হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেলেন গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মসংস্থানের সুযোগ পেলেন গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধা। বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) চুক্তি সম্পাদনের পর আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ কার্যকর হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন– আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, […]

Continue Reading

চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে […]

Continue Reading

শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

রংপুর ও রাজশাহী বিভাগসহ ৪টি জেলার ওপর দিয়ে আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক […]

Continue Reading

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। গতকাল বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি […]

Continue Reading

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ চলছে, অব্যাহত থাকার আভাস

দেশের ৪৪টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের […]

Continue Reading

রাউজানে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে […]

Continue Reading

সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত

সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে […]

Continue Reading

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ভিড়, আসছেন বিভিন্ন জেলা থেকেও

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। তবে, ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় […]

Continue Reading

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা […]

Continue Reading

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

Continue Reading

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল […]

Continue Reading

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজার পর তাকে (বেগম খালেদা জিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আসিফ […]

Continue Reading

কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী। যিনি তার জীবনে কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি। গত প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয় ও […]

Continue Reading

বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় নিয়ে দুই পক্ষ মুখোমুখি

গাজীপুর: জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা করার জন্য সরকারের মধ্যস্থতায় দুই পক্ষ সিদ্ধান্ত মেনে নিলেও উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষ খুরুজ মজমার নামে ২ থেকে ৪ জানুয়ারী ইজতেমা করছে বলে অভিযোগ এনে অপরপক্ষ ২২ থেকে ২৪ জানুয়ারী ইজতেমার তারিখ ঘোষণা করেছে। এই বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে স্থানীয় প্রশাসনে চিঠি চালাচালি শুরু হলেও সমস্যা সমাধানে […]

Continue Reading

আজ ৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। আবদুল্লাহ আল জাবের জানান, রোববার দুপুর […]

Continue Reading

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি। জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় […]

Continue Reading

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে […]

Continue Reading

গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস । শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা […]

Continue Reading

৯ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জনজীবন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এই জেলায় সর্বনিম্ন। ভোর ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুই ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। […]

Continue Reading

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। ফলে যানবাহন সংকটে শহরের […]

Continue Reading

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় […]

Continue Reading

শুভ বড়দিন আজ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও আজ এই বিশেষ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করবেন। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে […]

Continue Reading

সংবর্ধনার আগেই উপস্থিতি, ৫০ হাজার লোকের থাকা খাওয়া ও যাতায়াত ফ্রী করেছে বিএনপি

গাজীপুর: আগামীকালের সংবর্ধনার আগেই কয়েক হাজার নেতা-কর্মী পূর্বাচলে পৌঁছে যাওয়ায় ৫০ হাজার লোকের জন্য খাওয়া থাকা ও যাতায়াত ফ্রী করেছে গাজীপুর মহানগর বিএনপি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সুমন জানান, আমাদের কয়েক হাজার নেতা-কর্মী ইতোমধ্যেই ভ্যানুতে এসে গেছে। আরো আসছে। তাই তাদের […]

Continue Reading