পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দ্বিতীয় চালান নিয়ে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল মোংলা বন্দরের হারবারিয়ার ৭ নং বয়ায় নোঙ্গরে করেছে। শুক্রবার বিকালে ৫ হাজার ৬০১ মেট্রিক টন কার্গো পণ্য নিয়ে মোংলা নোঙ্গর করার পরপরই খালাস কাজ শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন। […]

Continue Reading

সিলেটে প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ে নিহত, আহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে শুক্রবার এক ব্যক্তি ও তার ৪০ দিনের মেয়ের মৃত্যু হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান, নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার রুবেল আহমেদ (৩৫) ও তার মেয়ে রাহি আক্তার আদরী। দুর্ঘটনায় রুবেলের স্ত্রী কাজল আক্তার (৩০), তার ভাই রাসেল আহমেদ (৪৮) […]

Continue Reading

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত মাইক্রোবাসের আরো এক যাত্রী আয়াতুল ইসলাম আয়াত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়াত হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে। […]

Continue Reading

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত […]

Continue Reading

করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ২৫৩

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০২ জনের। এদিকে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৮৯৯ জনে। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস […]

Continue Reading

পাঁচ ডাকাতসহ আটক ৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ ডাকাত দলের সদস্যসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. […]

Continue Reading

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: গ্রেফতার আরও ২

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির পর নারীকে গণধর্ষণ মামলায় আওয়াল ও নুরনবী নামে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল ডিবি উত্তরের ওসি হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মো. রাজা মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। […]

Continue Reading

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৬৩৯ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, চার বোতল ফেনসিডিল ও ৪৭ কেজি ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার […]

Continue Reading

শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ (৫ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৮টা ৩৫ মিনিটে তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাধারণ […]

Continue Reading

বাসে ডাকাতি রোধে ‘প্যানিক বাটন’ চায় পুলিশ

মহাসড়কে ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা প্রতিরোধে প্যানিক বাটন চান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ও মহাসড়কের বাসে ডাকাতি ও ধর্ষণ রোধে পুলিশ তৎপর রয়েছে। নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যে কোনো ডাকাতির ঘটনাকে […]

Continue Reading

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় জড়িত সবাই চিহ্নিত

টাঙ্গাইল: কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চলন্ত বাস কব্জায় নিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। এদের মধ্যে তিন/চার জন টাঙ্গাইল জেলার। বাকিরা বিভিন্ন জেলার অধিবাসী। তবে তারা বসবাস করেন গাজীপুর, চন্দ্রা ও সাভার এলাকায়। এই চক্রের অন্যতম সদস্য রাজা মিয়াকে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া […]

Continue Reading

ফজলে রাব্বী মিয়ার শূন্য আসনে ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন

মরহুম ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার শূন্যঘোষিত গাইবান্ধা-৫ আসনে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান। তিনি জানান, সংবিধান মোতাবেক জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। […]

Continue Reading

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ আগস্ট, শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। দিনটি […]

Continue Reading

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় আইজিপি বেনজির

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে বর্তমান পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের। চলতি বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির। তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নথিতে বলা হয় সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন। […]

Continue Reading

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার

ঢাকা: শুক্রবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এদিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামাল ছাত্র জীবন থেকেই ক্রীড়াঙ্গন, শিল্প-সংস্কৃতি, […]

Continue Reading

নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’তে পাস, মৌখিক পরীক্ষায় ধরা!

পঞ্চগড়: পঞ্চগড়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে (প্রক্সি) স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও এলাকার কমলা কান্ত সেনের ছেলে। পুলিশ ও জেলা প্রাথমিক নিয়োগ বোর্ড […]

Continue Reading

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত […]

Continue Reading

শাহ আমানতে ৬ সোনার বারসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সোনা, মদ, ও আমদানি নিষিদ্ধ সিগারেটসহ মিজানুর রহমান নামে এক দুবাইফেরত যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করা হয়। ওই যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া গেছে ৬টি সোনার বার, স্বর্ণালঙ্কার, বিদেশী মদ […]

Continue Reading

চলন্ত বাসে গণডাকাতির পর সংঘবদ্ধ ধর্ষণে গ্রেফতার ১

টাঙ্গাইলে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিকালে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৩টি মোবাইল জব্দ করা হয়। গত মঙ্গলবার (২ আগস্ট) রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪/২৫ জন যাত্রী […]

Continue Reading

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জন আটক

ঢাকা: রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৪ হাজার […]

Continue Reading

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ভয়াবহ ডাকাতি, নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি শেষে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের এক যাত্রী অজ্ঞাতনামাদের আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪/২৫ জন যাত্রী নিয়ে মঙ্গলবার (২ আগস্ট) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছালে সেখান থেকে কয়েকজন ডাকাত যাত্রী […]

Continue Reading

এই প্রথম একসঙ্গে ৪০ জেলার এসপি রদবদল

সারা দেশে পুলিশ প্রশাসনের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি রদবদলের ঘটনা এবারই প্রথম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে […]

Continue Reading

৪০০ যাত্রী নিয়ে মেঘনার ডুবোচরে লঞ্চ আটকা

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার ডুবোচরে ৪০০ যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-১১ নামে একটি লঞ্চ আটকা পড়েছে। তবে মঙ্গলবার (০২ আগস্ট) মধ্যরাতের এ ঘটনায় আটকেপড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে এমভি সুরভী-৭ নামে অপর আরেকটি লঞ্চ। এর আগে রাতে এ ঘটনা ঘটে মোহনপুর এলাকার উল্টো দিকের একটি ডুবোচরে। এমন তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার […]

Continue Reading

কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

রাজধানীতে দ্বিতীয় ডোজ কলেরার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। প্রথম ডোজের মতো এবারও রাজধানীর পাঁচটি এলাকায় এ টিকা খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে শুক্রবার (৫ আগস্ট) ও মঙ্গলবার (৯ আগস্ট) আশুরার দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে ১০ আগস্ট পর্যন্ত। গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার […]

Continue Reading

হোটেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বগুড়ায় তানভীরুল ইসলাম (২৪) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শহরের শ্যামলী আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তানভীরুলের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

Continue Reading