বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়ামের

শেষ ষোলোতে যেতে জয়ের কোনো বিকল্প ছিল না বেলজিয়ামের। দ্বিতীয়ার্ধের শুরু থেকে শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেছেন কেভিন ডি ব্রুইনা। কিন্তু সতীর্থরা তাকে বার বারই হতাশ করেছে। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা দল বিদায় নিয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। আহমদ বিন আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলজিয়াম ও […]

Continue Reading

দুর্দান্ত জয়ে ৩৬ বছর পর নকআউট পর্বে মরক্কো

কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দুটি বাঘা বাঘা দল ছিল। বেলজিয়ামের অবস্থান আবার ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দুইয়ে। এই গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে মরক্কো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কানাডাকে তারা হারিয়েছে ২-১ গোলে। গ্রুপ পর্বের সব কটি ম্যাচ শেষে মরক্কোর পয়েন্ট ৭। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় […]

Continue Reading

যে কারণে বিশ্বকাপের বলে ম্যাচের আগে চার্জ দিতে হয়

জমে উঠেছে চলমান কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে গ্রুপ পর্বের আট দলের বিদায় ও আট দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। এবারের বিশ্বকাপকে ঘিরে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবস্থা করেছে আয়োজক কাতার।  এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এবং বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’। ভিএআর সিস্টেমের এর এবার আলোচনার বিশ্বকাপ বলের চার্জ দেয়ার বিষয়টি।  সাম্প্রতিক একটি ছবি […]

Continue Reading

ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন : মেসি

কাতার বিশ্বকাপে গতরাতে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেই আর্জেন্টিনার হয়ে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার রেকর্ড ভাঙেন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার দখলে। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে নিজের ২২তম ম্যাচ খেলতে নেমেছিলেন […]

Continue Reading

সেনেগালের পর তিউনিসিয়ার প্রতিশোধ

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ফ্রান্সে ঔপনিবেশিকতা শুরু আফ্রিকাজুড়ে। বিশেষ করে উত্তর ও পশ্চিম আফ্রিকার দেশগুলো ছিল তাদের দখলে। এরপর ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে শেষ হতে শুরু ফরাসিদের আফ্রিকান রাজত্ব। প্রচুর মানুষ হত্যা করেছে তারা। নির্বাসনে পাঠিয়েছে হাজার হাজার মুসলমানকে। এই দখলদারিত্বের সুবাদে অবশ্য এই অঞ্চলের বিপুল পরিমাণ মানুষের ফ্রান্স গিয়ে থাকার সুযোগ হচ্ছে। পরবর্তীকালে তারা আরো […]

Continue Reading

ভারতের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারছেন না তামিম, শঙ্কায় তাসকিনও

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের। শঙ্কা তৈরি হয়েছে তাসকিন আহমেদকে নিয়েও। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এসব খবর জানা গেছে। এর আগে বুধবার মিরপুরে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পান তামিম। জানা গেছে, এ জন্য তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে […]

Continue Reading

বেলজিয়ামকে হারাতে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়ান কোচ

কাতার বিশ্বকাপের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে। মুখোমুখি গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবং তৃতীয় হওয়া দল বেলজিয়াম। নক আউটে যেতে এই ম্যাচের লড়াইয়ে যে কোনো একটি দলকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হতে পারে। ‘এফ’ গ্রুপের এই ম্যাচে আজ ড্র দরকার ক্রোয়েটদের। অন্যদিকে বেলজিয়ামকে জিততেই হবে। হারলেই বিদায়। তবে ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো […]

Continue Reading

পা ফসকালেই শেষ জার্মানির কাতার বিশ্বকাপ

বিশ্বকাপে ই-গ্রুপের খেলার আজ বৃহস্পতিবার আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গ্রুপের তলানিতে থাকা দুই দল জার্মানি ও কোস্টারিকা। একটা জয়ের জন্য এমন হাপিত্যেশ করবে জার্মানি; চারবারের শিরোপাজয়ীদের এমন দিন দেখতে হবে, তা হয়তো শত্রুরাও ভাবেনি। দলটি যে পর্যায়ে রয়েছে, তাতে পা ফসকালেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-০ গোলে […]

Continue Reading

সব সমীকরণ উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে কাতারে পা রাখে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে করে শঙ্কায় পড়ে যায় তাদের শেষ ষোলো। কিন্তু সব শঙ্কা দূর করে টানা দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। পোল্যান্ডের […]

Continue Reading

ডেনমার্ককে বিদায় করে ১৬ বছর পর নকআউট পর্বে অস্ট্রেলিয়া

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠল অস্ট্রেলিয়া। যদিও গ্রু ‘ডি’র অপর ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের জালে তিউনিসিয়া বল পাঠালে, আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সামনে জাগল শঙ্কা। অবশ্য তা উড়িয়ে দিয়ে দুই মিনিটের ব্যবধানে গোল করে জয় নিশ্চিত […]

Continue Reading

ফ্রান্সকে হারিয়েও ইতিহাস গড়া হলো না তিউনিসিয়ার

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে তিউনিসিয়া। তবে গ্রুপ ‘ডি’র অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া ১-০ গোলে জেতায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো পর্বে যাওয়া হলো না আফ্রিকার দেশটির। এই গ্রুপ থেকে ফ্রান্স আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল। আর রানার্সআপ হিসেবে উঠল অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে […]

Continue Reading

জাতীয় দলের সাবেক অধিনায়ক আজমত আর নেই

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাবেক এই ডিফেন্ডার। কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন আজমত আলী। এরপর থেকে দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। আগামীকাল বুধবার সকাল ১১টায রাজবাড়ি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় দলের […]

Continue Reading

বিশ্বকাপে ‘৪০০ থেকে ৫০০’ শ্রমিকের মৃত্যু হয়েছে : কাতার

কাতারের বিশ্বকাপ সংস্থার সাথে সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় একজন কাতারি কর্মকর্তা প্রথমবারের মতো টুর্নামেন্টের জন্য ‘৪০০ থেকে ৫০০ এর মধ্যে’ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এই সংখ্যা এর আগে দোহার প্রদানকৃত অন্য যেকোনো সংখ্যার তুলনায় অনেক বেশি। কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির সেক্রেটারি জেনারেল হাসান আল-সাওয়াদির এই মন্তব্য ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সাথে সাক্ষাৎকারের সময় […]

Continue Reading

আর্জেন্টিনাকে রুখে অতিরক্ষনাত্মক খেলবে পোল্যান্ড

প্রতি বিশ্বকাপেই ফেবারিটের তালিকায় আর্জেন্টিনা। ঠিক একেবারেই বিপরীত অবস্থানে পোলান্ড। তাদের কেউই সম্ভাব্য শিরোপা প্রত্যাশী ভাবে না। এমনটা চিন্তা করার মতো পারফরম্যান্সও নেই পোলিশদের। যদিও দলটি ১৯৭৪ ও ১৯৮২ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া দল। এরপর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার পর আর নক আউটেই উঠতে পারেনি। পরবর্তীতে লম্বা সময় এই গ্রেট আসরের বাইরে। […]

Continue Reading

গ্রুপ সেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

স্বাগতিক কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠল নেদারল্যান্ডস। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নিশ্চিত হলো তাদের গ্রুপ সেরা হওয়াও। ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় আল-বায়াত স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় ২-০ গোলে জিতেছে লুই ফন খালের দল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক কাতারের ওপর […]

Continue Reading

ইকুয়েডরকে হারিয়ে নকআউট পর্বে সেনেগাল

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডসের সঙ্গে শেষ ষোলো পর্ব নিশ্চিত করল আফ্রিকার দেশটি।

Continue Reading

বাংলাদেশ সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপে

২০২৩ সালে ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরও দুটি সিরিজ রয়েছে। তবে গত ২৫ নভেম্বর আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের পর বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লিগের শীর্ষ আট দল দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ছয় সিরিজে মোট ১৮ […]

Continue Reading

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে কষ্টার্জিত এ জয়ের পরও গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রেখেছে তিতের শিষ্যরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন কাসিমিরো।

Continue Reading

১ গোলে ব্রাজিলের জয়

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। নেইমার নেই, নেই দানিলো তাতে কী ? সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ব্রাজিল। গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরো । ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন তিনি। উল্লেখ্য, প্রথম ম্যাচ জেতায় দুই দলের সামনেই সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল নেইমার ও দানিলো কে পাচ্ছে না। ইঞ্জুরির […]

Continue Reading

ঘানাকে কাঁপিয়ে দিয়েও হারের কান্না দক্ষিণ কোরিয়ার

জমজমাট ম্যাচ একেই বলে; দক্ষিণ কোরিয়া-ঘানার খেলা দেখলে যেকোনো দর্শক ভক্ত তাই বলবে। ৫ গোলের ম্যাচে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একের পর এক আক্রমণ ছিল। খেলা শেষে নাটকীয়তা ছিল। তবে সব উত্তেজনা, নাটকীয়তা এসে থেমেছে ঘানার জয়ে এসেই। এডুকেশন সিটি স্টেডিয়ামে ৫ গোলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশ […]

Continue Reading

নেইমারকে নিয়ে বড় সুসংবাদ দিল ব্রাজিল

নেইমার জুনিয়রকে ব্রাজিল ফুটবল দলের পোষ্টারবয় বলা হয়। গত দুই বিশ্বকাপে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে ঘিরেই নিজেদের হেক্সা মিশনে গিয়েছিল সেলেসাওরা। তবে বিশ্ব মঞ্চে বার বার ফাউলের শিকার হয়ে পড়েন ইনজুরির কবলে। যার দরুণ শিরোপার স্বপ্নও জলাঞ্জলি দিতে হয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলের ২৬ সদস্যের দলে রয়েছেন নেইমার। তবে নিজেদের […]

Continue Reading

স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের স্বপ্ন টিকে রইল জার্মানির

স্পেনের বিপক্ষে জার্মানির ম্যাচটি ছিল ডু অর ডাই। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। কিন্তু এমন ম্যাচে জয় নিয়ে ফিরতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা। স্পেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে করে এখনো টিকে আছে নকআউট পর্বে খেলার স্বপ্ন। শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকার বিপক্ষে জয় পেলে আর স্পেন তাদের শেষ ম্যাচে জাপানকে […]

Continue Reading

বেলজিয়ামকে হারিয়েই দিলো মরক্কো

শিরোনামটা খানিকটা উল্টেও বলা যায়, মরক্কোর কাছে এবার হেরেই বসল বেলজিয়াম। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তথৈবচ পারফর্ম্যান্স, তবু জয়টা এসেছিল। এবার হেরেই বসল মরক্কোর কাছে! তাও আবার ২-০ গোলে! অথবা শিরোনামের মতো করেই বলা যায়। প্রথম ম্যাচে যে ক্রোয়েশিয়াকে বাগে পেয়েও হারানো হয়নি দলটির! সে আক্ষেপটা এবার এসে ঘোচাল আফ্রিকার দলটি। বেলজিয়ামকে স্তব্ধ করে দিলো […]

Continue Reading

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ফলে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলেই বিদায় ও ড্র করলে নকআউট পর্বে যাওয়ার পথে কঠিন সমীকরণে আটকে যাওয়ার শঙ্কায় ছিল লে আলবিসেলেস্তেদের। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল করে প্রথমে দলকে এগিয়ে নিলেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে […]

Continue Reading

এমবাপ্পে ঝলকে প্রথম দল হিসেবে নকআউটে ফ্রান্স

ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ঝলকে দিদিয়ের দেশামের শিষ্যরা জিতেছে ২-১ গোলে। ২ ম্যাচ জেতায় ৬ পয়েন্ট হলো ফ্রান্সের। পরের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। শনিবার (২৬ নভেম্বর) ১৯ মিনিটের সময় ফ্রান্সের সামনে গোলের দারুণ এক সুযোগ এসেছিল। রাফায়েল ভারানের পাস দেয়া বল […]

Continue Reading