ভোটারশূন্য কেন্দ্র: সাংবাদিকের অলসতায় সেলফি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ভোটারের সাড়া মিলছে না। সকাল ৮টা থেকে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও ভোটার উপস্থিতি আশানুরূপ নয়। কিছু কেন্দ্রে ভোট শুরুর প্রায় দুই ঘন্টায় ভোটাদের দেখা মেলেনি। এমনকি দুপুর দেড়টা নাগাদও অনেক কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। এ অবস্থা দায়িত্বপালনরত কোন কোন সাংবাদিক হাস্যরস করে সেলফিও তুলছেন। ৭১ টিভির কক্সবাজার প্রতিনিধি […]

Continue Reading

টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্বশস্ত্র দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত ও অপরজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। নয়াপাড়া শরণার্থী শিবিরের উপ-পরিদর্শক মোঃ কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলায় এক রোহিঙ্গা নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য নিশ্চিত করেছেন। জানা […]

Continue Reading

রাঙ্গামাটিতে গুলি করে ইউপিডিএফ নেতাকে হত্যা

ঢাকা: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার গভীন চাকমাকে (৪৩) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গলতলী ইউনিয়ননের বি ব্লকের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়। সাজেক থানার ওসি এমএ মঞ্জুর জানান, সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন গভীন চাকমা। এসময় ৫-৬ জন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। […]

Continue Reading

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাত ১০টার দিকে বাঘাইছড়ির কাচালং রিজার্ভ ফরেষ্ট এলাকার গহীন অরণ্যে এঘটনা ঘটে। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইছড়ির কাচালং রিজার্ভ ফরেষ্ট এলাকার গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এসময় […]

Continue Reading

চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠান ও এক ধূমপায়ীকে জরিমানা

আইন ভঙ্গ করে তামাক পণ্যের বিজ্ঞাপন, ধূমপান বিরোধী সতর্কতামূলক নোটিশ প্রদর্শন না করা এবং পাবলিক প্লেসে ধূমপানের অপরাধে তিন হোটেল- রেস্টুরেন্ট, তিন দোকানদার ও এক ধূমপায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের […]

Continue Reading

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি ও পুলিশ। আজ শুক্রবার ভোরে হোয়াইক্যং এবং সাবরাং এলাকায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, টেকনাফের হ্নীলার চৌধুরী পাড়ার জানে আলমের ছেলে নাজির আহম্মদ (৪০), নয়াপাড়ার মো. […]

Continue Reading

চিংড়িঘেরের দখল নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের পেকুয়ায় চিংড়িঘেরের দখল দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলাচুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউনিয়নের পূর্ব বিলাচুরা গ্রামের আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও একই গ্রামের জাহাঙ্গীর […]

Continue Reading

সিলেটের পর্যটন স্পটগুলোতে লাখো পর্যটকের সমারোহ

সিলেট প্রতিনিধি :: ভাষা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাওয়া তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে সিলেটে বেড়াতে এসেছেন লাখো মানুষ। এত পর্যটক এক সাথে এভাবে সিলেটে অতীতে কখনো দেখা যায়নি। এতে করে অবাক হচ্ছেন হোটেল মালিক বা সংশ্লিষ্ট কর্মকর্তারাও। তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে শীতের শেষ সময় ও বসন্তে দিনের গরম-রাতের হিমশীতলতার ছোঁয়া নিতে সিলেটের ভীড় জমিয়েছেন […]

Continue Reading

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত: ২০ জন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় যাত্রীবাহি একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত সবাই বাসযাত্রী ছিলেন। হতাহতরা খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার ওরশে যাচ্ছিলো। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির […]

Continue Reading

সিডিএ এর তত্ত্বাবধানে চলা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে– গনপূর্ত মন্ত্রী

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত : বন্দরনগরীর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর তত্ত্বাবধানে চলা উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হতাশ করবেন না। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিডিএ ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে আয়োজিত সিডিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় […]

Continue Reading

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ফৌজদারী মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানুর (৪৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চর কাদিরা ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে মানু নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে উপজেলার […]

Continue Reading

আকাশের নিকট থেকে ভাইয়ের চিকিৎসার কথা বলেও ৮০ লাখ নিয়েছিল মিতু

চট্টগ্রাম: তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ আত্মহত্যার আগে স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুর পরকীয়া সম্পর্কে নিজের ফেসবুক ওয়ালে লিখে গেছেন। প্রমাণ হিসেবে দিয়েছেন অনৈতিক সম্পর্কের ছবি। ঘটনার পর আকাশের মা জোবাইদা খানম ছেলের আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ এনে মিতু ও তার বাবা-মা, বোন এবং দুই ছেলে বন্ধুর বিরুদ্ধে মামলাও করেছেন। সেই মামলায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও […]

Continue Reading

চট্টগ্রামের পটিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত অন্তত ৮ জন। আজ রোববার সকাল আটটার দিকে পটিয়ায় বাইয়ের দিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ নিয়ে গত ৭০৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির […]

Continue Reading

চট্টগ্রামে জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম নগরীর একেখান মোড়ে ভিক্টোরি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন সিএমপির সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং স্থানীয় […]

Continue Reading

চট্টগ্রামে জুট মিলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নগরীর পাহাড়তলী থানাধীন একে খান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সুত্রপাতের কারণ জানাতে পারেনি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকেল ৫টায় আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনো […]

Continue Reading

চট্টগ্রামে সোহেল হত্যা মামলার আসামি ওসমান গ্রেফতার

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন সোহেলকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় পার্টি নেতা ওসমান খানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে পাহাড়তলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে সোহেলের ভাই শাকিরুল ইসলাম শিশির বাদি হয়ে নগরের ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। […]

Continue Reading

যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ির পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ। এ সময় হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান নেতৃবৃন্দরা। বুধবার আওয়ামী লীগের কদমতলীর অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ […]

Continue Reading

টেকনাফে ২ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

ঢাকা:কক্সবাজারে টেকনাফে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের উপকূলীয় এলাকার বালুচর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার সকালে উপজেলার রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শীঘ্রই সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত দুজনের […]

Continue Reading

সমুদ্র সৈকতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সৈকত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নোয়াখালীপাড়া বিচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিচ এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল […]

Continue Reading

ভোটের আগের রাতে চট্টগ্রামে যুবলীগ নেতাকে খুন

চট্টগ্রামের ভোট গ্রহণের আগের রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা দিলু খুন হয়েছেন। এসময় আরেক যুবলীগ নেতা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যুবলীগ নেতার নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। শনিবার রাত ১০টার দিকে পটিয়ার কুসুমপুরা গুরুইনখাইন এলাকায় এই ঘটনা ঘটে। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি। […]

Continue Reading

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

চট্টগ্রামের আনোয়ারায় পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Continue Reading

লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানীর উপর হামলা

লক্ষ্মীপুর: জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলা হয়েছে। এ সময় এ্যানিকে রক্ষায় এগিয়ে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন যুবদল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এ্যানি মিছিল নিয়ে প্রচার চালানোর সময় […]

Continue Reading

বিএনপি প্রার্থীর গণসংযোগে দুর্বৃত্তদের গুলি

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ানের গণসংযোগকালে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, সমর্থকদের নিয়ে খাজা রোড চৌধুরী স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে বিএনপি কর্মী ও স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

Continue Reading

লামায় গভীর রাতে সন্ত্রাসীদের হামলা, অপহরণ ১

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে গভীর রাতে হানা দিয়েছে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এসময় বেশ কয়েকজনকে মারধর, লুটপাটের চেষ্টা ও ১ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৭ ডিসেম্বর) রাত ২টায় লামা সদর ইউনিয়নের ঠাকুর ঝিরি, বরিশাল পাড়া ও বৈল্ল্যারচর এলাকায় এই তান্ডব চালায় পাহাড়ি সন্ত্রাসীরা। অপহৃত ব্যক্তি মেহের আলী (৩২) সদর ইউনিয়নের ঠাকুরঝিরি […]

Continue Reading

চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি নেতা গ্রেফতার

চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগকালে নগর বিএনপির সহ-সভাপতি সবুক্তগীন সিদ্দিকী মক্কিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন। তিনি বলেন, তিনি (বিএনপি নেতা সবুক্তগীন) থানার এজাহারভুক্ত আসামি। তাই গ্রেফতার করা হয়েছে। বিএনপি প্রার্থী ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফ চৌধুরী […]

Continue Reading