সাভারে ফেনসিডিলসহ আটক ২

সাভারের হরিনধরা গ্রামে ৩১৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতরা হলো- দ্বীন ইসলাম (৩৬) ও আরিফুল ইসলাম (২৪)। শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, আটক দুইজন দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বিদেশি ফেনসিডিল এনে মানিকগঞ্জসহ সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ […]

Continue Reading

নাটোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

নাটোরে ছিনতাইকারীর ছুরিকাঘাত ও শ্বাসরোধে রামু চন্দ্র দাস (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে বড়াইগ্রাম উপজেলার কারবালা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আহত ইজিবাইক চালক ও এক যাত্রীকে সড়কের ধারে একটি গাছের সাথে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে […]

Continue Reading

মাদারীপুরের পদ্মায় উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত

মাদারীপুরের পদ্মায় শিবচর থানা পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত নামা মরদেহের নাম পরিচয় সনাক্ত করেছেন তার স্বজনরা। সেই মরদেহের নাম ইকবাল মাহমুদ। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের মৃত শাহ মোহাম্মদ এমরানের একমাত্র ছেলে। সে ওই গ্রামের সম্ভ্রান্ত ও ধনাঢ়্য পরিবারের সন্তান। নিহত ইকবাল মাহমুদ চার বোনের মধ্যে একমাত্র ভাই। আমার বাবা গত এক মাস আগে মারা […]

Continue Reading

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে সাদ্দাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের সুরত আলীর ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বারইপাড়া এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না […]

Continue Reading

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত, অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারে টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা শীর্ষ ডাকাত ছিলেন। ঘটনাস্থল থেকে ৪টি এলজি এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহতরা হলেন […]

Continue Reading

মেয়ের বাড়ি যাওয়ার পথে বৃদ্ধার মৃত্যু

ভোলা চরফ্যাশন সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সালেহা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তালতলি এলাকায় কাভার্ডভ্যানটি সালেহা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বিকেলে সালেহার মৃত্যু হয়। নিহতের বাড়ি সদর উপজেলার পৌরকাঠালি গ্রামে। তিনি তালতলি এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন।

Continue Reading

নারায়ণগঞ্জে ১২টি ঝূঁকিপূর্ণ ভবন চিহ্নিত

নারায়ণগঞ্জের বহুতল ভবনগুলোকে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। শুক্রবার দুপুরের পর থেকে শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে বহুতল ভবনগুলো পরিদর্শন করে ১২টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে নোটিশ টানিয়ে দেয় ফায়ার সার্ভিস। সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া মার্ক টাওয়ারসহ কয়েকটি বহুতল ভবন পরিদর্শন করে […]

Continue Reading

নোয়াখালীতে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ১০ টাকা কেজি দরের চাল হতদরিদ্রদের না দিয়ে ডিলাররা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে নিয়োগপ্রাপ্ত ডিলার সিরাজ উদ্দিনের বিরুদ্ধে চাল আত্মসাৎ এর অভিযোগ এনে সুধারাম থানায় লিখিত অভিযোগ করেছেন ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র কার্ডধারী (কার্ড নং-১৩১৬) হতদরিদ্র মুহাম্মদ মফিজ উল্যা। মুহাম্মদ মফিজ বলেন, চাল […]

Continue Reading

কুমিল্লায় লরির চাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসামে লরি চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এছাড়া চালকসহ অপর চার যাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে। স্থানীয় সূত্র জানায়, লাকসামে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে বান্দুয়াইন গ্রামের চার যাত্রী […]

Continue Reading

টঙ্গীতে ছাত্রলীগ কর্মী হত্যায় গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গী বাজার ভরান মুন্সিপাড়া এলাকায় ছাত্রলীগ কর্মী নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, আলাউদ্দিন রাফি (২৬), আহাদুল ইসরাম রনি (২০) ও সাদ্দাম হোসেন (১৯)। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে র‌্যাব-১এর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত […]

Continue Reading

পেঁয়াজভর্তি ট্রাকে সাড়ে ১৪শ’ বোতল ফেন্সিডিল, আটক ২

সাতক্ষীরার তালায় পেঁয়াজভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শ’ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, ট্রাক ড্রাইভার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম। তালা সার্কেলের সহকারি […]

Continue Reading

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কলেজছাত্রী নিখোজ

খালার বাড়ি উত্তরায় যাওয়ার জন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেন কলেজছাত্রী নাফিসা নেওয়াজ বিন্দু। পরিকল্পনা ছিল বিমানবন্দর স্টেশনে নেমে যাওয়া। দুর্ভাগ্যবশত স্টেশনটিতে না নামতে পেরে পরের স্টেশনে নেমে উত্তরায় যাবে বলে মাকে ফোন দিয়েও জানায়। কিন্তু এরপরই আর খোঁজ পাওয়া যাচ্ছে না কলেজছাত্রী বিন্দুর। বুধবার বিকেলের এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে তাঁর […]

Continue Reading

‘ইয়াবামুক্ত টেকনাফ গড়ে তোলার আহ্বান’

কক্সবাজারের টেকনাফে মাদক-জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ মডেল থানার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান বলেন, মাদকসহ যে কোনো অপরাধীকে ধরতে এবং পুলিশকে গতিশীল রাখতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা […]

Continue Reading

হবিগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে লিটন এন্টারপ্রাইজ নামক সার-বীজের দোকান, লেপ তোষকের দোকান, সালমা বেকারি এবং নূরানী হোটেল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্যানিংগঞ্জ বাজারের দক্ষিণ এলাকার ইদ্রিস আলীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন […]

Continue Reading

সুনামগঞ্জে ২ রোহিঙ্গা নাগরিকসহ ৪ দালাল আটক

সুনামগঞ্জে দুই রোহিঙ্গা নাগরিকসহ দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ওই দুই রোহিঙ্গা নাগরিককে নিয়ে সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে নিয়ে আসেন দালালচক্রের সদস্যরা। পাসপোর্ট করতে আসা ওই দুই রোহিঙ্গা নাগরিকের কথাবার্তায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। সুনামগঞ্জ সদর থানা পুলিশে পাসপোর্ট অফিসে গেলে […]

Continue Reading

টাঙ্গাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত দুই নেতার মৃত্যুবাষির্কী পালিত

টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই ঘনিষ্ট সহচর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান ও উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মরহুম দুই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আত্মার মাগফেরাত মোনাজাত করেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হেসেনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী […]

Continue Reading

রায়পুরে ঝড়ে সয়াবিন-ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শিলা বৃষ্টিতে খেতের ধান ও সয়াবিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড়ে শস্য ঘরে তোলার আগ মুহূর্তে কৃষকের স্বপ্ন হঠাৎ করে অনিশ্চিত হয়ে পরেছে। অসময়ে মুষলধারে কয়েক ঘণ্টার শিলা বৃষ্টি ম্লান করে দিয়েছে কৃষকের স্বপ্ন। পাশাপাশি এ উপজেলায় উপকূলীয় অঞ্চলে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। […]

Continue Reading

হবিগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

হবিগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে ইফাত মিয়া (২৫)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন একটি ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করার সময় বেলা ২টার দিকে রেলিং ভেঙ্গে হঠাৎ নিচে পড়ে যান ইসহাক। সাথে সাথে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত […]

Continue Reading

ছিনতাইকালে কনস্টেবল আটক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় আট লাখ টাকা ছিনতাইকালে জেলার পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, জেলার কালাই উপজেলার পুনট বাজারের মুরগী ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের […]

Continue Reading

পটুয়াখালীতে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্টগার্ড

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। বুধবার রাত ৯টার দিকে জব্দকৃত রেণু পোনা নিজামপুর স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে ব্যবসায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড নিজামপুর স্টেশমনের সিনিয়র […]

Continue Reading

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে আলী মুদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাগইল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। বুধবার সকাল ১০ টায় কাহালু উপজেলার বাগইল গ্রামে পুকুরে রাখা মাছ চাষাবাদের জন্য পানির মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। কাহালু থানার এস আই আব্দুর রহিম জানান, বাগইল গ্রামের মসজিদের পুকুর লীজ নিয়ে স্থানীয় মোস্তফা […]

Continue Reading

মোটরসাইকেল থামাতে গিয়ে পুলিশ কনস্টেবল নিহত, আটক ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া একটি মোটরসাইকেল থামাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল মোতালেব (৫৫)। নিহত ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। নিহত পুলিশ কনস্টেবল আব্দুল মোতালেব টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার […]

Continue Reading

শ্রমিক ধর্মঘটে জাতীয় জুট মিলে উৎপাদন বন্ধ

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরী প্রদানসহ নয়দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে কর্মবিরতি রেখে দুপুর একটা পর্যন্ত মিলের অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছে। ৭২ ঘন্টা এ শ্রমিক ধর্মঘট চলবে বলছেন শ্রমিকরা। ফলে জুটমিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শ্রমিক নেতা আব্দুল খালেক ও স্বপন আহমেদ জানান, মজুরী কমিশনসহ নয় দফা […]

Continue Reading

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাফি (০৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বানিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ওই উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ গ্রামের আয়নাল হকের ছেলে ও স্থানীয় বৈন্যা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যলিয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম […]

Continue Reading

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অটোরিকশা চালক গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আনুমানিক চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণে মামলায় রিফাত হোসেন নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত একই উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের রবি মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গত ২৫ মার্চ […]

Continue Reading