শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। মঙ্গলবার (৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এসব সিগারেট আসে। বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, ওই ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন খবরের ভিত্তিতে কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো […]

Continue Reading

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ৭ ট্রেন

দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন আজ বুধবার থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর রেলস্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানায়, মঙ্গলবার (৫ জুলাই) থেকেই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের টিকিট দেওয়া বন্ধ রয়েছে। বুধবার থেকে ঢাকামুখী ৭টি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি […]

Continue Reading

হঠাৎ কেন বাড়ল লোডশেডিং

হঠাৎ করেই বিদ্যুতের লোডশেডিং ভয়াবহভাবে বেড়ে গেছে৷ কেন বিদ্যুতের এত ঘাটতি দেখা দিলো? বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না? সরকার থেকে জ্বালানি সংকট, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়া, ভারত থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যাওয়া এবং কিছু বিদ্যুৎ কেন্দ্রের সংস্কারের কথা বলা হচ্ছে৷ তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের […]

Continue Reading

ব্যবসায়ীর গায়ে আগুন: হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার

ঢাকাঃ বহুল আলোচিত জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিস নামক ব্যক্তির নির্মম মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানি (হেনোলাক্স গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ জুলাই) রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া […]

Continue Reading

অটোরিকশায় রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, নিহত ৫

রংপুরে রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিটি করপোরেশন এলাকায় সরেয়ারতলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি হলেন অটোচালক রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। এ ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় […]

Continue Reading

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে। মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৩ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার […]

Continue Reading

করোনায় মৃত্যু-আক্রান্ত দুই-ই কমল

চলতি বছরের জুনের শুরুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎই বাড়তে থাকে। করোনায় আক্রান্তের সে সংখ্যা শতক পেরিয়ে হাজার ছাড়িয়েছে। অপরদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু নিম্নমুখী থাকলেও দিন দিন তা আবার বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৯৮ জন। […]

Continue Reading

অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিকে করোনার অভিঘাত, তার ওপরে এসেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ফল পুরো বিশ্বেইি আজ যেমন তেলের দাম বেড়েছে। অনেক দেশেই এখন বিদ্যুতের হাহাকার। আমরা সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম এবং সবাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছিল। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের উৎপাদনের যে উপকরণগুলো সেগুলোর দাম অত্যধিক বেড়েছে। আজ মঙ্গলবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী […]

Continue Reading

কমলাপুরে ১২শ টাকার টিকিট ১২ হাজারে বিক্রি, আটক ৫

কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৩। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ফটোকপি টিকিট উদ্ধার করা হয়। র‍্যাব-৩ এর দাবি, জব্দ করা টিকিট ফটোকপি করে চড়া দামে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করছিলেন তারা। […]

Continue Reading

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ ২ শিশুর লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে দুই শিশুর লাশ ভেসে এসেছে। গতকাল সোমবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করেন সৈকতের লাইফগার্ডের কর্মীরা। এর আগে গতকাল বিকেল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল। নিহত শিশুরা হলো- কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে মো. […]

Continue Reading

চুলা জ্বালাতেই দাউ দাউ করে ধরে গেল আগুন, দগ্ধ মা-ছেলে

রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে নবীনগর হাউজিং ২ নম্বর রোড ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে […]

Continue Reading

নির্ধারিত সময়ে ছাড়েনি ঈদযাত্রার প্রথম ট্রেন

ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনটিই নির্ধারিত সময়ে ছাড়েনি। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ মঙ্গলবার সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর অর্থাৎ ৭টা ৩০ মিনিটে। এর আগে ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে। এদিকে, প্রথম ট্রেনটি ঠিক সময়ে ছাড়তে না পারায় অন্যান্য ট্রেনগুলো ছাড়তেও বিলম্ব হয়েছে। সিলেট, কিশোরগঞ্জগামীসহ […]

Continue Reading

আরামের ট্রেনযাত্রায়’ ভোগান্তি রেলে যতটা বরাদ্দ সেবা তার বহু কম

আকাশপথের যাত্রী বাদ দিলে ঈদযাত্রায় দেশের বাকি সব মানুষ বাড়ি ফেরেন সড়ক, রেল ও নৌপথে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ট্রেনের। ভোগান্তির দিক থেকেও এই যান ‘প্রথম’ অবস্থানে। অথচ সরকারি এ গণপরিবহনই হওয়ার কথা ছিল তুলনামূলক নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী। এবারের ঈদে ট্রেনের টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণার দিন (২২ জুন) চালু হয় বাংলাদেশ রেলওয়ের নতুন […]

Continue Reading

ঈদযাত্রা: মোটরসাইকেল ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে চলবে তল্লাশি

ঈদযাত্রায় রাজধানীতে মোটরসাইকেলের প্রবেশ ঠেকাতে ঢাকার প্রবেশমুখে তল্লাশি চালাবে ঢাকা মহানগর পুলিশ‌ (ডিএমপি)। এর আগে ঈদুল আজহার আগে ও পরে মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (৪ জুলাই) ডিএমপি ট্রাফিক পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। ডিএমপি সূত্রে জানা গেছে, সরকারের এ নির্দেশনা পালনে […]

Continue Reading

ঈদযাত্রায় করোনা সংক্রমণ ঝুঁকি

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। প্রতিদিনই শনাক্তের হার ও মৃত্যু বাড়ছে। গতকাল একদিনেই ১২ জনের মৃত্যু হয়েছে। রোগতত্ত্ববিদরা এ পরিস্থিতিকে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ হিসেবে চিহ্নিত করেছেন। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে পরীক্ষার হার বেড়েছে ৩৩ দশমিক ২ শতাংশ এবং শনাক্তের হার বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ। মৃত্যুর হার বেড়েছে ১৪৪ দশমিক ৪ শতাংশ। […]

Continue Reading

প্রেস ক্লাবে গায়ে আগুন দেয়া আনিস মারা গেছেন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দেয়া ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস (৫০) চিকিৎসাধান অবস্থায় মারা গেছেন। প্রেস ক্লাবে গায়ে আগুন দেয়া আনিস মারা গেছেন মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। আনিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান […]

Continue Reading

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী লাইফ সাপোর্টে

রাজধানীতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ী গাজী আনিস বিশ্বাসকে (৫০) গুরুতর দগ্ধ অবস্থায় সোমবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে শাহবাগ থানা পুলিশ। তবে ভর্তি করার পর সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এসএম আইউব হোসেন জানান, আনিসের […]

Continue Reading

শিল্পকারখানা ও আবাসিকে লোডশেডিংয়ে নাভিশ্বাস

হঠাৎ করে দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। রাজধানীতে সোমবার এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়েছে। দুপুরের পর এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অসহ্য গরমে ঢাকার অনেক এলাকার মানুষ বাসাবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে। ঢাকার বাইরে গ্রামগুলোতে বিদ্যুতের জন্য হাহাকার চলছে। কোনো কোনো গ্রামের মানুষ সারাদিনেও এক ঘণ্টা […]

Continue Reading

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ফুটফুটে সন্তান জন্ম দিলেন হাসি

পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজাসংলগ্ন এলাকায় ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলেন হাসি আক্তার (২১)। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে বলে জানা গেছে। সোমবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে টোল প্লাজাসংলগ্ন সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ওই নবজাতকের জন্ম হয়। মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছে। প্রসূতি হাসি আক্তার (২১) মাদারীপুরের […]

Continue Reading

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। গত ১৭ মে থেকে সোমবার ৪ (জুলাই) দুপুর পর্যন্ত কবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সোমবার (৪ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]

Continue Reading

হাসপাতালে আরও ৩৬ ডেঙ্গু রোগী

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন নতুন রোগী দেশের […]

Continue Reading

করোনায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু শনাক্ত ২ হাজার ২৮৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। যা আগের ২৪ ঘণ্টায় ছিল মাত্র ২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৭৪ জনে। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে […]

Continue Reading

যানজটে স্থবির ঢাকা-আরিচা মহাসড়ক

সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক সংস্কারের কাজের জন্য সাভারে ও ধামরাই অংশে ২ ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে বসে আছে কয়েকশো পরিবহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের ঢুলিভিটা থেকে সাভারের নয়ারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, ঢুলিভিটা থেকে ইসলামপুর হয়ে নয়ারহাট […]

Continue Reading

জুনে দেশে ৪৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫২৪ জনের মৃত্যু

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত জুনে দেশে ৪৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ৮২১ জন। সোমবার (৪ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত ৫২৪ জনের মধ্যে শিশু ছিল ৭৩ ও নারী ৬৮ জন। ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা […]

Continue Reading

পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশের ১৪ পরামর্শ

ঈদুল আজহার ছুটিতে অনেকেই পরিবার-পরিজন বা প্রিয়জনকে নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে আসবেন। তাই কক্সবাজার ভ্রমণে এসে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেজন্য পর্যটকদের ১৪টি পরামর্শ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (০৪ জুলাই) সকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ফেসবুক পেজে এসব পরামর্শ দেয়া হয়। এগুলো হলো- ১। বাস থেকে নামার […]

Continue Reading