রুয়েটের দুই হলে চার শিক্ষার্থী করোনায় আক্রান্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুইটি হলে চারজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ছাত্রী ও একজন ছাত্র। আক্রান্ত শিক্ষার্থীরা সুস্থ আছেন। সোমবার এসব তথ্য জানিয়েছেন রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল আওয়াল। তিনি বলেন, এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিজ নিজ হলে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল রাতে করোনায় […]

Continue Reading

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য […]

Continue Reading

রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবির শিক্ষার্থীদের খোলা চিঠি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আব্দুল হামিদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। সোমবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় […]

Continue Reading

উত্তাল শাবি : রাতেও ক্যাম্পাস ছাড়ছে না শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের টানা আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) টালমাটাল অবস্থা। প্রথমে হল প্রভোষ্ট ও পরে উপাচার্যের পদত্যাগের চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিলেও হল ত্যাগ করছেন না আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় তারা ঘোষণা দিয়েছে- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত তারা কিছুতেই আন্দোলন থামাবে […]

Continue Reading

শাবি ভিসি অবাঞ্ছিত, প্রশাসনিক-একাডেমিক ভবনে তালা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে সব প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌঁনে তিনটার দিকে প্রশাসনিক ভবন-১, প্রশাসনিক ভবন-২, একাডেমিক ভবন বি এবং একাডেমিক ভবন ডিতে […]

Continue Reading

শাবিপ্রবির আন্দোলনে সংহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের […]

Continue Reading

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালালালে চলছে গণস্বাক্ষর কর্মসূচি, ভবনে ভবনে তালা

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে গণস্বাক্ষর কর্মসূচি। আজ সোমবার দুপুর ২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এরপর উপাচার্যের পদত্যাগ দাবি সংবলিত স্মারকলিপি আচার্যের কাছে দেওয়া হবে। গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু যেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে সেখানে তালা লাগানো হয়নি। এদিকে, উপাচার্যের বাসভবনের সামনে […]

Continue Reading

ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল শাবি, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, ভিসি অধ্যাপক […]

Continue Reading

অনির্দিষ্টকালের জন্য শাবিপ্রবি বন্ধ ঘোষণা

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল […]

Continue Reading

শিক্ষার্থীদের হটিয়ে উপাচার্যকে উদ্ধার করলো পুলিশ, আহত অর্ধশত

ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে অবরুদ্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)। এসময় তারা শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। এসময় শিক্ষকসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি শিক্ষা […]

Continue Reading

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

সাভার: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরালোভাবে […]

Continue Reading

ছাত্রলীগের হামলার পর শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা রোববারের (১৬ জানুয়ারি) ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির সব সদস্যের পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তবে রোববার যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকাল আন্দোলন চলবে বলেও জানান তারা। শনিবার (১৫ […]

Continue Reading

শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি গুজব : শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে কথা বলা হচ্ছে, তাকে গুজব বলছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত […]

Continue Reading

জবিতে একাধিক শিক্ষার্থী করোনায় আক্রান্ত, তবুও চলছে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২য় ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচ) তিনজন শিক্ষার্থী এবং ৩য় ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৪ব্যাচ) দুইজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায়ও বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান রেখেছে বিভাগ কর্তৃপক্ষ। জবিতে একাধিক শিক্ষার্থী করোনায় আক্রান্ত, তবুও চলছে পরীক্ষা খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ তারিখ করোনায় আক্রান্ত […]

Continue Reading

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শপথ করানোর নির্দেশ

ঢাকা: প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন শপথ বাক্য নির্ধারণ করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই শপথ পাঠ করার বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে উভয় মন্ত্রণালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। সাধারণত ক্লাস শুরুর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি-বেসরকারি প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘অ্যাসেম্বলি’ নামে পরিচিত এই […]

Continue Reading

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আন্দোলন করেন শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ২য় ছাত্রী হলের ছাত্রীরা। পরবর্তীতে ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা সমস্যা সমাধানের জন্য ছাত্রীদের মধ্যে ৫ জন প্রতিনিধির সাথে ভিসির বাসভবনে বৈঠক করেন। আশ্বাস দেন তাদের […]

Continue Reading

নবম শ্রেণির ছাত্রকে একসঙ্গে ৩ টিকা!

নোয়াখালীল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবম শ্রেণির এক ছাত্রকে এক দিনে একইসঙ্গে করোনার তিন ডোজ ফাইজার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে চাটখিল উপজেলায় বেশ তোলপাড় চলছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্ত টিকাদান কর্মীকে শোকজ করা হয়েছে ভুক্তভোগী মো. ইয়াছিন হোসেন ওরফে […]

Continue Reading

বুয়েটে অনলাইন ক্লাস শুরু ১৫ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): করোনা সংক্রমণ বাড়ার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১/০১/২০২২ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই’ ২০২১ টার্মের […]

Continue Reading

প্রাথমিকের ক্লাস চলবে, স্বাস্থ্যবিধিতে জোর

ঢাকা: প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত পরিসরে আগের মতো শ্রেণি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর পর যেভাবে চলেছে, সেভাবেই সীমিত পরিসরে ক্লাস চলবে। বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফ্রেন্ডশিপ আয়োজিত ‘কোভিড-১৯ অতিমারীকালীন শিখন ঘাটতি; চরাঞ্চলে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির অভিজ্ঞতা’ শীর্ষক […]

Continue Reading

ঝিনাইদহে শিক্ষকদের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা স্লোগান দিতে থাকে। পুনর্নির্বাচনের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ অবরোধ চলাকালীন সময়ে এক শিক্ষার্থী বলেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের […]

Continue Reading

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এইচএসসির ফল

এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রথম সপ্তাহে এর ফল প্রকাশ হতে পারে এবং সেই লক্ষ্যে আজ (মঙ্গলবার) দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে। করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। […]

Continue Reading

পরিচয়পত্র দেখালেই শিক্ষার্থীদের টিকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থী টিকা পাবে। টিকা নেওয়ার জন্য তাদের আর নিবন্ধন লাগবে না। শিক্ষার্থীর পরিচয়পত্র দেখালেই টিকা নিতে পারবে। ১২ জানুয়ারি থেকে টিকা না নেওয়া শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারবে না। তারা অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে পারবে। কমপক্ষে এক ডোজ নিলেই শিক্ষার্থীরা […]

Continue Reading

নেপালে বাড়ছে করোনার সংক্রমণ, স্কুল বন্ধ ঘোষণা

নেপালে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স এর। এ খবর নিশ্চিত করে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে। এর আগে, নেপালে […]

Continue Reading

আইডি বা রেজিস্ট্রেশন কার্ড দেখালেই টিকা পাবে শিক্ষার্থীরা

১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী টিকাকেন্দ্রে গেলে টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Continue Reading

১৫ জানুয়ারির পর টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ

সরকারের পক্ষ থেকে প্রথমবার মৌখিক ঘোষণা এলেও এবার টিকা গ্রহণ না করা শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম তথা স্কুল-কলেজে না যাওয়ার লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার এক নির্দেশনা পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নিবন্ধিত ও অনিবন্ধিত ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর টিকাদান […]

Continue Reading