জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন স্থগিতই থাকবে জি এম কাদেরের

জাতীয় পার্টির বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পক্ষে দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তা বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে […]

Continue Reading

গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতি আজ আবার সঙ্কটে পড়েছে। আজকে সমগ্র জাতি অন্ধকারে নিমজ্জিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে তার বিরুদ্ধে গোটা জাতি জেগে উঠেছে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি জেগে উঠেছে। জাতি গণতন্ত্র […]

Continue Reading

তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পলাতক থাকায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে […]

Continue Reading

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি)। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর ছায়া সুনিবিড় নিভৃত জনপদ বাগবাড়ির এক বনেদি পরিবারে জন্ম নেন। ১৯৫৩ সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র […]

Continue Reading

ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার: মির্জা ফখরুল

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার, যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই, এটি আমাদের জন্য লজ্জার। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে। জনগণ […]

Continue Reading

ডোনাল্ড লু’র কথা শুনে বিএনপি নেতারা অসুস্থ হয়েছেন: কাদের

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ডোনাল্ড লু’র কথা শুনে বিএনপির নেতারা অসুস্থ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ‘আন্দোলনের […]

Continue Reading

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেন বলে মঙ্গলবার বেলা ১১টায় গণমাধ্যমকে নিশ্চিত করেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য […]

Continue Reading

২৫ জানুয়ারি বিএনপির বিক্ষোভ সমাবেশ

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মহানগর উত্তর […]

Continue Reading

‘ডোনাল্ড লু-ও বলে গেছেন বাংলাদেশে গণতন্ত্র নেই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু একদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তিনিও তুলে গেছেন- এদেশে গণতন্ত্র নেই, অতীতের নির্বাচনগুলো হয়নি। আগামী দিনে তারা সত্যিকারভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহনমূলক নির্বাচন চান। কেন আমেরিকা থেকে এসে বলতে হবে? এজন্য যে এই […]

Continue Reading

কিশোরগঞ্জে আ.লীগ দু্ই নেতাসহ ৪ জনের রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তারা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলেন। সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার […]

Continue Reading

নয়া পল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকায় বিএনপির সমাবেশ ও মিছিলে অংশ নিতে দলটির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সমাবেশে ও মিছিল করবে দলটি। সোমবার বেলা বাড়ার সাথে সাথে নয়া পল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর ২টায় অনুষ্ঠানিক […]

Continue Reading

বাড়িতে ঢুকে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী এমপি ও তার দেহরক্ষীকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি’র। ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। এরপর যে কয়জন নারী এমপি কাবুলেই রয়ে গিয়েছিলেন ৩২ বছর বয়সী মুরসাল নবীজাদা তাদেরই একজন। রোববার (১৫ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। […]

Continue Reading

দেশব্যাপী বিএনপির সমাবেশ-মিছিল কর্মসূচি আজ

যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে আজ সোমবার (১৬ জানুয়ারি)ফের মাঠে নামছে বিএনপি। ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এসব কর্মসূচি পালন করবে দলটি। সেখান থেকে আসতে পারে নতুন কর্মসূচির। দলের একাধিক সূত্রে এতথ্য জানা গেছে। আজ বিএনপির রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে। […]

Continue Reading

তারেক-মামুনের পাচার করা ৫০০ কোটি টাকার খোঁজ মিলেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিদেশে পাচার করা ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। কিন্তু টাকার সন্ধান পেলেও তা আনা যাচ্ছে না। এর কারণ, সন্ধান পাওয়া টাকা যে ব্যাংকের ভোল্টে আছে, সেটা তারেক ও মামুনের আই কন্টাক্ট ছাড়া বের করা সম্ভব নয়। আওয়ামী লীগের সংসদ সদস্য ও হুইপ আবু […]

Continue Reading

বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন ডোনাল্ড লু

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এবং বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে জানতে চান বলে বৈঠক সূত্রে জানা গেছে। মতবিনিময়কালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান […]

Continue Reading

আপিল বিভাগে বিএনপি নেত্রী স্মৃতির জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি (৩৫)। রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল […]

Continue Reading

যে যুদ্ধে নেমেছি তাতে বিজয়ী হবই : মির্জা ফখরুল

চলমান আন্দোলন-সংগ্রামে নিহত তিন নেতার পরিবারকে শনিবার দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। – ছবি : নয়া দিগন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যে যুদ্ধে নেমেছি তাতে আমরা জয়ী হবই হব ইনশাআল্লাহ। আন্দোলনের মধ্য দিয়ে এ দানব সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।’ শনিবার (১৪ […]

Continue Reading

সরকারের লাইফ লাইন ৬ মাস : নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের লাইফ লাইন ৬ মাস। যেভাবে বিরোধী দলসমূহ রাজপথে আন্দোলনে নেমে গেছে, এভাবে আন্দোলন করতে পারলে শিগগিরই সরকারের পতন হবে। এ সরকার সংবিধানকে কেটে-ছিঁড়ে গণ-বিরোধী সংবিধানে পরিণত করেছে। এ সংবিধান দিয়ে দেশ চলবে। দেশ-জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের […]

Continue Reading

পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ আছে : কাদের

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তা দিয়ে পাঁচ মাস আমদানি করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমাদের মুদ্রাস্ফীতি ৯-এর ওপর চলে গিয়েছিল। এখন তা আটের নিচে নেমে এসেছে। […]

Continue Reading

সাংবাদিকদের ‘ক্রীতদাস ও ‘দালাল’ বলে তাদের নিয়েই সংবাদ সম্মেলনে নুরের দ্বিচারিতা

সৌদি আরব থেকে দেশে ফেরার আগে সোমবার (৯ জানুয়ারি) এক লাইভে সাংবাদিকদের ‘ক্রীতদাস, দালাল ও গরু-ছাগল’ বলে সম্বোধন করলেও দেশে ফিরেই সাংবাদিকদের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন গণপরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। দেশে ফিরে সেই সাংবাদিকদের নিয়েই দুবার সংবাদ সম্মেলনে বসেছেন তিনি। বুধবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে লাইভের বক্তব্য […]

Continue Reading

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে : বুলু

বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিদ্যুতের যে দাম বৃদ্ধি করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনের তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশে প্রতিবাদে গণতন্ত্র ফোরাম […]

Continue Reading

সার্ভে চলছে, আমলনামা দেখে মনোনয়ন

জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি […]

Continue Reading

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তা সমর্থন করেন সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন। মতিয়া চৌধুরী পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী […]

Continue Reading

বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাবে: মান্না

বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতাসীন সরকারকে জনবিরোধী উল্লেখ করে জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মান্না। গণতন্ত্র মঞ্চের পরবর্তী কর্মসূচির কথা উল্লেখ […]

Continue Reading

১৬ জানুয়ারির কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৬ জানুয়ারির ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করেছে বিএনপি। ওই দিন জেলা শহর বাদ দিয়ে সারাদেশের মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে দলটি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। […]

Continue Reading