করোনা উপসর্গে মৃত্যু প্রতিদিন দশের ঘরে, আজ ১৩

ঢাকা: করোনাভাইরাসের উপসর্গে মৃত্যু থামছে না। প্রায় প্রতিদিনই দশকের ঘরে থাকছে মৃতের সংখ্যা। সারাদেশে নতুন করে নারী-শিশুসহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ২, চট্টগ্রামে ২, খুলনায় ২, বরিশালে ১, বগুড়ায় ১, গাইবান্ধায় ২, গোপালগঞ্জে ১, পিরোজপুরে ১ এবং নোয়াখালীতে একজন মারা গেছেন। এ নিয়ে করোনা উপসর্গে ১৯৪ জনের মৃত্যু হলো। ব্যুরো ও […]

Continue Reading

চীন থেকে কীট আসেনি, অন্য সব এসেছে

ঢাকা: করোনা ভাইরাস সনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান গিয়েছিলো চীনে। কীট ছাড়া আর সব চিকিৎসা সামগ্রী নিয়ে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানটি গতকাল দেশে ফেরে। এর আগে ১৬ জন এয়ার ক্রু নিয়ে বিমানটি চীনে পৌঁছায় শুক্রবার। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) […]

Continue Reading

এগারো হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

ঢাকা: এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। এভাবে রাজধানীর ১১টি হাসপাতালে স্বামীকে নিয়ে ঘুরেছেন মিনু বেগম। কোনো হাসপাতালেই চিকিৎসা হয়নি আমিনুলের (৫২)। মিনু বেগমের কাকুতি মিনতি কেউ শুনেনি। সর্বশেষ শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকেও ফিরিয়ে দেয়া হয় তাকে। তখন দিন ঘনিয়ে সন্ধ্যা। অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেন সোহরাওয়ার্দী হাসপাতালের উদ্দেশে। ওই হাসপাতালে পৌঁছানোর আগেই মাারা যান আমিনুল। […]

Continue Reading

চীনের ল্যাব থেকেই ‘ভুলবশত’ ছড়িয়েছে করোনা, নয়া রিপোর্টে চাঞ্চল্য!

চীনের উহানের কোনও মার্কেট থেকে নয়, এক ল্যাবরটরি থেকে দুর্ঘটনাবশত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ফক্স নিউজের রিপোর্ট। যে তথ্যকে সাধুবাদ জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাস নিয়ে পরীক্ষা চলাকালীন দুর্ঘটনাবশত এক ইনটার্ন এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সেই […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় ৭জনের মৃত্যু, আক্রান্ত ৩১২ জন

ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৭জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২জন। মোট আক্রান্ত ২৪৫৬ জন। ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২জনের দেহে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। নতুনভাবে আরো ৯জন সহ মোট ৭৫জন সুস্থ হয়েছেন। আজ রোববার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য দেন। […]

Continue Reading

ইউএনওর কক্ষে ঘটা করে জন্মদিন পালন বাইরে ত্রাণের জন্য বিক্ষোভ:

চট্টগ্রাম: করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঘটা করে জন্মদিন পালন করলেন হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব। পটিয়ায় এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দুজন রোগীর খোঁজ মিলেছে। মারা গেছে ছয় বছরের এক শিশু। সেখানে ত্রাণ না পেয়ে অনেক স্থানে বিক্ষোভও করছেন অনাহারে থাকা মানুষ। এ পরিস্থিতিতে জন্মদিন পালনে […]

Continue Reading

গাজীপুরের প্রতিবন্ধী দুলাল মিয়া ত্রানের কথা শুনেছেন, দেখেননি!

গাজীপুর: মহামারি সৃষ্টিকারী করোনা ভাইরাসের আক্রমনে স্তব্ধ বিশ্ব। কাজ হারানো লোকেরা বেঁচে থাকার জন্য এখন দ্বারে দ্বারেও ঘুরতে পারছে না। বাইরে বের হলে অপরাধ। বাইরে গেলে মরার ভয় আর ঘরে থাকলেও একই ভয়। কারণ সরকার তাদেরকে যা দিচ্ছে, তা তারা পাচ্ছে কি না, তা দেখভাল করারও এখন কেউ নেই। কারণ সবাই এখন ব্যস্ত। কেউ দায়িত্ব […]

Continue Reading

নো লক বাট ডাউন!

ঢাকা: করোনা সংক্রমণের ভয়ে কাঁপছে পুরো বিশ্ব। পুরো দেশ কার্যত লকডাউনে। মানুষের ঘর থেকে বের হতে মানা। সন্ধ্যা ছয়টার পর অপ্রয়োজনে বের হলে শাস্তির বিধান জারি করা হয়েছে। মসজিদে সাধারণ মুসল্লিদের যাতায়াত বন্ধ। জুমার জামাতে যেতে মানা। ঘরে তারাবি পড়তে বলা হয়েছে। এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় লাখো মানুষের বিশাল জমায়েত হয়েছে একটি জানাজায়। লকডাউনের মধ্যে এমন […]

Continue Reading

দেশে ১০০ চিকিৎসক, ৫৭ নার্স ও ৫৮ পুলিশ করোনায় আক্রান্ত

ঢাকা: দেশে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী প্রায় ১০০ জন চিকিৎসক, ৫৭ জন নার্স ও ৫৮ জন পুলিশ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘করোনায় সংক্রমিত চিকিৎসকের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। এই সংখ্যা যদি এভাবেই বাড়তে থাকে তবে রোগীদের চিকিৎসা করার জন্য কোনো […]

Continue Reading

করোনায় আক্রান্ত ৫৭ নার্স, কোয়ারেন্টিনে ২৭০

ঢাকা: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। বাড়ছে আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সংখ্যাও। সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের তথ্য বলছে , দেশের ৩৪ হাসপাতালে ৫৭ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন প্রায় ২৭০ জন। এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব সাব্বির মাহমুদ। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে কর্মরত আছেন ৩১ জন। বেসরকারি […]

Continue Reading

করোনা আতঙ্কে ছেড়ে গেল স্ত্রী-সন্তান, দায়িত্ব নিল পুলিশ

ঝিনাইদহ: ভাড়া বাসায় ফেলে রেখে চলে গেছেন স্ত্রী ও সন্তান। দীর্ঘ ২৫ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামে ফিরলেও বাড়িতে উঠতে দেননি আত্মীয়-স্বজনেরা। অবশেষে ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী আশরাফুজ্জামানের দায়িত্ব নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকার সাভারে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে দিয়ে দীর্ঘ ২০ বছর বসবাস করে আসছিলেন […]

Continue Reading

ময়মনসিংহের করোনা যোদ্ধা শেখ ঈশান আক্রান্ত

ময়মনসিংহ: করোনা থেকে ময়মনসিংহ শহরের মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক শেখ ঈশান। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বতর্মানে তিনি ময়মনসিংহের মাসকান্দায় তার বাসায় অবস্থান করছেন। ঈশান জানিয়েছেন, তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। সবাই যখন করোনা থেকে বাঁচতে ঘরে তখন স্বেচ্ছাসেবক ঈশান ছিল রাস্তায়। ময়মনসিংহ […]

Continue Reading

মুক্তিযুদ্ধমন্ত্রীর গানম্যান পিস্তল ও ছয় রাউন্ড গুলি সহ আটক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুকে গুলি করে হত্যার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর চন্দ্র সরকারকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় তার বন্ধু তারাইরুলের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ১৫, মোট ৭৫ আক্রান্ত ২৬৬ মোট ১৮৩৮

ঢাকা: করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বাংলাদেশ ১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। ২১৯০টি নমুনা পরীক্ষা করে নতুনভাবে আক্রান্ত হয়েছে ২৬৬জন। মোট আক্রান্তের সংখ্যা হল ১৮৩৮ জনে। আজ শুক্রবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। […]

Continue Reading

খোলা আকাশের নীচে করোনা রোগীর নির্ঘুম রাত

নরসিংদী: নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিচ্ছন্ন কর্মী ও মুক্তিযোদ্ধার সন্তান তাপসী রানী দাশ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এরপরই তার বাড়িটিকে লকডাউন করেছে প্রশাসন। রাতেই তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও আইসোলেশনে নেওয়া হয়নি। ফলে খোলা আকাশের নীচে নির্ঘুম রাত কাটিয়েছে তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোলা আকাশের নীচেই ছিলেন তাপসী রানী। তাপসী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার […]

Continue Reading

ত্রাণ চাওয়ায় কৃষককে মারধরকারী চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর: হটলাইন ৩৩৩-এ কল করে নাটোরের হতদরিদ্র এক কৃষক ত্রাণ চেয়েছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যনের কাছে। কিন্তু সেটা না দিয়ে উল্টো কৃষককে মারধর করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন সেই চেয়ারম্যান। এরই জের ধরে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলার ৯নং অর্জুনপুর-বরমহাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তারকে গ্রেপ্তার […]

Continue Reading

কালিয়াকৈরে নেশার আড্ডায় মুক্তিযুদ্ধ মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত, আহত-১

কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় অপর একজন আহত হয়েছেন। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ন কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা পরস্পরের বন্ধু বলে জানা গেছে। নিহতের নাম শহীদ (৩০)। […]

Continue Reading

কালিগঞ্জে করোনায় আক্রান্ত ডাক্তার সহ ১১ স্বাস্থ্যকর্মী ও এক পুলিশ কর্মকর্তা

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বর্তমান সময়ের আতঙ্ক মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় অর্থাৎ ১৬ ই এপ্রিল ২০২০ ইং রোজ বৃহস্পতিবার নতুন করে আরো ২৩ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে কালীগঞ্জ পৌর সভার ১৭ জন, বক্তরপুর ইউনিয়নের ৪ জন ও তুমুলিয়া ইউনিয়নের ২ জন রয়েছেন। কালীগঞ্জ পৌরসভা […]

Continue Reading

শহীদ তাজউদদ্দিন আহমেদ মেডিকেল হলো করোনা চিকিৎসার হাসপাতাল

গাজীপুর: অবেশেষ সর্বস্তরের মানুষের দাবীর মুখে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হল করোনা সংক্রমিত রোগীর চিকিৎসার জন্য মনোননীত হাসপাতাল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোঃ মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়। প্রসঙ্গত করোনা ভাইরাসের আক্রমন শুরু হওয়ার পর থেকেই […]

Continue Reading

ঘাটাইলের স্বাস্থ্যকর্মীরা পিপিই ছাড়াই দায়িত্ব পালন করছেন ; সংক্রমণের আশঙ্কা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম সারির সন্মুখযোদ্ধা হচ্ছে চিকিৎসক। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্যকর্মী, সহকারীগণ এই মারাত্নক মহামারী করোনা ভাইরাসের মুহুর্তেও তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। এতে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের নিয়মিত দায়িত্ব পালনের পাশপাশি করোনাভাইরাস মোকাবেলায়ও কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে, তারা এখন […]

Continue Reading

রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু আক্রান্ত ৩৪১ জন

ঢাকা: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মোট মৃত্যু ৬০ জনের, আক্রান্ত ১৫৭২ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৩৫। পরীক্ষা করা হয়েছে ২১১৯টি। ১০ জনের মধ্যে ঢাকায় ৬জন ও ঢাকার বাইরে ৪জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন ব্রিফিং করে এই তথ্য জানায়। আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় […]

Continue Reading

আইইডিসিআর’র ৪ কর্মী করোনা আক্রান্ত, ‘সব কর্মকর্তা কোয়ারেন্টিনে’

রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই চারজনই ল্যাব টেকনোলজিস্ট। এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর। তিনি জানান, চারজনের করোনা ধরা পড়ার পর অন্যদের পরীক্ষা করা হয়েছে। আর কারও ধরা পড়েনি। তবে আমরা সবাই সেলফ কোয়ারেন্টিনে আছি। অন্য ভবন থেকে কাজ চালিয়ে নিচ্ছি। […]

Continue Reading

আজ সকাল পর্যন্ত একদিনে মৃত্যুর মিছিলে আরও ৭৪৭২, শীর্ষে যুক্তরাষ্ট্র

ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ধ্বংসযজ্ঞে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। ইতোমধ্যে বিশ্বে ২১০টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করেছে এই ভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। একই রকম শোচনীয় অবস্থা ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সের। এর ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে পড়েছে ব্রিটেনও। বিশ্বব্যাপী এখন পর্যন্ত (বৃহ্স্পতিবার ভোর সাড়ে […]

Continue Reading

করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট মৃত ১৪৫

ঢাকা: করোনা উপসর্গ জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন স্থানে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর ও শরীয়পুরে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে করোনা উপসর্গে ১৪৫ জনের মৃত্যু হলো। এদিকে গাজীপুরে বার্ধক্যজনিত কারণে এক নারীর মৃত্যু হলেও […]

Continue Reading

গাজীপুর জেলায় নতুনভাবে ২৮ জনের দেহে করোনা শনাক্ত, কাপাসিয়ায় ১৬জন

গাজীপুর: ঢাকা ও নারায়ানগঞ্জের পরেই গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জের নাম উঠে আসছে। করোনা আক্রান্তের সংখ্যা বেশী হওয়ায় স্বাস্থমন্ত্রী আজ এই কথা বলেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় মোট ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৮ জনের মধ্যে কাপাসিয়া উপজেলায় ১৬জন। শ্রীপুরে আক্রান্ত হয়েছে ৪জন। কালিয়াকৈরে ২জন। কালিগঞ্জে ৫জন ও গাজীপুরে […]

Continue Reading