সিলেটে চা বাগানে জাহাঙ্গীর হত্যা : হাইকোর্টে সব আসামি খালাস

১৮ বছর আগে সিলেটের দলদলি চা-বাগানে এক ব্যক্তি হত্যার দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন দণ্ডিত সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Continue Reading

জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সরকারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৪ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু […]

Continue Reading

গার্ডার দুর্ঘটনায় আরও ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় আরও তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আট আসামির মধ্যে তিনজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-মূল ক্রেনচালক আল-আমিন, […]

Continue Reading

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা চেয়ে আইনি নোটিশ

ঢাকা: চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি পাঁচশ টাকা করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আনিচুর রহমানের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস সোমবার (২২ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, চা বোর্ডের চেয়ারম্যান ও নূন্যতম মজুরি বোর্ডের সচিবকে […]

Continue Reading

জামিন পেলেন সম্রাট, কারামুক্তিতে বাধা নেই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন আদালত। অসুস্থ বিবেচনায় তাকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন আদালত। চার মামলার মধ্যে আগেই তিন মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে আর বাধা নেই। সোমবার (২২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক […]

Continue Reading

সম্রাটের জামিন আদেশ বিকেলে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আদেশ বিকেল ৩টায় দেয়া হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬ -এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত সোমবার (২২ আগস্ট) সম্রাটের দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার অভিযোগ […]

Continue Reading

বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ৭ মামলায় জামিন

বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে ৭ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন। তবে জামিনের বিষয়টি সোমবারই (২২ আগস্ট) জানা গেল। সংশ্লিষ্ট কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

প্রশ্নফাঁস চক্র: নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ গ্রেফতার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার (২১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড […]

Continue Reading

মেয়র পদ ফিরে পেতে জাহাঙ্গীরের রিট : আদেশ মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গত সপ্তাহে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট দায়ের করেন। গত বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি […]

Continue Reading

ফেসবুক-ইউটিউবকে আইনি নোটিশ

উস্কানিমূলক এবং জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ ও ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলতে ফেসবুক-ইউটিউবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান এ নোটিশ পাঠান। ফেসবুক ও ইউটিউব বাংলাদেশের পাবলিক পলিসি বিষয়ক প্রধান শাবনাজ রশিদ দিয়া, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ […]

Continue Reading

সুমন-ইশরাতকে আপিলের অনুমতি : জুম্মনের আইনজীবী সনদ স্থগিতই থাকবে

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেট প্রকাশ বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়পক্ষকে চার সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই সময়ে জুম্মন সিদ্দিকীর হাইকোর্টের আইনজীবী সনদ স্থগিতই থাকবে। রোববার (২১ […]

Continue Reading

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, […]

Continue Reading

নিপুণের বিরুদ্ধে মামলার শুনানি হতে পারে আগামীকাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অব্যাহত দ্বন্দ্বের মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে সংগঠনটির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন জায়েদ। জানা গেছে সেই আদালত অবমাননার মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আছে । রোববার (২১ আগস্ট) এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন […]

Continue Reading

গার্ডার দুর্ঘটনা : ক্রেনচালকসহ ১০ আসামি রিমান্ডে

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় করা মামলায় ক্রেনচালকসহ ১০ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ বিষয়ে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু-তদন্তের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত ক্রেনচালক আল-আমিন, […]

Continue Reading

পোশাক নিয়ে শুধু প্রশ্ন করেছি, আদেশে কিছু লিখিনি : হাইকোর্ট

নরসিংদীর রেলস্টেশনে তরুণীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলাকে জামিন দেওয়ার সময় পোশাক নিয়ে হাইকোর্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিরূপ মন্তব্য উচ্চ আদালতের নজরে আনা হয়েছে। এতে আদালত সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য বলেছে। বুধবার (১৭ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চের নজরে বিরূপ মন্তব্য […]

Continue Reading

প্রাথমিক স্কুলের কমিটিতে এমপিদের সুপারিশ অবৈধ : হাইকোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সুপারিশ করার বিধান অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। ব্যারিস্টার তাপস […]

Continue Reading

চট্টগ্রামে নৌঘাটির মসজিদে বোমা হামলা : ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার ঘটনায় জেএমবির পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান, আবদুল গাফফার ও এম সাখাওয়াত হোসেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১ আগস্ট এ […]

Continue Reading

গার্ডারচাপায় নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। রিটে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার […]

Continue Reading

মামলায় হাজিরা দেয়া নিয়ে নরসিংদীর আদালত চত্বরে ধাওয়া পাল্টা ধাওয়া

নরসিংদী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মানিক মিয়া হত্যা মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের বর্তমান সভাপতি কামরুজ্জামান কামরুলের কোর্টে হাজিরা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পুলিশ […]

Continue Reading

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট

গণশুনানি না করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বিইআরসির চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা […]

Continue Reading

চকবাজারে অগ্নিকাণ্ড, হোটেল মালিক গ্রেপ্তার

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা খাবার হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম। পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার চকবাজার থানায় মামলা করেন অগ্নিকাণ্ডে নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী। পরে অভিযান চালিয়ে ওই […]

Continue Reading

সেই শিক্ষককে লাথি মেরে রাতে বাইরে যান স্বামী মামুন

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে খাইরুন নাহারের মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক […]

Continue Reading

কলেজশিক্ষকের মৃত্যু, সেই মামুন কারাগারে

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই দিন দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। নিহত শিক্ষিক মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর […]

Continue Reading

মামুনকে আদালতে তোলা হবে আজ

নাটোরে শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুন হোসেনকে (২২) আদালতে তোলা হবে। সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রোববার (১৪ আগস্ট) এশার নামাজের আগে বাবার বাড়ি এলাকায় আবু বকর সিদ্দিকী কওমি মাদরাসা মাঠে জানাজা শেষে খামার […]

Continue Reading

সুইস ব্যাংকের টাকার বিষয়ে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কো‌নো তথ্য কেন চায়‌নি, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। হাইকোর্ট বলেছেন, বিচারপতিরা সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিভিন্ন […]

Continue Reading