সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতাদের পিটিয়েছে ছাত্রলীগ

গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের দুই দফা পিটিয়েছে সিলেট নগরের মাছিমপুর এলাকার স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রথম দফা ও পরবর্তীতে মধ্যরাতে ২য় দফা এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছোসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী […]

Continue Reading

চট্টগ্রাম বারে ২১ পদেই ‌‘অটোপাস’ বিএনপি-জামায়াতের প্রার্থীরা

ভোট ছাড়াই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২১ পদে বিজয়ী হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা। শুক্রবার (১১ এপ্রিল) শেষ দিন পর্যন্ত প্রত্যেক পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদিন যাচাই-বাছাইয়ে তাদের প্রত্যেকের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১২ এপ্রিল) ভোট ছাড়াই সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। যেটি […]

Continue Reading

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ […]

Continue Reading

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন : যাত্রী কল্যাণ সমিতি

ঈদুল ফিতরের আগে-পরে সারা দেশের বিভিন্ন সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছেন এবং ৮২৬ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে। সমিতি জানায়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত এবং ১ জন […]

Continue Reading

সড়কে নেই যানজট, আছে বিশৃঙ্খলা

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে গতকাল রোববার অফিস-আদালত খুলেছে। খুলেছে স্কুলকলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সড়কে এখনো বাড়েনি যানবাহনের চাপ। সে কারণে সড়কে যানজটও নেই। তবে বিশৃঙ্খলা স্পষ্ট। মূল সড়কে হরহামেশা চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। খোদ ট্রাফিক পুলিশ বক্সের পাশেই মূল সড়কে উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা ও লেগুনা চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা গেছে। যার কারণে মোড়ে […]

Continue Reading

ঢাকাসহ ৭ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট […]

Continue Reading

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। দীর্ঘ ছুটি শেষে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। শনিবার (৫ এপ্রিল) পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার প্রথম কর্মদিবস। সে হিসাবে […]

Continue Reading

রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিমসটেক এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে।’ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট যদি অমীমাংসিত না হয়, তাহলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা […]

Continue Reading

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার […]

Continue Reading

চট্টগ্রামের লোহাগাড়ার একই এলাকায় ফের দুর্ঘটনা, নিহত ৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। আজ (বুধবার) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঢাকা পোস্টকে বলেন, […]

Continue Reading

চাঁদরাতে জমে উঠেছে ঈদের বিকিকিনি

রাত পোহালেই ঈদ। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে নগরীর মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। ক্রেতারা যেমন ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানে, তেমনি ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষ্যে দিচ্ছেন বিশেষ ছাড়। রোববার (৩০ মার্চ) রাজধানীর নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। চাঁদরাতে পণ্যে বিভিন্ন […]

Continue Reading

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, আহত ৭৩২

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এছাড়াও এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৮ মার্চ) বিবিসি বার্মিজ […]

Continue Reading

মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা

২০১৭ সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জীবন বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। যারা এখন কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর জীবন-যাপন করছেন। তবে নিজ মাতৃভূমিতে ফিরতে রোহিঙ্গাদের একটি অংশ সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে […]

Continue Reading

ঈদ ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হবে ৬ এপ্রিলের টিকিট

ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৬ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে আজ ২৭ মার্চ। যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের […]

Continue Reading

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল। পুলিশ জানিয়েছে, নিহতের […]

Continue Reading

সার্বভৌমত্ব-স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সবসময় প্রস্তুত সেনাবাহিনী

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে এসব কথা বলেন সেনাপ্রধান। ওয়াকার-উজ-জামান বলেন, আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় […]

Continue Reading

বিচারের পরে জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আ.লীগ : রিজভী

হত্যা-লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে তাদের […]

Continue Reading

ব‌রিশালে না‌হিদের সামনেই এন‌সি‌পির মত‌বি‌নিময়ে হট্টগোল

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময়ে বিবদমান পক্ষগুলোর মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের সহায়তায় মিলনায়তন থেকে বের হন নাহিদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার আশঙ্কা, সীমান্তে বিস্ফোরণের শব্দ

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু […]

Continue Reading

ট্রেনে ঈদযাত্রা : আজ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট

ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। এদিন বিক্রি হয়েছিল আগামী ২৪ মার্চের টিকিট। গতকাল বিক্রি হয় ২৫ মার্চের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ (১৬ মার্চ) আগামী ২৬ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নেয়ামত উল্লাহ ৪ নম্বর […]

Continue Reading

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, মিলছে ২৪ মার্চের টিকিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট। রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। এদিকে সকাল ৮টা থেকে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের […]

Continue Reading

আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে যাব, আমরা যদি আস্থা না আনতে পারি। আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পর […]

Continue Reading

চারবার হার্টবিট বন্ধ হয়েছে নির্যাতিত শিশুটির, অবস্থা সংকটাপন্ন

মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা শিশুটির জীবন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। বুধবার পর্যন্ত সে চারবার কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদ্‌যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ […]

Continue Reading

ইফতারের রাজ্য চকবাজার : দামে চড়া, ঐতিহ্যের স্বাদ-মান নিয়েও সংশয়

ঢাকা শহরে ঐতিহ্যের আয়োজন চক সার্কুলার রোডের ইফতার বাজার। এখানে বাহারি রকমের ইফতার সামগ্রীর আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতারা। পুরো রমজান মাস জুড়ে এখানে চলে জমজমাট ইফতার ব্যবসা। তবে এই বাজারের ইফতার পণ্যগুলোর দাম ও মান নিয়ে প্রশ্ন রয়েছে ক্রেতাদের। কেউ কেউ বলছেন, ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ একবার হলেও […]

Continue Reading