দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আমরা প্রতিটি গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত আবাসন এবং আগামী প্রজন্মের বাসযোগ্য নগর ও গ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আজ বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা […]

Continue Reading

তিন দিনের রিমান্ডে আলাল

বকশীবাজারের ঘটনায় চকবাজার থানার মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন রবিবার আলালকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১২টার দিকে […]

Continue Reading

মির্জা আব্বাসের বাসায় ২ দফায় পুলিশের হানা

বিএনপির ঢাকা মহানগরে আহ্বায়ক মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় শনিবার গভীর রাতে হানা দিয়েছে পুলিশ। তবে পরিবারের লোকজন গেট না খোলায় ভেতর প্রবেশ করতে না পেরে ফিরে যায় পুলিশ। মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে সাধারণ এবং বাহিনীর পোশাক পরা বেশ কিছু পুলিশ সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসার গেট খুলতে পরিবারের সদস্যদের […]

Continue Reading

‘বিচার বহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জবাব দিতে হবে’

‘সরকারবিরোধী আন্দোলনে ৩০০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম কারা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ সব বিচার বহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জনগণের কাছে জবাব দিতে হবে।’ আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিঙ্গাপুর […]

Continue Reading

কারাগারে হবিগঞ্জের পৌর মেয়র

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণের পর হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ রবিবার সকালের দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে গউছের আইনজীবী […]

Continue Reading

বাংলাদেশের ব্যাংকে নেই সারদার টাকা : অর্থমন্ত্রী

সারদা কেলেঙ্কারির টাকা জঙ্গিদের হাতে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশের কোনো ব্যাংককে ব্যবহার করা হয়নি বলে জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন মুহিত। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জঙ্গিদের হাতে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশের কোনো ব্যাংকে সারদার টাকা গচ্ছিত করা হয়েছিল […]

Continue Reading

সরকারি কর্মকর্তারা তথ্য গোপন করলে ব্যবস্থা : ইনু

যেসব সরকারি কর্মকর্তারা তথ্য দিবে না, তথ্য গোপন করবে তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার তথ্য গোপন ও তথ্য বিকৃতির হাত থেকে দেশকে বের করে নিয়ে এসেছে। মন্ত্রী আরও বলেন, অতীতের সামরিক শাসকরা তথ্য গোপন […]

Continue Reading

আওয়ামী লীগের সমাবেশও প্রতিহত করা হবে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “হানিফ ঘোষণা দিয়েছেন বিএনপিকে নাকি দেশের কোথাও সভা সমাবেশ করতে দেয়া হবে না। আমি হানিফ সাহেবকে বলতে চাই-বাংলাদেশের মালিকানা কী আপনারা মৌরসীপাট্টা করে নিয়েছেন? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই বিএনপির সমাবেশে বাধা দিলে আওয়ামী লীগও দেশের কোথাও নির্বিঘ্নে সমাবেশ করতে পারবে না। জনগণের সম্মিলিত শক্তিতে তা প্রতিহত করা হবে।” […]

Continue Reading

জিহাদের বাবাকে জিজ্ঞাসাবাদে পুলিশ যা বলেন

শিশু জিহাদের মরদেহ উদ্ধারের পর প্রথমবারের মতো সন্ধ্যা সোয়া ৭টার দিকে জিহাদের বাবা নাসির উদ্দিন ক্যামেরার সামনে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘শনিবার ভোর ৪টার দিকে আমাকে নিয়ে যান শাহজাহানপুর থানা পুলিশ। থানায় নিয়ে আমাকে বলা হয়, নাসির তুমি সরকারি চাকরি করো। দেখ ভাই, ওই পাইপের ভেতর তোমার ছেলে জিহাদ নেই। তাকে উচ্চ ক্ষমতা […]

Continue Reading

জিহাদকে মৃত ঘোষণা করেন

সব প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশেই চলে গেলো শিশু জিহাদ। ওয়াসার গভীর নলকূপের পাইপ থেকে শনিবার বেলা তিনটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। বেলা তিনটা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবাসিক সার্জন ডা. রিয়াজ মোর্শেদ। ২৩ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শনিবার […]

Continue Reading

মানুষের মনে প্রশ্ন, কোন বছর আন্দোলন হবে : ওবায়দুল কাদের

বিএনপি বার বার আন্দোলনের দিনক্ষণ দেয়, কিন্তু আন্দোলন হয় না। মানুষের মনে প্রশ্ন, কোন বছর আন্দোলন হবে? বিএনপির আন্দোলন করার শক্তিই নেই বলে এ সময় মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে রংপুরের চারলেন সড়ক পরিদর্শনে এসে গাজীপুরে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি […]

Continue Reading

আজ ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রস্তুতি ও ভিত্তি রচনা করতে ওয়াং ই’র এ সফর বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ২০১৫ সালে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে শিগগিরই ঢাকায় আসতে পারেন শি জিনপিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ এশিয়ায় দুই […]

Continue Reading

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নওগাঁ: ঘনকুয়াশার কারণে নওগাঁর পোরশা উপজেলার চকগোপাল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-নিয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্দার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল  বিষটি নিশ্চিত করেছেন।

Continue Reading

গাজীপুরে হরতাল চলছে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি ও সভাস্থল ছাত্রলীগের দখল নেওয়ার প্রতিবাদে গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। একইসঙ্গে আজ (২৭ ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশও করবে দলটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হরতাল কর্মসূচি […]

Continue Reading

আ.লীগ ছাড়া কাউকে রাজপথে নামতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

৫ জানুয়ারি আওয়ামী লীগ ছাড়া কাউকে রাজপথে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ নাসিম। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ৫ জানুয়ারির আগে দেশে কোনও জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী সময়মতো দেশে সংসদ নির্বাচন […]

Continue Reading

গর্তে শিশু: বরখাস্ত রেলের প্রকৌশলী, কালো তালিকায় ঠিকাদারী প্রতিষ্ঠান

চট্টগ্রাম: রাজধানীর খিলগাঁও কলোনি মাঠের পরিত্যক্ত গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনায় সেখানকার প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু আগে রেলওয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন  এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

কাল গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে আগামীকাল শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই কারণ সারাদেশে ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। আজ শুক্রবার রাতে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন আর ২০ দলের […]

Continue Reading

খিলগাঁওয়ে ৩শ’ ফুট গর্তে শিশু, চলছে উদ্ধার তৎপরতা : লাইভ দেখুন

>

Continue Reading

কেমন হবে শনিবারের গাজীপুর

মোঃ জাকারিয়া/সামসুদ্দিন স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: অবশেষে গাজীপুরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জারী হল  ১৪৪ধারা। শনিবার বেলা ২টা থেকে পরবতি নিদেশ না দেয়া পযন্ত জনসভাস্থেলে ওই আদেশ কাযকর থাকবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা রয়েছে বিধায় গাজীপুর জেলার কোথাও সভা সমাবেশ হবে না। গাজীপুরে কি হবে শনিবারে! অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার গাজীপুরে […]

Continue Reading

গাজীপুরে সভা-সমাবেশ নিষিদ্ধ, ১৪৪ ধারা জারি

বিএনপি বা ছাত্রলীগের পাল্টাপাল্টি ঘোষণায় উত্তেজনার প্রেক্ষাপটে গাজীপুর জেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ বলেন, শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলায় সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে শুক্রবার জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির এক সভার পর গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল ইসলাম […]

Continue Reading

সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতাকে দায়ী করল বিএনপি

ট্যাংকারডুবিতে সুন্দরবনের যে ব্যাপক ক্ষতি হয়েছে এর জন্য সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে বিএনপি। ট্যাংকারডুবির ৪৮ ঘণ্টার পরেও সরকার তেল নিঃসরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ দলটির। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়। বিএনপির ভাইস- চেয়ারম্যান ও তদন্ত কমিটির […]

Continue Reading

যেকোনো মূল্যে গাজীপুরে সমাবেশ: ফখরুল

যেকোনো মূল্যে গাজীপুরে ২০ দলীয় জোট সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ ঘোষণা দেন। শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনার তদন্ত প্রতিবেদক তুলে ধরতেই বিএনপি এ সংবাদ সম্মেলন আয়োজন করে। ফখরুল বলেন, “শান্তিপূর্ণভাবে দেশের সংকট উত্তরণে কাজ করতে চাই। […]

Continue Reading

দমন-নিপীড়ন অবৈধ সরকারের শেষ মরণকামড়: খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার এখন শেষ মরণকামড় দেয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। কারণ ক্ষমতা জবরদখলকারী এই অবৈধ সরকার কোনোভাবেই জনগণকে কাছে টানতে না পেরে বীভৎস প্রতিহিংসায় মেতে উঠেছে। সেই প্রতিহিংসার সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটলো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের মধ্য দিয়ে।” […]

Continue Reading

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আটক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার ভোর ৬টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে আটকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃঞ্চপদ রায়। তিনি […]

Continue Reading

থমথমে গাজীপুর, জনমনে আতঙ্ক

সারা দেশের দৃষ্টি এখন গাজীপুরে। শনিবার খালেদা জিয়ার জনসভা এবং ছাত্রলীগের তা প্রতিহতের ঘোষণায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত দুই দলই অনড়। শেষ পর্যন্ত এই উত্তাপ রক্তক্ষয়ী কোন সংঘর্ষের দিকে গড়ায় তা নিয়ে চিন্তিত গাজীপুরবাসী। জেলাজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। রাজনীতিতে এখন আলোচনা কেন্দ্রবিন্দু গাজীপুর। মঙ্গলবার থেকে খালেদা জিয়ার জনসভাস্থল ছাত্রলীগ দখল করে […]

Continue Reading