কুয়াশার চাদর আরও ছয় দিন

ডেস্ক : শীতের শুরুতেই রাত থেকে মধ্য দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকা। বেলা বাড়ার পর দুপুরে সূর্যের দেখা মেলে এখন। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার পাশাপাশি মেঘলা আবহাওয়ার প্রভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আরো অন্তত পাঁচ-ছয়দিন অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মাহমুদুল […]

Continue Reading

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় তেলবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে চার যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মধ্যে তিন জনের নামপরিচয় পাওয়া গেছে। এরা হলেন […]

Continue Reading

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশসমূহকেই দায়িত্ব নিতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশসমূহকেই দায়িত্ব নিতে হবে। পেরু বিশ্ব জলবায়ু সম্মেলনের প্ল্যানারী সেশনে গতকাল বুধবার তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তৃতা করছিলেন। বিশ্ব নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমূদ্রপৃষ্ঠের উচ্চতা […]

Continue Reading

‘গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে ’ : খালেদা

বর্তমানে প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ‘চরম সংকটাপন্ন’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘আধিপত্যবাদ আজও ডানা বিস্তার করে রেখেছে। কারণ ৫ জানুয়ারির তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী আধিপত্যবাদের শিখণ্ডি উৎপীড়ক শাসকশ্রেণি জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে।’ প্রয়াত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোম ও […]

Continue Reading

যুগ্ম সচিব জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর

যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর  দেয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন, ১৯৭৪ […]

Continue Reading

কোস্টগার্ডের উন্নয়নে ভূমিকা রাখবে ‘সিজি বেইজ’

কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোস্টগার্ডের মানোন্নয়নে সিজি বেইজ অগ্রযাত্রা নামে এ প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের প্রথম কোস্টগার্ড প্রশিক্ষণ ‘কেন্দ্র সিজি বেইজ অগ্রযাত্রা’র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিশাল সমুদ্রসীমা এবং উপকূল রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা অসামান্য। তাই কোস্টগার্ডকে আরো যুগপোযোগী করতে আমাদের সরকার […]

Continue Reading

রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি ডিসিসি নির্বাচন: সুজন

সুজনের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, “সরকারের অঙ্গীকার ছিল একদিনও অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকবে না। অথচ সিটি নির্বাচনসহ জেলা পরিষদ নির্বাচন এখনও দেয়নি। তবে জাতীয় সংসদে ৩০০ আসনে নির্বাচন হতে পারে। তাহলে ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন কেন হবে না। আসলে সরকার না চাইলে কখনো নির্বাচন […]

Continue Reading

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক গোলাম রসুল আর নেই

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক ঢাকার প্রাক্তন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গোলাম রসুলের মরদেহ দেখতে যান। কাজী গোলাম রসুল ১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৯ আসামির মধ্যে ১৫ […]

Continue Reading

সুন্দরবনে উদ্ধার অভিযানে জোবেদা-৫

ঢাকা: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবে যাওয়ার দুই দিন পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ ওটি জোবেদা-৫ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উদ্ধারকাজ শুরু করেছে। চাঁদপাই বনরক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘সুন্দরবনে ডলফিনদের নিয়ে কাজ করা একটি চীনা প্রতিনিধি দলও উদ্ধারকাজ তদারকি করবে। তারা পানির দূষণ ঠেকাতে পাইলদণ্ড স্থাপন করছে।’ […]

Continue Reading

ঘন কুয়াশায় বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয়

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট শিডিউলে বিপর্যয় লক্ষ্য করা গেছে। কুয়াশার কারণে ৭-৮টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে তিনটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, বিমানের একটি ফ্লাইট কুয়েত থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায়, কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ভোর ৪টা ৩০ […]

Continue Reading

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই ঘটনায় ১৫জন আটক

ময়মনসিংহ  : ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয় নারীসহ ১৫জন আটক হয়েছে। তাদের বুধবার রাতে আটকের পর মুক্তাগাছা থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ অতিরিক্ত পুলিশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে মমতা নামের এক […]

Continue Reading

নারায়ণগঞ্জে সাত খুন : তিন র‌্যাব কর্মকর্তা সাত খুনে জড়িত

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত চাকরিচ্যুত র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ এবং অপর দুই কর্মকর্তা সাবেক কম্পানি কমান্ডার আরিফ হোসেন ও এমএম রানা জড়িত ছিলেন বলে র‌্যাবের তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে। তবে তারেক সাঈদ ও আরিফ হোসেন অপহরণ থেকে শুরু করে মরদেহ নদীতে ডোবানো পর্যন্ত পুরো ঘটনায় জড়িত থাকলেও এম এম […]

Continue Reading

ষড়যন্ত্র করা বাদ দিন : বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী

বিএনপিকে উদ্দেশে করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করা আপনাদের খাসলত। ষড়যন্ত্র করা বাদ দিন। আন্দোলন ও ষড়যন্ত্র করে এই সরকারের কিছুই করতে পারবেন না। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা […]

Continue Reading

সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ এর পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) আব্দুর […]

Continue Reading

বঙ্গব্ন্ধুকে নিয়ে কটূক্তি: তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গব্ন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মনির খানের দায়ের করা মামলায় বিচারক আতাউল হক সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৯ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। এর […]

Continue Reading

সশস্ত্র বাহিনীর জন্য যা যা করা দরকার, সবই করা হবে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বিমান বাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য আমরা বহু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য যা যা করা দরকার, সবই করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ […]

Continue Reading

তেলবাহী একটি কার্গো জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ছে গোটা সুন্দরবনে

পূর্ব সুন্দরবনের মৃগমারী এলাকার শেলা নদীতে গতকাল মঙ্গলবার তেলবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ভোরে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি কার্গো জাহাজের ধাক্কায় জাহাজটি ডুবে যায়। জাহাজটির ট্যাংকারে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল ছিল। সেই তেল এখন নদীতে ছড়িয়ে পড়ছে। জোয়ার-ভাটার টানে নদী, সংলগ্ন খাল ও বনের গাছগাছালির গায়ে […]

Continue Reading

বিমানের নিরাপত্তা উন্নয়নসহ ৯ প্রকল্প একনেকে অনুমোদন

বাংলাদেশ বিমান বন্দরগুলোর সেফটি এবং সিটিউরিটি ব্যবস্থার উন্নয়ন প্রকল্পসহ ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটি (একনেক)। এ প্রকল্পগুলোতে মোট প্রাক্কলিত ব্যয় ধরার হয়েছে ৭ হাজার ৯০০ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪৩৬ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ২৭৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৮৫ কোটি […]

Continue Reading

‘সীমানা জটিলতা সমাধান হলেই আমরা নির্বাচন করতে পারবো’

সীমানা জটিলতা সংক্রান্ত যে বাধা রয়েছে তা দূর হলেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন দিতে প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সিইসি বলেন, আমরা নির্বাচন করতে আগে থেকেই প্রস্তুত কিন্তু উত্তর ও দক্ষিণের কিছু সীমান […]

Continue Reading

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার বিষয়টি এক নয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার বিষয়টি এক নয় উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, খুন, গুম, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন এগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বুঝায়। কিন্তু ঘটনার পর কোনো ভুক্তভোগী যদি রাষ্ট্রের কাছে এর সঠিক প্রতিকার না পায় তখনই মানবাধিকার লঙ্ঘন হয়। যেমন-বিশ্বজিৎ হত্যা মামলার বিচার এবং রায় কার্যকরে দীর্ঘসূত্রতা মানবাধিকার লঙ্ঘন। এ […]

Continue Reading

‘ইবতেদায়ি শিক্ষকদের বেতন-ভাতা জাতীয় স্কেল অনুযায়ী করা হবে’

সারা দেশের ৫,২২৯টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা জাতীয় স্কেল অনুযায়ী করতে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, এদেশে ধর্মীয় এবং শিক্ষা ক্ষেত্রে সুযোগ দিলে আমরাই দেব […]

Continue Reading

‘খালেদা জিয়ার উসকানিতে জামায়াত-শিবির রেলে নাশকতা চালিয়েছে’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উসকানিতে জামায়াত-শিবির এ দেশের সম্পদ রেলে নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকালে টঙ্গী রেলওয়ে জংশনে টঙ্গী-কমলাপুর রুটে ‘টঙ্গী কমিউটার (ডেমু) ট্রেন’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে এবং বিদেশ থেকে অর্থ এনে দেশের রেলকে […]

Continue Reading

‘বাংলাদেশ তাঁর স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে’

এদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও সংসদ উপনেতা নারী বলে উল্লেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া এক সময় স্বপ্ন দেখেছিলেন, একটি নারীস্থান গড়ে তোলার। বেগম রোকেয়া বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন এটা দেখে যে, বাংলাদেশ তাঁর স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৪ বিতরণ ও বেগম […]

Continue Reading

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক-পিকআপ সংঘর্ষ : নিহত ১

বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর ওপর সোমবার দিবাগত রাতে দুটি ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত হয়েছে অপর একজন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর ওপর ৩৩ নং পিলারে নিকট সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকে পিছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা […]

Continue Reading

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম রনি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মকবুল আহম্মদের ছেলে। সোমবার রাতে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। জানা যায়, রাতে জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জিসানকে আটক করতে চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। […]

Continue Reading