বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের […]

Continue Reading

নতুন সরকার গঠন কীভাবে হবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে দুই শতাধিক আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, দলটি আগেই এ ঘোষণা দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জয়ী হয়েছেন। বৃহস্পতিবার […]

Continue Reading

ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা, শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এ […]

Continue Reading

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে […]

Continue Reading

খাগড়াছড়ি আসনে প্রার্থীর নির্বাচন বয়কট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রাক্কালে খাগড়াছড়ি-২৯৮নং সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দেওয়া এক ঘোষণায় তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ ও নিরাপত্তা অবহেলার অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান। মোস্তফা দাবি করেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার […]

Continue Reading

সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নিষেধাজ্ঞা […]

Continue Reading

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার ‘চিঠি’

দেশের মানুষের চাওয়া-পাওয়া, ক্ষোভ আর স্বপ্নের এক বিশাল দস্তাবেজ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দপ্তরে। কেউ চেয়েছেন জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার, কেউ বা আবদার করেছেন দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশের। কারও কলমে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের দাবি, আবার কেউ জানিয়েছেন ব্যক্তিগত দুঃখ-দুর্দশার কথা। কোনো রাখঢাক না রেখে সরাসরি প্রধান উপদেষ্টাকে নিজেদের মন্তব্য জানিয়েছেন ৪০ হাজার ২০৬ […]

Continue Reading

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টানা ছুটিকে কেন্দ্র করে আজ থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, বিমানবন্দর, আজমপুর, হাউজবিল্ডিং, টঙ্গী ও আবদুল্লাহপুরসহ বিভিন্ন […]

Continue Reading

অতীতের যেকোনো সময়ের চেয়ে পরিবেশ ভালো, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই ফল

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনে থাকা সব শঙ্কা ও উদ্বেগ উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি দাবি করেছেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে যত নির্বাচন হয়েছে, সবগুলোর তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ। একইসঙ্গে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট করে […]

Continue Reading

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে তরুণ নিহত

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে রা‌কিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা‌ ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রা‌কিব ঘটনাস্থলের পাশের এক‌টি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় […]

Continue Reading

বাবার পক্ষে ভোট চাইতে গ্রাম থেকে গ্রামে ছুটছেন শামারুহ মির্জা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েক দিন বাকি। ঠাকুরগাঁও-১ আসনের জন্য বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জীবনের শেষ নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক করে ভোটের প্রচারণা চালাচ্ছেন। ৭৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ গত কয়েক দশক ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিয়ে অবিরাম কাজ […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। ইব্রাহিম খোকন বলেন, ‘নৌ-উপদেষ্টা […]

Continue Reading

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের […]

Continue Reading

পবিত্র শবে বরাত আজ

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে আজ মঙ্গলবার। এদিন রাতে মসজিদে-মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর […]

Continue Reading

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ […]

Continue Reading

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের […]

Continue Reading

এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার কারণ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনও চার শতাধিক পিস্তল হারানো আছে। এটা দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণ আছে, ১৩ ডিসেম্বর থেকে ডেভিল হান্ট ফেইজ টু শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা […]

Continue Reading

চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা দিলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামের মাটিতে ফিরে উত্তাল জনতার সামনে দেশের রাজনীতি, অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সমন্বিত রূপরেখা তুলে ধরলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাস-আবেগে ঘেরা চট্টগ্রামকে ঘিরে স্মৃতিচারণের পাশাপাশি তিনি কথা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি ও শিল্পায়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন ও পরিবেশ রক্ষার মতো জাতীয় ইস্যু […]

Continue Reading

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে। এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর দলের […]

Continue Reading

অন্যায় করেনি এমন আওয়ামীলীগ চাইলে ১০ দলীয় জোটে আসতে পারে– হান্নান মাসউদের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন- এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন […]

Continue Reading

চাঁদা আমরা নিই না, নিতে দেব না : শফিকুর রহমান

দিনাজপুর: চাঁদা আমরা নিই না এবং কোনো চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, […]

Continue Reading

রীতি মেনে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শালা-শালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’ এমন স্লোগান দিতে দিতে রাত দুইটার দিকে জনসভার স্থল সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে মিছিলসহকারে ঢুকছিল সিলেট জেলা ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় এই মাঠেই জনসভার মাধ্যমে দলের চিরাচরিত রীতি মেনেই এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের […]

Continue Reading

রাতেই বিমানযোগে সিলেট যাবেন তারেক রহমান : মাহাদী আমিন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন বলেছেন, বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি বলেন, ঘোষিত তফসিল মোতাবেক, তিনি আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট […]

Continue Reading

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। […]

Continue Reading

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি— আইনজীবীকে ইসি মাছউদ

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় […]

Continue Reading