তাসকিন তোপে ৫ উইকেট হারাল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। সবশেষ তাসকিন আহমেদের তৃতীয় শিকারে মাঠ ছেড়েছেন রেগিস চাকাভা। ১৫ রান করা এই ব্যাটারকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৪ রান […]

Continue Reading

শান্তর ফিফটিতে দলীয় একশ পেরোল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়ার প্লেতেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন। কিন্তু শন উইলিয়ামসের বলে বিদায় নেন সাকিব। এরপর শান্ত তার ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাঁহাতি এই ব্যাটারের ইনিংসে চড়ে দলীয় একশ পেরোল বাংলাদেশ। […]

Continue Reading

শূন্য রানে ফিরলেন সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার শূন্য রানে বিদায় নিয়েছেন। দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারবানির বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন এই বাঁহাতি। আজ রোববার ব্রিসবেনে সুপার টুয়েলভে গ্রুপ টুতে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা মাঠে গড়িয়েছে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক […]

Continue Reading

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন ইয়াসির

পরিসংখ্যানে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সবচেয়ে বেশি ১৯ টি-টোয়েন্টির প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, টাইগাররা জিতেছে ১২টি। কিন্তু সাম্প্রতিক ফর্ম, এই বিশ্বকাপের পারফরম্যান্স হিসেবে এগিয়ে থেকেই নামছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারাতে পারলে সহজ হবে তাদের সেমিফাইনালের পথও। সোমবার গ্যাবায় এমন সমীকরণ সামনে রেখে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল […]

Continue Reading

শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান। প্রথম দুই বলে ৭ রান নিয়ে এগিয়েও ছিল তারাই। কিন্তু পরে জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্সের ম্যাজিকের সাথে উইকেটকিপার রেজিস চাকাভার দৃঢ়তায় শেষ বলে নাটকীয়ভাবে ১ রানের জয় পায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবুয়ে। জবাবে রান তাড়া […]

Continue Reading

রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল প্রোটিয়ারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা রাইলে রুশোর ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারতি ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে। এছাড়া দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি ককের সঙ্গে রেকর্ড জুটিও গড়েছেন রুশো। আজ বৃহস্পতিবার সুপার টুয়েলভের গ্রুপ টুতে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল […]

Continue Reading

প্রথম ওভারেই তাসকিনের আঘাত

১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জয়ের নায়ক তাসকিনের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই টাইগার পেসার ফেরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরে আউট হয়েছেন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন একটা বেগ পেতে হয়নি উইকেটকিপার নুরুল হাসানের। ৬ বল […]

Continue Reading

আজ প্রথমবারের মতো সিডনিতে নামছে বাংলাদেশ

যে প্রান্তেই পা ফেলুক না কেন সাকিবরা, সেখানেই খুঁজে পাবেন এক টুকরো বাংলাদেশ। লাল-সবুজের পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে যারা মুখরিত করে তোলে পুরো স্টেডিয়াম পাড়া৷ আর তা যদি সিডনি, তবে কী হতে পারে দৃশ্যটা ভেবে নেন আপনি! অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের বেশির ভাগের বসবাসই যে সিডনিতে। যার প্রভাব দেখা দিয়েছে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর […]

Continue Reading

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, টি-টোয়েন্টিতেই মুখোমুখি হয়েছে এক বার। সেই ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সেই বৃষ্টি আজও বাগড়া দিয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে। আর এতেই কপাল পুড়েছে ইংলিশদের। বৃষ্টি আইনে চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারে ইংল্যান্ড।

Continue Reading

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আইরিশদের বিপক্ষে হোঁচট খাওয়া যাবে না ইংলিশদের। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায়। লড়াইটা অনেকটাই অসম। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ২ নম্বর দলটার বিপক্ষে ১২ নম্বর দলের। তবুও বিশ্বকাপের উত্তাপ বলে কথা। বড় মঞ্চে যে […]

Continue Reading

স্টইনিসের শেষের ঝড়ে শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া

নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ গড়তে দিলেন না অস্ট্রেলিয়ার বোলাররা। কিন্তু জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে রান তুলতে হিমশিম খাচ্ছিলেন অজি ব্যাটাররাও। এমনকি দলে এত বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও তারা পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি। অবশ্য শেষদিকে মার্কাস স্টইনিসের ঝড়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ […]

Continue Reading

অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট শ্রীলঙ্কার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর শেষদিকে চারিথ আসালাঙ্কার ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান। মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু ইনিংসের […]

Continue Reading

নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের অবিস্বরণীয় বিজয়

‘বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়; বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়’– অষ্টম বিশ্বকাপে এসে এই নিয়তিটা অবশেষে বদলেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা, প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে গেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শুরুর ওভারে সৌম্য সরকার […]

Continue Reading

সাকিবের ওভারে ২ রান আউট, চাপে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে নেদারল্যান্ডস। সর্বশেষ সাকিব আল হাসানের প্রথম ওভারে ২টি রান আউট হয়েছে ডাচরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫ রান করেছে নেদারল্যান্ডস। ১৪৫ রানের লক্ষ্যে খেলতে তাসকিনের প্রথম দুই […]

Continue Reading

২০ রানে ৪ উইকেট নেই, চরম বিপর্যয়ে বাংলাদেশ

বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে দলীয় ৪৩ রানে সৌমের বিদায়ের পর যেন এলোমেলো হতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৩ থেকে ৬৩, এই ২০ রানের মধ্যে চার উইকেট হারায় টাইগাররা। পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে। দলীয় ৪৩ রানে সৌম্যর বিদায়ের পর ৪৭ রানে শান্তর আউট এরপর […]

Continue Reading

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের জয়

ভারত-পাকিস্তান ম্যাচ। ‘ব্লকবাস্টার’ তকমা পেয়ে যাওয়া ম্যাচটা যাবতীয় শর্তও পূরণ করলো। ১৬০ রানের লক্ষ্যে শুরুতে বিপদে পড়ে যায় ভারত। ঠিক সেই জায়গা থেকে ম্যাচটা তারা বের করে নেয় শেষ বলে। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয় তুলে নিয়েছে রোহিত শর্মারা।  টস জিত পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভারত শুরুর নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। পাওয়ার […]

Continue Reading

কোহলি-হার্দিকের ব্যাটে ঘুরে দাঁড়ালো ভারত

৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত, ঠিক তখন রুখে দাঁড়ালেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। ধীরে ধীরে হাত খুলতে শুরু করে দলকে পথ দেখাচ্ছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান। কোহলি ও পান্ডিয়ার জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৭০-এর […]

Continue Reading

ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

শঙ্কা সত্যি হলো; দুই ওপেনার ভালো না খেললে পাকিস্তানের স্কোরবোর্ডও সমৃদ্ধ হয় না- সেটিই ঘটল আজ। রোববার ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচে মাত্র ১৫৯ রান সংগ্রহ করলেন পাক-ব্যাটাররা। তবে কন্ডিশন বিবেচনায় এটিকে লড়াকু সংগ্রহ বলা যায়। এদিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে […]

Continue Reading

দুই ওপেনার হারিয়ে চাপে পাকিস্তান

ভারতে বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুতেই দলের দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে যায় পাকিস্তান। দলের ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে জারিয়েছে তারা। তবে শান মাসুদ এবং ইফতেখার আহমেদের ব্যাটে লড়াইয়ে ফিরছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৯.২ ওভারে ৫৩ রান। শান মাসুদ ২৮ এবং ইফতেখার১৬ রানে অপরাজিত আছেন। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে […]

Continue Reading

বাবর-রিজওয়ানকে হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান

৪ ওভারে ১৫ রান। আর এই রান তুলতে যেয়েই পাকিস্তানের নেই ২ উইকেট। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বাবর-রিজওয়ানকে হারিয়ে অনেকটা ব্যাকফুটে পাকিস্তান। এক বছর আগের হারের বদলার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ব্যাট থেকে কোনো রান আসেনি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অর্শদীপ সিংয়ের শিকার […]

Continue Reading

পাকিস্তান-ভারত মহারণ আজ

পাকিস্তান আর ভারতের ম্যাচ মানেই বারুদের উত্তাপ ছড়ানো ম্যাচ। রোমাঞ্চ, নাটকীয়তায় ভরপুর মিশেল থাকে এ ম্যাচে। দুই চিরশত্রুর ম্যাচটি হয়ে ওঠে ক্রিকেট বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলেরই গ্রুপ পর্বের প্রথম ম্যাচ এটি। এক বছর আগে দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও […]

Continue Reading

আফগানিস্তানকে হারাতে ঘাম ঝরল ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাতে ঘাম ঝরল ইংল্যান্ডের। আফগানদের করা মাত্র ১১২ রান টপকাতে ইংল্যান্ডের ১৮.১ ওভার পর্যন্ত খেলতে হয়। আর হারাতে হয় টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। আজ শনিবার পার্থ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় আফগানরা। ইংলিশ বোলারদের তোপে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল আফগানিস্তান। […]

Continue Reading

আজ মাঠে নামছে এশিয়ার চ্যাম্পিয়নরা

ভারত-পাকিস্তান ম্যাচ যদিও সব আলো কেড়ে নিয়েছে, তবে আজ রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বেলেরিভে ওভালে সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। আজ সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। উভয় দলকেই গ্রুপ পর্ব পাড়ি দিয়ে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করতে হয়েছে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে […]

Continue Reading

বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়, সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘ডু অর ডাই’ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। আর আয়রিশদের কাছে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। হোবার্টের বেলেরিভ ওভালে আজ শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় […]

Continue Reading

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার (১৯ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অ্যালান বোর্ডার ফিল্ডে প্রস্তুতি […]

Continue Reading