ইজতেমায় সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন এই আদেশ দেয়। এর পরপরই ইজতেমা ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ওই মাঠে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম চাক রাধাকানাই মারকাজের উদ্যোগে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে দুটি পক্ষ তৈরি হওয়ায় শান্তিশৃঙ্খলা অবনতির আশংকা করছে প্রশাসন। […]

Continue Reading

আজ ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের অপেক্ষায় দেশের ৫০ জেলায় ১০০ মহাসড়ক। এসব সড়কের দৈর্ঘ্য দুই হাজার ২১ কিলোমিটার। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, ৫০ জেলায় ১০০ মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১৪ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। যার বেশিরভাগ অর্থের […]

Continue Reading

‘জনস্বার্থে’ আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আরও এক পুলিশ কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তার নাম মো. মুনির হোসেন। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ছিলেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি […]

Continue Reading

বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণে নতুন প্রকল্পের সুপারিশ

ঢাকা: ঢাকার বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য নারায়ন চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. […]

Continue Reading

ইভিএমে ভোট কত আসনে, জানা যাবে জানুয়ারিতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোটগ্রহণ করা যাবে। বাকি আসনের ব্যাপারটি নির্ভর […]

Continue Reading

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, বিজিবিকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর প্রতিটি সদস্যকে চেইন অব কমান্ড মেনে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‌‘কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।’ বিজিবি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, […]

Continue Reading

বিজিবি দিবস আজ

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি দেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থ সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালনের জন্য বিজিবির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সীমান্তেরর অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্তের সার্বিক সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু এবং […]

Continue Reading

রংপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

সোমবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান, ও হাবিবুল্লা। বাকী একজনের এখনও পরিচয় মেলেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী […]

Continue Reading

করোনা টিকার চতুর্থ ডোজ শুরু আজ, পাবেন যারা

সংক্রমণ রোধে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হচ্ছে। তবে গণহারে তা দেয়া হবে না। এ দফায় টিকা পাবেন পাঁচ শ্রেণির মানুষ। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, অন্তঃসত্ত্বা নারী এবং দুগ্ধদানকারী মায়েদের এ টিকা দেয়া হবে। […]

Continue Reading

কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে কৃষি ছিল আমাদের খেয়ে-পরে বাঁচার অন্যতম অবলম্বন। কিন্তু এখন সেখানে সীমাবদ্ধ নেই। কৃষিপণ্য এখন রপ্তানি হয়, সেই রপ্তানি বাড়াতে ও কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে উদ্যোগ নিতে হবে। কৃষিজমি নষ্ট করে শিল্প স্থাপন করলে সরকার থেকে কোনো সুবিধা দেওয়া হবে না।’ আজ সোমবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

আর্জেন্টিনার খেলাকে ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

এবারের বিশ্বকাপ জয়ের নেশায় আর্জেন্টিনা-ফ্রান্স খেলবে ফাইনাল ম্যাচ। আর এতে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ছে আর্জেন্টিনা-ফ্রান্সের সমর্থকদের পাশাপাশি দর্শকদের মধ্যেও। তবে টান টান উত্তেজনা বিরাজ করছে দুইটি দেশের দর্শকদের মাঝে। এর বাইরে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের ফুটবল দর্শকদের মাঝেও রয়েছে উল্লাস। কিন্তু এই আনন্দ আর উল্লাস যেন বিষাদের রূপ না নেয় সে জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। […]

Continue Reading

বিচারহীনতায় কেউ যেনো কষ্ট না পায়: প্রধানমন্ত্রী

বিচারহীনতায় কেউ যেনো কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে বিচারপতিদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আন্তরিক ছিলো বলেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা সম্ভব হয়েছে। সংবিধানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

Continue Reading

মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ১৪৫ ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কেউ এ রোগে মারা যায়নি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। রোববার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার […]

Continue Reading

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সামনে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নসিমন এবং করিমনের ত্রিমূখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন ও আসলাম আলিসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের খোকসা উপজেলা […]

Continue Reading

বিজয় দিবসে বেলুনের বদলে কনডম দিয়ে হাসপাতালের সাজসজ্জা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়। এ ঘটনায় হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সোবাহানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া মো. […]

Continue Reading

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

বিএনপির ছেড়ে দেওয়া শূন্যঘোষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, শূন্য পাঁচ আসনে মনোনয়নপত্র দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। শূন্যঘোষিত পাঁচটি আসন হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩, ব্রাহ্মণবাড়িয়া-২। তবে সংরক্ষিত নারী আসনে […]

Continue Reading

শ্রীপুরের দেড়শ রাজাকারের তালিকা প্রস্তুত

গাজীপুরের শ্রীপুর উপজেলার দেড়শ রাজাকারের তালিকা ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাড়ি থেকে নারীদের ধরে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যেতো—এমন ব্যক্তিদের নামসহ বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে এই তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় […]

Continue Reading

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে লোকোসেডের কর্মীরা কাজ শুরু করেছেন। লাইনটি মেরামত শেষে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ময়মনসিংহ […]

Continue Reading

বিমানবন্দরে আসছে ডিজিটাল সার্ভিস

দেশের বিমানবন্দর সেবায় আসছে আধুনিক প্রযুক্তি। প্রাথমিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস। বিমান উড্ডয়নের বিষয়টি বিবেচনায় রেখে ভবন নির্মাণে উচ্চতা নির্ধারণ করে থাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ডিজিটাল সেবা চালু হলে এটি অ্যাপসের মাধ্যমে নির্ধারণ হবে। ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস এবং ভবনের উচ্চতা নির্ধারণে পৃথক অ্যাপস ইতোমধ্যে প্রস্তুত করেছে বেবিচক। অ্যাপস […]

Continue Reading

কুয়াশায় নিরাপদে গাড়ি চলাচলে ৪ নির্দেশনা

দেশজুড়ে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে, এতে সড়ক ও মহাসড়কে বেড়ে গেছে দুর্ঘটনার ঝুঁকি। এ পরিস্থিতিতে কুয়াশার মধ্যে নিরাপদে চালানোর জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক চারটি নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে এসব সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। […]

Continue Reading

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুর: গাজীপুরে টেকনগপাড়া ও নাওজোর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং রাত ১১টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। টেকনগপাড়া এলাকায় নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার […]

Continue Reading

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে […]

Continue Reading

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৬

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ […]

Continue Reading

বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় বিজয় দিবসের কুচকাওয়াজে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাদন মঞ্চে আসার পর জাতীয় সংগীত পরিবেশন […]

Continue Reading

ছাত্রলীগের পদ পেতে দিতে হয়েছে লিখিত পরীক্ষা

ছাত্রলীগ কমিটির নেতৃত্বে আসতে পদপ্রত্যাশীদের দিতে হয়েছে লিখিত পরীক্ষা। রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির নেতৃত্ব বাছাইয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মাঠে ৫০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী। পরীক্ষার্থীদের জন্য সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট। ছাত্রলীগের নেতা নির্বাচনের জন্য এমন ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের […]

Continue Reading