আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। […]

Continue Reading

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত […]

Continue Reading

ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঘটনার দিনই […]

Continue Reading

খালেদা জিয়া অত্যন্ত জটিল মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। কাজেই স্বাভাবিকভাবেই উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে- এ কথা বলা যাবে না। উনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। তিনি এ সংকট কাটিয়ে উঠতে পারলে ভালো কিছু পাওয়া যাবে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত […]

Continue Reading

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে তিনি এই আশ্বাস দেন। রিজওয়ানা হাসান বলেন, আমরা শহীদ হাদির পরিবারের সঙ্গে […]

Continue Reading

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনে তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে– বাসা […]

Continue Reading

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে আসেন তিনি। সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ […]

Continue Reading

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান

জাতির বীর সন্তানদের স্মরণ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান প্রবেশ করে শহীদদের স্মরণে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাসে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তারেক রহমান পরিদর্শন বইয়ের তারিখের স্থানে […]

Continue Reading

চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে জেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের নিমিত্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অদ্য ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার হরিনা এলাকায় […]

Continue Reading

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে […]

Continue Reading

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

ঘন কুয়াশার কারণে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। […]

Continue Reading

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এর আগে সন্ধ্যা ৭টা […]

Continue Reading

আই হ্যাভ অ্যা প্ল্যান…

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তারেক রহমান বলেন, ‘ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন আপনারা। নাম শুনেছেন তো? মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ […]

Continue Reading

আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন: তারেক রহমান

হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহম্পতিবার (২৫ ডিসেম্বর) ১টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তারেক রহমান বলেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন […]

Continue Reading

বাংলাদেশে পৌঁছালেন তারেক রহমান

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ ঢাকা পোস্টকে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের […]

Continue Reading

দেশের পথে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক […]

Continue Reading

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে ফ্লাইট

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রয়েছেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত […]

Continue Reading

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী। বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি […]

Continue Reading

পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকাজুড়ে উৎসবের আমেজ

ঢাকা: ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে […]

Continue Reading

দুদিন আগেই নেতাকর্মীদের ভিড়, ২০ লাখ মানুষ সমাগমের প্রস্তুতি

দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি […]

Continue Reading

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ […]

Continue Reading

হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে, […]

Continue Reading

ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা হামলার ঘটনার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকমিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। গত শ‌নিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি […]

Continue Reading

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা । রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। […]

Continue Reading

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে বলে ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিলো। বিবৃতিতে বলা হ‌য়েছে, গতকাল (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি […]

Continue Reading