলছে, রাস্তাগুলো ইতোমধ্যেই ফাঁকা হয়ে পড়ছে। ঢাকার রাস্তাগুলোতে যানবাহনও চলছে না বললেই চলে। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বিস্ফোরণে কৃষক লীগ নেতা ইদ্রিস আলী (৪০) নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচি পালনে অনড় থাকার প্রেক্ষাপটে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। ঢাকার বিভিন্ন […]

Continue Reading

বিশ্বকাপ দলে সৌম্য, আরাফাত সানি

ঢাকা: বিশ্বকাপ দল ঘোষণার মুহূর্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সঙ্গে আছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান ছবি: শামসুল হকসাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা—এই দুটি জিনিসই নির্বাচকেরা মাথায় রেখেছিলেন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার ক্ষেত্রে। সেদিক দিয়ে খুব বেশি চমক নেই দলটিতে। কিন্তু ইমরুল কায়েসের জায়গায় […]

Continue Reading

গাজীপুরে ছাত্র দলের মশাল মিছিল পুলিশের গুলিতে ২জন গুলিবদ্ধি

গাজীপুর:  জেলা শহরে ছাত্র  দল মশাল মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ গুলিতে  দুই ছাত্র দল নেতা গুলিবদ্ধি হয়েছেন। গুলিবিদ্ধ দুই ছাত্র দল নেতা হলেন, গাজীপুর মহানগরের ২৬নংওয়ার্ড ছাত্র দল নেতা রুহুল আমিন(২৬) ও আনিসুর রহমান(২৭)। রোববার(৪জানুয়ারী) সন্ধ্যার পর গাজীপুর শহরের বিআইডিসি রোডে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীরা জানান, গাজীপুর মহানগর ছাত্র দল […]

Continue Reading

সারা দেশে বিজিবি মোতায়েন

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়নের কথা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে রাজধানীতে আজ বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা […]

Continue Reading

সোশাল মিডিয়ার ব্যাপক ব্যবহারে ভাঙছে পারিবারিক বন্ধন

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের পারিবারিক জীবন। আর এটা বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। এমনটাই বিশ্বাস করেন সৌদি আরবের অনেক নাগরিক। আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। মানব উন্নয়ন বিশেষজ্ঞ মালাক আবদুল্লাহ আলদোসারি বলেন, পরিবারের সদস্যরা এখন আর একসঙ্গে মিলিত হয় না, পসপরের খোঁজ-খবর নেয় না। অনেকে […]

Continue Reading

বার্তা সংস্থা পিটিআইয়ের রিপোর্ট: কার্যালয়ে খালেদাকে রাত কাটাতে বাধ্য করা হয়

ঢাকা: নির্বাচনের বর্ষপূর্তিতে অফিসে বাংলাদেশ পুুলিশ অবরুদ্ধ করে রেখেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এক বছর আগে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ৫ই জানুয়ারি। এ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এ উপলক্ষে পুলিশ তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে। তাকে কার্যালয়েই রাত কাটাতে বাধ্য করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই এ কথর বলেছে। ওই নির্বাচনকে […]

Continue Reading

সমাবেশ করবে না আওয়ামী লীগ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করবে না। রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা জানান। রোববার বিকাল ৫টা থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)। হানিফ বলেন, আশা […]

Continue Reading

বিএনপির নেতাকর্মীরা তৈরি হয়ে আছে : জেনারেল মাহবুব

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা তৈরি হয়ে আছে। তারা চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী কাজ করে চলেছে। আগামীকালের সমাবেশ করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত বহাল রয়েছে। আজ রবিবার সাংবাদিকদের একথা বলেন তিনি। জেনারেল মাহবুব বলেন, বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে, সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার অগণতান্ত্রিক কাজ করে চলেছে। সরকার […]

Continue Reading

সোমবারের কর্মসূচি চলবে : বিবিসিকে খালেদা জিয়া

ঢাকা:বিএনপি নেত্রী খালেদা জিয়া বিবিসি বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সরকারি বাধা স্বত্বেও সোমবারের কর্মসূচি তিনি প্রত্যাহার করছেন না। ঢাকায় নির্ধারিত সমাবেশের চেষ্টা করা হবে। খালেদা জিয়া বলেন, শনিবার রাত থেকে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাতে পুলিশে ঘেরা তার অফিসে বসে টেলিফোনে তিনি বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে বলেন, কোনো কর্মসূচির আগে কোনো […]

Continue Reading

সোমবার ১০টায় নয়া পল্টনে সমাবেশ॥ অনড় খালেদা জিয়া

ঢাকা: ২০ দলীয় জোট প্রধান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সকাল ১০টায় সমাবেশ করতে অনড় রয়েছেন। তিনি নেতাকর্মীসহ দেশবাসীকে রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেত হতে বলেছেন। যেকোনো মূল্যে তিনি সমাবেশ করতে বদ্ধপরিকর। বাধা এলে তা প্রতিরোধ করার নির্দেশও দিয়েছেন তিনি। তিনি নিজেও ওই সমাবেশে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। বিএনপি সূত্র এ তথ্য […]

Continue Reading

খালেদা জিয়া অবরুদ্ধের নাটক করছেন-প্রধানমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি ২০১৪ সালে নির্বাচনে না এসে রাজনৈতিক ভুল করেছেন। উনি নির্বাচনে না এসে কী আশায় বুক বেঁধেছিলেন জানি না। নির্বাচনে না এসে কোন পথে নিয়ে যেতে চেয়েছিলেন? তিনি এখন অবরুদ্ধের নাটক করছেন। রোববার সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ […]

Continue Reading

ঢাকা কার্যত অবরুদ্ধ

ঢাকা: দুই জোটের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে। ঢাকায় রোববার বিকাল থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখি যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। নিজের কার্যালয়ে গতকাল রাত থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, […]

Continue Reading

গাজীপুরে আরো দুটি যাত্রীবাহী বাসে আগুন গাড়ি ভাঙচূর,অভিনেতা এনামুল হক আহত

গাজীপুর: মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আরো দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৃথক ঘটনায় গাজীপুর  শহরে গাড়ি ভাংচূরের সময় অভিনেতা এনামুল হক তার গাড়ি চালক সহ আহত হয়েছেন। রোববার (৪জানুয়ারী) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে চান্দনা চৌরাস্তা এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদশীরা জানান, রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ডে সম্রাট পরিবহনের একটি বাসে […]

Continue Reading

গাজীপুরে প্রধানমন্ত্রী পারিবারিক বনভোজনে আড়াই ঘন্টা

গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই গাজীপুরে বোন রেহানার বাগান বাড়িতে পারিবারিক বনভোজনে এসেছিলেন। প্রায় আড়াই ঘন্টা তিনি বনভোজনে ছিলেন। সরকারী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অবস্থিত ছোট বোন শেখ রেহানার বাগান বাড়িতে আসেন। বেলা আড়াইটার সময় তিনি ঢাকায় চলে যান। প্রায় আড়াই ঘন্টা […]

Continue Reading

হাজি সেলিমের সালিশে বোমা বিস্ফোরণ, একজন নিহত

ঢাকা:রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিমের একটি সালিশ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কৃষক লীগ নেতা ইদ্রিস আলী (৪০) নিহত হয়েছেন। এসময় আরো পাঁচ জন আহত হয়। আজ রবিবার বিকেলে ইসলামবাগের ঈদগাহ মাঠের ভিতরে সালিশ-মিমাংসা পরিচালনার সময় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চকবাজার থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস আলী […]

Continue Reading

ঢাকা ও ময়মনসিংহে গাড়িতে আগুন

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আজ রোববার দুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা ছবি: ফোকাস বাংলারাজধানীর বায়তুল মোকাররম এলাকায় একটি বাসে ও মতিঝিলের এজিবি কলোনি এলাকায় একটি প্রাইভেটকারে আজ রোববার দুপুরে আগুন দিয়েছে দুর্বত্তরা। অন্যদিকে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় আজ বেলা পৌনে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading

গাজীপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন গাড়ি ভাঙচূর

গাজীপুর: মহানগরের শিববাড়ি ও চান্দনা চৌরাস্তায় প্রায় একই সময়  দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস দুটি যাত্রী বোঝাই থাকলেও সকল যাত্রী নেমে যাওয়ায় কোন হতাহতদের ঘটনা ঘটেনি। রোববার(৪জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শিববাড়িতে তাজ টাওয়ারের সামনে প্রথম ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীরা জানান, জয়দেবপুরগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস শিববাড়ির নিকটবতি তাজ টাওয়ারের সামনে আসার […]

Continue Reading

যেকোনো মূল্যে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার জবাব দিন : মির্জা ফখরুল

যেকোনো মূল্যে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার জবাব দেয়ার জন্য দল-জোটের নেতাকর্মী এবং দেশপ্রেমিক-গণতান্ত্রিক সব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশপ্রেমিক গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও শক্তিকে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান […]

Continue Reading