নামাজের সময় পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলা, ইমামসহ নিহত ৩২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে ইমামসহ অন্তত ৩২ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। সোমবার দুপুরে জিও নিউজ পুলিশের সূত্রে জানায়, এক হামলাকারী মসজিদে প্রবেশ করে বিস্ফোরণটি ঘটান। এতে তিনি নিজেও নিহত হন। সূত্র […]

Continue Reading

বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবন থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ১১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, ‘ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই […]

Continue Reading

বাড়ছে না সময়সীমা, মঙ্গলবারই শেষ হচ্ছে বাণিজ্য মেলা

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। নির্ধারিত সময় অর্থাৎ মঙ্গলবারই (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা। রোববার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এ এইচ এম আহসান বলেন, বাণিজ মেলার সময়সীমা বাড়াতে সবসময়ই আবেদন করে থাকেন ব্যবসায়ীরা। […]

Continue Reading

নিপাহ ভাইরাসে আক্রান্ত ৮ জনের ৫ জনেরই মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

চলতি মওসুমে আটজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে […]

Continue Reading

দেশে আরও ১৬ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জন। এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তিত থাকছে। রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

Continue Reading

স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

সরকার স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে আয়োজিত ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশ যেন আর কোনোদিন পিছিয়ে না পড়ে। ২০০৮-এর নির্বাচনে আমরা নির্বাচনী […]

Continue Reading

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে সারদা পুলিশ একাডেমির হেলিপেডে নামেন তিনি। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নতুন সাজে। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। কর্ণফুলী টানেল এবং নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ। এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী। রাজশাহীর মাদরাসা মাঠের […]

Continue Reading

রাজশাহীর উন্নয়ন দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উন্নয়ন কর্মকাণ্ড দেখতে প্রায় পাঁচ বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার বিকালে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা মহানগরী নতুন রূপ পেয়েছে। তবে সবার নজর কেড়েছে কর্ণফুলী টানেল মঞ্চ। স্বনির্ভরশীল দেশের অর্জন ও […]

Continue Reading

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ৪৬০ জন সদস্য। শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন তারা। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার তালিকায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ […]

Continue Reading

আমরা নিজেদের মনে করতাম ভিক্ষুক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের কোনো লক্ষ্য ছিল না। কোথায় যাব সে সম্পর্কে আমরা জানতামও না। কোনো প্ল্যানিং ছিল না। আমরা নিজেদের মনে করতাম ভিক্ষুক’। আজ শনিবার দুপুরে রাজধানী আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন আইনমন্ত্রী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প […]

Continue Reading

নিখোঁজ মাওলানা আব্দুর রাফীকে ফিরিয়ে দিতে স্ত্রীর আকুতি

নিখোঁজের তিন দিন পরও এখনো খোঁজ মেলেনি মাওলানা আব্দুর রাফীর। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আকুতি জানিয়েছন তার স্ত্রী মোছা: হাজেরা খাতুন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আকুতি জানান। বিবৃতিতে হাজেরা খাতুন বলেন, গত ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় বনানীর নো’মান এসোসিয়েটস প্রা: লি:-এর ফঢাকা অফিস থেকে বাড়ি ফেরার জন্য লিফট দিয়ে […]

Continue Reading

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় নির্বাচন কীভাবে হবে বাংলাদেশের সংবিধানে তা সম্পূর্ণভাবে উল্লেখ আছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে মন্ত্রীর নির্বাচনি এলাকা কসবায় কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, একটা […]

Continue Reading

ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয় ডিসিদেরকে তা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সরকারের বহুমুখী কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয় তা নিশ্চিত করার জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’-এর তৃতীয় দিনে জেলা প্রশাসকদের উদ্দেশে এ নির্দেশনা দেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘নিজে দুর্নীতিমুক্ত থাকবেন… এবং অন্যরাও যাতে দুর্নীতির সুযোগ না পায় সেদিকেও […]

Continue Reading

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া : পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়। শুরু থেকেই এর সমাধানের (নিষেধাজ্ঞা প্রত্যাহারের) জন্য জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা যাতে না আসে, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ […]

Continue Reading

বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ফি আদায় বন্ধে ডিসিদের নির্দেশনা

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা জেলা প্রশাসকদের অনুরোধ করেছি তারা যেন বেসরকারি হাসপাতালগুলোতেও মাঝে মাঝে ভিজিট করেন। যাতে অকারণে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, অকারণে সিজার করা না হয়। এ ছাড়া অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে […]

Continue Reading

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবারসকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল তালোটিয়া স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের […]

Continue Reading

আজ সরস্বতী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। সনাতন ধর্মমতে, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করবে মর্ত্যের ভক্তকুল। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ। শাস্ত্র মতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের […]

Continue Reading

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে প্রচেষ্টা চলছে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসম্যানদের উত্থাপিত প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র-বিষয়ক কমিটিতে রয়েছে। প্রস্তাবটি যাতে বিবেচিত হয় সে জন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী […]

Continue Reading

সংঘাতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, তা কিন্তু আগে ছিল না। বাংলাদেশকে উন্নয়নের পথে […]

Continue Reading

২৫ কিলোমিটার রাস্তার সড়কবাতি উদ্বোধন করেন মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ ও ৩০ নং ওয়ার্ডে প্রায় ২৫ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র সুইচ টিপে তিনকোনা পুকুর পাড় থেকে কল্পা বাইপাস হয়ে কেরানীবাড়ি এবং খাগডহর বাজার পর্যন্ত এবং কাঠগোলা বাজার হতে গলগন্ডা মোড় হয়ে খাগডহর বটতলা ভূমি অফিস ও বিভিন্ন সংযোগ সড়কে […]

Continue Reading

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে যতক্ষণ সময় লাগে। প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি বিকেল […]

Continue Reading

সচল পল্লবী স্টেশন, প্রথম দিনে যাত্রীর চাপ নেই

মেট্রোরেলের পল্লবী স্টেশন বুধবার থেকে সচল হয়েছে। আজ থেকে এই স্টেশনে যাত্রী ওঠানামায় থামছে ট্রেন। এদিন সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলবে। তবে প্রথম দিনে স্টেশনে যাত্রীর তেমন চাপ লক্ষ্য করা যায়নি। সকালে সরেজমিনে পল্লবী স্টেশন ঘুরে দেখা গেছে, ভিড় না থাকায় যারা মেট্রোরেলে চড়তে এসেছেন তারা খুব সহজেই টিকিট […]

Continue Reading

আজ থেকে পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল

উদ্বোধনের পর রাজধানীর দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল। এই দুটি স্টেশনের সঙ্গে এবার পল্লবী স্টেশনও যুক্ত হচ্ছে। বুধবার (২৫ জানুয়ারি) থেকে সবার জন্য খুলে দেওয়া হয় পল্লবী স্টেশনের দুয়ার। এদিন থেকে যাত্রীরা পল্লবী থেকে উত্তরা ও আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল। এ স্টেশন চালুর পর […]

Continue Reading

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। সংবিধান অনুযায়ী পরপর দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ নেই। মো. আব্দুল হামিদের পর কে হচ্ছেন, বঙ্গভবনের নতুন বাসিন্দা বেশ কয়েকদিন ধরেই আলোচনায় কয়েকজনের নাম। রাষ্ট্রের শীর্ষ এই পদটির জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী […]

Continue Reading

আজ গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ জানুয়ারি মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয়েছে জাম্বুরি। এই মুহূর্তে চলছে সমাপনী অনুষ্ঠানের মহড়া। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট […]

Continue Reading