৭ জেলায় নির্বাচনী সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একইসঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি […]

Continue Reading

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন : তারেক রহমান

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারকে, এই সরকারের প্রধান ড. ইউনূসকে অনুরোধ করবো তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে, এই সরকারের উপদেষ্টাদের অনুরোধ করব বিএনপির পক্ষ থেকে, লাখো […]

Continue Reading

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় […]

Continue Reading

তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর কড়াইলের বস্তিতে বড়ো বড়ো ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি সমা‌লোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়ে সাংবাদিকদের মু‌খোমু‌খি হয়ে এই অ‌ভি‌যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীরুদ্দীন পাটওয়ারী […]

Continue Reading

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই সবচেয়ে বেশি দুষ্টামি করছে

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি […]

Continue Reading

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে : ছাত্রদল সম্পাদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরে উপদেষ্টা হয়ে হাজার হাজার […]

Continue Reading

নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক […]

Continue Reading

দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয় আসলে আপনাদের সান্ত্বনা […]

Continue Reading

মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত সবার জন্য দরজা খোলা : অ্যাডভোকেট জুবায়ের

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। মনোনয়ন প্রত্যাহারের সময় এখনো বাকি আছে। এমনকি নির্বাচনের আগমুহূর্তেও অনেক কিছু হতে পারে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সমসাময়িক রাজনীতি ও নির্বাচনী ঐক্য নিয়ে […]

Continue Reading

রাতে সংবাদ সম্মেলন, ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণা হচ্ছে আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ অংশ না নিলেও জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার জোটের অন্য ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আন্দোলনরত ১১ […]

Continue Reading

‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছেন […]

Continue Reading

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম […]

Continue Reading

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। এ বছরের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে না। এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন প্রচার শুরু হওয়ার পরে। সোমবার (১২ […]

Continue Reading

ভাড়া বাসা থেকে ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (৩০) নামের এক ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার মো. আ. রউফের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে। নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক […]

Continue Reading

প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। হিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে […]

Continue Reading

নির্বাচন কমিশনারের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় […]

Continue Reading

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি না করে, সেই পেশার মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন তৈরি করা নয়, আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে মাতা উঁচু করে […]

Continue Reading

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় […]

Continue Reading

তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী– রনি

ক্যাপশন: (আজ সোমবার টঙ্গীতে বেগম জিয়ার আত্বার শান্তুি কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি — ছবি কালের কন্ঠ) গাজীপুর: গাজীপুর-২( সদর– টঙ্গী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, শত অত্যাচার নির্যাতন সহ্য করে জিয়া পরিবার […]

Continue Reading

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়া গেছে জানিয়ে তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ […]

Continue Reading

মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী হলফনামায় অসঙ্গতি ও তথ্য গড়মিল থাকায় তাদের দুজনের মনোনয়ন বাতিল করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা […]

Continue Reading

আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, তাহলে সেটাই মেনে নিলাম। আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব। বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়ার পর এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই […]

Continue Reading

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’ বললেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ তার প্রতি মানুষের গভীর ভালোবাসারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার জানাজায় মানুষ বাড়ির ছাদ থেকেও অংশ নিয়েছে— এত বিপুল ভালোবাসার কারণ […]

Continue Reading

ধ্বংস-প্রতিশোধ নয়, আসুন সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়; আসুন- ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি আরও বলেন, নতুন বছরে আমি দেশ-বিদেশের সবার অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি। শুভ নববর্ষ। তারেক রহমান বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে উৎসারিত হয় […]

Continue Reading

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না। বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে খালেদা জিয়ার অসুস্থতা বৃদ্ধি পায়। অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার ঠিক আগে খালেদা জিয়ার জীবনী পাঠ করতে গিয়ে তিনি এসব […]

Continue Reading