ল্যানচেটের প্রতিবেদন করোনা ভাইরাস প্রধানত বাতাসের মাধ্যমে ছড়ায়

করোনা ভাইরাস প্রধানত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞদের একটি টিম। বৃটিশ চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন দ্য ল্যানচেটে এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই ওই রিপোর্টকে উদ্ধৃত করে জানিয়েছে, করোনা ভাইরাস এসএআরএস-কোভ-২ প্রধানত বাতাসের মাধ্যমে ছড়ায় এমন সামঞ্জ্যপূর্ণ এবং দৃঢ় প্রমাণ পাওয়া গেছে। ফলে জনস্বাস্থ্য বিষয়ক যেসব পদক্ষেপ নেয়া […]

Continue Reading

করোনায় আক্রান্ত পুরো পরিবার ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকাঃ রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া তাদের পরিবারের সব সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতদের মেয়ের জামাতা মানবজমিনকে বলেন, নারায়ণগঞ্জের জামতলা হাজী ব্রাদার্স রোড এলাকার নিজ বাড়িতে থাকতেন তার শ্বশুর-শ্বাশুড়ি। শ্বশুর মো. রফিকুল ইসলাম (৭৫) বাইপাস সার্জারির রোগী। যে কারণে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। […]

Continue Reading

করোনা উপসর্গ নিয়ে উপসচিব মারুফ হাসানের ইন্তেকাল

ঢাকাঃ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মোঃ মারুফ হাসান। বৃহস্পতিবার ভোর ৬টায় রাজারবাগের পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন জানান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২-তম ব্যাচের […]

Continue Reading

খাবার না থাকা মানুষকে ঘরে রাখা কঠিন হবে

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি কমাতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তবে কোনো কিছুতেই করোনার প্রকোপ কমানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, মানুষের অবাধ যাতায়াত এবং সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার ফলেই দেশে করোনা সংক্রমণ বেড়েছে। ফলে এক প্রকার বাধ্য হয়েই সরকারকে লকডাউনে যেতে হয়েছে। গত ৫ এপ্রিল এক সপ্তাহের জন্য জনসাধারণের […]

Continue Reading

সর্বনিম্ন ৩ সপ্তাহের লকডাউন দরকার : স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো দেশে মহামারি করোনার সংক্রমণ কমাতে সর্বনিম্ন তিন সপ্তাহের লকডাউন দরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘ভালো একটা লকডাউন দিলে সংক্রমণের হার কমে যেত। যত লম্বা সময় লকডাউন হবে, তত বেশি সেটা কার্যকর হবে।’ আজ সোমবার এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এরআগে করোনা সংক্রমণ রোধে আগামী বুধবার থেকে সাত দিনের সার্বিক কার্যাবলি ও চলাচলে […]

Continue Reading

খালেদা জিয়া করোনায় আক্রান্ত

ঢাকাঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গতকাল বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা পরীক্ষার ওই প্রতিবেদনে দেখা যায়, ল্যাবরেটরিতে ১০ই এপ্রিল তার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে করোনার […]

Continue Reading

পাঁচ হাসপাতাল ঘুরে রোগীকে নিয়ে কিশোরগঞ্জ ফিরে যাই

শুক্রবার করোনা আক্রান্ত একজন রোগীকে নিয়ে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তির মতো সিট খালি না থাকায় কয়েক ঘণ্টা এম্বুলেন্সে রোগী রেখে অপেক্ষা করেন। সিটের ব্যবস্থা না হওয়ায় ঘুরে আসেন আরো কয়েকটি হাসপাতালে। সব স্থানে একই অবস্থা। এরপর রোগী নিয়ে চলে যান কিশোরগঞ্জ। রোগীকে তার গ্রামের বাড়িতে নামিয়ে দিয়ে আসেন। করোনা রোগী নিয়ে যাওয়ায় […]

Continue Reading

মায়ের চোখের সামনে এম্বুলেন্সেই মারা গেলেন রাজু

স্ট্রেচারে পড়ে আছে রাজু মিয়ার মরদেহ। পাশে মা-স্ত্রী। তাদের কান্নায় ভারি হাসপাতাল চত্বর। স্ত্রী নাসরিন চিৎকার করে বলছেন, আমি কিচ্ছু চাই না। শুধু একবার তুমি কথা বলো। আমার দিকে তাকাও। তোমারে ছাড়া আমি কী নিয়ে বাঁচবো। আমার আর কিছুই রইলো না। তিনটা বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো, কী করবো? আর মা রাবেয়া খাতুন ছেলের […]

Continue Reading

দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউনের’ সুপারিশ

অন্তত দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউন’ ছাড়া করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত বুধবার রাতে কমিটির ৩০তম সভায় তাই সারা দেশে দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউন’ দেওয়ার সুপারিশ করা হয়। সভার সুপারিশ নিয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তি আজ […]

Continue Reading

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন, জরুরী সেবা ছাড়া সব বন্ধ

ঢাকা: ১৪ থেকে ২০ এপ্রিল সারাদেশে কঠোর লকডাউন হবে। জরুরী সেবা ছাড়া সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান এমনকি পোষাক কারখানাও বন্ধ থাকবে। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারী করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার দুপুরে তিনি এ কথা জানান। বিস্তারিত: করোনা সংক্রমণ ও মৃত্যু দ্রুত বেড়ে যাওয়ায় আগামী ১৪ই এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন […]

Continue Reading

রাবার বুলেটে দমানো না গেলে বেশি ক্ষমতার অস্ত্র চালানোর নির্দেশ আইজিপির

কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হচ্ছে। এমনকি পুলিশের হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন। এসব ঘটনা কঠোরভাবে দমন করতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নির্দেশ […]

Continue Reading

দেশে করোনা পরিস্থিতি গুরুতর

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন৷ সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৬ জন৷ আগের দিন মঙ্গলবার একদিনে বাংলাদেশে সর্বোচ্চ ৬৬ জন মারা যান৷ এর আগে গত বছরে ৩০ জুন এক দিনে ৬৪ জন মারা যান৷ বাংলাদেশে এখন টেস্ট অনুপাতে শনাক্তের হার ২২.০২ ভাগ৷ আর মৃত্যুর হার […]

Continue Reading

লকডাউন কার্যকরে সেনাবাহিনী ও কারফিউর পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে চলমান লকডাউন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রয়োজন হলে আবারো সেনাবাহিনীকে মাঠে নামানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি লকডাউন অকার্যকর হলে রাতে কারফিউ জারি করতেও পরামর্শ দিচ্ছেন তারা। তারা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘কার্যকর’ লকডাউনের কোনো বিকল্প নেই। এটি কার্যকর করতে সরকার প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিতে পারে। জারি করতে পারে রাত্রিকালীন […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়া পুড়ছে, উনি ফূর্তি করতে গেছেন রিসোর্টে : ডা. জাফরুল্লাহ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ‘জঘন্য ব্যক্তি’ বলে আখ্যা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘উনি যেইসব কথাবার্তা বলেন, ‘‘নাস্তিকের বাঁচার অধিকার নাই’’, উনার বাবার অধিকার আছে? […]

Continue Reading

পার্লারে কাজ করে এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। এদের (হেফাজত) চরিত্রটা কী? গতকালই আপনারা দেখেছেন ইসলামের নামে, ধর্মের নামে, পবিত্রতার নামে এতো কিছু বলে অপবিত্র কাজ করে সোনারগাঁয়ের রিসোর্টে গিয়ে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সেটা (অপকর্ম) আবার ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়। […]

Continue Reading

সোমবার থেকে সারা দেশে লকডাউন

ঢাকাঃ করোনার বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]

Continue Reading

চকরিয়ায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ঘুষের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকাসহ সাব- রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। এসময় তার সঙ্গে অফিস মোহরারকেও গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে কয়েক ঘণ্টাব্যাপী দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেনÑ চকরিয়ার সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান […]

Continue Reading

বিমানবন্দরে শিশুকে রেখে পালালেন মা

বিমানবন্দরে এক আট মাসের মেয়ে শিশুকে রেখে পালিয়ে গেলেন মা। আজ শুক্রবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে। পরে ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে পাঁচজন নিহত

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পুলিশ–বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের […]

Continue Reading

হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি হেফাজতের

ঢাকাঃ চট্টগ্রাম এবং ঢাকায় হামলার প্রতিবাদে রোববার সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। এই হরতালে কোন বাধা দেয়া হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। শনিবার বিকালে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী […]

Continue Reading

প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে: বাবুনগরী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নেতাকর্মী নিহতের প্রতিবাদে ডাকা বিক্ষোভ ও হরতাল সর্বাত্মক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ ২৭ই মার্চ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর বলেন, মোদির আগমনের প্রতিবাদে গতকাল ঢাকার বায়তুল মোকাররম, যাত্রাবাড়ী, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার উপর গুলিবর্ষণ করে […]

Continue Reading

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, জেলেও পোরা হয়েছিল——নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম। শুক্রবার ঢাকায় মুজিব শতবর্ষে অনুষ্ঠানে এমন দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মৃতিচারণায় তিনি বলেন,’জীবনের শুরুর দিকে আন্দোলনগুলির অন্যতম ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল হওয়া।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক আজকের নয়, বরং মুক্তিযুদ্ধে সময় থেকে। আর শুধু সম্পর্কই নয়, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে তাঁর অংশগ্রহণও ছিল বলে […]

Continue Reading

কাল বিক্ষোভ, রোববার হরতালের ডাক হেফাজতের

ঢাকাঃ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার রাত আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী […]

Continue Reading

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১৭

রাজশাহী: রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস এবং লেগুনার সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল […]

Continue Reading

সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার অনুমতি মেলেনি সাবেক প্রধানমন্ত্রীর

সংসদের দক্ষিণ প্লাজায় দেশের সাবেক প্রধানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপ্রতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের জানাজার জন্য অনুমতি চেয়ে তা পাননি তার পরিবার। করোনার কারণ দেখিয়ে জানাজার অনুমতি দেয়া হয়নি বলে নয়া দিগন্তকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ […]

Continue Reading