বরিশালে নারীরা মসজিদে ঈদের নামাজ পড়লেন!

যে রাঁধে সে কি সব সময় চুল বাঁধার সুযোগ পায়? এই প্রশ্নটাই একযুগ আগেও ঘুরত বিভাগীয় শহ‌র বরিশালের ঘরে ঘরে। রমজান মাসেও সারা দিন ঘরের কাজেই ব্যস্ত থাকেন এখানকার বেশির ভাগ নারী। তার মধ্যে যেটুকু ফুরসত মিলত, তা‌তে বন্ধ ঘরে, বড়জোর বাড়ির ছাদে পড়ে নিতেন নামাজ। ঈদে নামাজ পড়ার জায়গা বলতে এতদিন এই চৌহদ্দিতেই অভ্যস্ত […]

Continue Reading

মমতার মন্ত্রিসভা মুসলিম ও নারীদের বিশেষ মর্যাদা

পশ্চিমবঙ্গের মসনদে তৃতীয়বারের মতো বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবারই তিনি শপথ নিয়েছেন। আর গতকাল সোমবার শপথ নিয়েছে তার মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় তৃণমূলের মুসলমান নেতা ও নারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আগের চেয়ে তাদের সংখ্যা বেড়েছে। এবার টানটান উত্তেজনাপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুসলিম ও নারী ভোটাররা। […]

Continue Reading

এতিম তিন শিশুকে ঈদ উপহার পৌঁছে দিলেন নারী সাংসদ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে কিস্তির টাকা পরিশোধের চাপে বিষপানে আত্মহননকারী মো. রুবেল মিয়ার তিন শিশু সন্তানের জন্য, ঈদ উপহার পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ ও কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রোমানা আলী টুসি এমপি। রবিবার( ৯ মে) শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকুর মাধ্যমে মো. রুবেল মিয়ার তিন […]

Continue Reading

ককটেল রেখে দোকানীকে ফাঁসাতে গিয়ে নারী সাংবাদিকসহ চারজন আটক

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক গুদাম থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া সাংবাদিক পরিচয়দানকারীরা হলো, দিনাজপুর জেলার কতোয়ালী উপজেলার মধ্য বালুবাড়ি গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. তানভীর আহম্মেদ (৪০), বরিশাল জেলার বাকেরগঞ্জ […]

Continue Reading

মহামারির মধ্যেও এপ্রিলে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণ ১৬৮টি

করোনাভাইরাস মহামারির মধ্যেও গত এপ্রিল মাসে দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি। আর দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। এ ছাড়া প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ৯ জন। শনিবার তথ্য মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমএসএফ এসব তথ্য জানায়। তারা নিজেরা ও […]

Continue Reading

ঝর্ণার মেডিকেল টেস্ট রিপোর্ট পাওয়া যাবে রোববার

হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ‍বিরুদ্ধে ধর্ষণ মামলার পর তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। আগামী রোববারএ রিপোর্ট পাওয়া যাবে। আজ শুক্রবার দুপুরে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন তিনি। এর আগে সকালে মামুনুল হকের বিরুদ্ধে প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে সোনারগাঁ থানায় […]

Continue Reading

ফরিদপুরের বোয়ালমারীতে শ্যালিকাকে ৮ জনে সংঘবদ্ধ ধর্ষণ

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২৬ বছরের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই নারীর খালাতো দুলাভাইসহ আটজনকে আটক করেছে থানা পুলিশ। ওই রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের […]

Continue Reading

মুনিয়ার গলায় ক্ষতচিহ্ন, নিম্নাঙ্গ রক্তাক্ত ছিল

রাজধানীর গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার গলায় ক্ষতচিহ্ন, নিম্নাঙ্গ রক্তাক্ত ছিল বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, তারা গুলশানের ওই ভবনের ক্লোস সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। অপরদিকে মুনিয়ার বোন নুসরাত জাহান বলছেন, মুঠোফোনের মাধ্যমে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গত সোমবার […]

Continue Reading

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুনিয়া

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে। গতকাল মঙ্গলবার বাদআসর জানাজা শেষে কুমিল্লার টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৪টায় নগরীর উত্তর বাগিচাগাঁও এলাকার অরণি হাউজের সামনে নেওয়া হয় মুনিয়ার লাশ বহন করা গাড়ি। সেখানে অপেক্ষমাণ স্বজনরা লাশের গাড়িতে এক পলক […]

Continue Reading

মামুনুল হকের কথিত স্ত্রী সেই ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ

হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছেলে ও বাবার দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করেছে। গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, গত ১১ এপ্রিল জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে […]

Continue Reading

বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর গুলশানে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করলে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, ‘সায়েম সোবহানের দেশত্যাগে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন […]

Continue Reading

বসুন্ধরার এমডির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা

ঢাকাঃ রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার রাতে গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার বাদী ওই তরুণীর বোন নুসরাত জাহান। গতকাল সন্ধ্যার পর গুলশান-২-এর ১২০ নম্বর রোডের ১৯ […]

Continue Reading

আগে বাবা-মাকে হত্যা, পরে মেয়েকে ধর্ষণ!

নিজের পছন্দের মেয়েটিকে পটাতে নানা রকমের কৌশল অবলম্বন করে ছেলেরা। অবশেষে সেই পছন্দের মেয়েটি হয়তোবা পটেও যায়। প্রেম, ভালোবাসা এমনকি শারীরিক সম্পর্কও গড়ে ওঠে তাদের মধ্যে। এরপর পরিণতি কারও সুখের হয়; কারও বা দুঃখের। কিন্তু এমন এক অপরাধী রয়েছেন। যিনি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বা তার যৌন লালসা মেটাতে সেই মেয়েটির সাথে প্রেম […]

Continue Reading

শ্রীপুরে নারী শ্রমিককে পালাক্রমে গণধর্ষণ

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে মুলাইদ গ্রামের আমতলা এলাকায় এক নারী শ্রমিক (৩২) কে আশ্রয় দেয়ার কথা বলে পালাক্রমে ধর্ষণ করেছে কয়েকজন যুবক। এঘটনায় (২০এপ্রিল) মঙ্গলবার শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার মুলাইদ গ্রামের নজুম উদ্দিনের ছেলে মিজান ফকির (৩০), একই এলাকার নুরুল ইসলামের ছেলে সুলতান উদ্দিন (২৪), সুরুজ মিয়ার ছেলে সাদ্দাম […]

Continue Reading

নিজেকে জীবিত প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন মৃত নারী!

দিনাজপুরে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। চিরিরবন্দর উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, নির্বাচন অফিসসহ অনেক জায়গায় যাচ্ছেন। এক নারী এসব কিছু করছেন শুধু নিজেকে জীবিত প্রমাণ করতে। আশ্বর্য হলেও এটাই ঘটেছে উপজেলাটিতে। জানা গেছে, স্বামীর অবসর ভাতা বেশ কয়েক বছর ধরে তুলতে পারলেও হঠাৎ করে ভোটার তালিকায় মৃত হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ ভাতা প্রদান বন্ধ রেখেছে। আর […]

Continue Reading

‘জোর করে’ শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরী স্ত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে ওই স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। গত মঙ্গলবার উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই যুবকের নাম হারুণ হারুন-অর-রশিদ (২৮)। তিনি এলাকার বয়জুল মণ্ডলের ছেলে। আর কিশোরীর নাম কারিমা (১৪), […]

Continue Reading

শ্রীপুরে গৃহবধূর মৃত লাশ ফেল স্বামীর পলায়ন

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় রুমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত লাশ বাড়ির পাশে ফেলে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। মঙ্গলবার (১৩এপ্রিল) সন্ধ্যায় রুমার স্বজনরা তার শ্বশুড় বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহত রুমা আক্তার উপজেলার সিংদিঘী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। প্রায় […]

Continue Reading

বিয়ে নয়, টাকার বিনিময়ে ঝর্ণার সঙ্গে মেলামেশা করতেন মামুনুল!

গত ৩ এপ্রিল এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে ঘটনার পর প্রায় এক ডজন অডিও-ভিডিও ফাঁস হওয়ার কারণে প্রকাশ্যে এসেছে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের অনৈতিক কর্ম। তাঁর ‘মানবিক বিয়ে’ গল্পের অসারতাও প্রমাণিত হয়েছে। […]

Continue Reading

করোনা প্রতিরোধে দিনাজপুরে রাস্তায় নেমেছেন নারী বাইকাররা

দিনাজপুর: করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করছেন একদল অগ্রগামী নারী। এছাড়াও তারা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে মাস্ক পরিহিতদের লাল গোলাপ শুভেচ্ছাও জানাচ্ছেন। আর প্রতিদিনই এসব কাজ করছেন দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় এই অগ্রগামী দলের নারীদের গড়া দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দিনাজপুর […]

Continue Reading

ডিভোর্সের আগে মায়ের রুমে ঢুকে কুপ্রস্তাব দেয় মামুনুল : ঝর্ণার ছেলে

ডিভোর্সের আগে জান্নাত আরা ঝর্ণার ঘরে ঢুকে তাকে মাওলানা মামুনুল হক কুপ্রস্তাব দিয়েছিলেন বলে জানান ঝর্ণার প্রথম পক্ষের ছেলে আব্দুর রহমান। তিনি বলেন, ‘আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু। আমি ঘুমাইছিলাম নাকি বাইরে ছিলাম, তখন আমার মা আমার ছোট ভাইকে দুগ্ধ পান করাচ্ছিলো। তখন উনি (মাওলানা মামুনুল হক) হুট করে আমার […]

Continue Reading

মেয়ে ভিডিও কলিং এর মাধ্যমে স্বামী মামুনুল হককে দেখিয়েছিলো—-মা শিরীনা বেগম

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা নারীর সঠিক পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা (২৭)। তারা আট ভাই-বোন। বোনের মধ্যে সে দ্বিতীয়। জান্নাত আরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের পাশের কুলধর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান ওরফে পাগলা […]

Continue Reading

হাজব্যান্ডের সাথে রিসোর্টে এসে কোনো অন্যায় করিনি : মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা

হেজাফত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়েবা জানিয়েছেন, সোনারগাঁওয়ের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এদিকে এসেছি। জোহরের পর একটু রেস্ট নেয়ার জন্য এখানে [রয়েল রিসোর্টে] এসেছিলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। শনিবার অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি এসব কথা বলেন। নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে সোনারগাঁয়ের ওই […]

Continue Reading

গাজীপুরে সেফটি ট্যাংকি থেকে এক শিশুর লাশ উদ্ধার

গাজীপুরঃ সদর ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকা থেকে সেফটি ট্যাংকি থেকে শান্ত( ৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। (২২ মার্চ) সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শান্ত (৩) ময়মনসিংহের গফরগাঁও এর চরমসলন্দ উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর সন্তান। বানিয়ারচালা এলাকার স্থানীয়রা জানান,গেলো রবিবার বিকেলে শান্তকে বাসায় […]

Continue Reading

তরুণীর সঙ্গ পেতে ২৭ লাখ টাকা দেন ৮০ বছরের বৃদ্ধ!

তরুণী মেয়েটিকে দেখেই আকৃষ্ট হন মোজাম্মেলন হোসেন। তার বয়স ৮০ ছুঁই ছুঁই। স্ত্রী আছেন। তারও বয়স হয়েছে। এই অবস্থায়ও তরুণীর কাছে ছুটে যান তিনি। ওই তরুণীর লেখাপড়াসহ সকল ব্যয় বহন করবেন বৃদ্ধ মোজাম্মেল। বিনিময়ে মোজাম্মেলকে দিতে হবে অন্তঃরঙ্গ মুহূর্ত। তরুণী রাজি। প্রথম দেখাতেই ওই তরুণীর হাতে কয়েক হাজার টাকা দিয়ে কিছু একটা কিনে নিতে বলেন […]

Continue Reading

অপহরণের পর উদ্ধার, বাড়ি ফিরেই স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর পুলিশ উদ্ধার করলেও বাড়ি ফিরেই আত্মহত্যা করেছে জয়া নামে এক স্কুলছাত্রী। শুক্রবার বিকেলে শহরের মাহমুদপুর মহল্লার নিজ বাসা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত ছাত্রীর বাবা শরীফ শেখ জানান, গত দুই বছর ধরে একই মহল্লার আব্দুল আজিজের বখাটে ছেলে জিম (১৬) […]

Continue Reading