হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। এ ছাড়া উজানের ঢল এলেই প্লাবিত হয় নদীর আশপাশের এলাকা। বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটে নদীপাড়ের মানুষের। তাদের আতঙ্ক আরও বাড়িয়েছে নদী থেকে অবৈধ বালু উত্তোলন। তবে, স্থানীয় বাঁধ ও নদী খননের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। বর্ষা মৌসুমে হবিগঞ্জের আতঙ্কের নাম খোয়াই নদী। স্থানীয়দের অভিযোগ, […]

Continue Reading

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরী […]

Continue Reading

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬, মামলা ২৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, সাত কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রোববার (১৭ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (১৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত […]

Continue Reading

আজ বুস্টার ডোজ দিবস, দেয়া হবে ফাইজারের টিকা

দেশে করোনার নতুন ঢেউ মোকাবিলায় আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এ দিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। সোমবার বুস্টার ডোজ দিবস, দেয়া হবে ফাইজারের টিকা গত বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

Continue Reading

মারা গেলেন মামুন

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা মার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এর আগে রোববার (১৭ জুলাই) […]

Continue Reading

ব্যাংক খাত থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নি‌য়ে‌ছে সরকার

২০২১-২২ অর্থবছরে সরকার ব্যাংক খাত থে‌কে ঋণ নিয়েছে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা। এর আগের অর্থবছরে নিয়েছিল ২৬ হাজার ৭৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ বে‌ড়ে‌ছে ৪৬ হাজার ৬৭২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ ও সঞ্চয়পত্রে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক সেক্টর থেকে এই আগ্রাসী ঋণ নিয়েছে। চলতি […]

Continue Reading

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে নিহত ২

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে পদ্মা সেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার(২৩)। এছাড়া আহত মুক্তা আক্তার (২৫), ফাতেমা খন্দকার (দেড় বছর) ও […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন লিকেজ, ট্রাকে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এবার গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকেও আগুন লাগে। তবে দ্রুত ট্রাকটি সটকে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন […]

Continue Reading

গ্রিসে বিধ্বস্ত বিমানে সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল : আইএসপিআর

গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয় করা প্রশিক্ষণ মর্টার শেল ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় : ‘ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনী ও […]

Continue Reading

সকালের বক্তব্য বিকেলে সংশোধন করলেন সিইসি

ঢাকা: নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে, রাইফেল নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে—সকালে এমন বক্তব্য দিলেও বিকেলে সেই বক্তব্য সংশোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিকেলে তিনি বলেন, আপনারা তলোয়ার-রাইফেল নিয়ে যুদ্ধ করবেন না। রোববার (১৭ জুলাই) সকালে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সংলাপে বসে প্রতিরোধ গড়ার ওই আহ্বান জানান সিইসি। তিনি বলেন, কেউ […]

Continue Reading

ডেঙ্গুতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে: স্বাস্থ্য অধিদফতর

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে ১৮ জন ঢাকার বাইরের। এ পর্যন্ত ৩ জন মারা গেছেন। রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১,৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, আজ […]

Continue Reading

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩, রোগাক্রান্ত ২১ হাজার

১৭ মে থেকে ১৭ জুলাই (রোববার) দুপুর পর্যন্ত সারাদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। এ সময়ে বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়েছে। মোট মৃতের মাঝে ৯৬ জনই মারা গেছেন পানিতে ডুবে। তাদের মাঝে সবচেয়ে বেশি ৬৯ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। রোববার (১৭ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য […]

Continue Reading

একপেশে নির্বাচনে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে: সিইসি

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বিএনপি চাইলে সরে দাঁড়াব। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে নির্বাচনী মাঠ ছেড়ে না দিয়ে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একপেশে নির্বাচন হলে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সিইসি […]

Continue Reading

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স। এর আগে গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় প্রহর গুনতে হয় দীর্ঘদিন। রোববার (১৭ জুলাই) বিকেলে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ […]

Continue Reading

করোনায় শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০০ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত […]

Continue Reading

গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর:গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব বলেন, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্ম […]

Continue Reading

আমরা এখনও অতোটা অসৎ হয়ে পড়ি নাই—-প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি সুষ্পষ্ট করে বলতে চাই; আমরা ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো সেটা এখনই বলতে পারবো না। তবে আমরা এখনও অতোটা অসৎ হয়ে পড়ি নাই। রোববার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এমন কথা বলেন। সিইসি বলেন, ‘অনেক রাজনৈতিক দল […]

Continue Reading

সকাল সাড়ে ১০টায় ইসির সংলাপ শুরু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংলাপ আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। গত ৬ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। […]

Continue Reading

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও মেয়ে নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদা (৬)। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার […]

Continue Reading

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৩০ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ […]

Continue Reading

বাসচাপায় মা-ছেলে ও মেয়ে নিহত, টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ এক মা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শনিবার দুপুর পৌনে ১২টার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮), মেয়ে সাদিয়া (৬)। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু […]

Continue Reading

জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ও সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন […]

Continue Reading

মির্জাপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, ঢাকাগামী […]

Continue Reading

শেখ হাসিনার কারাবন্দি দিবস শনিবার

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস শনিবার (১৬ জুলাই)। ২০০৭ সালের ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছরের ১৬ জুলাই বঙ্গবন্ধু তনয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন […]

Continue Reading

গাজীপুরে বিলের পানিতে নৌকা ডুবি নিহত ২

আশরাফুল আলম আইয়ুবঃ গাজীপুরে বেলাই বিলের পানিতে নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০ টার দিকে সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের সারাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, বন্দান এলাকার জুলমত আলীর স্ত্রী ছাফিয়া বেগম (৬২) এবং তার নাতনী গাজীপুর মহানগরের বসুগাঁও এলাকার বুলবুলের মেয়ে সায়মা (৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, […]

Continue Reading