রোজাদারদের কাছ থেকে ভাড়া নেন না এই হিন্দু অটোচালক!

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। ৩৪ বছর বয়সী এই অটোচালকের নাম প্রহ্লাদ। রোজগার তার সামান্য হলেও এক অসামান্য নজির রাখছেন চলতি রমজান মাসে। চলতি রমজান মাসের শুরুতে মুসলিমদের জন্য কিছু একটা করবেন বলে মনস্থির করেন তিনি। দিল্লীসহ ভারতের প্রায় সব অঞ্চলে রমজানে প্রচণ্ড গরম পড়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন, রোজাদারদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেবেন। প্রথম […]

Continue Reading

আফ্রিদির ঘরে শিকলে বাঁধা সিংহ!

প্রতিপক্ষের উইকেট নিয়েই দুহাত উপরে তুলে দাঁড়ানো এবং দুহাতের আঙুল দিয়ে ‘ভি’ দেখানো পাকিস্তানি অল-রাউন্ডার ক্রিকেটার শহিদ আফ্রিদির নিজস্ব স্টাইল। সেই স্টাইল নকল করে ছবি তোলে তার মেয়ে। আর সেই ছবিই টুইটারে পোস্ট করে সমালোচিত হলেন আফ্রিদি। সমালোচনা অবশ্য তাকে নকল করার জন্য নয়। সমালোচনা একটি সিংহকে ঘিরে। যে ছবিটি আফ্রিদি পোস্ট করেছেন তাতে তার […]

Continue Reading

রংপুর কারাগারে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগার ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে সুজন দাস মুন্না (২৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে দুপুর ২টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি। নিহত মুন্না নগরীর ডিমলা কালিমন্দির এলাকার কমল দাসের ছেলে। কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, মাদক সেবনের অপরাধে […]

Continue Reading

কিম নয়, ক্ষতি হবে ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে আলোচনায় বসছেন। এরইমধ্যে দুই নেতাই সিঙ্গাপুর পৌঁছেছেন। ট্রাম্প জি-৭ সম্মেলন শেষে কানাডায় ঘোষণা দিয়েছেন কিমকে তিনি একবারই সুযোগ দেবেন। এ বৈঠক ব্যর্থ হলে কিমের ক্ষতি হবে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, বৈঠক ব্যর্থ হলে ক্ষতি হবে ট্রাম্পেরই। দক্ষিণ কোরিয়া ও চীনের […]

Continue Reading

সিঙ্গাপুর পৌঁছেছেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে ঐতিহাসিক বৈঠক উপলক্ষে সিঙ্গাপুর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান। আগামী ১২ জুন বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কানাডায় জি-সেভেন সম্মেলন শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে গেছেন নাকি এয়ার […]

Continue Reading

নতুন গ্রহের সন্ধান, মেলেনি প্রাণের অস্তিত্ব

এতদিন সে নিশ্চিন্তে প্রদক্ষিণ করে চলেছিল তার সূর্যকে। সকলের অজানা। কিন্তু, শেষে ধরা পড়ে গেল একদল মহাকাশ বিজ্ঞানীর চোখে। পৃথিবী থেকে প্রায় ৬০০ আলোকবর্ষ দূরত্বে রয়েছে সদ্য-আবিষ্কৃত একটি গ্রহ। নাম দেওয়া হয়েছে K2-236b। এবং সূর্যের মতো যে তারাটিকে সে প্রদক্ষিণ করছে তার নাম দেওয়া হয়েছে K2-236। নতুন এই গ্রহটি আবিষ্কার করেছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। আমদাবাদের […]

Continue Reading

অবশেষে মামিকে বিয়ে করে ঘরে তুলল ভাগনে

রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরা কাইজারকুন্ড গ্রামে অনৈতিক কর্মে মামির সঙ্গে ধরা পড়ে হারুন। তারপর গণধোলাইয়ের শিকার হয়েছে। শুধু তাই নয়, নাকেমুখে চুনকালি মেখে ছেড়া জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছিল তাদের। এতে হারুনের জেদ চাপে মনে। শেষ পর্যন্ত মামিকেই বিয়ে করে ঘরে আনে। এখন মামি আর ভাগিনা স্বামী -স্ত্রী। ধামরাইয়ে সিঙ্গাপুর প্রবাসী […]

Continue Reading

তিনি ডাক্তার, তিনি অস্ত্র ব্যবসায়ী!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ টি আগ্নেয়াস্ত্র এবং ১৬২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সংক্রান্তে জড়িত আসামী ডাঃ মোঃ জাহিদুল আলম কাদির ও তার স্ত্রী মাসুমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে .২২ বোরের রাইফেল ৩টি, .৩০৩ রাইফেল-১টি, .৩২ বোর […]

Continue Reading

বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল এবং ভবিষ্যতেও এ সফলতা বিরাজমান থাকবে। বুধবার বিকেলে সদরঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা-বরিশাল রুটে এমন দু’টি বিলাসবহুল লঞ্চের উদ্বোধন হচ্ছে। এছাড়া আরও বড় বড় […]

Continue Reading

ছয় মাস ফ্রান্সে, ছয় মাস স্পেনে !

ফ্রান্স ও স্পেন সীমান্তে অবস্থিত একটি নদী বিদাসোয়া। এর মাঝখানে অবস্থিত অদ্ভূত সুন্দর একটি দ্বীপ আছে। নদীর ঠিক মাঝখানের এ দ্বীপটি ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত স্পেন সরকারের অধীনে থাকে আর বাকি ছয় মাস ফ্রান্সের। এক দ্বীপটি যেন একটি পিং পং বলে পরিণত হয়েছে। কখনো এর সীমানায় তো, কখনো ওর সীমানায়। ফিজেন্ট আইল্যান্ড নামের […]

Continue Reading

স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রিদের বাঙালি পাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ। স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত […]

Continue Reading

প্রেমের কারণে শিকলবন্দি ২০ বছর!

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামের নূরুল সরকার ও আনোয়ারা বেগমের ছেলে বাবুল হোসেন। ছোট বেলায় পড়াশুনায় ছিলেন ভালো। মেধার কারণে স্কুলের শিক্ষরাও তাকে পছন্দ করতো। তবে এসএসসি পরীক্ষা দেয়ার পর একই এলাকার এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন বাবুল। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় বাবুল মানসিকভাবে আঘাত পান। ধীরে ধীরে তার মানসিক পরিবর্তন দেখা […]

Continue Reading

মৃত্যু আসছে, আগেই বুঝতে পারেন এই নারী

আরি কালা, থাকেন অস্ট্রেলিয়ায়। তবে ২৪ বছর বয়সী এই নারী দাবি করেছেন, বিশেষ কোনো মুহূর্তে তিনি মৃত্যুর গন্ধ পান! আর তখনই তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তির মৃত্যু আসন্ন। আরি কালা’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানায়, আরি কালা পেশায় একজন মনোবিদ। ১২ বছর বয়সে প্রথম নিজের ভেতরে এমন শক্তির সন্ধান পান তিনি। এক […]

Continue Reading

যানজট নিরসনে সিদ্ধান্ত হয় বাস্তবায়ন হয় না

চট্টগ্রাম নগরের যানজট নিয়ন্ত্রণ আনার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও রেলওয়ে পূর্বাঞ্চল ত্রিপক্ষীয় একটি বৈঠক করে। গত ২২ মে সকালে নগরভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নগরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাতটি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ সিদ্ধান্তই বাস্তবায়ন হতে দেখা যায়নি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা […]

Continue Reading

জীবিত বাবাকে মৃত দেখিয়ে আসামির জামিন

ঠাকুরগাঁও জেলা জজ আদালতে ‘বাবার মৃত্যুর প্রত্যয়নপত্র’ দেখিয়ে মাদক মামলার আসামি মাসুদ রানা বাবু (২৮) এর জামিন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাসুদ রানা বাবু (২৮) ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। মামলার তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চ বাবুকে তার বাড়ি থেকে ৫৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ডিবি পুলিশের এসআই […]

Continue Reading

বিশ্বের সবচেয়ে দামি ৯ পাসপোর্ট

বৈধভাবে পৃথিবীর যে কোন দেশে যেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির একটি পাসপোর্ট প্রয়োজন। এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতিরও বড় দলিল। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মযাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে। বিভিন্ন […]

Continue Reading

পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভূত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হল। সেবার নাম স্বামী ‘জমা রাখার’ সার্ভিস। সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যান। ফলে কেনাকেটার সময় স্বামীরা তাদের স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর […]

Continue Reading

৮ কেজি প্লাস্টিক ব্যাগ খেয়ে তিমির মৃত্যু

৮০টি প্লাস্টিক ব্যাগ খাওয়ার পর একটি পাইলট তিমির মৃত্যু হয়েছে বলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এসময় তারা তিমিটিকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেননি। এ ব্যাপারে বিবিসি’র খবরে বলা হয়েছে, পাইলট তিমিটির পেটের ভেতর জমা হওয়া প্লাস্টিকের ব্যাগগুলোর ওজন ছিল প্রায় ৮ কেজি। ব্যাগগুলোর কারণে কোন খাবার খেতে পারছিলনা সামুদ্রিক প্রাণীটি। এদিকে সামুদ্রিক জীববিজ্ঞানী থন থামরঙ্গনাওয়াসাত […]

Continue Reading

জমি বিক্রির টাকায় মাগুরায় সাড়ে ৫ কি.মি. লম্বা পতাকা

আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে রাশিয়া বিশ্বকাপ ২০১৮। ইতোমধ্যে বিশ্ব ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। বাকি নেই বাংলাদেশও। কেউ কেউ নিজের পছন্দের দলের জন্য বাড়ির রং, বাড়ির নাম পরিবর্তন কিংবা গাড়ির রং ইত্যাদি পরিবর্তন করছেন। এবার এমন এক ভক্তর দেখা মিললো যেখানে এ কৃষক তার জমি ও ফসল বিক্রির টাকায় পাঁচ কি.মি. […]

Continue Reading

ছোট্ট পাইলট তিমির পেটে এত প্লাস্টিক!

পানিতে ভেসে বেড়ায় অসংখ্য প্লাস্টিকের ব্যাগ। খাবার মনে করে অথবা খাবারের সঙ্গে সেগুলোই খেয়ে ফেলত পাইলট তিমিটি। একটি-দুটি করে তার পেটে জমা হয় ৮০টি প্লাস্টিকের ব্যাগ। এতগুলো প্লাস্টিকের ব্যাগ গিলে ফেলায় পাইলট তিমিটি আর কিছু খেতে পারছিল না। অনেক চেষ্টা করেও সেটিকে বাঁচানো গেল না। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে। গুগলের তথ্য অনুসারে, পাইলট তিমি আদৌ […]

Continue Reading

ট্রেনে কাটা পড়ে ডান হাত বিচ্ছিন্ন

জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে সেকেন্দার আলী (৩৫) নামে এক শ্রমিকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে আক্কেলপুর রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহত সেকেন্দার গাইবান্ধার সাঘাটা উপজেলার চক দতিয়া গ্রামের শাহারুল ইসলামে ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর রেল স্টেশনের ১ নম্বর রেললাইনে স্লিপার বসানোর কাজ করছিলেন সেকেন্দার। এ সময় […]

Continue Reading

চট্টগ্রামে খুলে দেওয়া হল ফ্লাইওভারের লুপ

নগরীর ২ নম্বর গেইট এলাকার যানজট নিরসন করতে খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আখতারুজ্জামান ফ্লাইওভারমুখী লুপ। শুক্রবার বিকেলে সিডিএ চেম্বারম্যান আবদুচ ছালামের উপস্থিতিতে লুপটি খুলে দেয়া হয়। বেবি সুপার মার্কেটের সামনে এ অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ফ্লাইওভারমুখী লুপ খুলে দেওয়ার ফলে দুই নম্বর গেট এলাকার দীর্ঘদিনের যানজটের বিড়ম্বনা অনেকাংশে মুক্তি পাবে। […]

Continue Reading

‘চীনা দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে’

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে বলে পরোক্ষ হুমকি দিয়েছেন পেন্টাগনের এক সেনা কর্মকর্তা। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে কিনা এক সাংবাদিক জানতে চাইলে এ হুমকি দেয়া হয়। পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর মেরিন কোরের লে. জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি পরোক্ষ এ হুমকি দেন। সাংবাদিকের প্রশ্নের […]

Continue Reading

মৌলভীবাজারে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাজগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, রাস্তার পাশের একটি খালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে […]

Continue Reading

ফ্রান্সে গত এক বছরে ধূমপায়ী কমেছে দশ লাখ!

ফ্রান্সে উল্লেখযোগ্য হারে কমছে ধূমপায়ীর সংখ্যা। গত এক বছরে ফ্রান্সে প্রায় দশ লাখ ধূমপায়ীর সংখ্যা কমেছে বলে সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে। ওই জরিপের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থ বছরে ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষের ২৬ শতাংশই প্রতিদিন ধূমপান করেছে, অথচ এটি আগের বছর ছিল ২৯ শতাংশের বেশি। এর ফলে […]

Continue Reading