চট্টগ্রামে অস্ত্রধারী সেই দুজন যুবলীগ ও ছাত্রলীগ নেতা

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করা দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে মো. ফিরোজ নিজেকে যুবলীগ নেতা বলে পরিচয় দেন। এন এইচ মিঠু নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত। ঢাকা পোস্টের হাতে আসা কয়েকটি ছবি যাচাই করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) […]

Continue Reading

বরিশালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে পুলিশ। বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে ইটপাটকেল ও টিয়ার শেল ছোড়া হচ্ছে। বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। বিপরীতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে […]

Continue Reading

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা […]

Continue Reading

বগুড়ায় ব্যাপক সহিংসতা, বিজিবি মোতায়েন, সাংবাদিকসহ আহত অর্ধশত

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় কোটা বিরোধী আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আন্দোলন রূপ নিয়েছে ব্যাপক সহিংসতায়। এই ধারাবাহিকতা গত মঙ্গলবার, ১৬ জুলাই/২৪, বিকেলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় জেলা আওয়ামী লীগ অফিস, জাসদ অফিসসহ বিএনপি অফিস, ডাক বিভাগ, পুলিশ বক্স, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধু মুর‌্যাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের […]

Continue Reading

কোটা আন্দোলনকারীদের হটাতে অ্যাকশনে পুলিশ

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাঁজোয়া যান একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের […]

Continue Reading

মধ্যরাতে যেভাবে আন্দোলন ছড়াল সারা দেশের বিশ্ববিদ্যালয়ে

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন। স্লোগানে স্লোগানে উত্তাপ ছড়ান তারা। ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস থেকে। ‘রাজাকারের নাতিরা সব পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ […]

Continue Reading

বগুড়ায় রূপালী ব্যাংকের ৩ কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড হয়েছে

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় এবার আবার রূপালী ব্যাংক মহাস্থান শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মাসাতের দায়ে ব্যাংক ম্যানেজার, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।রবিবার, ১৪ জুলাই/২৪, দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ ওই মামলার রায় ঘোষণা করেন।বিচারক তার রায়ে রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক […]

Continue Reading

কোটা আন্দোলন : রোববার গণপদযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি

সব সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রোববার গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি একই দিন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা […]

Continue Reading

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

মোঃ নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মন্ত্রী ১৩ জুলাই শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপস্থিত হয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, […]

Continue Reading

এ সপ্তাহে প্রচণ্ড চাপ থাকবে সড়কে

উল্টো রথযাত্রা, এইচএসসি পরীক্ষা, পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের কারণে এ সপ্তাহে সড়কে প্রচণ্ড চাপ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যে কোটা সংস্কার আন্দোলন চলমান থাকলে সড়কে সে চাপ আরও বাড়তে পারে। এসব কার্যক্রমকে এ সপ্তাহের জন্য ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে […]

Continue Reading

রেলপথ অবরোধ করেছেন রাবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর আগে বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় […]

Continue Reading

বরিশালে পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা উপেক্ষা করে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেডের’ অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নামেন তারা। এরআগে বেলা সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করার […]

Continue Reading

কুমিল্লায় পুলিশের সাথে কোটাবিরোধীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশে বের হলে বিশ্ববিদ্যালয়ের আন্সার ক্যাম্প সংলগ্ন স্থানে এই সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও ডিবির প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাঁধা দিতে […]

Continue Reading

বৃহস্পতিবার অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সারাদেশে অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলমান থাকবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা […]

Continue Reading

বগুড়ায় বিদ্যুতস্পৃষ্টে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।সোমবার,৮ জুলাই/২৪, বিকাল (৪.২৩pm)টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।বিদ্যুৎ পৃষ্টে হওয়া এই মুমূর্ষু রোগীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সাহস রাখুন, […]

Continue Reading

‘যানজটের শহরে আন্দোলন মড়ার উপর খাঁড়ার ঘা’

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ তারা ২য় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর ব্যস্ততম এ মোড় দীর্ঘ এক ঘণ্টা অবরোধের ফলে ওই এলাকায় সৃষ্টি […]

Continue Reading

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন- সাড়ে পাঁচ বছর বয়সী হিমা এবং আড়াই বছর বয়সী জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক […]

Continue Reading

গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে খালেদা জিয়া

শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের […]

Continue Reading

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ২০

বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- নরেশ মোহন্ত (৬৫), অলোক সরকার (৪০), আতশি রানী (৪০) […]

Continue Reading

বগুড়া জেলার “শেরপুরে” শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

সবিতা রানী, শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার “শেরপুরে” সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে রবিবার,৭জুলাই/২৪,সকাল (১০am) টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে সাতদিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে গত মঙ্গলবার, ০৬জুন/২৪, বিকেলে শহরের গোসাইপাড়াস্থ গোন্ডিচা মন্দির পরিচালনা কমিটির একটি মঙ্গল শোভাযাত্রা বের করা […]

Continue Reading

শেরপুরে এক প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

সবিতা রানী, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বগুড়া জেলার শেরপুর উপজেলার “উচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মোছা. শেফালী খাতুনকে অপসারণ করার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার, ৩ জুলাই/২৪, দুপুরে বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে উচরং, বেলতা, আয়রা, ঘোলাগাড়ী, সাধুবাড়ী ও মামুরশাহী এই ছয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজসেবকসহ […]

Continue Reading

বান্দরবানে বেনজীরের ৩০ কোটি টাকার সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি বাগানবাড়ি গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিয়েছৈ । আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেয়ার পর সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে আসেন। সেই সাথে বাগানবাড়িতেও তালা […]

Continue Reading

ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি ৪ হাজার পরিবার

ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এবার সিলোনিয়া নদীতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় দুই উপজেলার অন্তত চার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ রাস্তাঘাট ও ঘরবাড়ি। বুধবার (৩ জুলাই) রাত ৮টা পর্যন্ত […]

Continue Reading

সিরাজগঞ্জে পেঁয়াজের ট্রাক লুটের মামলায় দুই পুলিশ কর্মকর্তার ২১ বছর কারাদন্ড

মাসুদ রানা সরকার : সিরাজগঞ্জে পেঁয়াজের ট্রাক লুট এবং চালক ও হেলপারকে অপহরণ করে মারধরসহ চাঁদা দাবির মামলায় পুলিশের সাবেক দুই কর্মকর্তাসহ পাঁচজনকে দু’টি পৃথক ধারায় ২১ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।এছাড়া লুট হওয়া পেঁয়াজ কেনার দায়ে আড়তদারকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আড়তদার ছাড়া বাকি পাঁচ আসামি পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতেই […]

Continue Reading

কুড়িগ্রামে হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুধকুমার, […]

Continue Reading