আইজিপি হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ […]

Continue Reading

অবসরে যাচ্ছেন আইজিপি ড. বেনজীর আহমেদ

অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। এতে বলা হয়, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ […]

Continue Reading

শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, আটক ২৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য […]

Continue Reading

সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়

ঢাকা: সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, যে সকল মন্ত্রণালয়বিভাগ ও […]

Continue Reading

ইভিএমে চার পৌর ও এক উপজেলায় ভোট ২ নভেম্বর

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দেশের চারটি পৌরসভা ও একটি উপজেলা পরিষদের নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ নভেম্বর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে চারটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী। আর একমাত্র উপজেলা হলো চট্টগ্রামের কর্ণফুলী। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার […]

Continue Reading

গৃহহীনতার অভিশাপ দূর করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বিশ্বাস করেন একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। তিনি গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, গৃহহীনতা সত্যিই একটি অভিশাপ। এটি উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের অভিজ্ঞতা বলছে, এই অভিশাপ দূর করার বিষয়টি আমাদের সামর্থ্যের […]

Continue Reading

সংঘাত আরো বিস্তৃত হয়েছে মিয়ানমারে, সামাল দিতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী

মিয়ানমারের আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনী বা সরকারের সংঘাতের ইতিহাস পুরনো হলেও এখন সেটা আরো বিস্তৃত হয়ে উঠেছে। আদিবাসী বা বিচ্ছিন্নতাপন্থী গ্রুপগুলোর সাথে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে গণতন্ত্রপন্থী যোদ্ধারা। সীমান্ত বা দূরবর্তী অঞ্চলগুলোয় একসময় সংঘাতপ্রবণ হলেও এখন সেই সহিংসতা ছড়িয়ে পড়েছে মিয়ানমারের মধ্যাঞ্চলেও। পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, মিয়ানমারে এখন যে অবস্থা চলছে, তাতে […]

Continue Reading

সাফ জয়ী ফুটবল দলের জন্য আরও ৫০ লাখ টাকা পুরস্কার

সাফ নারী চ্যাম্পিয়ন দল ভাসছে প্রশংসার বন্যায়। এবার পুরস্কারও পেতে শুরু করেছে তারা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর কিছুক্ষণ পর তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য। সাবিনা খাতুনদের আজ বুধবার অভ্যর্থনা জানাতে এসেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক। যিনি তমা গ্রুপের চেয়ারম্যান। বিমানবন্দরে সাংবাদিকদের […]

Continue Reading

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবি করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে […]

Continue Reading

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪৩৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার […]

Continue Reading

করোনায় আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৬১৪

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এ সময় ৬১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ […]

Continue Reading

মিয়ানমার সব সময় একই দাবি করে : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

এই অঞ্চলের সম্ভাব্য অস্থিতিশীলতার বিষয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের ব্রিফ করা হয়েছে। শান্তি বজায় রেখে মিয়ানমারের ফাঁদে পা না দেয়ায় বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছেন কূটনীতিকরা। আজ মঙ্গলাবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার […]

Continue Reading

এবার উখিয়া সীমান্তে গুলির শব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে এবার নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী। তিনি বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার […]

Continue Reading

গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল, মনিক ও কিবরিয়া। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেলুন সরবরাহ […]

Continue Reading

গাজীপুরে বেলুন বিস্ফোরণ: ৩ সরবরাহকারীর নামে পুলিশের মামলা

মেহেদি দেয়ার অপরাধে বোনের সামনেই স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছেন প্রধান শিক্ষক প্রেমিকাকে হত্যার অপরাধে প্রেমিকের মৃত্যুদণ্ড গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো. […]

Continue Reading

আরও ৬০১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ১২৫ জনে। এ সময়ে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ […]

Continue Reading

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ সেপ্টেম্বর) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৮ হাজার ৭১১ কোটি টাকা। নতুন ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এ […]

Continue Reading

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতসহ ২ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক কারবারিরা […]

Continue Reading

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে বরগুনার সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বরগুনার পরিবহন বাস কাউন্টার পরিচালকরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশালের রূপাতলী বাস […]

Continue Reading

চেয়ারম্যান পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২২ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মোট ১৬২ জন। একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ১৯ জন। চেয়ারম্যান পদে মোট জমা […]

Continue Reading

সীমান্তে উত্তেজনা: তুমব্রু ও পালংখালীর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে

সীমান্তে উত্তেজনা: তুমব্রু ও পালংখালীর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার অংশে তুমব্রু ও পালংখালীর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। সোমবার (১৯ সেপ্টেম্বর) তুমব্রু ও পালংখালীর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হবে বলে জানা গেছে।

Continue Reading

‘ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না’

ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সেমিনারে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আনোয়ারুল ইসলাম বলেন, হারাম খেলে, চুরি করলে […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪ গুণ বাড়ল

দেশে করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েই চলেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। যা আগেরদিনে তুলনায় প্রায় চার গুণ। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে। এদিকে গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসে কেউ মারা যায়নি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জনে অপরিবর্তিত […]

Continue Reading

রাঙামাটিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক অটোচালকদের

রাঙামাটিতে চাঁদার দাবিতে সিএনজিতে আগুন ও ভাঙচুরের ঘটনার জেরে সিএনজি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়নের নেতারা। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। শনিবার রাতে রাঙামাটির শহরতলীর রাঙাপানি এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদার টোকেন […]

Continue Reading

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮১

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮১ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সবশেষ হিসাবে আসা ৩৮১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে […]

Continue Reading