প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি তামিমের
প্রথম বাংলাদেশী হিসেবে টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। রোববার ধর্মশালায় টি২০ বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব স্থাপন করেন। এর আগে তিনি ছিলেন টি২০ ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিক। তিনি ৬০ বলে এখন ১০১ রান করে ক্রিজে রয়েছেন। বাউন্ডারি দিয়ে তিনি সেঞ্চুরি করেন। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৬৩ রান, ১৮.৪ ওভারে।
Continue Reading