সাবেক ডেপুটি স্পিকার টুকু ও ঢাবি ছাত্রলীগ নেতা তানভীর গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে […]

Continue Reading

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, পছন্দ নয় অন্তর্বর্তী সরকারের

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। তার কারণ হিসেবে সরকার মনে করছে, এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। বুধবার (১৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে বিষয়টি তাকে জানানো হয়। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ভারতে বসে […]

Continue Reading

এবার ছাত্র হত্যা মামলার আসামি শেখ হাসিনা

রাজধানীর কাফরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের (১৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হলো। আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে মামলার আবেদন করেন নিহত […]

Continue Reading

১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট ১৯ জন পূর্ণ সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে৷ বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি৷ নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম […]

Continue Reading

পদোন্নতি পেলেন আলোচিত সেই সারোয়ার আলম

অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন একসময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মঙ্গলবার রাতে ঢাকা পোস্টকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। নিজের পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারওয়ার আলম নিজেই জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন, তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ২০২১ সালের ৭ […]

Continue Reading

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি। মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর […]

Continue Reading

যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ খুবই অনুতপ্ত। আমি এখানে (পিলখানা) আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, একটু সবুর করেন। সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে। যেগুলো টপটপ করা যায় না। সুতরাং ধৈর্য […]

Continue Reading

চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবে। সোমবার (১২ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের […]

Continue Reading

অন্তর্বর্তী সরকারকে কতদিন সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো?

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১২ আগস্ট) বিকেল চারটায় বিএনপিকে দিয়ে এই আলোচনার পর্ব শুরু করেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকে অংশ নিতে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, […]

Continue Reading

হজের প্রাক নিবন্ধন শুরু

আগামী বছর যারা পবিত্র হজ পালন করতে ইচ্ছুক তাদের জন্য হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ […]

Continue Reading

ভিভিআইপি প্রটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ড. ইউনূস

চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চলে তার গাড়ি বহর। আজ রোববার রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনূসের গাড়ি আটকে ছিল। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে […]

Continue Reading

বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে […]

Continue Reading

ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করব।’ রোববার সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব নেয়ার পর তিনি এ কথা বলেন। আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা এবং সকালে উপদেষ্টার নিজ নিজ […]

Continue Reading

ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেছেন বলে জানানো হয়েছে। রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে […]

Continue Reading

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর পরিবারের সাথে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. […]

Continue Reading

প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন : আসিফ নজরুল

অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি। সেখানে আসিফ মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের […]

Continue Reading

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেয়াল লিখনী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার “দুপচাঁচিয়া উপজেলায়” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপজেলা চত্বরের দেয়ালে কথা ও চিত্র অংকনের মাধ্যমে দেয়াল লিখনী শুরু করেছে। শুক্রবার,৯আগস্ট/২০২৪ইং, এই দেয়াল লিখনীতে অংশ নিয়ে বিভিন্ন চিত্রকর্ম অংকন করেন সিফাত, মোনাস, হুমাইরা, ছালেমা, রিমি,সবিতা রানী বর্মন এবং আঁখি প্রমুখ ।এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষে সাকিব […]

Continue Reading

সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম। তবে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম। এখন পর্যন্ত ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। শুক্রবার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর। […]

Continue Reading

পদত্যাগ করে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ ক‌রে‌ছেন। অর্থ মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার বিকেলে গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছর আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এদিকে শেখ হাসিনা সরকারের […]

Continue Reading

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন?

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। এই উপদেষ্টাদের মধ্যে ১৩ জন শপথও নেন গতকাল। ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নেননি গতকাল। আজ (শুক্রবার) দুপুরে অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে […]

Continue Reading

হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা জয়ের

গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগেই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য একদিন আগেই জয় […]

Continue Reading

আলোচনায় না থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা

উপরে বাঁ থেকে সুপ্রদিপ চাকমা, অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, শারমিন মুরশিদ, নূরজাহান বেগম, ফারুক-ই- আজম, বীর প্রতীক/ ছবি : সংগৃহীত শেখ হাসিনার পতন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৬ সদস্য বিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন ইসলামি ব্যক্তিত্ব ড. আ […]

Continue Reading

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা

শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ বাক্য পাঠ করান। তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। তারা হলেন— ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। শপথ অনুষ্ঠানের […]

Continue Reading

হাসিনার পতনের পর মুখ খুললেন পুতুল

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন। এছাড়া এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন […]

Continue Reading

দেশ অস্থিতিশীল হলে তা ভারতের সেভেন সিস্টার্স ও মিয়ানমারে ছড়াবে : ড. ইউনূস

দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমারসহ ভারতের সেভেন সিস্টার্সে (উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য) ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার আগে মঙ্গলবার নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আইনশৃঙ্খলা […]

Continue Reading