আমি বেঁচে থাকতে চাই না: ড. কামাল হোসেন

স্বাধীনতা প্রতিষ্ঠা করতে যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদকে জীবন দিতে হয়েছে, সেই বাংলাদেশে গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠিত হবে- এটা মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আমার জীবনের বিনিময়ে হলেও গুন্ডাতন্ত্র মুক্ত হোক। আমি এই গুন্ডাতন্ত্রের মধ্যে বেঁচে থাকতে চাই না। আমি চাই যে আমাকে গুলি […]

Continue Reading

ফটোগ্রাফার শহিদুল আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে

ঢাকা: রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহিদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শহিদুল আলম দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক। রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোক তুলে নিয়ে গেছে। এখনও তার কোনও খবর পাওয়া যায়নি।’ অজ্ঞাত […]

Continue Reading

ঘুম ভাঙতেই বিছানায় বিষধর সাপ, এরপর…

ঘুম থেকে উঠেই বিছানায় সাপের দর্শন। সাত সকালে ভয়ে তটস্থ গৃহকর্তা। ভারতের মালবাজার মহকুমার গজলডোবা সাত নম্বর কল্যাণী এলাকার ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। রবিবার সকালে ঘরে মধ্যে বিছানায় ঘুমিয়ে ছিলেন গোসাই দাস সরকার। হঠাৎ ঘুম ভেঙে চোখ যায় পায়ের দিকে। দেখেন, একটি সাপ তার পায়ের কাছে। বাদামি লালচে সেই সাপ দেখে চমকে ওঠেন গৃহকর্তা। পাশ […]

Continue Reading

রুদ্র নামের এক ছেলে তাঁকে লাইভ করতে বলেন—নওশাবার স্বীকারোক্তি

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই নওশাবার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, নওশাবা স্বীকারোক্তিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম লাইভে আসার আগে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি জিগাতলা নিয়ে কথা বলার সময় উত্তরায় ছিলেন। রুদ্র নামের এক ছেলে তাঁকে লাইভ করতে বলেন। তাই তিনি উত্তরা থেকে লাইভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক […]

Continue Reading

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া!

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া-এমন অভিযোগ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার হাজার হাজার শ্রমিককে কাজ করার সুযোগ দিয়েছে রাশিয়া এবং এর মাধ্যমে জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মস্কো। পত্রিকাটি দাবি করেছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি উত্তর কোরীয় শ্রমিককে রেজিস্ট্রার্ড […]

Continue Reading

‘এবারের মত দেখেন, আর হবে না!’

নিজের পরিবারের কারো জন্য কোথাও কাউকে ফোন করে আবদার করিনি! অন্যায় আবদার অনেকে করেছেন বিগত সময়ে…বেশিরভাগই সার্জেন্ট গাড়ি আটকিয়েছে সম্পর্কিত! ছোট ভাই, বন্ধু, বন্ধুর ভাই, ফেসবুক ফ্রেন্ডসহ কে নেই এই অনুরোধের তালিকায়! নিজের আত্মীয়রা অন্যায় আবদার করেননি বললেই চলে কারণ তারা আমাকে চেনেন! সার্জেন্ট সংক্রান্ত বিষয়ে আমি প্রতিবারই রিপ্লাই দিতাম, ‘আমি বিব্রত হই’ প্রতি উত্তরে […]

Continue Reading

মিয়ানমারে বন্যায় দেড় লাখ মানুষ গৃহহীন

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে শুরু হওয়া টানা বর্ষণে বাঁধ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই অঞ্চলে ইতোমধ্যেই বন্যায় প্রায় দেড় লাখ লোক গৃহহীন এবং বেশ কয়েকজন মারা গেছে। চারটি প্রদেশের বিস্তীর্ণ আবাদী জমি কাদাপানিতে তলিয়ে গেছে। উদ্ধারকর্মীরা নৌকায় করে আটকেপড়া গ্রামবাসীদের কাছে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছে। বাগো অঞ্চলের মাদাউক শহর রক্ষা বাঁধ […]

Continue Reading

বন্দুক আসল কিনা প্রমাণ করতে তরুণীকে হত্যা

ভারতের দিল্লিতে সম্প্রতি এক ‘আশ্চর্যকর’ ঘটনা ঘটেছে। বন্দুক আসল প্রমাণ করতে গিয়ে প্রাণ গেছে নিতস্তির নামের এক তরুণীর। এ ব্যাপারে পুলিশ জানায়, স্বামী দয়ানন্দ সরস্বতী হাসপাতাল থেকে দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এক তরুণীকে ভর্তি করা হয়েছে। নিতস্তি নামের ওই তরুণী অসুস্থ বলে দাবি করেন তার ৩-৪ জন […]

Continue Reading

৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস

প্রায় ৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করা হলো ফিলিপাইনে! দেশটির রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এই গাড়িগুলো ধ্বংস করার নির্দেশ দেন। দুষ্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই তিনি এ ধরনের নির্দেশ দেন। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। দুতার্তে ২০১৬ সালে দেশটির ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যেই […]

Continue Reading

‘বিএমএ’র কাজ স্বাস্থ্যসেবা মনিটরিং করা, ডাক্তারকে বাঁচানো নয়’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক চট্টগ্রামের বিএমএ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) নেতাদের উদ্দেশে বলেছেন, বিএমএ’র কাজ ডাক্তারকে বাঁচানো নয়। ডাক্তারদের ওপর কোনো গণ্ডগোল হলে তখন আপনারা ছুটে আসেন। এটি কিন্তু আপনাদের কাজ নয়। আপনাদের কাজ হলো স্বাস্থ্যসেবা দেখা, মনিটরিং করা। আপনাদের দায়িত্ব ডাক্তাররা সার্ভিস ঠিক মতো দিচ্ছে কিনা তা খেয়াল রাখা। হাসপাতালের সার্ভিস যাতে […]

Continue Reading

ইমরানের হাত ধরে এশিয়ার টাইগার হবে পাকিস্তান : শোয়েব আখতার

পাকিস্তানের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার অপেক্ষায় থাকা ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান প্রসঙ্গে দেশটি সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতার বলেন, পাকিস্তানকে এবার এশিয়ার চ্যাম্পিয়ন তৈরি করার সুযোগ এসেছে ইমরান খানের সামনে। শোয়েব […]

Continue Reading

ভোটার ছাড়া ভোট, কাষ্ট হয়ে পড়ে আছে!

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে কাউন্সিলর পদে দুই প্রার্থীর কর্মীদের উত্তেজনায় পৌনে এক ঘণ্টা ভোট নেওয়া বন্ধ থাকে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রিসাইডিং কর্মকর্তা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। আজ সকাল আটটা থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়। […]

Continue Reading

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, আটকে পড়েছেন ৫০০ এর বেশি পরিব্রাজক

ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পর লুম্বক দ্বীপে মাউন্ট রিনজানি নামের একটি উপত্যকায় আটকে পড়েছেন ৫০০ এর বেশি পরিব্রাজক ও তাদের পথ প্রদর্শক। সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করেছে। গতকাল রবিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে ভূমিধসের পর উপত্যকা থেকে নেমে আসার পথ বন্ধ হয়ে যায়। শতাধিক উদ্ধারকর্মী আটকে পড়া ব্যক্তিদের বের করে নিয়ে আসার চেষ্টা […]

Continue Reading

আইসিইউ’র মেঝেতে ঘুরে বেড়াচ্ছে মাছ!

ভারতের বিহার রাজ্যের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে ‘আশ্চর্যকর’ এক ঘটনা। কয়েকদিনের প্রবল বৃষ্টির পানিতে ওই সরকারি হাসপাতালের আইসিইউ’র মেঝের পানিতে খেলে বেড়াচ্ছে মাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, আইসিইউ’র মেঝেতে সাঁতার করছে একদল মাছ। ছবিতে দেখা গেছে, কষ্ট করে পানি ঠেলে যাতায়াত করতে হচ্ছে […]

Continue Reading

হাজার বছরের পুরনো রোমান গির্জার সন্ধান!

মাটির থেকে ৪০ ফিটেরও বেশি গভীরে খোঁজ পাওয়া গেল একটি প্রাচীন রহস্যময় রোমান গির্জার। গুপ্ত পেগন ধর্মের উপাসনার জন্য তৈরি হয়েছিল এই গির্জাটি। ২ হাজার বছর পুরনো এই গির্জাটি সলিড টাফা ভলকানিক পাথর খোদাই করে বের করা হয়েছে। এটি প্রথম আবিষ্কৃত হয় ১৯১৭ সালে যখন রোম থেকে ক্যাসিনো পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হয়। […]

Continue Reading

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৬

গাজীপুরের শ্রীপুরে শনিবার রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপের দুই আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম তারাজুল ইসলাম (৪২)। সে রংপুরের পীরগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তারাজুল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতেন। নিহত অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, শনিবার […]

Continue Reading

‘বাংলায় গণ-ধর্মান্তরের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই’

ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান বলেছেন, বাংলায় গণ-ধর্মান্তরের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। গণ-ধর্মান্তরের অনুকল্প যদি ঠিক হতো, তবে স্বল্প সময়েই বাংলায় ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ত। কিন্তু প্রায় ৭০০ বছর লেগেছে এখানে মুসলমান প্রাধান্য স্থাপন করতে। এখানে ইসলাম প্রচারিত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে গণ-ধর্মান্তরের উদাহরণ মেলে। পাঞ্জাবে পুরো উপজাতি নব-ধর্মে […]

Continue Reading

‘অামি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্নাটকের বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল বলেছেন, ‘এই সব লোকেরা (বুদ্ধিজীবী) আমাদের দেশে থেকে আমাদের দেওয়া করের টাকায় সকল সুযোগ সুবিধা নেয়। তারপর ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান দেয়। দেশের জন্য এই বুদ্ধিজীবী ও ধর্মনিরপেক্ষতার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে এইসব বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম। ‘ বৃহ্স্পতিবার কার্গিল বিজয় […]

Continue Reading

শরীর ম্যাসাজ করে দিচ্ছে ৫০ কেজি’র বার্মিজ পাইথন

পকেটের টাকা খরচ করে পাইথনের সাহায্যে ম্যাসাজ নিতে পারেন। তবে তার জন্য আপনাকে যেতে হবে ফিলিপাইনে। কেননা, এমন কাণ্ডই ঘটিয়েছে ফিলিপাইনের একটি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানায় পর্যটকদের সঙ্গ দিচ্ছে ৫০ কেজি ওজনের বার্মিজ পাইথন। তাও বাংলাদেশি মুদ্রায় মাত্র ১৯৭ (প্রায়) টাকার বিনিময়ে! দাভাও শহরের সেই চিড়িয়াখানাটির সরীসৃপ বিভাগের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পাইথনই পর্যটকদের দিয়ে চলেছে বডি ম্যাসাজ। […]

Continue Reading

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় ইউলুপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল হবিগঞ্জ নাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের বাসিন্দা। ঢাকায় মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুমারেশ ঘোষ জানান, মেরুল বাড্ডার ইউলুপের সামনে ভোরে রিকশা চালিয়ে […]

Continue Reading

যেখানে গরুর দুধের চেয়ে গোমূত্রের চাহিদা বেশি

শুধু দুধ নয়, ভারতের রাজস্থানে গোমূত্রও এখন লাভের মুখ দেখাচ্ছে পশুপালকদের। গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও বেশি দামে তা বিক্রি হচ্ছে। হাইব্রিড গরুর মূত্র কৃষকরা পাইকারি বাজারে লিটারপিছু ১৫-৩০ টাকা করে বিক্রি করছেন। যেখানে গরুর দুধের দাম লিটারপিছু ২২-২৫ টাকা। জয়পুরের কৈলেশ গুজ্জর গোমূত্র বিক্রি শুরু করার পর থেকে তাঁর আয় অনেক বেড়ে […]

Continue Reading

টিএসসির সেই চুমুর দৃশ্য এখন ভাইরাল

বৃষ্টি মানেই রোমান্টিকতা। আর সঙ্গে প্রেমিকা থাকলে তো কথায় নেই। তাই বলে প্রকাশ্যে চুমু! এমনই এক অভাবনীয় ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বৃষ্টি ভেজা এক প্রেমিক জুটি একে ওপরকে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কের সুষ্টি করেছেন। কারণ এটা কখনোই আমাদের সমাজ ব্যবস্থার একেবারেই যায় না। তবে সেই দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সামাজিকমাধ্যমে এই জুটিকে […]

Continue Reading

কুষ্টিয়ায় ১৬ বছরের ছেলের দেড় বছরে চার বিয়ে, বাবা আটক

কুষ্টিয়া:রানা মণ্ডলের বয়স ১৯ বছর! এই বয়সে একটি দুটি নয়, চার-চারটি বিয়ে সেরে ফেলেছেন। তিন স্ত্রী তাঁকে ছেড়ে চলেও গেছেন। সর্বশেষ গত শুক্রবার চতুর্থ বিয়ে করেন। অবশ্য এর মাশুলও দিতে হচ্ছে রানাকে। রানার বাবাকে পুলিশ থানায় নিয়েছে। পলাতক রানাও। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের রাশেদুল মণ্ডলের ছেলে রানা মণ্ডলের নাম এখন গ্রামের মানুষের […]

Continue Reading

দুই যুগ ধরে যাত্রী খুঁজে বেড়ান পাকিস্তানি ট্যাক্সি চালক জাহিদা

জাহিদা কাজমি। পাকিস্তানের একজন নারী ট্যাক্সি চালক। ১৯৯২ সালে ৩৩ বছর বয়সে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ড্রাইভিং পেশা বেছে নেন এই নারী। এরপর গত হয়েছে দুই যুগেরও অধিক সময়। এর মধ্যে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এ নারী। প্রতিষ্ঠা করেছেন ইয়েলো ট্যাক্সি ক্লাব নামের একটি সংগঠন। বর্তমানে তিনি এ সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করছেন। কিন্তু তার ট্যাক্সি […]

Continue Reading

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার উপজেলার ছয়ঘাটি ও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ফরাদপুর গ্রামের এমদাদ হেসেন চান্দু (৫০) ও তার নিকটাত্মীয় খুসবু তাজনিম (১৪) এবং রেলগেট কসাইপাড়া গ্রামের জসিম উদ্দিন (২০)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলে […]

Continue Reading