ট্রেন না চললে আমাদের আয়-রোজগারও বন্ধ’

‘আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত ঠিকমতো ১০০ টাকাও বিক্রি করতে পারিনি। এখানে মূলত ট্রেনের যাত্রীদের ঘিরেই আমাদের ব্যবসা। সারাদিন অলস সময় পার করছি। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’-এভাবে দুর্ভোগের কথাগুলো বলছিলেন ফেনী রেলওয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী সাইমুন। বাবুল নামে রেলওয়ে স্টেশনের এক কুলি বলেন, ২৫ বছর ধরে এ কাজ করে […]

Continue Reading

নির্বাচন’ ও ‘নিরপেক্ষ সরকার’ নিয়ে বাহাস, কীসের ইঙ্গিত

সুইস শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অথচ তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। অনলাইনে প্রচারণা চালানো হয়, তিনি আর ফিরবেন না। এমনকি সরকারের উপদেষ্টারাও পালাচ্ছেন— এমন প্রচারণাও চালানো হয় বিভিন্ন মাধ্যমে। যদিও প্রধান […]

Continue Reading

ফের ধাওয়া পাল্টা-ধাওয়া, সাউন্ড গ্রেনেড-টিয়ারগ্যাস নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ফের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এমন পরিস্থিতি তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, প্রায় ১ ঘণ্টা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পরে ১টার দিকে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া […]

Continue Reading

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রমজান আলী রুবেল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে দশটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড় অবরোধ করে। কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারকে যড়যন্ত্র মূলক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় আসামী করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে ওই […]

Continue Reading

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার অন্তত ১০টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে ৫০২ ধরনের নকল […]

Continue Reading

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত […]

Continue Reading

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ পাচ্ছেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে […]

Continue Reading

২০১৮ সালের সংসদ নির্বাচনে ভোট চুরি নিয়ে অনুসন্ধান করবে দুদক

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে করার অভিযোগ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে বুধবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, […]

Continue Reading

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য

পুলিশ বাহিনীসহ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর মূল পোশাকই পরিধান করবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধীরা নির্বাচন করতে পারবে না

যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর […]

Continue Reading

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ

রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহান। এদের মধ্যে […]

Continue Reading

র‌্যাবের হাতে আটক মাকে এখনো খুঁজে পায়নি মেয়ে

বিগত আওয়ামী লীগের সরকারের সময় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। কয়েকজন নারী ও শিশু যারা ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল তাদের কিছু সাক্ষাৎকার প্রকাশ করেছে ‍গুম সংক্রান্ত কমিশন। সেখানে গর্ভবতী নারী গুমের শিকার হওয়ার তথ্য মিলেছে। এছাড়াও একজন মেয়ে মায়ের সঙ্গে আটক হওয়ার পর এখনো […]

Continue Reading

৪১ নম্বর পেয়েও কোটায় ভর্তি, ফেসবুকে সমালোচনার ঝড়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও যেখানে হাজারও শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, সেখানে বিভিন্ন কোটায় ৪১-৪৬ নম্বর পেয়েও প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভ জানিয়েছে বেশি নম্বর পেয়ে […]

Continue Reading

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিমখানায় দোয়া মাহফিল

গাজীপুর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জাসাস কর্তৃক আয়োজিত এতিমদের সাথে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার গাজীপুর মহানগরেরে বালুচাকলী ফাইজউদ্দিন কছিমউদ্দিন এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামূল হক বেনুর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান […]

Continue Reading

মধ্যরাতে ছাত্রী হল রুমে যুবক, অবশেষে খেলেন ধরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবে ঘুরতে এসে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলরুমে বান্ধবীর কক্ষে ঢুকে পড়েন বহিরাগত এক যুবক। পরে সেই যুবককে আটক করে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ (৩১), যিনি ‘যাযাবর পারভেজ’ নামে পরিচিত। তিনি […]

Continue Reading

ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার সেফটি প্ল্যানও

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। […]

Continue Reading

পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় […]

Continue Reading

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। তবে চাকরিপ্রার্থী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা ভেরিফিকেশন রিপোর্টে প্রতিফলিত করতে হবে বলেও সুপারিশ করেছে কমিশন। সম্প্রতি পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে কমিশন এসব সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রধারী চাকরিপ্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুসন্ধানের বাধ্যবাধকতা রহিত করা যেতে […]

Continue Reading

শ্রীপুরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের এক বছরের কারাদণ্ড

রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার দায়ে আরিফুল খান নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ ভবনে পরিচালিত আদালতে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। দণ্ডাদেশ […]

Continue Reading

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত […]

Continue Reading

৩৬৬ জনের ব্যাংক হিসাবে জব্দ ১৫ হাজার কোটি টাকা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, বিতর্কিত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করেছে রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো। সন্দেহজনক লেনদেন, অর্থপাচার, অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের হিসাবে ১৫ হাজার কোটি টাকা রয়েছে। সূত্র জানায়, জব্দ করা হিসাবের মধ্যে সাবেক […]

Continue Reading

ফ্যাসিবাদের পক্ষে লিখলে আবার কলম ভেঙে দেব : হাসনাত আব্দুল্লাহ

ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিপক্ষে অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে তাদের (আওয়ামী লীগ) আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা […]

Continue Reading

ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও চলছে। অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত […]

Continue Reading

টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই চাপ তৈরি হয়েছে। আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশে টিউলিপ সিদ্দিক ও তার খালা শেখ হাসিনা-সহ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। […]

Continue Reading

এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৩ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ […]

Continue Reading