মজুরি বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে চা-শ্রমিকরা

হবিগঞ্জ: দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে শনিবার (১৩ আগস্ট) থেকে হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। আন্দোলন প্রত্যাহারের জন্য সরকারের শ্রম অধিদপ্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তারা। ধর্মঘটের এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে […]

Continue Reading

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

Continue Reading

ডেঙ্গু : এক দিনে আরো ৫৩ রোগী হাসপাতালে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি তিনজন দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

গাজীপুরে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরঃ গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার পেয়ারা বাগান বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। আজ রাতে এই আগুন লাগে।

Continue Reading

বাসে ভাড়ার চার্ট না থাকলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বাড়ায় সরকার। এর সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করা হয়েছে বাস-মিনিবাসসহ পরিবহন ভাড়া। সরকার নির্ধারিত এ ভাড়া যেন মেনে চলা হয় সেজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরত্ব অনুসারে পরিবহন মালিপক্ষকে ভাড়ার চার্ট তৈরি করে দিয়েছে। এখন রাজধানীর রাস্তায় চলাচলকারী বাসে যদি বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার চার্ট না থাকে তবে সেই বাসকে জরিমানা […]

Continue Reading

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত উভয় বাড়ল

</a দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন […]

Continue Reading

চিকিৎসক স্ত্রীকে হত্যার জন্য ব্যাগে ধারালো অস্ত্র বহন করছিলেন রেজাউল : র‍্যাব

চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা প্রেমিকা নন। বরং তিনি ঘাতক রেজাউলের স্ত্রী ছিলেন। দুজনের পরিচয় ২০০৯ সালে। সেটি ফেসবুকের মাধ্যমে। পরিচয় থেকে প্রেম। তারপর পরিবারকে না জানিয়ে ২০২০ সালের অক্টোবরে বিয়ে করেন তারা। কিন্তু স্বামী রেজাউলের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার জেরে মনোমালিন্য ও বাগবিতণ্ডা হয়। ঠিক এ কারণেই স্ত্রীকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে […]

Continue Reading

কবর দেয়ার খরচ বাড়ল

রাজধানীর ছয়টি কবরস্থানে পুনঃকবর ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন কবরস্থানগুলোর সংরক্ষিত এলাকায় একটি কবরের ওপর আরেকটি কবর দিতে বনানীতে ৫০ হাজার টাকা এবং অন্য পাঁচটি কবরস্থানে ৩০ হাজার টাকা ফি দিতে হবে ডিএনসিসিকে। আগে এ ফি ছিল ২০ হাজার টাকা করে। এ ছাড়া কবর ১৫ থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণের ক্ষেত্রেও ফি […]

Continue Reading

বক্তাবলীতে ২১ যাত্রীসহ ট্রলার ডুবি, তীরে ফিরেছেন সবাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলার ডুবে যায়। সেই ট্রলারে থাকা ২১ যাত্রীর সবাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরী ঘাটের কাছে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে থাকা ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ট্রলার চালক আমজাদ হোসেন জানান, প্রতিদিন ভোরেই ব্যবসায়ীরা বক্তাবলী […]

Continue Reading

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের দেড় মাসের মাথায় তৃতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ […]

Continue Reading

বঙ্গবন্ধুর নেপথ্য খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। তারা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, যারা পাশে ছিল এবং হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, সবাই সমদোষী। হত্যার ষড়যন্ত্রকারীরাও নেপথ্য খুনি। তাই তাদের চিহ্নিত করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত […]

Continue Reading

চলন্ত বাসে ডাকাতি-গণধর্ষণ: আরও দুইজনের স্বীকারোক্তি

টাঙ্গাইলের আলোচিত চলন্ত বাসে ডাকাতির পর বাসের এক নারী যাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আরও দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম তাদের জবানবন্দি নেন। আসামিরা হলেন- ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেন এবং আব্দুল মান্নান। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি […]

Continue Reading

খাগড়াছড়িতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ির গুইমারাতে শান্তি পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-০৮৮০) সঙ্গে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ ১৪-১৮২০) গুইমারা উপজেলার […]

Continue Reading

সংসদ অধিবেশন শুরু ২৮ আগস্ট

চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট (রোববার)। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন […]

Continue Reading

ডেঙ্গু : এক দিনে আরো ৯০ রোগী হাসপাতালে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৭ জন দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১০ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ আট হাজার ২৮২ জন। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতার বিষয়ে জনগণের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা তুলে ধরার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ […]

Continue Reading

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে সিকিউরিটি গার্ডের মারধর

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন রুবেনা নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে সিকিউরিটি গার্ডের মারধর বুধবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নারী রুবেনা বেগম (২৭) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সিকিউরিটি […]

Continue Reading

ডিএমপির ১৬ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও ১১ সহকারী কমিশনারসহ (এসি) ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

Continue Reading

পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে পড়ে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে মুরগি বহনকারী পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে ইকরাম হোসেন (২৮) নামে এক বেকারি কারখানার ডিস্ট্রিবিউটর নিহত হয়েছেন। পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে পড়ে যুবক নিহত বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইকরাম হোসেন পাশের কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। মাওনা হাইওয়ে […]

Continue Reading

টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থীদের) পর্যবেক্ষণমূলক টিকা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ। এ কর্মসূচিতে টিকা নিতে শিশুদের ভয়হীন এবং খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। অভিভাবকরা বলছেন, শিশুদের এই টিকা সবার আগে দিতে পেরে তাদেরও ভালো লাগছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চিত্র দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে […]

Continue Reading

বরগুনায় বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, তলিয়ে গেছে দুই ফেরিঘাট

বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে জেলার দুই ফেরিঘাট, প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় গতকাল বুধবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ৬৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড […]

Continue Reading

বঙ্গোপসাগরে লঘুচাপ : ৬ ট্রলারডুবি, ১৯ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলার ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের জেলেদের মধ্যে ৫৬ জনকে উদ্ধার করা গেলেও এখনো অন্তত ১৯ জন জেলে নিখোঁজ রয়েছেন। […]

Continue Reading

রাজধানীর হোটেলে সদ্য এমবিবিএস পাস করা নারী চিকিৎসকের গলাকাটা লাশ, স্বামী পলাতক

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুল নাঈম সিদ্দীক। বয়স ২৭ বছর। বুধবার রাতে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক […]

Continue Reading

দেশে ৩০ দিনের ডিজেল, ১৯ দিনের অকটেন মজুত আছে

দেশে বর্তমানে ৩০ দিনে ডিজেল মজুত রয়েছে। এ ছাড়া, ১৮ থেকে ১৯ দিনের অকটেন, ১৮ দিনের পেট্রোল ও ৩২ দিনের জেট ফুয়েল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। বুধবার (১০ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]

Continue Reading