বাঁচা-মরার লড়াইয়ে আগুয়েরোকে পাচ্ছে না সিটি

বুধবার এসএ রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে আগুয়েরোকে ছাড়াই মাঠে নামতে হবে ম্যানচেস্টার সিটিকে। শনিবার এভারটনের বিপক্ষে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। শনিবার প্রতিপক্ষের মাঠে এভারটন ডিফেন্ডার মোহাম্মদ বেসিকের বাজে টেকলের শিকার হয়ে হাঁটুর লিগামেন্টে ব্যথা পান আগুয়েরো।  সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন […]

Continue Reading

২০১৫ সাল হবে আরো উষ্ণ

বিশ্ব আবহাওয়াবিদ্যা বিষয়ক সংস্থার (ডব্লিউএমও) মতে, একবিংশ শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা ক্রমে বাড়ছে। ২০১৪ সাল ছিল এর মধ্যে সবচেয়ে উষ্ণ। মুষলধারে বৃষ্টি, বন্যা, নজিরবিহীন গরম ও অতিশীত— সবই পরিলক্ষিত হয়েছে এ বছর। এ ধরনের বিরূপ আবহাওয়াকে শঙ্কাজনক মনে করছেন তারা। তার চেয়ে খারাপ বিষয় হলো, ২০১৫ সাল হবে উষ্ণতর। গবেষকরা অতিমাত্রায় পৃথিবীর সম্পদ ব্যবহারকে এর জন্য […]

Continue Reading

শ্রীলঙ্কার লক্ষ্য ২৬৬

সিরিজের চতুর্থ ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৬৫ রান তুলে ইংলিশরা। ২৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই বন্ধু সাঙ্গাকারা ও জয়াবর্ধনের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে রয়েছে স্বাগতিক লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্য ন্ত […]

Continue Reading

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে আইপিসিএসবি’র যাত্রা শুরু

শিশুদের ছয়টি সংক্রামক রোগ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা রাখার জন্য যাত্রা শুরু করেছে ইমিউনাইজেশন প্লাটফর্ম অব সিভিল সোসাইটি বাংলাদেশ (আইপিসিএসবি)। রোববার (৭ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে ও গাভি দ্য ভ্যাক্সিন অ্যালায়েন্সের সহায়তায় এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মো. জাহিদ মালেক। অনুষ্ঠানে বলা হয়, ইপিআই কার্যক্রমের মাধ্যমে ২০১৩ সালে ৮১ শতাংশ […]

Continue Reading

মৃত্যুদণ্ড একটি বিচার বিভাগীয় হত্যাকাণ্ড

কাকতালীয়ভাবে মে ২০১৪-তেই নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আনন্দ গিরিধরদাসের লেখা বই দি ট্রু আমেরিকান (The True American) নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে। অক্টোবর ২০১৪তে বইটি মুভিতে রূপান্তরিত করার স্বত্ব চড়া দামে কিনেছেন আমেরিকান মুভি ডিরেক্টর মিজ ক্যাথরিন বিগেলো, যিনি একমাত্র নারী বেস্ট মুভি ডিরেক্টর অস্কার বিজয়ী। বাংলাদেশের রইসউদ্দিনকে নিয়ে লেখা আনন্দ গিরিধরদাসের বইটির মুভি রূপান্তর যে […]

Continue Reading

নতুন এমআরপি পাসপোর্টের আবেদন শুধু অনলাইনে

নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর আবেদন শুধু অনলাইনে নেয়ার পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হ্যাঁ সূচক সম্মতি পেলেই এ সংক্রান্ত নির্দেশনা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে জানিয়ে দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এরই মধ্যে গত ২রা ডিসেম্বর নতুন পাসপোর্টের সব আবেদন শুধু অনলাইনে গ্রহণের মতামত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের […]

Continue Reading

পুলিশ সোর্সের লাশ উদ্ধার তেজগাঁওয়ে

রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকার নালা থেকে পুলিশের এক সোর্সের গলিত লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। ই‌উনুস খান (৩০) নামে নিহত ওই পুলিশ সোর্স বরিশালের বানানিপাড়ার বড় চাওলাকাটি গ্রামের হাবিব খানের ছেলে। রোববার (০৭ ডিসেম্বর) বেলা ১টায় দিকে শাহিনবাগ এলাকার শিয়া মাজার সংলগ্ন রিকশা গ্যারেজের পেছনের নালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।তেজগাঁও থানার উপপরিদর্শক […]

Continue Reading

শোক প্রকাশ খালেদা জিয়ার

বিশিষ্ট অভিনেতা খলিলুল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।রোববার বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান তিনি। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাসাস’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা, চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা খলিলউল্লাহ খান (খলিল) সকালে রাজধানীর স্কয়ার […]

Continue Reading

সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়

সাহারার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কের বিষয়টি নিয়ে ভারতের মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে লেখা ছাপা হচ্ছে।আর এসব প্রতিবেদন অবশ্যই নেতিবাচক। আজ কলকাতার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়’ শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ ভারতে এখন কালো তালিকাভুক্ত৷ অর্থাৎ একটি বেআইনী অর্থলগ্নী সংস্থা৷ আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একটি […]

Continue Reading

৪টি ককটেল বিস্ফোরণ নয়াপল্টনে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা কার্যালয়ের সামনে চারটি ককটেল ছুড়ে মারে। কার্যালয়ের আশপাশে থাকা ছাত্রদলের কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় তারা পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় ১ জন আহত হন বলে জানা […]

Continue Reading

নাগরপুরে আ’লীগ নেতার বাড়িতে হামলা, নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ও পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।রোববার দুপুরে উপজেলার ভাল কুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল […]

Continue Reading

ভালুকায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু

পায়রা ও বেলুন উড়িয়ে ময়মনসিংহের ভালুকায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন। পরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভালুকা ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শেষে পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]

Continue Reading

কঙ্গোয় গণহত্যা চলছেই

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় গণহত্যা চলছেই। শনিবার (০৬ ডিসেম্বর) রাতভর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ডজনখানেক লোক। দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি শহরের কাছে উইচা নামে একটি গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। এ গণহত্যার জন্য দেশটিতে স্বাধীনতা আন্দোলনরত অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস অ্যান্ড ন্যাশনাল আর্মি ফর দ্য লিবারেশন […]

Continue Reading

জুনিয়র হকি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

এএইচএফ কাপ যুব হকির বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে ওমানকে ৪-০ ব্যবধানে হারিয়ে লাল-সবুজের জার্সিধারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ দল আগামী যুব এশিয়া কাপে খেলতে পারবে। রানার্স আপ ওমানও প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে। রোববার দিনের প্রথম ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় স্থান নিশ্চিত […]

Continue Reading

৩ সচিবের দপ্তর বদল

রকারের সচিব পদমর্যাদার তিন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলী করা হয়েছে। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির […]

Continue Reading

বৃটেনের ক্ষুধার্তদের জন্য হতাশ প্রধান ধর্মযাজক

বৃটেনের ক্ষুধার্ত পরিবারগুলোর জন্য সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান ধর্মযাজক জাস্টিন ওয়েলবি। রোববার বৃটেনের দৈনিক মেইলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। ধর্মযাজক জাস্টিন বলেন, “একদিকে মাত্রাতিরিক্তভাবে খাদ্যের অপচয় করা হচ্ছে, যেটা বিস্ময়কর। অপরদিকে দেশের একটি অংশে ক্ষুধার্তদের পরিমাণ বাড়ছে।” তিনি ২০২০ সালের ভিতর বৃটেনে ক্ষুধার্তদের সংখ্যা শূন্যে নামিয়ে নিয়ে আসার সংসদের প্রস্তাবনাকে […]

Continue Reading

গেমের জগতে এলো্ বাংলাদেশি ‘হাইওয়ে চেইস’!

‘ট্যাপ ট্যাপ অ্যান্টসের’ নাম শোনেননি এমন স্মার্টফোন গেমারের সংখ্যা খুবই কম। বাংলাদেশি গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রাইস আপ ল্যাবস (www.riseuplabs.com) এই গেমটি তৈরি করেছে। বিশ্বের অন্তত ৯৮টি দেশে এখনও শীর্ষ অবস্থানে থাকা ‘ট্যাপ ট্যাপ অ্যান্টসের’ ডাউনলোড সংখ্যা এক কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ছাড়িয়ে গেছে। কয়েক বছর আগে গেমের জগতে প্রবেশকারী রাইস আপ ল্যাবস এই গেমটির […]

Continue Reading

বান্দরবানে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের সাংবাদিক জহির রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। রোববার দুপুরে প্রেস ক্লাবের সামনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে কালো ব্যানার নিয়ে অংশ নেয়। শনিবার বিকেলে শহরের স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় সাংবাদিক জহির রায়হান মারাত্মক আহত হয়। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সংগঠন আরএসও’র […]

Continue Reading

‘হোল্ডিং ট্যাক্স আদায় ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন অসম্ভব’

‘হোল্ডিং ট্যাক্স আদায়ের মাধ্যমে আয় বৃদ্ধি ছাড়া শুধুমাত্র সরকারি বরাদ্ধকৃত অর্থ বা কোন অনুদানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন অসম্ভব। তবে সেই হোল্ডিং ট্যাক্স নির্ধরণ হতে হবে অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে। ট্যাক্স প্রদানে জনগনকে উদ্বুদ্ধ করা ছাড়া ট্যাক্স আদায় অসম্ভব। কোন প্রকার রাজনৈতিক বিবেচনা বা ভোট ব্যাংকের বিষয় চিন্তায় না রেখে ট্যাক্স নির্ধারণ আদায়ের ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও […]

Continue Reading

টপ লুজারে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের শেয়ার সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে। এদিন এ শেয়ার ৩৭ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ২০ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ২২৬ টাকা ৬০ পয়সায়। দিনভর এই শেয়ার ২২৬ টাকা ৫০ পয়সা থেকে ২৩৭ […]

Continue Reading

৫ জেলার ডিসি প্রত্যাহার

পাঁচ জেলার প্রশাসককে প্রত্যাহার করে নতুনভাবে পদায়ন করা হয়েছে। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বান্দরবান জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলামকে দুর‌্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাগেরহাট জেলা প্রশাসক মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, জয়পুরহাট জেলা […]

Continue Reading

ভুয়া আইনজীবী উচ্ছেদে বারের সিদ্ধান্ত

বার কাউন্সিলের সনদপ্রাপ্তরা ছাড়া নামধারী আইনজীবী বা দালালদেরকে সুপ্রিম কোর্ট থেকে উচ্ছেদে ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হেসেন। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বহিরাগত লোকেরা সুপ্রিম কোর্টে […]

Continue Reading

স্বপ্নাদেশে ভিক্ষার আয়ে চলছে দেবী মনসার পূজার্চনা

পরনে দামি শাড়ি, গলাসহ শরীরে জড়ানো স্বর্ণের গহনা। কপালে এক চিলতে লাল সিঁদূর পরা এক রূপসী রমণী। চেহারা বা পোশাকে কোথাও দারিদ্র্যের ছাপ নেই। একটি ব্যবসা প্রতিষ্ঠানে এসে দাবি জানালেন, ভিক্ষা দেবেন ? এমন প্রশ্নে সবাই বিস্মিত ও অবাক। স্বয়ং প্রতিষ্ঠান মালিক একজন ব্রাহ্মণ হলেও অবিশ্বাস্য ভেবে তার কাছে জানতে চাইলো কী বললেন, সুশ্রী সম্ভ্রান্ত […]

Continue Reading

মাগুরা মুক্ত দিবস উদযাপন

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ ডিসেম্বর রোববার মাগুরা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় শহরে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা […]

Continue Reading

ইমরানকে আন্দোলন বন্ধ করার আবেদন শরিফের

দেশ জুড়ে ইমরান খানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, তা বন্ধ করে সরকারের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আন্দোলন আর আলোচনা দুটো একসঙ্গে হয় না বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি শান্ত হলে তবেই আলোচনা সম্ভব বলে মন্তব্য করেছেন নওয়াজ শরিফ। বিগত বেশ কয়েকমাস ধরে দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন চালাচ্ছে তার […]

Continue Reading