মৃত সন্তান জন্ম দেয়ার লজ্জা ঢাকতে যা করলেন মা

মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু সেটি যাতে কেউ না জানতে পারে সে জন্য রেল স্টেশনের একটি লকার ভাড়া নেন। সেখানেই প্লাস্টিকে জড়িয়ে লুকিয়ে রাখেন প্রাণহীন সন্তানটিকে। গত ৫ বছর ধরে সেই লকারের ভাড়া নিয়মিত পরিশোধ করছেন তিনি। জাপানের টোকিওতে এ ঘটনা ঘটেছে। ৫ বছর লকারের মধ্যে থাকায় শিশুটির মাংস গলে হাড় বেরিয়ে গেছে। মঙ্গলবার টোকিওর […]

Continue Reading

হিজড়া আতঙ্কে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যাত্রীরা

উত্তর-পশ্চিমাঞ্চলের আটটি আন্তঃনগর ট্রেনে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রীরা। এসব হিজড়া প্রতিদিন দল বেঁধে কোনো না কোনো ট্রেনে উঠে চালায় চাঁদাবাজি। এদের অশ্লীল অঙ্গভঙ্গি আর মারমুখী আচরণে আতঙ্কিত ও বিব্রত যাত্রীরা চাঁদা দিতে বাধ্য হয়। যাত্রীদের তত্ত্বাবধানে নিয়োজিত ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের উদাসীনতায় এ ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে […]

Continue Reading

বেঙ্গালুরুতে বিষাক্ত ফেনায় গৃহবন্দী মানুষ

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বেঙ্গালুরুর বেলান্দুর লেকের চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ফেনা। কোনো কোনো জায়গায় প্রায় ১০ ফুট উঁচু হয়ে বরফের মতো জমে আছে সাদা এই ফেনা। আর এতে বিপাকে পড়েছে ওই এলাকার মানুষ। তারা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ এলাকার মানুষ খুব আতঙ্কে আছে। বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় […]

Continue Reading

শিশু হত্যায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন আলী হত্যা মামলায় মঙ্গলবার আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে মামলার ২০ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ছাতকের বাতিরকান্দির রফিক আহমদ ও আজমান আলী সাক্ষ্য প্রদান করেন। আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানিয়েছেন, […]

Continue Reading

মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। ২৫ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৭, ১৬, ২৫। আপনার শুভ বর্ণ: বেগুণী ও সাদা। শুভ গ্রহ ও বার: শুক্র ও নেপচুন। শুভ রত্ন: হীরা, নেপচুন। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মীন […]

Continue Reading

মৃত্যুর আগেই পরের স্বাদ নিতে পারবেন যেখানে!

মৃত্যুর আগেই মৃত্যুর পরের স্বাদ নিতে চান তাহলে চলে আসুন। জীবনের সেরা ৩০ঘণ্টা আপনার অপেক্ষায়। কিন্তু এজন্য আপনাকে আসতে হবে ভারতের মুসৌরিতে। সেখানকার সিক্স ফ্ল্যাগ অ্যামিউজমেন্ট পার্ক আপনার দিকে চ্যালেঞ্চ ছুঁড়ে দিতে তৈরি। এক বা দু’ঘণ্টা নয় ৩০ ঘণ্টা থাকতে হবে কফিনবন্দি হয়ে। আগামী ১৩ তারিখ প্রতিযোগিতা শুরু হবে। পুরস্কার থাকছে ভিআইপি ভূতুড়ে বাড়িতে থাকা, […]

Continue Reading

রাজ পরিবারে ভিন্নরকম বিয়ে

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করলেন তিন সন্তানের বাবা লর্ড ইভার মাউন্টব্যাটেন। তবে এই বিয়েটি ভিন্নরকম কারণ এবার তার জীবনসঙ্গী একজন ছেলে। ইভার মাউন্টব্যাটেন মিলফোর্ড হ্যাভেনের তৃতীয় সন্তান ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের দূরসম্পর্কের ভাই। জেমস কোইলির সঙ্গে এনগেজমেন্ট রিঙও বিনিময় করেন ইভার এবং ৬০টি পরিবারের সামনে শপথ পাঠ করেন তারা। সেই সদস্যদের তালিকায় তার […]

Continue Reading

গিনেস ওয়ার্ল্ড বুকে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’। সোমবার এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। এই রেকর্ড গড়তে গত চৈত্র সংক্রান্তিতে প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে ডিএসসিসি। ওইদিন সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। এতে প্রায় ৩০ […]

Continue Reading

১৭টি প্রাসাদে কিমের বিলাসী জীবন

যে লোকটা পান থেকে চুন খসলে, কামানের গোলার মুখে বিশ্বস্ত সৈনিককে উড়িয়ে দিতে দ্বিধা করেন না, তিনি পিয়ানোয় বসে সুর তুলতে পারে বলে বিশ্বাস হয়? কিন্তু খেয়ালি কিম সুর তোলেন ঘরে রাখা দামি দামি পিয়ানোয়। সিনেমা দেখেন নিজের ব্যক্তিগত প্রেক্ষাগৃহে বসে। বিদেশি সিগারেটে এক ফুঁয়ে উড়িয়ে দেন ৪৪ ডলার। চুমুক দেন আরও দামি হুইস্কিতে। রসেবশে […]

Continue Reading

হঠাৎ কেন চীনে গেলেন পাক সেনাপ্রধান?

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তিন দিনের সফরে চীনে গেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চীনের সিল্করোড প্রকল্প নিয়ে পাকিস্তানের এক মন্ত্রীর অস্বস্তি প্রকাশের একদিন পরেই চীনে গেলেন তিনি। ইতিমধ্যে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানে সরকার গঠন করেছে পিটিআই। আর এরপরেই জেনারেল বাজওয়া সবচেয়ে শীর্ষ ব্যক্তি, যিনি চীন সফরে গেলেন। চীনের শীর্ষ কূটনীতিকদের পাকিস্তান সফরের এক সপ্তাহের […]

Continue Reading

হিমাচলে বন্যায় খেলনা গাড়ির মত ভেসে গেল বাস

ভারতের কেরালা, অাসাম, নাগাল্যান্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের জনজীবন কার্যত বিপর্যস্ত। গত ২৪ ঘণ্টায় প্রায় ১২৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। এই প্রবল বৃষ্টিপাতের জেরে ভূমিক্ষয়ের কারণে বড় সড়কপথগুলিও বিপর্যস্ত হয়েছে। মান্ডি জেলার হানোগী মন্দিরের কাছে চন্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়ককে স্পর্শ করেছে বিয়াস। মান্ডির ৩ নম্বর জাতীয় সড়কের যানচলাচল ব্যহত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে। […]

Continue Reading

গোপালগঞ্জে ৬১ পরিবারের মই বেয়ে যাতায়াত

এম আরমান খান জয়,গোপালগঞ্জ : খেয়ে আমাদের দিন চলে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি তরুর বাজারের বিধবা আলোমতি বিশ্বাসের। ‘তরুর বাজারে তাদের একটি দোকান ঘর ছিল। সেই দোকান ঘরটিতে তার ছেলে ব্যবসা করতো। যা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলতো। ঘরটি ভূমিদস্যু নুরুল ইসলাম শেখ ভেঙ্গে দিয়েছে। এমন অভিযোগ শুধু আলোমতির একার না, […]

Continue Reading

বড় অক্ষরে প্লেনের বানান ভুল!

হংকং ভিত্তিক এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিকের বানান ইংরেজিতে Cathay Pacific লেখা হয়। কিন্তু F বর্ণটি হারিয়ে সেখানকার Pacific যদি Paciic হয়ে যায় তাহলে কেমন হয়? আর এটি অন্য কোনো স্থানে নয়, একেবারে প্লেনের ওপরে বড় অক্ষরেই লেখা হয়েছিল। এমন ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে ক্যাথে প্যাসিফিকের অভ্যন্তরে। এরপর রীতিমতো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পেছনে […]

Continue Reading

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশিসহ আটক ৩৩৮

মালয়েশিয়ার একটি ফ্যাক্টরিতে অভিবাসী কর্মকর্তাদের অভিযানে ৫৫ জন বাংলাদেশিসহ ৩৩৮ বিদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সাইবারজায়া শহরের ফ্যাক্টরিতে পরিচালিত ‘ওপিএস মেগা ৩.০’ নামের এই অভিযানে আটক হওয়া বিদেশিদের ‘বুকিট জেল ইমিগ্র্যাশন ডিপো’তে রাখা হয়েছে। শনিবার দেশটির অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ান গণমাধ্যম ‘দ্য স্টার অনলাইন’। অন্য আটককৃতদের […]

Continue Reading

শাহজালালে মোবাইল ও স্মার্ট ঘড়িসহ ৪ কোটি টাকার মালপত্র জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে ঢাকায় আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৭০০ মোবাইল ও ২২০টি স্মার্ট ঘড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে এ পণ্যসমগ্রী জব্দ করা হয়। এসময় মোবাইল ও স্মার্ট ঘড়িসহ মোট চার কোটি টাকার ইলেকট্রনিক মালপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের […]

Continue Reading

সৌদিতে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপনায় নারী!

সৌদি আরবে খবর পড়লেন প্রথম কোনো নারী। গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে খবর পড়েন বিয়াম আল দখিল। সহ-সংবাদ পাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন তিনি। সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির নারীদের জন্য নতুন মাইলফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন। সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের […]

Continue Reading

প্রতিবছর শুধু মদপানে মারা যায় ৩০ লাখ মানুষ

বিশ্বে প্রতি ২০ জনের ১ জন মারা যায় মদপানে। প্রতিবছর শুধু মদপানে সারা বিশ্বে মারা যায় ৩০ লাখ মানুষ। এই ৩০ লাখের মধ্যে ৭৫ শতাংশ পুরুষ। এছাড়া মোট মৃত্যুর সর্বোচ্চ ২৮ শতাংশ মারা গেছে আঘাতপ্রাপ্ত হয়ে, পরিপাকতন্ত্রের রোগে মারা যায় ২১ শতাংশ আর ১৯ শতাংশের মৃত্যুর কারণ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। বাকি মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ক্যানসার, […]

Continue Reading

পাকিস্তানের প্রস্তাবে রাজি নয় ভারত

পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজনের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ভারত। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভেস কুমার বলেন, সন্ত্রাস দমন প্রসঙ্গে অবস্থান বদলায়নি ভারত। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সার্ক বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের […]

Continue Reading

‘ইসরায়েলের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে’

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইমাম হুসাইন (আ) ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনের জনগণের আদর্শ এবং তিনি বিশ্বের মুক্তিকামী মানুষকে বীরত্বের শিক্ষা দিয়েছেন। ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ শুক্রবার তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে-দেয়া আট বছরের প্রতিরোধ যুদ্ধে আশুরার শিক্ষার প্রতিফলন […]

Continue Reading

জনগণের ভোগান্তি দূর করতে মেট্রোরেলে মোদী, তুললেন সেলফি

প্রধানমন্ত্রীর ভ্রমণ মানেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন বন্ধ করে তল্লাশি ইত্যাদি। এতে চরম ভোগান্তিতে পড়েন জনগণ। সেই ভোগান্তি দূর করতে বৃহস্পতিবার ভারতীয় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের শিলান্যাসে যাওয়ার পথে হঠাৎ দিল্লি মেট্রোরেলে উঠে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ আনন্দের সাথে সফর করেন প্রায় ১৪ মিনিট। মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দ্বোয়ারকার সেক্টর ৫ এলাকায় ইন্ডিয়া […]

Continue Reading

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগদিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে আগামীকাল শুক্রবার সকালে নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ কর্মসূচিতে যোগদান করবেন এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী […]

Continue Reading

ভারতের বাজারে আসছে গো-মূত্রের শ্যাম্পু ও গোবরের সাবান

ভারতে গোমূত্র থেকে তৈরি জৈব সার যেমন চাষের জন্য প্রয়োজনীয়, তেমনই গোমূত্রের মধ্যে যেসব উপকারী রাসায়নিক রয়েছে, যা ঔষধি হিসাবেও ব্যবহার করা হচ্ছে। এছাড়াও হিন্দুদের পূজা অর্চনার জন্যও গোমূত্র ব্যবহার করা হয়ে থাকে। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় দেখা যায়, অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্র বা গোবর। এ নিয়ে কৌতুকও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু […]

Continue Reading

ইতালিতে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

মানবতার সেবায় ছাত্রলীগ এই স্লোগানকে সামনে রেখে ইতালির নাপলীতে স্বেচ্ছায় রক্তদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা। ইতালির নাপলীতে গত বছরের ন্যায় এ বছরও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী গ্রহণ করে। ব্লাড ডোনেট এজেন্সী আবিসকে ১২ ব্যাগ রক্ত দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত থেকে সেচ্ছায় রক্ত দেন ইতালি ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন হাওলাদার,সহ সভাপতি অনিক হাওলাদার, যুগ্ম […]

Continue Reading

ইরানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৯

ইরানের মধ্যাঞ্চলে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টায় রাজধানী তেহরান থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে কাশান ও নাতানজ্ এর মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের কমান্ডার জেনারেল মোহাম্মদ হোসেইন হামিদি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে […]

Continue Reading

ট্রাম্প এমন সব ঘৃণ্য কাজ করছেন, যেগুলো ঠিক করা অসম্ভব: হিলারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে সঙ্কটের মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটন। ট্রাম্প গত দুই বছর আমাদের গণতন্ত্রের ওপর আঘাত হানতেই ব্যস্ত থেকেছেন। তাই আমেরিকানদের গণতন্ত্র উদ্ধার করতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান হিলারি। যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। হিলারি লিখেছেন, […]

Continue Reading